Category: হবিগঞ্জ

  • আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজনের মানববন্ধন

    আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজনের মানববন্ধন

     

    মীর দুলালঃ আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলা শাখা উদ্যোগে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অদ্য ২ই অক্টোবর শুক্রবার, সকাল ১১ঘটিকায় এক মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

    সুজন সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক সুজন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহ উল বারী লিটন এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুজন হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জালাল উদ্দিন রুমি, সহ-সভাপতি মীর গোলাম রব্বানী, সিনিয়র শিক্ষক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মীর দুলাল, সহ-সম্পাদক আবদুল জলিল ফয়সল আহমদ তুষার, এডভোকেট বিজন বিহারী, সহ-সাধারন সম্পাদক এডভোকেট আসমা বেগম, কোষাধ্যক্ষ নোমান মিয়া, সোহেল আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য শিরীন আক্তার সনিয়া, জ্যুতি আক্তার, শামিম আহমেদ, সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ মইনুল হক আরিফ চেয়ারম্যান। সহ-সভাপতি শেখ আব্দুল কাদির কাজল, শায়েস্তাগঞ্জ পৌরসভার সুজন সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, মোঃ নায়েব হোসাইন, সহ-সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন, হবিগঞ্জ পৌর শাখার সুজন সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রহিম রূপজ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ,আজিজুল ইসলাম, লাখাই উপজেলা শাখা সভাপতি বাহার উদ্দিন, মোঃ ফজলু মিয়া, নির্বাহী সদস্য পিন্টু রায়, মহিবুর রহমান,মুখলিছুর রহমান ইশান, আবু নাছের শিপন কুরি, সাইফুল ইসলাম জসিম, আবদুল বারিক সুজন, জসিম উদ্দিন।

    প্রমূখ বক্তারা বিশ্ব অহিংস দিবসের গুরুত্ব বিবেচনায় সংঘাত নয় সম্প্রীতির এই প্রতিপাদ্যকে সমাজে সমান ভাবে ছড়িয়ে দিতে পারলে একটি আদর্শ রাষ্ট্র গঠন সহজ ও সুন্দর হবে।

  • বানিয়াচংয়ের ধান গবেষনা ইনষ্টিটিউটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

    বানিয়াচংয়ের ধান গবেষনা ইনষ্টিটিউটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
    বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে বানিয়াচং উপজেলার নাগুড়া নামক স্থানে আঞ্চলিক বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের সামনের হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মানববন্ধনটি অনুষ্টিত হয়।
    আজ ১ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্টিত মানববন্ধনে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষজন উপস্থিত থেকে নাগরিক সমাজের দাবীকে সমর্থন জানিয়েছেন।
    বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের নাগুড়া নামক স্থানে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট অবস্থিত।
    যাকে সংক্ষেপে নাগুড়া ফার্ম নামে অভিহিত করা হয়।
    নাগুড়া ফার্মের নিজস্ব কৃষি ও অকৃষি জমি‘র সাথে সরকারী খাস জমিকে একত্রিত করে অতি দ্রুত  সময়ের মধ্যে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব । এবং জমি অধিগ্রহনসহ আনুষাঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ে সমাধান করার মাধ্যমে বাস্তবায়নের যৌক্তিক দাবিতে মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন।
    ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপস্থিতিতে বানিয়াচং উপজেলার নাগুড়া গ্রামে অবস্থিত আঞ্চলিক বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটকে কেন্দ্র করে কৃষি বিশবিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছিলো।
    বিদ্যমান আইনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে যে আইনটি পাশ করা হয়েছে এতে হবিগঞ্জ জেলা সদরকে নির্দিষ্ট করে দেওয়ার কারনে বানিয়াচংবাসীর দাবী বাস্তবায়ন না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
    জানা যায়,দেশে নতুন করে আরেকটি কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। সপ্তম এ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য সংসদে একটি আইন পাশ করা হয়েছে।
    এ লক্ষ্যে গত ২৩জুন তারিখে কৃষি বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে উখাপন করা হয়। গত ১০ সেপ্টেম্বর তারিখে কৃষি বিশ্ব‌বিদ্যালয় বিলটি সংসদে পাশ করা হয়।
  • হবিগঞ্জে চোরাকারবারি আটক

    হবিগঞ্জে চোরাকারবারি আটক

    হবিগঞ্জ শহরে পিকআপ ভর্তি বিভিন্ন ব্যান্ডের ভারতীয় তেল, আতশবাজি ও ওষুধসহ নজরুল ইসলাম (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিবির এসআই মোজাম্মেল মিয়া ও দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ শহরের ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।

    পুলিশ জানায়- একটি পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৫-৪৪৯৭) করে ভারতীয় চোরাই মালামাল নিয়ে শহরে প্রবেশ করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে শহরের ২নং পুল এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় একটি পিকআপ ভর্তি বিভিন্ন চোরাই মালামাল জব্দ করা হয়। একই সাথে নজরুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তবে সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

    আটককৃত নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার উত্তর কাচুয়া গ্রামের আব্দুল বাসিরের ছেলে।

    জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ওলিব ওয়েল ১৯০ বোতল, নবরত্ন ১ হাজার ৫০ বোতল, হেয়ার ওয়েল কেওকারপিন ২৬৫ বোতল, সেরিডন ট্যাবলেট ২০ হাজার ২২০ পিস, আতশবাশি ৩ হাজার পিস। জব্দকৃত পণ্যগুলোর বাজার মূল্য ৪ লাখ ৪৬ হাজার ২৯০ টাকা বলে জানা গেছে।

    পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত নজরুল জানায়- দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারী চক্র চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য বাংলাদেশে আনছে। পরে সেগুলো তারা হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে। গতকাল বুধবার বিকেলে জব্দকৃত পণ্যগুলো বাল্লা সীমান্ত দিয়ে নিয়ে আসেন কয়েকজন। এরপর সেগুলো জেলা শহরে নিয়ে আসার সময় ডিবি আটক করে।

  • হবিগঞ্জে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

    হবিগঞ্জে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

    হবিগঞ্জে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন ৪-১৭ অক্টোবর সফল করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমানের সভাপতি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী প্রমুখ।

  • বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সারোয়ার আলম (শাকিল) শায়েস্তাগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সারোয়ার আলম (শাকিল) শায়েস্তাগঞ্জ পৌরসভা মেয়র প্রার্থী

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ২০১৫ সালে ৫ম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আগামী ডিসেম্বর মাসে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন। উক্ত নির্বাচনে শায়েস্তাগঞ্জের তথা হবিগঞ্জের বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সারোয়ার আলম (শাকিল) মেয়র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

    তিনি প্রতিনিধি কে বলেন, “নিজ এলাকায় সমাজসেবা করতে কোন পদবী নিয়ে করতে হবে এমন কোন কথা নেই, তবে আমি ইতিমধ্যেই পৌরসভার ভোটার সমর্থকদের কাছ থেকে দাবি ও আশ্বাস পেয়েছি নির্বাচনে অংশগ্রহন করার প্রসঙ্গে।”

    এজন্য এলাকার সচেতন ভোটার ও মুরব্বীদের পরামর্শ নিয়ে নির্বাচনে অংশগ্রহণমূলক সিদ্ধান্তের ঘোষনা দিবেন এবং এবিষয়ে পৌর এলাকার সকলের কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া চেয়েছেন।”

    তবে নির্বাচনে আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ ছালেক মিয়া, মোঃ ফজল উদ্দিন তালুকদার, আতাউর রহমান মাসুক, মোঃ রাহেল মিয়া, মোঃ মাসুদুজ্জামান মাসুক, আবুল কাশেম শিবলু ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ ফরিদ আহমেদ অলি সহ সকলেই সুবিধাজনক অবস্থানে মাঠে নেমে পড়েছেন।

    কিন্তু এলাকার লোকের মুখে মুখে শুনা যাচ্ছে মোঃ সারোয়ার আলম এর নাম। কৌশলগত কারণে অধিকাংশ প্রার্থী দলীয় পদবী ব্যবহার করতে নারাজ। করোনা ভাইরাসের কারণে প্রকাশ্যে সভা না করে কর্মী সমর্থ্যকদের নিয়ে প্রচার প্রচারণা নিরবে নিভূতে চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক। অনেকের নেই প্রচার প্রচারণা।

    এদিকে উন্নয়নের স্বার্থে ৯ টি ওয়ার্ডের সচেতন মহল দলমত নির্বিশেষ মোঃ সারোয়ার আলম শাকিল’কে আগামী পৌরসভা নির্বাচনে ভোট প্রদানের প্রত্যয়ন ব্যক্ত করছে এবং তিনি নিরব থাকলেও মহল্লায় ভোটার মুখে মুখে আলোচনার ঝড় উঠছে।

    মোঃ সারোয়ার আলম শাকিল শায়েস্তাগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ডের দাউদনগর বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম এম. এ. মোক্তাদির ওরফে মকুল মিয়া’র ছেলে এবং ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রবীন শিক্ষক মরহুম আব্দুল মালেক এর নাতি। শাকিলের পিতা মৃত্যুর পর বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।

    তিনি সততা হিসাবে ব্যবসার পাশাপাশি এলাকার শত শত হত দরিদ্র, ফকির, মিসকিনদেরকে সাহায্য সহ সমাজ সেবায় জড়িত। তার ব্যবসা প্রতিষ্ঠানে ২ শতাধিক পৌরসভা সহ বিভিন্ন স্থানে কর্মচারী চাকুরী করে জীবিকা পালন করছেন বহু পরিবার। তিনি একজন সহজ সরল ও সাদা মনের ব্যক্তি।

    শায়েস্তাগঞ্জ সহ সারা দেশে হাট বাজারে যখন পেয়াজের মূল্য ১শ টাকা হয়, সেই সময় তিনি ৩০ টাকা মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করেন। এদিকে তিনি কোভিড-১৯ সংক্রমনের সময় পৌরসভা সহ অন্যান্য স্থানে হত দরিদ্রের মাঝে নিজ তহবিল হতে ত্রাণবিতরণ করেছেন।

    এরপাশে সামাজিক ও সমাজ সেবা উন্নয়নে নিরলশ ভাবে কাজ করছেন। পৌরসভার সচেতন মহল তাকে একজন নিঃস্বার্থ সমাজ সেবক হিসেবে পৌরবাসী দেখতে চায়।

    কয়েকটি ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় ভূক্তভোগীরা বলেন, আমরা আকাশ চোয়া স্বপ্ন দেখিনা। সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেক ওয়ার্ডে উন্নত ড্রেন, রাস্তা ও গ্যাস লাইনের ব্যবস্থা চাই। নির্বাচনের পূর্বে সম্ভাব্য প্রার্থীরা ওয়াদা দিলেও কোন কাজ হচ্ছে না।

    আগামী নির্বাচনে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি যেন এলাকার উন্নয়নে গুরুত্ব দেন। এ দাবী ভূক্ত ভোগীদের। সারোয়ার আলম শাকিল কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত নয়।

    শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রবীন মুরব্বী সুরুজ আলী জানান, করোনা সংক্রামন এর সময় এলকার বহু লোকের কর্ম না থাকায় কষ্টের মধ্যে অনেক লোক ভোগছেন। শাকিল নিজ তহবিল হতে পৌরসভার পত্যেক ওয়ার্ডে ত্রাণ দিয়েছে।

    শায়েস্তাগঞ্জ পৌরসভার সচেতন মহল তাকে আগামী শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের যোগ্য ব্যক্তি হিসেবে সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার সমর্থন দেন সচেতন তৃণমূল জনগন। শাকিলকে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডবাসী দল-মত নির্বিশেষে নিঃস্বার্থভাবে সমর্থন করলে ভোটে জয় হবে এবং পৌরসভার উন্নয়ন এবং জনগন সঠিক সেবা পাবে।

  • এমসি কলেজে ধর্ষকদের শাস্তির দাবিতে হবিগঞ্জে ছাত্রসেনার মানববন্ধন

    এমসি কলেজে ধর্ষকদের শাস্তির দাবিতে হবিগঞ্জে ছাত্রসেনার মানববন্ধন

    সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ এবং খাগড়াছড়িতে আদিবাসী মানসিক প্রতিবন্ধী নারীসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ পৌর ও সদর উপজেলা শাখা।

    আজ বুধবার বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌর ছাত্রসেনা সভাপতি গোলাম শাফিউল আলম মাহিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রসেনা সভাপতি মুহিবুর রহমান রাজনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমেদ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রসেনা সহ সভাপতি হানিফ আহমেদ সজীব, সাধারণ সম্পাদক মাহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হামজা, আবু তাহের মিসবাহ, নুরুল ইসলাম রাকিব, হবিগঞ্জ পৌর ছাত্রসেনা সাধারণ সম্পাদক আলী আহসান ইমন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হামজা আল-মামুন, সৈয়দ রিদওয়ান আহমেদ, ইমন আব্বাস, নাজমুল হাসান শান্ত, শাহ আলম, কাউসার আহমেদ সাব্বির, হাফেজ জালাল আহমেদসহ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষিত হচ্ছে নারীরা। এমতাবস্থায় ধর্ষণের বিরুদ্ধে ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই।

    পবিত্র কুরআনে সূরা মায়েদার ৩৩নং আয়াতে আল্লাহ বলেন ধর্ষণ যখন মহামারী আকার ধারন করে তখন ধর্ষকের মৃত্যুদণ্ড দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যতদিন পর্যন্ত দেশে এই আইন বাস্তবায়ন না করা হবে ততদিন পর্যন্ত দেশে ধর্ষণের মাত্রা কমবে না। এসময় বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

  • বিনা প্রয়োজনে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষেধ

    বিনা প্রয়োজনে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষেধ

    করোনাকালীন বন্ধে দেশের সব সরকারি-বেসরকারি কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এটিসহ মোট নয়টি নির্দেশনা বাস্তবায়ন করতে কলেজ অধ্যক্ষদের আজ মঙ্গলবার চিঠি দিয়েছে মাউশি।

    মূলত সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনার জের ধরেই এমন নির্দেশনা এল।

    নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা, সম্পদ সুরক্ষাসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।

    নির্দেশনার মধ্যে আরও রয়েছে ছাত্রাবাসগুলো বন্ধ রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার, প্রতিষ্ঠানের মূল ফটকসহ সব প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখা, প্রতিষ্ঠানে পরিদর্শন দল (ভিজিল্যান্স টিম) গঠন ও প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়া। এ ছাড়া অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ তদারকি করা ও অভিভাবকের সঙ্গে সংযোগ সৃষ্টি করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া এবং কলেজের বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

    আরো পড়ুনঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পন্ড