Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে দিন দিন বাড়ছে বেপরোয়া মোটরসাইকেল আরোহী, নজর নেই প্রসাশনের

    হবিগঞ্জে দিন দিন বাড়ছে বেপরোয়া মোটরসাইকেল আরোহী, নজর নেই প্রসাশনের

    হবিগঞ্জে দিন দিন বাড়ছে বেপরোয়া মোটরসাইকেল আরোহী, নজর নেই প্রসাশনের

    হবিগঞ্জ শহরে লাইসেন্স বিহীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে জনমনে আতংক বিরাজ করেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটরসাইকেল নিয়ে একদল বখাটে শহরে বেপরোয়াভাবে চলাচল করছে। এসব চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই এবং মোটরসাইকেলেরও ঠিকঠাক কাগজপত্র নেই। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং মোটরসাইকেলে এক্সা সাইলেঞ্চার লাগানো থাকে যার ফলে শব্দ দুষণ ঘটছে।

    বিকেলে শহরের বাণিজ্যিক এলাকার সামনে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রিকশার অপেক্ষায় এক ভদ্র লোক দাড়িয়ে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল খুব কাছাকাছি এসে আচমকাই উচ্চ আওয়াজে হর্ন বাজালে আতকে ওঠে সাথে থাকা শিশু। বিষয়টি নিয়ে ওই লোকের সাথে মোটরসাইকেল আরোহীর কথা কাটাকাটি হয়।

    এই দৃশ্য শুধু শহরের বাণিজ্যিক এলাকাতেই নয়, সারা হবিগঞ্জ শহর জুড়েই বিরাজমান। এই বেপরোয়া মোটরসাইকেলের জন্য রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক সময় পথচারী আর মোটরসাইকেল চালকদের বাকবিতন্ডা লক্ষ করা যায়। নামে বেনামে মোটরসাইকেল কিনে উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া হয়ে উঠেছে অনেক অভিবাকের অজান্তে তারা বেপোরোয়া ভাবে মোটরসাইকেল চালাচ্ছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে চালাচ্ছে বাইক, যার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দিনদিন এর গতি বৃদ্ধি পাচ্ছে। এদের নিয়ন্ত্রনে করারও বা দেখার কেউ নেই!

    এদিকে, ট্রাফিক পুলিশ কিছু অবৈধ বাইক ওয়ালাকে ধরলেও আড়ালে রয়ে যায় বেশির ভাগ অবৈধ মোটরসাইকেল। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই অবৈধ মটর সাইকেলের সংখ্যা। এভাবে প্রতিনিয়ত অবৈধ মোটরসাইকেল বাড়তে থাকলে এবং নীয়ম নীতির তোয়ক্কা না করে চালালে দূর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়তে থাকবে।

  • হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার

    হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি গ্রেফতার

     

    মীর দুলালঃ অদ্য ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন চিত্রহিত আসামি কে গ্রেফতার করেছেন হবিগঞ্জ সদর থানা পুলিশ।

    হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াসী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী, চিহ্নিত চোর সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের জন্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা পি,পি,এম, বিপিএম সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুক আলীর নেতৃত্বে এস,আই মোঃ জুয়েল সরকার, এস,আই রফিকুল ইসলাম ও এস,আই খোরশেদ আলমের সংগীয় আফিসার ফোর্স সহ একদল পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর বড় বহুলা গ্রামের কূ-খ্যাত মাদক ব্যবসায়ী ইলিয়াস মিয়া (২৮),কে আটক করেন।

    চিহ্নিত চোর নাতিরাবাদ এলাকার আলাউদ্দিন (২২) এবং ওয়ারেন্টভুক্ত একাধিক আসামি গ্রেফতার করা হয়।

    আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সদর থানাকে মাদকসহ নানা প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জ গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সুজনের আলোচনা সভা

    হবিগঞ্জ গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সুজনের আলোচনা সভা

    মীর দুলালঃ   গতকাল ১৮/৯/২০ ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘঠিকায় হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিট গঠনের লক্ষ্যে আনন্দপুর বাজারে সুজনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সুশাসনের জন্য নাগরিক, গোপায়া ইউনিয়ন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারিক সুজন এর পরিচালনায়
    প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর শাখার সাংগঠনিক মহসিন আহমেদ, উপজেলার সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সাইদুর, গোপায়া ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আব্দুল বারিক সুজন, আজিজুল হক, মোঃ জাহাঙ্গীর মিয়া,সেলিম আহমেদ, মোঃ মতিউর রহমান,শামীম মিয়া, ফারুক মিয়া, মোতালি মিয়া, মোঃ কাঞ্চন মিয়া সর্দার, আব্দুল মন্নান, মোঃ বাবুল মিয়া প্রমুখ।

    উক্ত অনুুষ্ঠানে আগামী ২৬ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে আনন্দপুর বাজারে ৩ নং ওয়ার্ড কমিটি গঠন হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

  • এই গরমে বিদ্যুৎ বিহীন হবিগঞ্জ শহর!

    এই গরমে বিদ্যুৎ বিহীন হবিগঞ্জ শহর!

    এম সিজিলঃ বাংলাদেশ উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে হবিগঞ্জ কিন্তু এখন ও উন্নত হয়নি হবিগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা। দিনের পর দিন অতিরিক্ত লোডশেডিং, কম ভোল্টেজ সহ সকল প্রকার নিম্ন মানের সেবা দিয়ে যাচ্ছে হবিগঞ্জ পিডিবি।

    প্রতি শনিবারে বিদ্যুৎ যেনো বিদ্যুতের অফ ডে। তাই বিদ্যুৎ উন্নয়নের কাজ এর জন্য হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিহীন করে রাখা হয়। এই গরমে ভোগান্তিতে পড়েন হবিগঞ্জের মানুষজন।

    বর্তমান বিশ্বে বিদ্যুৎ বিহীন জনজীবন ভাবা অবিশ্বাস্য। এইভাবে প্রতি শনিবারে দীর্ঘ সময় ধরে হবিগঞ্জে জেলা শহরে বিদ্যুৎ বিহীন রাখা কতটা যুক্তিসম্মত কাজ এই প্রশ্ন হবিগঞ্জবাসীর?

    হবিগঞ্জ শহরের বাসিন্দা মিজানুর রহমান সাজু হবিগঞ্জ নিউজ কে ক্ষোভ জানিয়ে বলেন, ” বাইপাসে প্রতিদিন নতুন নতুন লাইন টানা হয়, সেই প্রেক্ষিতে দীর্ঘ সময় লোডশেডিং হয়, নেই কোন সঠিক সমাধান।”

    শাহিদুল ইসলাম নামে একজন হবিগঞ্জ নিউজ কে জানান, “মূলত হবিগঞ্জে বিদ্যুৎ বিহীন করে রাখার উদ্দেশ্য হলো মানুষজন কে ভোগান্তিতে রাখা।”

  • হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের চাপায় এক নারীর মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের চাপায় এক নারীর মৃত্যু

    মীর দুলাল : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বাসের ধাক্কায় মালেকা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় এ ঘটনা ঘটে।

    নিহত মালেকা উপজেলার ইক্তারপুর গ্রামের সিরাজ আলীর স্ত্রী। মাধবপুর থানায় উপ-পরিদর্শক(এসআই) ইসমাইল হোসেন গণমাধ্যম কে জানান, মালেকা বেগম রাস্তা পাড়াপাড়ের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি এনা পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    পরে বিক্ষব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। প্রায় এক ঘন্টা পর চলাচল স্বাভাবিক হয়।

  • আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারে অগ্নিকাণ্ড

    আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারে অগ্নিকাণ্ড

    মীর দুলাল : অদ্য ১৮ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৫ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা গঠেছ!

    জানা যায় হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের পাহাড় পুর বাজারে বিকাল ৫ঘঠিকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান বিকাল ৫ টায় পাহাড় পুর বাজারে বিদ্যুৎতের সট সার্কিট থেকে এ আগুনে সুত্র পাত ঘটে।বাজারের প্রায় অধশতাদিক দোকান আগুনে পুড়ে গেছে।

    এতে অনেক দোকানের মালা মাল আগুনে পুড়ে লক্ষ লক্ষাধিক টাকার ক্ষতি সাদিত হয়। বাজারের আতংক বিরাজ করেছে। খুব প্রত্যান্ত অঞ্চল হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছতে পারেনি।

     

  • হবিগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

    হবিগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

    মীর দুলালঃ হবিগঞ্জে ছিনতাইকারী দলের সক্রিয় অন্যতম সদস্য আশিকুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

    গতকাল মধ্যরাতে গোপণ সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নাতিরাবাদ এলাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই আব্দুর রহিম ও এসআই জুয়েলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

    আটককৃত আশিকুর হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ এলাকার বাচ্চু মিয়ার পুত্র।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশিকুর রহমান ছিনতাইকারী দলের অন্যতম চিহ্নিত সক্রিয প্রধান সদস্য। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান একজন চিহ্নিত সক্রিয় ছিনতাই ও ডাকাতি দলের সক্রিয় সদস্য । ইতিপূর্বে একাধিক বার তাকে গ্রেফতার করা হয়েছিল।