Category: হবিগঞ্জ

  • এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

    এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

    হোসাইন মির্জাঃ পুণ্যভূমি সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে।

    আজ ২৮সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে শহরের প্রধান সড়কে মানব বন্ধন করে শায়েস্তাগঞ্জের বেশ কয়েকটি সামাজিক সংগঠন। এর মধ্যে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ নাগরিক সমাজ এবং আলোর কাফেলা যুব ও সামাজিক সংগঠন সহ আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

    এতে বক্তব্য রাখেন আলোর কাফেলা সংগঠনের মুখপাত্র মোঃ রফিকুল ইসলাম, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা, নাগরিক সমাজের পক্ষ থেকে সৈয়দ আব্দুস সামি জাকির সহ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মামুনুর রহমান সুহাগ প্রমুখ।

    এতে ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

  • হবিগঞ্জে দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন’র শায়েস্তাগঞ্জ ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

    হবিগঞ্জে দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন’র শায়েস্তাগঞ্জ ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

    হোসাইন মির্জাঃ  আজ ২৭সেপ্টেম্বর (রবিবার) দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র মেম্বারগণ শায়েস্তাগঞ্জের ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম সাথে দুপুর ১২:৩০ মিনিটে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তারা ইউএনও কে ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

    ডিসিএফ টিম হবিগঞ্জের কো-অর্ডিনেটর নাছির হোসাইন তানভীর ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ইউএনও কে অবহিত করেন।

    এসময় উপস্থিত ছিলেন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র কো-অর্ডিনেটর জনাব নাছির হোসাইন তানভীর, সদস্য হোসাইন আহমেদ মির্জা, মোঃ বিলাল উদ্দিন, মামুনুর রহমান সোহাগ, ফরহাদ তালুকদার, আল-আমিন, সৈয়দ আব্দুস সামী জাকির প্রমুখ।

  • আজ বিশ্ব নদী দিবস; সুস্থ জীবনের জন্য চাই দূষণ মুক্ত নদী

    আজ বিশ্ব নদী দিবস; সুস্থ জীবনের জন্য চাই দূষণ মুক্ত নদী

    এম সিজিলঃ আজ ২৭ই সেপ্টেম্বর, রোজ রবিবার; বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয় এই দিবসটি। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ দিবসটি পালন করা লক্ষ্য উদ্দেশ্য। সুস্থ জীবনের জন্য দূষণ মুক্ত নদী ব্যতীত বিকল্প নেই।

    ১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। এরপর ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে থেকে রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে আসছে। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে।

    বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে ছড়িয়ে আছে কত শত শত নদী৷ শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদ-নদী বিপুল জলরাশি নিয়ে ২৪,১৪০ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

    নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদনদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্বে বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়।বৃহৎ নদী হিসেবে কয়েকটিকে উল্লেখ করা যায় এমন নদীসমূহ হচ্ছে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।

    নদীমাতৃক বাংলাদেশের হবিগঞ্জ জেলায় ও রয়েছে বেশ কয়েকটি নদী। এই সব নদীগুলো প্রাচীন।

    হবিগঞ্জে উল্লেখযোগ্য নদীসমূহ হলো;-  কুশিয়ারা, খোয়াই, সুতাং, রত্না, শুটকী, সোনাই, করাঙ্গী, ঝিংড়ী, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি।

    হবিগঞ্জের প্রধান নদী হলো খোয়াই। আর হবিগঞ্জ খোয়াই নদীর তীরেই অবস্থিত।

    খোয়াই একটি সীমান্ত নদী। ভারতের ত্রিপুরা রাজ্যের আঠারোমুড়া পাহাড়িয়া অঞ্চলে উৎপত্তি লাভ করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা নামক সীমান্ত পয়েন্টের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতঃপর চুনারুঘাট হতে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। হবিগঞ্জ সদর হতে বানিয়াচং ও লাখাই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাখাই উপজেলার কালনী নদীতে পতিত হয়েছে। হবিগঞ্জ সদর হতে পশ্চিমদিকে কিছুটা এঁকেবেঁকে প্রবাহিত হয়ে কালনীতে পড়েছে। বাংলাদেশের মধ্যে নদীটির দৈর্ঘ্য ৯৪ কি:মি। নদীটি শায়েস্তাগঞ্জের কাছে ৭০ মিটার প্রশস্ত। পানির সর্বোচ্চ গভীরতা ৬ মিটার। আর অববাহিকার আয়তন ৪৩৫ বর্গ কি:মি।

    লেখকঃ বার্তা সম্পাদক, হবিগঞ্জ নিউজ।

  • এমসি কলেজে গণধর্ষণে হবিগঞ্জের রনিকে খুঁজছে পুলিশ

    এমসি কলেজে গণধর্ষণে হবিগঞ্জের রনিকে খুঁজছে পুলিশ

    সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ ছাত্রলীগ নেতার পরিচয় পাওয়া গেছে। এঁদের মধ্যে একজন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের বাসিন্দা শাহ জাহাঙ্গীর মিয়ার পুত্র ছাত্রলীগ কর্মী শাহ মাহবুবুর রহমান রনি।

    যদিও তারা দীর্ঘদিন এমসি ছাত্রলীগ কলেজ কমিটি না থাকায় সে সহ অন্যদের কোন পদ-পদবী ছিলো না। কিন্ত কলেজের রাজনীতি তে তারা সক্রিয় নেতা হিসেবে ছিলেন।

    রনি শায়েস্তাগঞ্জ একাডেমী থেকে এসএসএসি পাশ করে শাবিপ্রবিতে অর্নাস করে এমসি কলেজে স্নাতকোত্তর করছে। পড়ালেখায় মেধাবী হলেও ছোটবেলা থেকেই ছিল উগ্র মেজাজের। তার পিতা ও অন্য দুই ভাই সহজ সরল প্রকৃতির হলেও সে তাদের কিছুই পায়নি। এলাকায় এলে ছাত্রলীগের প্রভাব দেখাতো।

    ঘটনার পর থেকে তারা সবাই পলাতক আছে। পুলিশ সে সহ তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে।

    গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষিত তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন। ঘুরার এক পর্যায়ে রাত ৮ টার দিকে তরুণীর স্বামী সিগারেট খাওয়ার জন্য এমসি কলেজের গেইটের বাইরে বের হন। এসময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চান। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করেন ছাত্রলীগের কর্মীরা।

    এক পর্যায়ে তরুণী ও তার স্বামীকে ছাত্রলীগের নেতাকর্মীরা এমসি কলেজের হোস্টেলে নিয়ে যান। সেখানে স্বামীকে বেঁধে ছাত্রলীগের তিন-চারজন নেতাকর্মী তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।

    এসময় তাদের সাথে থাকা ৯০ টি মডেলের একটি কারও ছিনিয়ে নিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে কারটি তাদের জিম্মায় নেয়। এবং তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরণ করে।

  • নবীগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে

    নবীগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে

    নবীগঞ্জের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে

    নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে আরও ৫ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ প্রদান করেন। জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫টি পুরিয়া গাঁজা জব্দ করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন সংশ্লিষ্ট আইনে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

  • ভাষা সৈনিক আফরোজ বখত মৃত্যুতে ভাষা জামানের শোক

    ভাষা সৈনিক আফরোজ বখত মৃত্যুতে ভাষা জামানের শোক

    মহান ভাষা আন্দোলনের অন্যতম সহযোগী ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভাষাসৈনিক বদরুজ্জামান (অব. কৃষিবিদ)।

    এক শোকবাণীতে তিনি বলেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত মৃত্যুতে জাতি একজন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাকে হারালো। তাঁর শূণ্যতা অপূরণীয়। তিনি জীবদ্দশায় ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধসহ সামাজিক বহুমূখী কাজ করে গেছেন।

    শোকবাণীতে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, হবিগঞ্জ তথা বাংলাদেশে অঙ্গনে তাঁর অবদান রয়েছে। তিনি সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

    ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করন।

  • চুনারুঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    চুনারুঘাটে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মীর দুলালঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস মরণ নেশা ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২৫সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসানসহ একদল পুলিশ উপজেলার নতুনব্রীজ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন (৪১) কে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

    এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ভারপ্রাপ্ত ওসি) ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর আসে একদল মাদক ব্যবসায়ী নতুন ব্রিজ এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনকে গ্রেফতার করা হয়।

    এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মুল্য হবে ৬ লক্ষ টাকা। গ্রেফতার নুরুল আমিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।