Category: হবিগঞ্জ

  • জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি কে বিদায়ী সংবর্ধনা

    জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি কে বিদায়ী সংবর্ধনা

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ জেলা শাখা’র সদ্য বিদায়ী সাবেক সভাপতি ছাত্রনেতা নুরুদ্দিন ইবনে মালেককে বিদায়ী সংবর্ধনা প্রদান করে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার ২০২০-২১ সেশনের নবনির্বাচিত পরিষদ।
    গতকাল শনিবার সংগঠনের শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত পরিষদের সাধারণ সভা শেষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসেনার বর্তমান সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী, সহ সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ বিলাল মিয়া, মোঃ ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এম.এ কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল সুমন, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক আবুস সামাদ আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ এবি এম আবিদুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রকল্যাণ সমাদক মুহিবুর রহমান রাজন, হেলাল উদ্দিন জাবেদ, হাফেজ আবুল কাশেম, গোলাম শাফিউল আলম মাহিন, হানিফ আহমেদ সজীবসহ প্রমুখ।
    এসময় নেতৃবৃন্দ বলেন সাবেক ছাত্রনেতা নুরুদ্দিন ইবনে মালেক দীর্ঘ ১৫ বছর যাবৎ ছাত্রসেনার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন। তিনি তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী একজন ছাত্রনেতা। তার নেতৃত্বে জেলা ছাত্রসেনা অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
  • অলিপুর থেকে কাঠসহ পাচারকারী আটক

    অলিপুর থেকে কাঠসহ পাচারকারী আটক

    মীর দুলালঃ

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর এলাকা থেকে ৮০ ঘনফুট সেগুন কাঠসহ এক পাচারকারীকে আটক করেছে বনবিভাগ।

    আটককৃত কাঠের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। এসময় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯২৬৩৯) জব্দ করা হয়।

    আটককৃত পাচারকারী চুনরুঘাট উপজেলার নোয়াবাদ গ্রামের আইন উল্লার ছেলে নাছির উদ্দিন (৩৫)।

    বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট সহকারী বন সংরক্ষক কার্যালয় ও শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের বনকর্মী সৈয়দ মোফাজ্জল আলী, নজরুল ইসলাম ও আবু মিয়ার নেতৃত্বে বনবিভাগের লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠসহ নাসিরকে আটক করে।

    এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    সেগুন কাঠগুলো সুরমা চা বাগান থেকে চোরাই পথে পাচার করছিল বলে স্বীকার করেছে পাচারকারী নাছির।

    তার বিরুদ্ধে একাধীক বন মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তারা।

  • হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    হবিগঞ্জে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু

    মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে টমটম ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে জবেদা বেমন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    শনিবার বিকেলে হবিগঞ্জ সদর থানা ও সোনালী ব্যাংক এর মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।

    জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের লাবু মিয়ার স্ত্রী নিহত জবেদা বেগম।

    জবেদা বেগম ও তার এক আত্মীয় শনিবার সকালে ডাক্তার দেখানোর জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন।

    ডাক্তার দেখিয়ে ফিরে যাওয়ার পথে টমটমের চাকায় তার শাড়ির আঁচল পেঁচিয়ে যায়।

    এতে তিনি গুরুত্বর আহত হন। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এ ব্যাপারে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক। তিনি বলেন- লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

  • শায়েস্তাগঞ্জে আহত স্কুল ছাত্রীর পাশে যুবলীগ সভাপতি

    শায়েস্তাগঞ্জে আহত স্কুল ছাত্রীর পাশে যুবলীগ সভাপতি

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুৎপৃষ্টে আহত ইসলামী একাডেমির চতুর্থ শ্রেনির ছাত্রী নদী আক্তারের পাশে দাঁড়িয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ফজল উদ্দিন তালুকদার। বিগত প্রায় ৫ মাস ধরে দুই পা হারিয়ে জীবনের সাথে পাঞ্জা লড়ছেন।

    আজ শনিবার (১২ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জের পৌরসভা মেয়র প্রার্থী ফজল উদ্দিন তালুকদার বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী নদী আক্তার কে দেখতে যান। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার হাতে ২৫ হাজার নগদ অর্থ উপহার দেন। পরিশেষে শায়েস্তাগঞ্জের সকল রাজনৈতিক ও সামাজিক মহলকে নদী আক্তারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান ।

    উল্লেখ্য, গত ১৫ মে সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমির ৪র্থ শ্রেণির ছাত্রী ও হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রফিক মিয়া কন্যা নদী আক্তার পার্শ্ববর্তী বাসিন্দা স্থানীয় আল মদিনা আবাসিক হোটেলের স্বত্তাধিকারী মর্জিনা খাতুনের বাসায় বেড়াতে যায়।

    এ সময় সে বিদ্যুতের মেইন লাইন থেকে টানা অবৈধভাবে ওই বাসার ছাদে  ফেলে রাখা তারের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    সেখানে কয়েকদিন চিকিৎসার পর তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে ২৭ মে ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। পড়ে ৪ জুন তার দুটি পা কেটে ফেলা হয়। দীর্ঘদিন তার চিকিৎসার আর্থিক জোগান দিয়ে বর্তমানে অসহায় বোধ করছেন তার পিতা রফিক মিয়া।

    জায়গা-সম্পত্তি বিক্রি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-কর্জ করে তার চিকিৎসায় প্রায় ১৫-১৬ লাখ টাকা ব্যয় করে তিনি এখন দিশেহারা।

    তার দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয়-ভার আর বহন করা সম্ভব হচ্ছেনা। উন্নত চিকিৎসার অভাবে নদী এখন প্রতিদিন মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। শায়েস্তাগঞ্জের সকল রাজনৈতিক ও সামাজিক মহলকে নদী আক্তারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানায় তার পরিবার।

  • আজমিরীগঞ্জে বন্ধুর স্ত্রী কে ধর্ষণ করেছে বন্ধু

    আজমিরীগঞ্জে বন্ধুর স্ত্রী কে ধর্ষণ করেছে বন্ধু

    মীর দুলালঃ

    আজমিরীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মহসিন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

    ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে ৯ টায় উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া (ড্রেনের হাটী) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া ড্রেনের হাটী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) ধর্ষণের স্বীকার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    ধর্ষণের স্বীকার ওই গৃহবধূ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।

    গ্রেপ্তারকৃত মহসিন মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ার এলাকার আজমান মিয়ার পুত্র।

    জানা যায়, জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আজমান মিয়ার পুত্র মহসিন একই এলাকার পাঠুলীপাড়া গ্রামে বিয়ে করে।

    বিয়ের পর থেকেই শশুর বাড়িতেই বসবাস করে আসছেন মহসিন।

    শ্বশুর বাড়িতে থাকার সুবাদে ধর্ষিতা গৃহবধূর স্বামীর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে মহসিন।

    বন্ধুত্বের সুবাদে প্রায় সময়ই ধর্ষিতার বাড়িতে যাওয়া আসা করতেন ওই যুবক।

    বিগত কিছুদিন পূর্বে গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকা চলে যান। এই সুযোগে ধর্ষক মহসিন গত শুক্রবার( ১১ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৯ টায় গৃহবধূর বসত ঘরে প্রবেশ করে, ঘর খালি থাকায় মুখে গামছা পেঁচিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন।

    বিষয়টি জানাজানি হলে প্রথমে ধামা চাপা দেয়ার চেষ্টা চালায় মহসিনের শ্বশুরবাড়ির লোকজন।

    পরে বিষয়টি নিয়ে পাটুলীপাড়ায় দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।

    এসময় স্থানীয়রা থানায় খবর দিলে এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠুলী পাড়া গ্রামে অভিযান চালিয়ে মহসিন কে আটক করে থানায় নিয়ে আসে।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ধর্ষণের স্বীকার গৃহবধূ বাদী হয়ে একটি মামলা ধায়ের করেছেন।

    ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • হবিগঞ্জে আবু জাহির এর প্রচেষ্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল পাস

    হবিগঞ্জে আবু জাহির এর প্রচেষ্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের বিল পাস

    মীর দুলালঃ হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হয়েছে। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে এ বিশ্ববিল্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিলটি গত বছরের ২৩ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর চলতি বছরের ২৩ জুন বিলটি সংসদে উত্থাপিত হলে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

    স্থায়ী কমিটি গত ৭ সেপ্টেম্বর সংসদে বিলটির প্রতিবেদন উপস্থাপন করে। এই বিলে ৫৪টি ধারা হয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব-কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে।

    এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থাকবে বলে বিলে বিধান রাখা হয়েছ। অনুষদগুলো হলো- কৃষি অনুষদ, মৎস্য অনুষদ, প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।

    ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তিনটি দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    এগুলো হলো, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শায়েস্তাগঞ্জকে উপজেলা বাস্তবায়ন এবং বাল্লা স্থলবন্দর। ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’। উপজেলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে শায়েস্তাগঞ্জ। চলমান রয়েছে বাল্লা স্থলবন্দরের কাজও।

  • বানিয়াচংয়ে চার বছরের শিশু ধর্ষণের শিকার

    বানিয়াচংয়ে চার বছরের শিশু ধর্ষণের শিকার

    মীর দুলাল হবিগঞ্জঃ

    ১১ ই সেপ্টেম্বর রাত ২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শিশু টিকে অসুস্থ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়।

    বানিয়াচংয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে যুবক সাজিদ মিয়া পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

     

    স্বজনরা জানান, বানিয়াচং উপজেলার দৌলতপুর (পশ্চিম নল্লা) গ্রামের জনৈক ব্যক্তির চার বছরের শিশুকে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী ইসরাইলের ছেলে সাজিদ মিয়া (২০) নিজ ঘরে ঢুকে ধর্ষণ করে।

    এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাজিদ মিয়া পালিয়ে যায়।

     

    সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে স্টাফ ও ইসতিয়াক বলেন, ধর্ষণের শিকার শিশুকে রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শিশুটির রক্তপাত হচ্ছে।

    শিশুটির মা বলেন, আমার শিশু কন্যাকে সাজিদ মিয়া ধর্ষণ করেছে।

    আমি তার বিচার ও শাস্তি চাই। যাতে আর কোনো শিশু ধর্ষণের শিকার না হয়।

    তিনি বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। সন্ধ্যা সাড়ে ৮টায় বাড়ির পাশের একটি জমি থেকে হাঁস আনতে গেছি।

    আধা ঘন্টা পর হাঁস নিয়ে বাড়ি ফিরে আসি। এসময় বাড়িতে মানুষ জরাও হয়ে থাকতে দেখি।

    ঘরে ঢুকতেই চার বছরের শিশুকণ্যা কেঁদে কেঁদে মাকে জরিয়ে ধরে বলতে থাকে ঘটনাটি। তবে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি সম্পর্কে জানেন।

    এ ব্যাপারে শিশুটির পরিবার তাৎক্ষণিক ৫নং দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম মিয়া ও মহিলা ইউপি সদস্যকে বিষয়টি জানান।

    তারা শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে বলেন।