Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ শহরের দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

    হবিগঞ্জ শহরের দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

    সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা শহরের কোর্ট স্টেশন এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

    এ সময় হবিগঞ্জ শহরের কোকাকোলা ও নিউ পোলার নামক দুই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ক্ষতিকর ফ্লেভার, অনুমোদনহীন রং, ঘন চিনি এবং স্যাকারিন ব্যবহারের প্রমাণ মিলে।

    অভিযানে উল্লেখিত দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশন দেয়া হয়। পাশাপাশি ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।

    এ সময় দেবানন্দ সিনহা বলেন, আইসক্রিমে ক্ষতিকর ফ্লেভার, অনুমোদনহীন রং, ঘন চিনি এবং স্যাকারিনের ব্যবহার জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলে।

    কোকাকোলা ও নিউ পোলার নামক দুই আইসক্রিম ফ্যাক্টরিতে এই উপাদানগুলো ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

  • চুনারুঘাটে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

    চুনারুঘাটে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

    মো:তোফাজ্জল হকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে রমজান আলী জায়েদ এর পরিচালনায় গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

    উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইন চার্জ, মুক্তিযোদ্ধা সন্তান শেখ নাজমুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
    বীর মুক্তিযোদ্ধা চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার,বীর মুক্তিযোদ্ধা দূর্গেশ ধর,বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মনোজ দেব,বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া
    উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাশ,১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান হুমায়ুন কবির খাঁন,সাধারণ সম্পাদক এম এ মালেক,সাংগঠনিক সম্পাদক শোয়েব চৌধুরী
    সন্তান কমান্ডের আহবায়ক মাষ্টার বাকী বিল্লাহ তরফদার এবং ৩নং দেওরগাছ ইউনিয়নের নৌকার একমাত্র কান্ডারী ও সন্তান কমান্ডের সদস্য সচিব রোমন ফরাজী।
    সাবেক প্যানেল চেয়ারম্যান বাবু নির্মল চন্দ্র।

    সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান সেলিম,সাইদুল কবির মিজান,রোবেল আহমেদ,আতাউর,আব্দুস সালাম,সেন্টু,শামীম উসমান,রোবেল,
    উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ,তাঁতি লীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণ

  • হবিগঞ্জ পৌর ছাত্রলীগের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ পৌর ছাত্রলীগের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ৩১ই আগষ্ট রোজ সোমবার সকাল থেকে হবিগঞ্জ সাইফুর রহমান টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ আওয়ামিলীগের সাধারণ সম্পাদক  আলমগীর চৌধুরী, অনান্য অতিথিদের মধ্যে ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং  আওয়ামিলীগের নেতা কর্মী  ও  হবিগঞ্জ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।

    এ সময় প্রধান অতিথির ভাষণে এমপি আবু জাহির বলেন, “বাঙালি জাতির শোকের মাস আগস্ট। এ মাসেই নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় ইতিহাসের মহানায়ককে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে”।

  • দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

    দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

    দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেএ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

    এ ছাড়া রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এ ছাড়া হবিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তা ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • দেশে নিয়ে আসা হল মেজর জেনারেল (অব.) হবিগঞ্জের সি আর দত্তের মরদেহ

    দেশে নিয়ে আসা হল মেজর জেনারেল (অব.) হবিগঞ্জের সি আর দত্তের মরদেহ

    দেশে নিয়ে আসা হল মেজর জেনারেল (অব.) হবিগঞ্জের সি আর দত্তের মরদেহ

    মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

    বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়। বিমানবন্দর থেকে স্থানান্তর করে জেনারেল দত্তের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হয়েছে।

    পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার বনানী ডিওএইচএসের ২নং সড়কের ৪৯নং বাড়ি হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনার্থে ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হবে এই সেক্টর কমান্ডারের মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

    ঢাকেশ্বরী মন্দির চত্বর থেকে বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ শ্মশানে। সেখানে শেষ কৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গানস্যালুট প্রদান করা হবে।

    করোনাভাইরাস পরিস্থিতির কারণে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং হবিগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) ,বীর উত্তম এর সংক্ষিপ্ত জীবনীঃ

    (জন্ম: ১ জানুয়ারি, ১৯২৭)

    তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার।

    চিত্ত রঞ্জন দত্তের জন্ম আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলং-এর ‘লাবান গভর্নমেন্ট হাইস্কুল’ -এ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন৷ পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ী বসবাস শুরু করেন৷ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হন৷ পরবর্তীতে খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন৷ পরে এই কলেজ থেকেই বি.এস.সি পাশ করেন৷

    চিত্ত রঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন৷ কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি৷ এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে৷

    মুক্তিযুদ্ধে ভূমিকা

    ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেব দায়িত্ব দেয়া হয় এম.এ.জি ওসমানীকে। তিনি বাংলাদশেকে মোট ১১টি সেক্টরে ভাগ করে নেন৷ সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্ত রঞ্জন দত্ত৷ সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর হবিগঞ্জের রশীদপুরে প্রথমে ক্যাম্প বানান তিনি৷ চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান৷ চা বাগানের আড়ালকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধের কৌশল নির্ধারণ করে দিতেন৷

    পরবর্তী সময়ে তিনি যুদ্ধের আক্রমণের সুবিধার্থে রশীদপুর ছেড়ে মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করেন৷মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন৷ চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম ডাইরেক্টর জেনারেল। বর্তমানে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ।

    বাংলাদেশ বর্ডার গার্ড (অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান ছিলেন সি আর দত্ত বীর উত্তম।

    মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সি আর দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। রাজধানীর কাঁটাবন থেকে কারওয়ান বাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়

  • শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

    শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়  কলিমনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের এক ব্যাক্তি নিহত হয়েছে।

    নিহত ব্যাক্তির পরিচয় হলো,  সে  চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের বশর উদ্দিনের ছেলে মালম মিয়া। সে  ট্রাক ড্রাইভার ছিলো, মালম মিয়ার বয়স (২৩)।

    জানা যায়, আজ ৩০ই আগস্ট রবিবার সকাল সাড়ে ৮ঘটিকায়  ট্রাক যোগে হবিগঞ্জ যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জ বাইপাস রোডের কলিমনগর নামক স্থানে ট্রাকের চাকা খুলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার স্থলেই চালক মালম মিয়ার মৃত্যু হয়।

    শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

  • পবিত্র আশুরা আজ ; ঢাকায় হচ্ছে না কোন তাজিয়া মিছিল, হবিগঞ্জে সীমিত পরিসরে করা হবে তাজিয়া মিছিল

    পবিত্র আশুরা আজ ; ঢাকায় হচ্ছে না কোন তাজিয়া মিছিল, হবিগঞ্জে সীমিত পরিসরে করা হবে তাজিয়া মিছিল

    হবিগঞ্জে সীমিত পরিসরে করা হবে তাজিয়া মিছিল – পবিত্র আশুরা আজ । তবে রাজধানী ঢাকায় এবছর হচ্ছে না কোন তাজিয়া মিছিল।

    ৬১ হিজরি সালের এই দিনে মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। পবিত্র আশুরার দিন মুসলিম জাহানের জন্য এ কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হূদয়বিদারক ও স্মরণীয়। কারবালার মর্মন্তুদ সকরুণ শোকগাথা এই দিবসকে গভীর কালো রেখায় উৎকীর্ণ করে রেখেছে।

    ইমাম হোসাইন (রা.) ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, সত্যের পতাকা সমুন্নত রাখার জন্য তিনি সপরিবারে জীবন দিয়ে শাহাদাত বরণ করে স্মরণীয় হয়ে আছেন। এই আশুরা ইসলামের ইতিহাসে বিশাল জায়গা দখল করে আছে। মহান আল্লাহ তায়ালা এ দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এ দিনেই আদম (আ.)কে সৃষ্টি করে তাকে বেহেশতে স্থান দিয়েছেন।

    পরবর্তী সময়ে শয়তানের প্ররোচনায় ভুলের কারণে এ দিনেই তাকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ প্রতিনিধি নির্বাচিত করেছেন। হজরত নুহ (আ.) সাড়ে নয় শ বছর ধরে তাওহীদের বাণী প্রচারের পর যখন সেই যুগের মানুষ আল্লাহর বিধিনিষেধ পালনে অস্বীকৃতি জানায়, তখন নেমে আসে আল্লাহর গজব।

    ফলে হজরত নুহ (আ.)-এর সম্প্রদায় ধ্বংস হয়েছে। শুধু রক্ষা পেয়েছেন তাওহীদে বিশ্বাসী নুহ (আ.)-এর অনুসারীরা। পবিত্র আশুরার দিনে মহাপ্লাবনের সময় হজরত নুহ (আ.)-এর নৌকা তার অনুসারীদের নিয়ে জুদী পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল। আজও তার কিছু নিদর্শন সেখানে পাওয়া যায়। পবিত্র আশুরার দিনেই হজরত ইবরাহিম (আ.) শত বিধিনিষেধের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে তিনি নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার লাভ করেন এবং নিজের প্রাণাধিক প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)কে আল্লাহর নামে জবাই করতে উদ্যত হলে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে আখ্যায়িত হয়েছিলেন পবিত্র আশুরার দিনে।

    এই দিনেই হজরত আইয়্যুব (আ.) কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, হজরত ঈসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন এবং কাফেরদের ষড়যন্ত্রের শিকার হলে আল্লাহ তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নেন। এই দিনেই হজরত দাউদ (আ.) আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করেছিলেন, হজরত সোলেমান (আ.) তার হারানো রাজত্ব পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন, হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন, হজরত ইয়াকুব (আ.) তার হারানো পুত্র হজরত ইউসুফ (আঃ) কে ৪০ বছর পর ফিরে পেয়েছিলেন।

    পবিত্র আশুরার দিনে ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া শিশু মুসাকে গ্রহণ করেছিলেন। আবার স্বীয় কওমের লোকজনসহ হজরত মুসা (আ.) নীল নদ অতিক্রম করে ফেরাউনের জুলুম থেকে মুক্তি লাভ করেছিলেন। পক্ষান্তরে ফেরাউন তার দলবল সিয়ে লোহিত সাগর সংলগ্ন লবণাক্ত নদে ডুবে মারা যায়। পবিত্র আশুরা সমগ্র জগত সৃষ্টির দিন হিসেবে যেমন স্বীকৃত, তেমনি এই দিনেই কেয়ামত অনুষ্ঠিত হয়ে জগত ধ্বংসপ্রাপ্ত হবে। এই দিনে এমনি আরো বহু ঘটনা সংঘটিত হয়েছে এবং আরো হবে বলে বিভিন্ন কিতাবে বর্ণিত আছে।

    করোনা ভাইরাসের কারণে পবিত্র আশুরায় ঢাকায় কোন তাজিয়া মিছিল এ বছর হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঘোষণা করেছেন, পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

    কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। বিদ্যমান করোনা পরিস্থিতিতে এ উপলক্ষে হবিগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে হবিগঞ্জে আশুরা পালিত হবে। আশুরা পালনকে ঘীরে হবিগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মনজু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ বিবৃতি দিয়েছেন।