Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে গরু ব্যবসায়ীর লুটের টাকা উদ্ধার

    শায়েস্তাগঞ্জে গরু ব্যবসায়ীর লুটের টাকা উদ্ধার

    হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায়  এক গরু ব্যবসায়ীকে কোমল পানীয় পাণ করে অজ্ঞাণ করে পৌনে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার একদিন পর টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের মূলহোতা শামসুল হককে আটক করা হয়েছে।

    সে নেত্রকোনা জেলার আটকাপাড়া এলাকার মৃত কালাচান মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের গরু ব্যবসায়ী গিয়াস উদ্দিন পূর্ব পরিচয়ের সুবাদে প্রতারক শামসুল হককে সাথে নিয়ে ময়মনসিংহ
    যাওয়ার পথে চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় যাওয়ার পর প্রতারক শামসুল হক গরু ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে টাইগারের বোতলে নেশাজাতীয় কোমল পানীয় পাণ করে অজ্ঞান করে তার সাথে থাকা পৌনে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে
    যায়।

    পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে রাতে তার জ্ঞান ফিরে আসলে তিনি টাকা খোয়া যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। পরে ব্যবসাীয় গিয়াস উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলাটি উধ্বতন পুলিশের নির্দেশে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।

    এরপর গত বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিমের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একদল ডিবি পুলিশ ময়মনসিংহের গফুরগাও বাজারে অভিযান চালিয়ে প্রতারক শামসুল হককে আটক করে। এ সময় তার নিকট থেকে লুট করে নিয়ে যাওয়া পৌনে ৩ লাখ টাকা উদ্ধার করে নিয়ে আসে।

    এ ঘটনায় আটককৃত শামসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে শামসুল হক তার সহকর্মীদের
    নাম প্রকাশ করেছে তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।

  • অনেক আগেই আমরা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতাম

    অনেক আগেই আমরা মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতাম

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশের চিত্র আজ ভিন্ন হতো। অনেক আগেই আমরা উন্নত এবং মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতাম।

    কিন্তু একদল খুনী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে পেছনে ফেলে দেয়। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর স্বপ্নকে সত্যিকারভাবে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশকে তখন তাঁকেও বার বার হত্যার চেষ্টা করা হয়। বুলেট, গ্রেনেড ও বোমা মেরে তাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনার প্রাণ রক্ষার্থে জীবন দিয়েছেন ৭০ জন নেতাকর্মী।

    ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার দুপুরে হবিগঞ্জ পৌর মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

    এমপি আবু জাহির বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনীদের রক্ষার চেষ্টা করেছেন। খালেদাও ওই খুনীদের বিচারের কাজ আটকে রাখেন পাঁচ বছর। তার সন্তান তারেক জিয়ার পরিকল্পনায় হয়েছে ২১ আগস্টের ভয়াল এই হত্যাযজ্ঞ। খুনী জিয়ার বাইরে আওয়ামী লীগেও ঘাপটি মেরে বসে আছে ষড়যন্ত্রকারীরা। তারা চায় না আওয়ামী লীগের ঐক্য। এ ব্যাপারে সকল নেতাকর্মীকে চোখ-কান খোলা রাখতে হবে। আমরা জাতির পিতাকে হারালেও শেখ হাসিনাকে হারাতে চাই না। এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

    জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, শেখ সামছুল হক, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট সালেহ আহমেদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, সাবেক সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সজীব আলী, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট ক্ষিতিশ গোপ, সাবেক উপ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাশ সুমন, অ্যাডভোকেট আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, মোস্তফা কামাল আজাদ রাসেল, সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, স্বপন লাল বণিক, মিজানুর রহমান শামীম, সাংবাদিক রাসেল চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল চৌধুরী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন, সিনিয়র যুগ্ম আহবায়ক বিজন রায়, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতু প্রমুখ।

    পরে মাওলানা আমিনুল ইসলাম মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়।

  • গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের মিলাদ মাহফিল ও আলোচনা সভা

    গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের মিলাদ মাহফিল ও আলোচনা সভা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সদর উপজেলার গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিংরাজ মিয়ার পরিচালনায় এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার শুরু হয়। পরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

     

    এ সময় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। আমরা জাতির পিতার আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সুখে-দুঃখে পাশে থাকি। তবে সমাজে কিছু দুস্কৃতিকারী রয়েছে; যারা আওয়ামী লীগের সুসময়ে অনুপ্রবেশ করে এবং নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশে বাস্তবায়ন হওয়া উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া করতে উপস্থিত নেতাকর্মী ও সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।

    এ ছাড়া ও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী, আব্দুল মোছাব্বির তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা যুবলীগ নেতা জাহির আহমদ, জাকারিয়া চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছাব্বির আহমেদ রনি, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ জাহান নাঈম, পায়েল আচার্য্যসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জে সুবিধাভোগীদের হাতে ভাতার কার্ড প্রদান

    হবিগঞ্জে সুবিধাভোগীদের হাতে ভাতার কার্ড প্রদান

    হবিগঞ্জে নতুন করে আরো ৫৫৭ জনকে সরকারি ভাতাভোগীর তালিকায় যুক্ত করেছে শহর সমাজসেবা কার্যালয়। এই নিয়ে জেলা শহরটিতে মোট ভাতাভোগীর সংখ্যা হল ২৯৪৪ জন।

    আজ ২০ই আগষ্ট, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের পৌরসভার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সুবিধাভোগীদের হাতে ভাতার কার্ড তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান।

    নতুন ৫৫৭ ভাতাভোগীর মধ্যে রয়েছেন ৫৪ জন স্বামী নিগৃহীতা, ১২১ জন বয়স্ক, ২৪০ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ও মৃত ব্যক্তির জায়গায় স্থলাভিষিক্ত ১৩৯ জন।

    শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস জানান, জেলা শহরে সর্বমোট ভাতাভোগীর সংখ্যা ২৯৪৪ জন। এর মধ্যে রয়েছেন ১৬০৭ জন বয়স্ক, ৯৯৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ও ৩৯৪ জন স্বামী নিগৃহীতা। স্বামী নিগৃহীতারা পান প্রতি বছরে ৬ হাজার, প্রতিবন্ধী ৭ হাজার ৫০০ এবং বয়স্করা পান ৬ হাজার করে টাকা।

    কার্ড বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির মিয়া, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল হাসিম, আব্দুল আউয়াল মজনু, অর্পনা বালা পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদগণের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • বঙ্গবন্ধু নিজের জীবন উৎস্বর্গ করেছিলেন বাঙালি জাতির জন্য

    বঙ্গবন্ধু নিজের জীবন উৎস্বর্গ করেছিলেন বাঙালি জাতির জন্য

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না। তিনি ছিলেন বিশ্বনেতা। নিজের জীবন উৎস্বর্গ করেছিলেন বাঙালি জাতির জন্য। এনে দিয়েছেন মহান স্বাধীনতা। সে কারণেই তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। আমাদের জাতির পিতা।

    জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ শুরু করেছিলেন জাতির পিতা। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করতে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তা করতে দেয়নি। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বাস করেছিলেন। তিনি মনে করতেন; কোন বাঙালি তাঁকে হত্যা করতে পারে না। অথচ পাকিস্তানের দূষরা তাঁকে সপরিবারে হত্যা করলো। তারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছে।

    এমপি আবু জাহির বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে তাঁর কন্যা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাকেও হত্যার জন্য বার বার ষড়যন্ত্র চালিয়েছে দেশবিরোধীরা। এখনও তাদের অপচেষ্টা অব্যাহত। সেজন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত প্রমুখ।

    এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে বক্তৃতা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ লুৎফুর রহমান। পরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • বাহুবলে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    বাহুবলে ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমিতে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় কমপক্ষে  ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়ছে।

    আজ ১৯ই আগষ্ট  (বুধবার)  সকালে উপজেলার বিহারিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

    আহতদের পরিচয় হলো – লিটন মিয়া (২০), গফুর মিয়া (৬০), আলআমিন (১২), আউলিয়া (৩৫), রাবিয়া (৫০), কদ্দুস (৫০), শিপন (৩৫), মানিক (৬০), আমজাদ (৪০), মতিন (৫০), হিরা (৭০) আম্বিয়া (৫০), ওয়াহিদকে (২৫)।-

    স্থানীয়দের সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল এই গ্রামের জয়নুল উল্লাহর ছেলে গফুর মিয়া ও মৃত ফুল মিয়ার ছেলে মানিক মিয়ার মধ্যে।

    আজ বুধবার সকালে গফুর মিয়ার লোকজন ওই জমিতে ঘাস কাটতে গেলে মানিক মিয়ার লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কামরুজ্জামান হবিগঞ্জ নিউজ কে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এখন পর্যন্ত এই বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।”

  • নবীগঞ্জে টাকার জন্য বাবা-মাকে প্রহার, সন্তানের কারাদন্ড

    নবীগঞ্জে টাকার জন্য বাবা-মাকে প্রহার, সন্তানের কারাদন্ড

    জাবেদ ইকবাল তালুকদারঃ টাকার জন্য বাবা, মা, ভাই, বোনকে প্রহার ও ঘরের জিনিসপত্র, সম্পদ বিক্রির অপরাধে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের আমির উল্যার পুত্র ফারুককে (দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা) অনুযায়ী ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    সুত্রে জানা যায়, টাকার জন্য বাবা মা ভাই বোন কে প্রায়শই প্রহার করতো দন্ডাদেশপ্রাপ্ত ফারুক। ঘরের জিনিসপত্র, সম্পদ বিক্রি সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে।

    নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় কয়েকবার বিষয়টি মীমাংসা করার চেষ্টা হয়েছে। কিন্তু মিমাংসার পরও সে তার মা-বাবাকে নির্যাতন করত। আবার একইরকম দুই দিন ধরে বাবা মা কে মেরে ঘরের বাইরে রেখেছে।

    পরে তার বাবা আমির উল্যা নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারবর অভিযোগ দিলে অভিযোগের ভিত্তিতে বিষয়টি মিমাংসা করার জন্য গতকাল, মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে তাদের উপস্থিতিতিতেই মারতে উদ্যত হয়। এরপর আবার বাবা মা কে প্রহার, অকথ্য ভাষায় গালিগালাজ করে।

    অবশেষে ইউএনও শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ ফারুককে কৃত অপরাধে (দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা) ১৪ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন সহায়তা প্রদান করার জন্য নবীগঞ্জ থানা পুলিশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।