Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ

    হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ

    মীর দুলাল  ঃ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামে জায়গার সিমানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে টেঁটাবিদ্ধ এক নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় রেখা বেগম (৫৫) নামে এক নারীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরের ১২টার দিকে গবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়- ওই গ্রামের মরতুজ আলীর সাথে একই গ্রামের টেনু মিয়া মেম্বারের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

    দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সকাল ১২টায় উভয় পক্ষের সার্ভেয়ারসহ ছিদ্দিক মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াও উপস্থিত ছিলেন।

    এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি সদস্য টেনু মিয়া ক্ষিপ্ত হয়ে মুরুব্বিদের দেয়া সীমানা পিলার উপড়ে ফেলে দেন।

    এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টেঁটাবিদ্ধসহ উবয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

    আহতরা হলেন- মরতুজ আলীর স্ত্রী টেঁটাবিদ্ধ রেখা বগম, ইব্রাহিম মিয়া (৪৭), মরতুজ আলী (৫৫), জুয়েল মিয়া (২৫), সেলিম মিয়া (২৩), সুমা আক্তার (৩৫), ঝুমা আক্তার (১৮), শাহিন মিয়া (২৩), আহম্মদ আলী (২৬), মনির মিয়া (২৫) ও শাকিলা (৩০)।

  • হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা

    হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা

    মীর দুলালঃ অদ্য ১৭ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে হবিগঞ্জ শহরে অভিযান পরিচালিত হয়।

    কোর্ট স্টেশন রোডের মধু কানন মিষ্টি ঘরকে মিষ্টিতে হাইড্রোজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ১০,০০০ টাকা , খাবারে টেস্টিং সল্ট ব্যবহার এবং রান্নাঘরে অপরিচ্ছন্নতার কারণে পোস্ট অফিস রোডের আল নোহা হোটেলকে ২,০০০/- টাকা সহ মোট ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ।

    এসময় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা পেঁয়াজের বাজার ও চালের বাজার বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন!

    অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর ডিরেক্টর এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম ।

    জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

  • অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে চুনারুঘাটে জরিমানা

    অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে চুনারুঘাটে জরিমানা

    মীর দুলালঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩২হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

    চুনারুঘাট পৌরসভায় আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক ভাবে মূল্য ‍বৃদ্ধি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩২হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।

    সার্বিক সহযোগিতায় ছিল- চুনারুঘাট থানার-পুলিশের একটি টিম।

    চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন- “কোনো অবস্থাতেই পেঁয়াজের বাজার অস্থির করতে দেয়া হবে না। বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    তিনি সকল ব্যবসায়ীকে পণ্যের অস্বাভাবিক মূল্য ‍বৃদ্ধি না করতে এবং মূল্য তালিকা প্রদর্শন করার জন্য আহ্বান জানিয়েছেন। হঠাৎ করে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হওয়ায় পেঁয়াজের বাজারে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।

    বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে বাজারে পেয়াজের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

  • একাদশে ভর্তি শেষ হবে কাল, হবিগঞ্জ ও মৌলভীবাজারের শীর্ষ কলেজে সমূহে পেমেন্ট হচ্ছে শিওরক্যাশে

    একাদশে ভর্তি শেষ হবে কাল, হবিগঞ্জ ও মৌলভীবাজারের শীর্ষ কলেজে সমূহে পেমেন্ট হচ্ছে শিওরক্যাশে

    একাদশে ভর্তি শেষ হবে কাল, হবিগঞ্জ ও মৌলভীবাজারের শীর্ষ কলেজে সমূহে পেমেন্ট হচ্ছে শিওরক্যাশে

    একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছে। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ১৭ সেপ্টেম্বর এর মধ্যে শিওরক্যাশ পেমেন্ট সিস্টেমে মনোনীত কলেজে সমূহের ফি জমা দিয়ে ছাত্র/ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে।

    মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মোট ১০ টা সরকারি কলেজ ও ১ টা বেসরকারি কলেজ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের রুপালী ব্যাংক শিওরক্যাশ এর মাধ্যমে ফি জমাদানের সুযোগ আছে।

    এই কলেজগুলো হচ্ছে – মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, রাজনগর সরকারি কলেজ, কমলগঞ্জ সরকারি কলেজ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবিগঞ্জ সরকারি কলেজ , আজমিরিগঞ্জ সরকারি কলেজ, জনাব আলী সরকারি কলেজ, শচীন্দ্র কলেজ । এছাড়াও আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে নির্ধারিত ব্যাংকে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।

    তবে এবার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র জমা ছাড়াই ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে স্বাভাবিক সময়ে এসব কাগজপত্র জমা নেওয়া হবে।

    এই কলেজগুলোতে মনোনীত শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭০০শ জন । এই শিক্ষার্থীরা অনলাইন ভর্তি কার্যক্রমে কলেজের ভর্তি ফি নিজের শিওরক্যাশ একাউন্ট বা যে কোন এজেন্ট পয়েন্ট থেকে পেমেন্ট করে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে। দিন রাত ২৪ ঘন্টার যে কোন সময়, যেকোনো স্থান হতে শিক্ষার্থীরা তার সুবিধামত সময়ে ভর্তি ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে।

    রুপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম খুব সহজে শেষ করতে পেরে শিক্ষার্থীরাও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। বৃন্দাবন সরকারি কলেজে ভর্তির জন্য মনোনিত শিক্ষার্থী শাকিল আহম্মেদ বলেন আমি কলেজে না গিয়ে কিশোরগঞ্জ থেকে শিওরক্যাশ এর মাধ্যমে ভর্তি ফি জমা দেই এবং অনলাইনে ভর্তি কার্যক্রমের সুযোগ থাকার কারণে আমি আমার সুবিধামতো সময়ে শিওরক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে অনলাইনে ফরম ফিলাপ করে খুব সহজেই আমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি ।হবিগঞ্জ গিয়ে আমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ২ দিন লেগে যেত । সহজ ও ডিজিটাল ভর্তি সিস্টেম চালু রাখার জন্য কলেজ কর্তৃপক্ষ এবং শিওরক্যাশ কর্তৃপক্ষকে অসংখ্যা ধন্যবাদ।

    এব্যাপারে শিওরক্যাশের টেরিটোরি ম্যানেজার মোঃ জুয়েল হবিগঞ্জ নিউজকে বলেন, করোনার কারণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মোট ১০ টা সরকারি কলেজ ও ১ টা বেসরকারি কলেজ শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রমের সাথে থাকতে পেরে আমরা গর্বিত। এই শীর্ষ কলেজে ভর্তির জন্য মনোনিত মোট ৮ হাজার ৭০০শ জন শিক্ষার্থী যাতে খুব সহজেই তাদের ভর্তি ফি জমা দিতে পারে সেজন্য শিওরক্যাশের ৩২০০ জন এজেন্ট প্রস্তুত রাখা হয়েছিল। তাদের সহযোগিতায় বেশীরভাগ শিক্ষার্থী ইতিমধ্যে তাদের ভর্তি ফি জমা দিয়ে দিয়েছে। এছাড়া শিওরক্যাশের জন্য মনোনীত শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে ভর্তি ফি জমা দিতে পেরেছে।

    বিশ্লেষকদের মতে এই করোনাকালে যদি সরকারি বেসরকারি সব কলেজে ভর্তির জন্য এই অনলাইন সিস্টেম চালু থাকত তাহলে যারা গ্রাম থেকে শহরের কলেজে বা এক এলাকার শিক্ষার্থী অন্য এলাকার কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে তারা নিজ নিজ এলাকা থেকেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারত। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থঝুঁকি অনেকাংশে কমে আসত।

  • মাধবপুরে গাঁজাসহ ২ যুবক আটক

    মাধবপুরে গাঁজাসহ ২ যুবক আটক

    মীর দুলালঃ হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজা সহ দুই মাদক মাদক পাচার কারীকে আটক করেছে পুলিশ তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা সহ এক দল পুলিশ।

    জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর বিকাল সারে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার নোয়াহাটি আন্দিউড়া রাস্তার মোর থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা সহ সোহাগ মিয়া (২৮) ও আব্দুল হক (৪০) নামে দুই ব্যাক্তিকে আটক করেন।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে অপর এক সহযোগী পালিয়ে যায়।

    আটককৃত সোহাগ মিয়া ইক্তেয়ারপুর গ্রামের শাজাহানপুর ইউনিয়নের মাধবপুর উপজেলার আব্দুল নুর মিয়ার ছেলে ও একই গ্রামের আব্দুল হক মিয়া মুকছদ আলীর ছেলে কে আটক করেন।

    তেলিয়াপাড়ায় পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পলাতক ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পৃর্বক জেল হাজতে প্ররন করা হয়ে।

  • হবিগঞ্জ চৌধুরী বাজার ও খাজা গার্ডেন সিটিতে জরিমানা

    হবিগঞ্জ চৌধুরী বাজার ও খাজা গার্ডেন সিটিতে জরিমানা

    মীর দুলালঃ

    অদ্য ১৬ ই সেপ্টেম্বর রোজ বুধবার ২ টায় হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    বেশি দামে পেয়াজ বিক্রির দায়ে মেসার্স শামীম স্টোর কে ২ হাজার টাকা ও শেখ জুলি স্টোর কে ২ হাজার টাকা অর্থদন্ড করেন!

    ও খাজা গার্ডেন সিটির এম এম টেলিকম কে আন অফিসিয়াল মোবাইল ফোন বিক্রির অপরাধে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

    মোট ৩টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ।

    হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী কর্মকর্তা জনাব দেবানন্দ সিনহা, চৌধুরী বাজার এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যাচাই করেন এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা বাজার ও বাজারের ব্যবসায়ীদের ডিজিটাল পাল্লা ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন ।

    অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল কালাম সহ এক দল পুলিশ ।

    জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান ।

  • মাধবপুরে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

    মাধবপুরে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

    মীর দুলালঃ হবিগঞ্জের মাধবপুরে ১ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড  দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার এ রায় প্রদান করে।

    কাশিমপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্চ মোরশেদ আলম এর নিদের্শে এএস আই গোলাম মোস্তফার ও রানা আহমেদ সহ একদল পুলিশ ধর্মঘর ইউনিয়নের স’মিল এলাকা থেকে অভিযান চালিয়ে ১(এক) কেজি গাঁজাসহ মোর্শেদ মিয়া ( ২৫) পিতা মৃত মস্তু মিয়া, গ্রাম আলাবই, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ কে আটক করে।

    পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।