Category: হবিগঞ্জ

  • আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না – মোতাচ্ছিরুল ইসলাম

    আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না – মোতাচ্ছিরুল ইসলাম

    সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হাওয়ায় জনাব মোতাচ্ছিরুল ইসলাম কে লোকড়া গ্রামবাসীর পক্ষ থেকে বিশাল গন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাজী মোঃ জুলমত আলী। আরো উপস্থিত ছিলেন, হাজী মোঃ ওয়াহিদ মিয়া (সাবেক মেম্বার), হাজী মোঃ সমুজ আলী (সাবেক মেম্বার), মোঃ আন্নর আলী, আব্দুর রহামন, মোঃ আলফু মিয়া, মোঃ জমির হোসেন, মোঃ আক্কাছ আলী, মোঃ জালাল আহমেদ, শ্রী হীরেন্দ্র লাল মনা সহ লোকড়া গ্রামের সর্বস্তরের জনগণ।

    Mutasirul Islam

    এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। প্রতিদিন একটি ভাল কাজ করার চেষ্টা করি। কারণ আমি মনে করি প্রতিটি দিনই আমার জন্য শেষ দিন হতে পারে।

    তিনি বলেন, আমার কর্ম নির্ধারন করে দিবে আগামীতে আমি কোন পর্যায়ে থাকব। আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না। কোথায় কি অসংগতি কোথায় কি লাগবে তা আমি নিজ থেকে বের করে উন্নয়ন করার চেষ্টা করে থাকি।

    তিনি আরো বলেন, অনেকে আমার বিরুদ্ধে নানান অভিযোগ করেন, আপনারা তা যাচাই করবেন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষদেরকে জিজ্ঞেস করবেন, সদর উপজেলার চেয়ারম্যান সাব কেমন?

    এ সময় তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

     

    আরো পড়ুনঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকার পানির মতো টাকা খরচ করেছে

  • চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে দুই টি মেশিন আটক

    চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনে দুই টি মেশিন আটক

    মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    আজ বৃহস্পতিবার ১০ ই সেপ্টেম্বর বিকাল সারে ৫ টায় হবিগঞ্জ চুনারুঘাটে বালুমহালে ও ব্যবসা- প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

    চুনারুঘাট মিরাশি ইউপির নালমুখ বাজারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    এ অভিযানে সহযোগিতা করেন – সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, মিরাশী ইউপি চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

    এসময় নালমুখ বাজারে বালুমহাল ও বিভিন্ন ব্যবসা – প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের দুটি মেশিনসহ প্রায় ৫০০ মিটার লম্বা পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

  • হবিগঞ্জ চৌধুরী বাজারে ৬টি প্রতিষ্ঠান কে জরিমানা

    হবিগঞ্জ চৌধুরী বাজারে ৬টি প্রতিষ্ঠান কে জরিমানা

    মীর দুলাল হবিগঞ্জঃ

    অদ্য ১০ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স আনজুম স্টোর কে ৮০০০ টাকা, মেসার্স দুলাল বণিক স্টোরকে ৬০০০ টাকা, সেম্পল ঔষধ বিক্রি করার জন্য শাহজালাল ফার্মেসি ৫০০০ টাকা, বাচ্চাদের খাবারের প্যাকেটের ভিতরে খেলনাসহ বিক্রি করার জন্য মেসার্স জীবন বণিক স্টোর কে ৫০০০ টাকা, মূল্যতালিকা না টাঙ্গানোর জন্য মেসার্স গৌর ভান্ডারকে ১০০০ টাকা,

    এবং দেবেন্দ্র শুটকির দোকান কে ১ কেজি ওজনের বাটখারায় ৩০ গ্রাম ওজন কম থাকায় ৫০০ টাকা সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।

    অভিযান চালিয়ে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ।

     

    এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা, চৌধুরী বাজার এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং মাছ বাজার, শুটকি বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন ।

    অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চৌধুরীবাজার পুলিশ ফাড়ির এ এস আই আবুল কালাম সহ এক দল পুলিশ ।

    জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি হবিগঞ্জ নিউজ কে  জানান ।

  • মাধবপুরে কাশিমপুর পুলিশ ফাঁড়িতে বাস্তব অগ্নি নির্বাপণ কাজের উদ্ধার বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ

    মাধবপুরে কাশিমপুর পুলিশ ফাঁড়িতে বাস্তব অগ্নি নির্বাপণ কাজের উদ্ধার বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ

    মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমপুর পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় আজ বৃহস্পতিবার দুপুরে মাধবপুর ফায়ার সার্ভিস এর উদ্যোগে বাস্তব অগ্নি নির্বাপণ কাজের উদ্ধার বিষয়ে মহড়া ও প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে।

    অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, মাধবপুর শাখার মোঃ শাহজাহান মিয়া।

    এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর কাশিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদ আলম এ এস আই রানা আহমেদ, গোলাম মস্তোফা সহ পুলিশ ফাড়ির সদস্য গন।

  • বিয়েতে মাইক বাজানোর অপরাধে  মাধবপুরে সমাজচ্যুত ৫ পরিবার !

    বিয়েতে মাইক বাজানোর অপরাধে মাধবপুরে সমাজচ্যুত ৫ পরিবার !

    বিয়েতে মাইক বাজানোর অপরাধে মাধবপুরে সমাজচ্যুত ৫ পরিবার

    মাধবপুরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে মাইক বাজানোয় ও মসজিদের ইমামের বেতন না দেয়ায় ৫ পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটি ও গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে৷

    এ ঘটনায় সম্পতপুর গ্রামের আবিদ মিয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন- মসজিদের চাঁদা না দেয়ায় মসজিদ কমিটির লোকজন তাকে সমাজচ্যুত করেছে। কেউ যাতে তাদের সঙ্গে মেলামেশা না করে সে ব্যাপারে গ্রামবাসীকে সতর্কও করেছে তারা।

    তবে মসজিদ কমিটি অভিযোগ অস্বীকার করে বলেন, বিয়ে বাড়িতে উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে গ্রামের অসুস্থ রোগীদের অসুবিধা ও শব্দ দূষণের কারণে ওই পরিবারকে মাইক না বাজাতে নিষেধ করায় তারা মসজিদ কমিটি ও গাম্য মাতব্বরদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অসত্য অভিযোগ করেছে।

    এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এমদাদ উল্লাহ জানান, গত ৪ সেপ্টেম্বর আবিদ মিয়ার মেয়ের বিয়েতে উচ্চশব্দে মাইক বাজাতে শুরু করলে গ্রামের অসুস্থ রোগী ও বৃদ্ধ লোকদের মধ্যে সমস্যা দেখা দেয়। গ্রামবাসীর পক্ষ থেকে বিকট শব্দে মাইক না বাজাতে নিষেধ করায় আবিদ মিয়া মসজিদ কমিটির লোকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

    এর আগে বিয়ে বাড়িতে বিকট শব্দে মাইক বাজানোর কারণে হৃদরোগীদের অনেক সমস্যা দেখা দেয়। এরপর থেকে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় বিয়ে বাড়িতে বিকট শব্দে মাইক বাজানো যাবে না।

    স্থানীয় চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, মসজিদের চাঁদা সংক্রান্ত ও মাইক বাজানোকে কেন্দ্র করে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তা মীমাংসা করে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে ডাকা হয়েছে। প্রকৃত ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ

    চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ

    চট্টগ্রাম থেকে হবিগঞ্জ আসার পথে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সাঈদ আরিফকে (২৯) আটক করেছে পুলিশ। এছাড়া ওই তরুণীকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ধর্ষণের শিকার তরুণী বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়া এলাকার জনৈক ব্যক্তির মেয়ে। এছাড়া আটককৃত যুবক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার আনোয়ার আজমের ছেলে। সে চট্টগ্রাম বিএসআরএম স্ট্রিল কোম্পানীর ট্যাকনিশিয়ান ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে।

    জানা যায়- দীর্ঘ ৫ বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে প্রেম চলতে থাকে।

    মঙ্গলবার সকালে ওই তরুণী চট্টগ্রাম থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠেন। বিষয়টি ওই তরুণী পূর্বেই প্রেমীক সাঈদ আরিফকে জানিয়ে রাখে। এ সময় আরিফ তরুণীকে না জানিয়েই ফেনী থেকে শায়েস্তাগঞ্জ স্টেশনের টিকেট কেটে রাখে। মঙ্গলবার দুপুরের দিকে ট্রেনটি ফেনী স্টেশনে আসলে আরিফ ট্রেনে উঠে। এ সময় সে তরুণীর কাছে আসে এবং ফুসলিয়ে পাশ্ববর্তী কেবিনে নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আরিফ।

    এক পর্যায়ে ওই তরুণী অসুস্থ্য হয়ে পড়লে আরিফ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই তরুণী আরিফকে পালাতে বাঁধা দেয়। এ সময় তরুণীর অসুস্থ্যতার সুযোগ নিয়ে আবারও র্ধষণ করে আরিফ। পরে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছামাত্রই ওই তরুণী চিৎকার করলে স্থানীয় লোকজন কেবিনে ভেতরে প্রবেশ করে ওই তরুণীকে উদ্ধার করে এবং ও ধর্ষক আরিফকে আটক করে। পরে তরুণীকে অসুস্থ্য অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

    এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার হাসপাতালে পৌঁছে আরিফকে জনতার কাছ থেকে থানা হেফাজতে নিয়ে যান।

    হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ‘৫ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর থেকে তাদের প্রেম চলে। মঙ্গলবার ট্রেনে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি কতটুকু সত্য তা এখনও বলা যাচ্ছে না।’

    তিনি বলেন- ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করেছে পুলিশ। তবে তরুণীর স্বজনরা এখনও না আসায় কোন মামলা দায়ের হয়নি। মামলা দায়ের করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • শায়েস্তাগঞ্জ প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষনা ২ সংগঠনের সাংবাদিকবৃন্দ

    শায়েস্তাগঞ্জ প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষনা ২ সংগঠনের সাংবাদিকবৃন্দ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সংবাদ বর্জনের ঘোষনা দিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব সাংবাদিকরা।

    গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব যৌথ সমন্বয়ে সংগঠনের সকল সদস্যরা সংবাদ বর্জনের ঘোষনা দেন। এক বিজ্ঞপ্তিতে ২টি ক্লাবের কর্মরত সংবাদকর্মী নেতৃবৃন্দরা জানান, সম্প্রতি শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্ব থাকা সংশ্লিষ্টরা নিজের ব্যার্থতা ও অনৈতিক কর্মকান্ড আড়াল রাখতে কর্মরত সাংবাদিকদের এড়িয়ে চলছে।

    উপজেলা প্রশাসনের দপ্তরে বিভিন্ন সভায় গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ এবং তথ্য প্রাপ্তি থেকে বাধাগ্রস্থ হচ্ছেন মাঠে কর্মরত সাংবাদিকরা। তাই সরকারের উন্নয়ন কাজের চিত্র সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছানো সম্ভব হচ্ছে না। উপজেলা প্রশাসনের অধীনে থাকা বিভিন্ন দপ্তরের সভা ও কর্মকান্ডে সাংবাদিকদের এড়িয়ে চলছেন উপজেলা প্রশাসন। ২টি উপজেলা সাংবাদিক সংগঠনের দাওয়াত দেওয়ার কথা থাকলেও তারা নিরবে সাংবাদিকদের না জানিয়ে সভা সমাপ্ত করছেন।

    এমনকি সঠিক তথ্য দিতে কালক্ষেপন ও নানা অযুহাত তৈরী করে সাংবাদিকদের কাছে তথ্য প্রদান না করায় ও অভিযোগ উঠে। যার কারণে জাতীয়, আ লিক, স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদের মাধ্যমে উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা যথা সময়ে সাংবাদ পরিবেশন করতে বাধার সম্মুখিন হচ্ছেন। তাই ২টি সংবাদিক সংগঠনের সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষনা করেন।