Category: হবিগঞ্জ

  • ইয়াবা ও অস্র সহ আটক হওয়া ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন আদালতে

    ইয়াবা ও অস্র সহ আটক হওয়া ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন আদালতে

    ইয়াবা ও অস্র সহ আটক হওয়া ছাত্রলীগ নেতা মামুনের রিমান্ড আবেদন আদালতে দাখিল করা করেছে পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

    এর আগে, গত ২৭শে আগস্ট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। ওসি মানিকুল ইসলাম বলেন, মামুনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করা হয়নি।

    গত ২৪ আগস্ট রাতে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩০০ পিস ইয়াবা ও একটি ধারালো অস্ত্র। পরদিন ২৫ আগস্ট মামুনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার।

    একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • নবীগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক

    নবীগঞ্জে ইয়াবাসহ এক যুবক আটক

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও টিলাবাড়ি গ্রাম থেকে মো. লিটন মিয়া (৩০) নামের এক যুবককে ২৩০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ। এসময় তার কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

    নবীগঞ্জ থানা পুলিশ জানায়-  আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে  ২৩০ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে আটক করেন।

    হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমান বাদি হয়ে সন্ধ্যায় নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

    নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই. সমিরন চন্দ্র দাশ লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • আল্লামা ফারুকী হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে কর্মসূচি পালন

    আল্লামা ফারুকী হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে কর্মসূচি পালন

    বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা শাইখ নূরুল ইসলাম ফারুকী রহ. এর ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৬০০০ হাজার সেকেন্ড অবস্থান কর্মসূচি পালন করা হয়।
    কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দুপুর ২টা থেকে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার আয়োজনে শহরের নিমতলায় এ কর্মসূচি পালন করা হয়।
    হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী বশনীর সভাপতিত্বে এবং এম.এ. কাদিরের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা কাজী সাইফুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ বাচ্চু, জেলা যুবসেনা সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি ডাঃ আব্দুল কাদের বিপ্লবী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাহিদ, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য উমর ফারুক এবং জেলা ছাত্রসেনার সদ্য বিদায়ী সভাপতি নুরুদ্দিন ইবনে মালেক।
    এসময় বক্তারা বলেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী ইসলামের সঠিক আদর্শ সাধারণ মানুষের নিকট প্রকাশ করতেন। তার মনমুগ্ধকর আলোচনার কারনে তিনি অতি তাড়াতাড়িই মানুষের মনে নিজের জন্য জায়গা করে নিতে পারতেন। যারা ইসলামকে বিভ্রান্ত করে সাধারণ মানুষদের জঙ্গিবাদের নিকট নিয়ে যায়, শহীদ ফারুকী তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল। এজন্য তারা তাকে নৃশংস ভাবে গলা কেটে হত্যা করে শহীদ করেছে। বক্তারা অনতিবিলম্বে ফারুকী হত্যার বিচার চেয়েছেন এবং অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
    এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রসেনা সহ সভাপতি মোঃ ইদ্রিস আলী, সহ সাধারণ সম্পাদক আফসার আহমেদ, শাহীন আহমেদ, হাফেজ জোবায়ের, হাফেজ আবু তালিব বেলাল, সদর উপজেলা সভাপতি মুহিবুর রহমান রাজন, সহ সভাপতি হানিফ আহমেদ সজীব, সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান মাহিন, হবিগঞ্জ পৌর শাখার সভাপতি গোলাম শাফিউল আলম মাহিন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমির হামজা আল মামুন প্রমুখ।

    উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর রাজারবাগ এলাকায় নিজ বাসায় জঙ্গিদের হাতে শহীদ হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য শায়খ আল্লামা নুরুল ইসলাম ফারুকী। সেই থেকে তার হত্যার বিচারের দাবিতে রাজথে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

  • বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে শহীদে মিল্লাত আল্লামা শায়খ নূরুল ইসলামী ফারুকী (রহ:) এর স্মরণ সভা এবং জেলা অনুগামী সম্মেলন ও কাউন্সিল-২০২০ অনুষ্ঠিত হয়।
    জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নূরুদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত জেলা অনুগামী সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জননেতা অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জননেতা সাইফুল মস্তোফা, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দীন সিদ্দিকী, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা খাইরুদ্দীন, সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহেদ বাচ্চু, বাংলাদেশ ইসলামী যুবসেনা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব,সিনিয়র সহ-সভাপতি যুবনেতা মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোশাহিদ আলী।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ছাত্রকল্যাণ সম্পাদক ছাত্রনেতা সাইফুদ্দীন আহমদ।
    বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহম্মদ শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহম্মদ মঈনুল ইসলাম সদস্য ছাত্রনেতা মুহাম্মদ উমর ফারুক।
    প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কউসার আহমদ রুবেল। অনুগামী সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার পাঁচ সদস্যে একটি নির্বাচন কমিশন গঠন করে ডেলিগেটদের সম্মতিক্রমে সৈয়দ মুহাম্মদ আলী বশনীকে সভাপতি, মুহাম্মদ মামুনুর রশীদকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ বিলাল মিয়া ইদ্রিস আলীকে সহ-সভাপতি, এমএ কাদিরকে সাধারণ সম্পাদক,মুহাম্মদ রহমত আলীকে সিনিয়র সাধারণ সম্পাদক, মুহাম্মদ জালাল উদ্দীন ও আফসার আহমদকে সহ-সাধারণ সম্পাদক, মুহাম্মদ আব্দুল আওয়াল সুমনকে সাংগঠনিক সম্পাদক, জুবায়ের আহমদ, নাহিদুল ইসলাম ও শাহিন আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আব্দুস সামাদকে অর্থ সম্পাদক, হাফেয আবিদুর রহমানকে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জুনায়েদকে দাওয়াহ বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আল আমিনকে সমাজসেবা ও আইন বিষয়ক সম্পাদক, বোরহান উদ্দীনকে মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক, আবু তাহেরকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মহিবুর রহমান রাজনকে ছাত্রকল্যাণ ও স্কুল বিষয়ক সম্পাদক এবং ফয়সল আহমদ, হেলাল উদ্দীন জাবেদ, সামছুল ইসলাম জাকি, হাফেয আবুল কাশেম, উজ্জল আহমদ, গোলাম সাফিউল আলম মাহিন, হানিফ আহমদ সজিব, সাফায়াত, মুহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ মুশাহিদ মিয়া ও মুহাম্মদ আজমলকে সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; গোলাম সাফিউল আলম মাহিন, মুহাম্মদ মহিবুর রহমান রাজন, ফাইজুর রহমান মাহিন, জুবায়ের আহমদ, আমজল আহমদ, সাজন আহমদ, আব্দুল আওয়াল সুমন, হেলাল উদ্দীন জাবেদ, জাবেদ আহমদ, হাফেয আবুল কাশেম ও হাফেয আব্দুল আজিজ প্রমূখ।
  • ইয়াবাসহ হবিগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক

    ইয়াবাসহ হবিগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক

    ইয়াবাসহ হবিগঞ্জে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ২৮ পিস ইয়াবাসহ সেলিম মিয়া (৩৩) নামে ওই মাদক বিক্রেতা আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

    শুক্রবার বিকেলে সদর থানার এসআই খুর্শেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল থেকে তাকে আটক করে। সে বড় বহুলা গ্রামের মশ্বব আলীর ছেলে।

    পুলিশ জানায়- গোপন সূত্রে খবর পেয়ে ২য় নং পুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করে তল্লাশী করলে তার কাছে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

    আজ শনিবার সরকারি বন্ধ থাকায় তাকে কোর্টে হাজির করা সম্ভব হয়নি। আপাতত তাকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ তার অন্যান্য সঙ্গী-সাথীদের ব্যাপারে জানার চেষ্টা করছে বলে জানা গেছে।

  • বানিয়াচংয়ে চেক ও চিকিৎসা উপকরণ বিতরণ

    বানিয়াচংয়ে চেক ও চিকিৎসা উপকরণ বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে  ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, প্রধান শিক্ষক অরুন কুমারদাশ, সাইফুল ইসলাম, আবু ইউসুফসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    মোট ৬০ জন অসুস্থ রোগীদের  মধ্যে মোট ৩০ লাখ টাকার চেক বিতরণ এবং ১৭ জন শিক্ষার্থীর মাঝে চিকিৎসা উপকরণ বিতরণ করেছেন অতিথিবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষক থেকে শুরু করে দরিদ্র প্রতিটি পরিবারকে সাহায্য সহযোগিতা করে আসছে সরকার। বিশেষ করে অসুস্থ মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই বর্তমান সরকার আপনাদের পাশে থেকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি বর্তমান উপস্থিত সবার কাছে মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

  • হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

    হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

    হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরানের বিরুদ্ধে এক ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফিরত না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ী মোস্তাক খান চৌধুরী রুমেল।

    নিরুপায় ব্যাবসায়ী বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ চার দিকে নানান আলোচনা ও সমালোচনার জন্মদিয়েছে। ব্যবসায়ী রুমেল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন আল আমিন ফার্মেসীর সত্ত্বাধীকারী।

    লিখিত অভিযোগে ব্যবসায়ী রুমেল উল্লেখ করেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক ইমরান এক প্রতারক প্রকৃতির লোক। সে জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে সাধারণ মানুষদের কাছ থেকে ভয়ভীতিসহ নানা প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাত করে আসছে।

    গত ১০ ফেব্রুয়ারী বিকেলে জেলা ছাত্রদল সভাপতি ইমদাদুল হক ইমরান পুর্ব পরিচয় থাকার সুবাধে তেতৈয়া এলাকায় একটি বালু মহালে ব্যবসার সাথে ব্যবসায়ী রুমেলকে সম্পৃক্ততা করার প্রলোভন দেয়। আর তার বিনিময়ে সে রুমেলের কাছে ১ লাখ ২৫ হাজার টাকা দাবী করে। এতে রাজি হয়ে ওই দিনই ব্যবসায়ী রুমেল তাকে ৭৫ হাজার টাকা দেয়।

    পরবর্তীতে একই বছরের ২ মার্চ অবশিষ্ট ৫০ হাজার টাকা নেয় ইমরান। কিন্তু টাকা দেয়ার প্রায় মাসখানেক পেরিয়ে গেলেও ইমরান ওই ব্যবসায়ীকে তার বালু ব্যবসার সাথে সম্পৃক্ত করেনি।

    এসময় ওই ব্যবসায়ী তার টাকা ফেরত চাইলে সময় নিতে থাকে ইমরান। বার বার টাকা চাইলেও জেলা ছাত্রদল সভাপতি টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা ও ঐ ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে আসছে।

    এছাড়াও তাকে প্রাণে হত্যার হুমকিও দেয়া হয়। এমতাবস্থায় নিরুপায় হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন ওই ভোক্তভূগী ব্যবসায়ী।

    এ বিষয়ে ব্যবসায়ী মোস্তাক খান চৌধুরী রুমেল বলেন, “জেলা ছাত্রদল সভাপতি ইমরান আমার দোকানে বসে ব্যবসায় শেয়ারের কথা বলে। তার কথায় রাজি হয়ে দুবারে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছিলাম। আমার প্রয়োজনে তার কাছে টাকা চাইলে দেই দিচ্ছি করতে থাকে। দীর্ঘ দিন ধরে টাকা ফেরত দিচ্ছেনা। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি সুষ্ঠ বিচার চাই।”

    হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বলেন- “টাকা আত্মসাতের বিষয়ে জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি ইমদাদুল হক ইমরানের ব্যক্তিগত মুটোফোনে বার বার চেষ্টা করেও বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।