Category: হবিগঞ্জ
-

বানিয়াচঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়া আঞ্চলিক ধান গবেষনা ইনষ্টিটিউটের পাশের খাস জমিতে প্রস্তাবিত কৃষি বিশ্বদ্যিালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।আজ মঙ্গলবার (২০অক্টোবর) সকাল ১১ঘটিকার সময় হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহসড়কের রত্না হইতে সুবিদপুর পর্যন্ত মানববন্ধন অনুষ্টিত হয়।আওয়ামীলীগ নেতা আলী আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও হাবিবুর রহমান চৌধুরীর পরিচালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, প্রধান শিক্ষক এমএ তাহের,ব্যাবসায়ী নেতা কাউছার চৌধুরী,হাবিবুর রহমান চৌধুরী,শেখ এবাদত,ইমন চৌধুরী,শেখ তানভীর,আশরাফুল সরদার,আলি ইসলাম,শিমুল,হিরা মিয়া,জাহাঙ্গীর মিয়া,মাহমুদ,লাল মিয়া,হারুন চৌধুরী,আলী হায়দার,কাশেম মিয়া প্রমূখ।মানববন্ধন আয়োজকগন জানান, জাতীয় সংসদে সদ্য পাশ হওয়া দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয়টি বানিয়াচং উপজেলার নাগুড়া আঞ্চলিক ধান গবেষনা ইনষ্টিটিউটের পাশে স্থাপন করার জন্য দাবী ছিল। কিন্তু পাশ হওয়া বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবিগঞ্জ সদর উপজেলাকে চিহ্নিত করায় বানিয়াচংবাসী মর্মাহত হয়েছেন।বক্তাগন জানান,বানিয়াচং উপজেলায় স্থাপন করা হলে যে কোন সময় বিশ্ববিদ্যালয় চালু করা যাবে।কারন এখানে অবকাঠামোগত ও ভূমির কোন সমস্যা নাই। এখানে ১শ একর খাস ভূমি সহ বাকী ভূমির সহজলভ্যতার কারনে সরকারের প্রায় হাজার কোটি টাকা বেচে যাবে।তাছড়া হবিগঞ্জ জেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরত্বে ও জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় এর অবস্থান হবে সবার জন্য সুবিধাজনক। -

শায়েস্তাগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে আর্থিক অনুদান
হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ উপজেলায় ১৬ টি দূর্গাপূজা মন্ডপে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ৪ লক্ষ ১৪ টাকা বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এসব টাকা বিতরণ করেন হবিগঞ্জ -৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এম পি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,শায়েস্থাগঞ্জ থানার ওসি অজয় দেব ও শায়েস্থাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।
-

বানিয়াচঙ্গে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দিলোয়ার হোসাইন : সারাদেশে ধর্ষণ , গুম , খুন এর প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার ( ২১ অক্টোবর) সাবরেজিস্টার অফিসের সামনে থেকে মিছিলটি বড় বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের পরিচালনায় ব্যক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মজিবুর রহমান মারুফ, বর্তমান যুগ্ম আহবায়ক এড আব্দুল কাদির, খালেদ মিয়া, মতিউর রহমান মতু , বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক, নকিব ফজলে করিম মাখন, ১ নং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম অাহ্বায়ক সাদিক আহমেদ , যুগ্ম আহবায়ক শেখ মোশারফ হোসেন খেলু, ৩ নং ইউপি বিএনপির আহবায়ক সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবিশ্বর আহমদ মজনু, সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর, জনাব আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ বাকের হোসেন ও সদস্য সচিব আশরাফুজ্জামান মুবিন প্রমুখ।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃৃবৃন্দ উপস্থিত ছিলেন। -

অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জের সকল বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা
আঞ্চলিক ও মহাসড়কে সিএনজিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্নয় পরিষদ।
রবিবার সংবাদপত্রে প্রদত্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান চৌধুরী ও সদস্য সচিব মোঃ সজিব আলী।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় জানান, আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে দাবী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সকল সড়কে বাস-মিনিবাস চলাচল করবে না।
উল্লেখ্য, সিএনজি টমটমসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দেয় ওই সংগঠন।
-

শায়েস্তাগঞ্জের নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময়
সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ শায়েস্তাগঞ্জ থানায় যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সাথে শায়েস্তাগঞ্জ উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। রবিবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জকে জুয়া, জঙ্গীবাদ, মাদকসহ অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দও সমাজ থেকে অপরাধ মূলক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় ভক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ হুমায়ন কবির, সহ-সভাপতি মো: জমির আলী, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, যুগ্ম সম্পাদক অপু দাশ, মুজাম্মেল হোসন, সাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজাল আলী রুস্তম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি আব্দুর রকিব, সাংবাদিক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাধারণ সম্পাদক আ: সালাম মজনু, যুগ্ন সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউক।
এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আল মামুন, এসআই কাউছার মাহমুদ তরুণ, এসআই হামিদুর রহমান, এএসআই জসিম উদ্দিন প্রমুখ।
-

বানিয়াচংয়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন
হবিগঞ্জের বানিয়াচং এর নাগুড়া ফার্মের পাশের জমিতে প্রস্তাবিত কৃষি বিশ্বদ্যিালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।আজ ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪ঘটিকার সময় বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের হিয়ালা বাজার মানববন্ধন অনুষ্টিত হয়েছে।ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ,সাধারন সম্পাদক সাহেদ মিয়া প্রমূখ।মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, বানিয়াচংয়ের নাগুড়া ফার্মের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে সরকারের হাজার কোটি টাকা সাশ্রয় হবে।কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের এটাই হবে সবচেয়ে উপযুক্ত স্থান। -

বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজা‘র বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত
বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজার বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,অফিসার ইনচার্জ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ দেবের পরিচালনায় বক্তব্য রাখেন বিপুল ভূষন রায়,প্রিয়তোষ রঞ্জন দেব,কাজল চ্যাটার্জী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ।
উক্ত সভায় বানিয়াচং উপজেলার শারদীয় দূর্গাপূজার মন্ডপে সরকারীভাবে বরাদ্ধকৃত চাল বন্টন করা হয়েছে।
উপজেলার মোট ১১৪টি মন্ডপের মধ্যে প্রতিটিতে ৫০০ কেজি করে মোট ৫৭ মেঃ টন চাল বিতরন করা হয়েছে।