Category: হবিগঞ্জ

  • বৃন্দাবন কলেজ ছাত্রদলের কমিটিতে অছাত্র আহবায়ক ও সদস্য সচিব হলেন আ’লীগের মেয়রের কর্মী

    বৃন্দাবন কলেজ ছাত্রদলের কমিটিতে অছাত্র আহবায়ক ও সদস্য সচিব হলেন আ’লীগের মেয়রের কর্মী

    নানা অনিয়ম ও টাকা পয়সা লেনদেনের অভিযোগের মধ্য দিয়ে গঠিত হল হবিগঞ্জে ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি। শিক্ষা, ঐক্য এবং প্রগতির যে মূলনীতি নিয়ে হাঁটার কথা সেখানে এখন চলছে অনৈক্য, অশিক্ষিত এবং টাকার খেলা।

    শেষ খবর পাওয়া পর্যন্ত, হবিগঞ্জ জেলা ছাত্রদলের অধীনে ২৬ টি ইউনিট কমিটির মধ্যে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে ১৯ টি ইউনিট কমিটি প্রকাশিত হয়। জেলার গুরুত্বপূর্ণ ইউনিট হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর শাখা এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল ইউনিটে অযোগ্যরা নেতৃত্বে এসেছে বলে অভিযোগ উঠেছে।

    সবচেয়ে বড় অভিযোগ উঠেছে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল ইউনিটের আহবায়ক কমিটি নিয়ে। গুরুত্বপূর্ণ দুইপদ আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুহেল ও সদস্য সচিব হলেন আবিদুর রহমান রাকিবকে নিয়ে উঠেছে অভিযোগ। ।

    আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুহেল বৃন্দাবন সরকারি কলেজ থেকে ডিগ্রিপাস কোর্স শেষ করেছেন ২০১৭ সালে। উল্লেখ্য ডিগ্রিপাস কোর্সের মাস্টার্স কোর্স বৃন্দাবন কলেজে নেই। তারপরও তিনি হলেন কলেজের আহবায়ক।

    আহবায়ক মোঃ শফিকুল ইসলাম রুহেলের ডিগ্রি পাসের মার্কশিট।

    আর সদস্য সচিব আবিদুর রহমান রাকিবের বিরুদ্ধে  অভিযোগ হবিগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মেয়র মোঃ মিজানুর রহমানের একনিষ্ট লোক।

    এ বিষয়ে জানতে চাইলে মোঃ শফিকুল ইসলাম রুহেল বলেন, “আমি এই কলেজেরই ছাত্র; কেন্দ্রে এর প্রমান দিয়েছি বিদায় আমাকে কমিটিতে রেখেছে।”

    আবিদুর রহমান রাকিব বলেন, “এটি সম্পূর্ন মিথ্যা একটি অভিযোগ। আমি আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে জড়িত নই। আমি একটি সামাজিক সংগঠনের সভাপতি। সামাজিক সংগঠনের উপদেষ্টা হচ্ছেন আমাদের বর্তমান পৌর মেয়র।”

    বৃন্দাবন কলেজ ছাত্রদলের কমিটি
    অনুমোদিত কলেজ কমিটি।

     

    এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনের সাথে। তিনি শফিকুল ইসলাম রুহেলের ব্যপারে জানান,  রুহেল এখনো ইমপ্রুভ দিচ্ছে, তাই তাকে রাখা হয়েছে। আর আবিদুর রহমান রাকিবের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

    তাদের বিষয়ে জানতে ছাত্রদলের জেলা সভাপতি এমদাদুল হক ইমরান ও সেক্রেটারি রুবেল চৌধুরির মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।

  • হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    এস কে সুজনঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর ও সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান ও সম্পাদক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন নবীগঞ্জ ছাত্রদলের নেতা কর্মীরা।

    আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরের এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়৷

    প্রতিবাদকারীরা বলেন, সোমবার রাতে হবিগঞ্জ জেলার ১৯ টি ইউনিট কমিটি ঘোষনা করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ৷ এর মধ্যে নবীগঞ্জ পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের কমিটিও ঘোষনা করেন তারা। কমিটিতে কালো টাকার বিনিময়ে হাইব্রিড লোক দিয়ে পকেট কমিটি ও ত্যাগী ও নির্যাচিত কর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনা করায় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি আমরা।

    এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য তৌহিদ চৌধুরী, সদ্যঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য মো. রুবেল মিয়া, মোজাম্মেল হোসেন মায়া, কলেজ ছাত্রদলে ১ম যুগ্ম আহবায়ক জুমান আহমদ, ২য় যুগ্ম আহবায়ক মো. হোসেন আহমেদ তালুকদার, সদস্য সুয়েব আহমেদ, জাহান আহমেদ শিকদার ও জুনু প্রমূখ।

  • ৪ শর্তে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন

    ৪ শর্তে আগের ভাড়ায় ফিরলো গণপরিবহন

    প্রতিটি বাসে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে পর্যাপ্ত।

    যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত ৪টি শর্ত হলো:

    ০১. আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

    ০২. গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর/হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

    ০৩. যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা আর করতে হবে।

    ০৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

  • হবিগঞ্জে একদিনেই ছাত্রদলের ১৯ ইউনিট কমিটি ঘোষণা

    হবিগঞ্জে একদিনেই ছাত্রদলের ১৯ ইউনিট কমিটি ঘোষণা

    হবিগঞ্জ জেলার নতুন অনুমোদন দেয়া হয়েছে ১৯টি ইউনিট ছাত্রদলের আহবায়ক কমিটি। ৬০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে নব নির্বাচিত নেতৃবৃন্দকে।

    জেলা ছাত্রদলের সভাপতি মোঃ এমদাদুল হক এমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী গতকাল কমিটিগুলোর অনুমোদন দেন। সংগঠনে গতিশীলতা ফিরিয়ে আনতেই একদিনে ১৯ ইউনিটের নয়া কমিটি ঘোষণা করা হল।

    জেলায় ছাত্রদলের মোট ইউনিট ২৬টি। একদিনে ১৯টি অনুমোদন দেয়ার পর বাকী রয়েছে আরো ৭টি। শিগগিরই সেগুলো অনুমোদন হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল।

    একদিনে অনুমোদন দেয়া কমিটিগুলো হল- বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর, শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌর, লাখাই মুক্তিযোদ্ধা কলেজ, বানিয়াচং উপজেলা, বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রী কলেজ, আজমিরীগঞ্জ উপজেলা, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ, বাহুবল উপজেলা, মিরপুর আলিফ সোবহান সরকারি কলেজ, নবীগঞ্জ পৌর, নবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, চুনারুঘাট পৌর, চুনারুঘাট সরকারি কলেজ, মাধবপুর উপজেলা, মাধবপুর পৌর ও মনতলা শাহজালাল সরকারি কলেজ শাখা।

  • নবীগঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা

    নবীগঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জের নবীগঞ্জ শহরের কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

    আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর এলাকার মধ্যবাজার ও হবিগঞ্জ রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর উপর এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদবিহীন পণ্য বিক্রয় করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

    এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি  জানান।

    এসময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই ফখরুল ইসলামসহ একদল পুলিশের ফোর্স।

  • স্টার জলসার ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে মাধবপুরে এক শিশুর মৃত্যু

    স্টার জলসার ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে মাধবপুরে এক শিশুর মৃত্যু

    সাত বছরের ৪/৫ জন শিশু মিলে স্টার জলসার অভিনয় করছিল। এমন সময় পুতুলা নামে এক শিশু ঘরের বৈদ্যূতিক পাখায় ওড়না প্যাচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে পাখার সঙ্গে ওড়নাটি আটকে যায়। মূহুর্তের মধ্যে পুতুলার করুন মৃত্যু ঘটে।

    পুতুলা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের
    কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে।

    তার পিতা সায়েব আলী সাংবাদিকদের জানান,আজ মঙ্গলবার দুপুরে পুতুলা বেগম তার সমবয়সী খেলার সাথীদের নিয়ে সিনেমার অভিনয় করছিল।

    এমন সময় পুতুলা বেগম ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে
    বৈদ্যূতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলা কে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনাটি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

  • হবিগঞ্জ পৌর এলাকায় আজ থেকে পুনরায় টমটম/ইজিবাইক ভাড়া ৫ টাকা বহাল

    হবিগঞ্জ পৌর এলাকায় আজ থেকে পুনরায় টমটম/ইজিবাইক ভাড়া ৫ টাকা বহাল

    হবিগঞ্জ পৌর এলাকায় আজ থেকে পুনরায় টমটম/ইজিবাইক ভাড়া ৫ টাকা বহাল :

    ১লা সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ হতে হবিগঞ্জ পৌর এলাকায় টমটম/ইজিবাইকের ভাড়া পূর্বের ন্যায় ০৫ টাকা করার নিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান নিশ্চিত করেছেন।

    টমটম ভাড়া পূর্বের ন্যায় বহাল রাখার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হত গতকাল। সেখানে বক্তব্যের এক অংশে মেয়র জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জ পৌর এলাকায় চলাচলরত টমটম/ইজিবাইকের ভাড়া ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা করা হবে । তবে সেখানে টমটম চালকরাও পূর্বের ন্যায় সমান সংখ্যক যাত্রী পরিবহণ করতে পারবে।

    মতবিনিময় সভায় অন্যন্য আরও অনেকেই বক্তব্য রাখেন। এর মধ্যে বিশিষ্ট মুরুব্বি শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল মুক্তাদির আমীর, মো. সরওয়ার হোসেন, উত্তরণ সংসদরে সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, মুজিবুর রহমান, সাংবাদিক আবু সালেহ চৌধুর মো. নুরুজ্জামান শওকত, আহসানুল হক সুজা প্রমূখ উপস্থিত ছিলেন।

    দেশে চলমান করোনা দূর্যোগের কারণে প্রায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিকশা ও টমটম/ইজিবাইক চলাচল অব্যাহত থাকে। প্রশাসন টমটম মালিক সমিতির সাথে পরামর্শ করে ১ জুন থেকে টমটমের ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করে। তবে বলা হয় স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক টমটমে ৪ জন করে যাত্রী নিতে পারবে। কিন্তু বাস্তব চিত্র দেখা গেছে ভিন্ন। প্রত্যেক টমটমে নেয়া হয় ৬/৭ জন করে। শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পাশাপাশি স্প্রে ও মাস্ক ব্যবহার না করা সহ নানান অভিযোগ উঠে টমটম/ইজিবাইক চালকদের বিরুদ্ধে। অনেক চালক মুখে মাস্ক ব্যবহার না করেই টমটম চালান।

    বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয় পৌরবাসীর মধ্যে। অনেকেই দাবি তুলেন হয়তো স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হোক অথবা পূর্বের ন্যায় ভাড়া ৫ টাকা করার। ছোট এ শহরে টমটম ইজিবাইকের ১০ টাকা ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। করোনার মধ্যে একদিকে কর্মহীন, অন্যদিকে উর্ধ্বমুখি দ্রব্যমূলে দিশেহারা নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। এর মধ্যে ১০ টাকা টমটম ভাড়া যেন ‘মরার উপর খড়ার ঘা’ হয়ে দাঁড়ায় পৌরবাসীর মধ্যে। বাসা থেকে বের হলেই ২০ টাকা ভাড়া গুণতে হয় সাধারণ মানুষকে। এ অবস্থায় সম্প্রতি শহরের সর্বমহলে জোড়ালোভাবে দাবি উঠে টমটম ভাড়া পূর্বের ন্যায় ৫ টাকার করার জন্য।

    এদিকে গতকাল রাতে হবিগঞ্জ পৌর টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে টমটম ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। এতে সমাজের অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ নিন্দা জানিয়েছেন। অনেকেই অভিযোগ তুলেছেন, ” পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে যেখানে ভাড়া নির্ধারণ করে দেওয়া উচিত সেখানে মালিক সমিতি কিভাবে নিজেদের ইচ্ছানুযায়ী ভাড়া নির্ধারণ করেন?? ” এছাড়াও শহরের বেশ কয়েকটি স্থানের ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও কিছু কিছু স্থানের ভাড়া নির্ধারণ না করার ব্যপারেও অনেকে অভিযোগ তুলেছেন।