Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরন

    চুনারুঘাটে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরন

    হোসাইন মির্জাঃ গতকাল ১৪ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় উপজেলা হল মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাস এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    চুনারুঘাটে আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা বিতরন

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুল আলম উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, জনাবা আবিদা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা পরিষদ প্রমুখ।

  • ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ছাত্রদল নেতার পাশে তারেক রহমান

    ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ছাত্রদল নেতার পাশে তারেক রহমান

    আখাউড়া স্টেশনে চট্টগ্রামগামী ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ ইউসুফ আলী এর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত টিম এর উপস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    আজ ১৪ই অক্টোবর (বুধবার) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন হবিগঞ্জে সফর করেন। তখন তিনি তারেক রহমানের পক্ষ থেকে নিহত ছাত্রদল নেতার পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান প্রদান করেন।

    এই সময় জেলা ছাত্রদলের সভাপতিসহ স্থানীয় বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আহবান ‘‘দালাল হইতে সাবধান’’

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আহবান ‘‘দালাল হইতে সাবধান’’

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক এর আহবান ‘‘দালাল হইতে সাবধান’’।

    তিনি বলেন, “শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হইতে সি.এন.জি, অটো ও থ্রী হুইলার ছাড়াতে কোন টাকা লাগে না। কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না।”

    মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক আরো বলেন, “এছাড়া যদি কেউ থানা হইতে থ্রি-হুইলার ছাড়ানোর জন্য টাকা-পয়সা চায়, তবে এই মোবাইল নাম্বারে অভিযোগ করুন। মোবাইলঃ ০১৩২০-১৮৪৬৪৭।”

    শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    Saystagonj-Upozila

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উদ্যাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের সঞ্চালনায় ‘‘দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’’ এই স্লোগানে দিবসটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ গাজিউর রহমান ইমরান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা ডাঃ রমা পদ দেব, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ থানার এস.আই মোঃ কাউছার মাহমুদ তরুন, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, নুরপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ মখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলেনা খাতুন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, নুরপুর ইউ/পি আ’লীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবন প্রমুখ।

    প্রধান অতিথি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, “পৃথিবীতে দূর্যোগ অনেকভাবে আসে। যেমন বন্যা, অগ্নিকান্ড, ভূমিকম্প সহ অনেক দূর্যোগ দেখা দিলে আমাদের সচেতন থাকতে হবে। বর্তমানে কোভিড-১৯ সংক্রমন সারা বিশ্বে দেখা দিয়েছে এতে অনেকেই প্রাণ হারিয়েছে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। এরকম দূর্যোগ মোকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

  • শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • সৈয়দ শামসু উদ্দিন ও হাছনা খাতুন চৌধুরী স্মৃতি পাঠাগারের উদ্ধোধন

    সৈয়দ শামসু উদ্দিন ও হাছনা খাতুন চৌধুরী স্মৃতি পাঠাগারের উদ্ধোধন

    শায়েস্তাগঞ্জে শামসু উদ্দিন ও হাছনা খাতুন চৌধুরী স্মৃতি পাঠাগারের শুভ উদ্ধোধন অনুষ্টান ও গুনীজনদের মধ্যে সম্মাননা প্রধান করা হয়েছে। গত ১১ অক্টোবর বিকাল সাড়ে ৩টার সময় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর হল রুমে অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মোঃ ছালেক মিয়া মেয়র শায়েস্তাগঞ্জ পৌরসভা, বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম (মিটু) লাইব্রেরীয়ান সরকারী গন গন্থাগার হবিগঞ্জ, আহমদ আলী বিশিষ্ট লেখক ও গবেষক, মোঃ জসিম উদ্দিন চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক, মাওলানা শায়েখ তাজুল ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক, অমিও প্রভা চৌধুরী নারী নেত্রী মাধবপুর, টি আই মোস্তাফিজুর রহমান, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন সম্পাদক ও পাঠাগাড়ের সভাপতি।

    অনুষ্টান পরিচালনা করেন হামিদুল হক সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব শায়েস্তাগঞ্জ। কোরআন তিলাওয়াত করেন সৈয়দ মোফাজ্জল আলম।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত প্রমুখ। মেয়র তার বক্তবে লাইব্রেরীর সার্বিকসহযোগীতা করার আশ্বাস দেন।

  • বা‌নিয়াচ‌ঙ্গে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

    বা‌নিয়াচ‌ঙ্গে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

    দি‌লোয়ার হোসাাইনঃ হবিগঞ্জের বানিয়াচ‌ঙ্গে প্রাথ‌মিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আ‌লোচনা সভা ও শহীদ মিনার উ‌দ্বোধন করা হয়ে‌ছে।
    আজ সোমবার (১২অ‌ক্টোবর) বিকালে বানিয়াচং মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সদস্য মখলিছ মিয়ার সঞ্চালনায় প্রধান অ‌তি‌থির ব্যক্তব রা‌খেন হ‌বিগঞ্জ ২ এর সংসদ সদস্য এডভো‌কেট আব্দুল ম‌জিদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
    এছাড়া উপস্থিত ছিলেন মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, প্রধান শিক্ষক সাইফুল আলম. আসাদুজ্জামান খান, কামরুজ্জামান খান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম, এস এম খলিলুর রহমান রাজু, সহকারী শিক্ষক, কমিটির সদস্যগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অ‌তি‌থির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, ”শহীদ মিনার আত্ম মর্যাদার প্রতীক, চেতনা সাম্য মাতৃভাষার প্রতীক। শহীদ মিনারের সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস।”
    এমপি আব্দুল মজিদ খান আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোড়ালো দাবি অনেক পুরোনো। ১৯৫২ সালের ২১ ফেব্রুারি প্রথম পাকিস্থানি শাসক গোষ্ঠির রক্তস্নাত রোসানলে পড়ে নিরস্ত্র স্বাধীনচেতা বাঙ্গালীরা। ভাষার জন্য জীবন দিয়ে বাঙ্গালীরাই দেখিয়ে দেয় দাবি আদায়ের পথপরিক্রমায়। এরপর নানা পর্যায় পেরিয়ে ৭১’। একাত্তরের যুদ্ধেই আসে চূড়ান্ত বিজয়।
    তবে ভাষা আন্দোলনের প্রতীক হয়ে রয়েছে শহীদ মিনার। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়া হয় স্মৃতিস্তম্ভ, এটাই পরে শহীদ মিনার হিসেবে পরিচিতি পায়।
    এই শহীদ মিনার তৈরির পেছনেও রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। নতুন প্রজন্মকে শহীদ মিনারের ইতিহাস সম্পর্কে অবহিত করতে হবে।
    তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই কেবল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে সরকার বদ্ধ পরিকর।

  • হবিগঞ্জের ৪ সাংবাদিকের নামে ইউপি চেয়ারম্যানের মামলা

    হবিগঞ্জের ৪ সাংবাদিকের নামে ইউপি চেয়ারম্যানের মামলা

    দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক প্রভাকর’ এর ৪ সাংবাদিকের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ।

    মামলার আসামিরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মো. আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ সাহাউর রহমান বেলাল।

    ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সংবাদ প্রকাশ করে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদের পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানি হয়েছে।

    এই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ।

    তিনি বলেন, দুর্নীতি-অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।

    এদিকে, মামলা দায়েরের ঘটনায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।