Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু

    হবিগঞ্জে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু

    বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউটের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে ৩ ধাপে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) প্রথম ধাপে ৩দিন ব্যাপী ‘অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

    প্রেসক্লাব সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিআইবির প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

    প্রথম দিনে অনুসন্ধানমুলক রিপোর্টিং ও ডেপথ রিপোর্টিং-এর পার্থক্য, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর ধরণ ও প্রকরণ, অনুসন্ধানমুলক রিপোর্টিং এর তথ্য সংগ্রহের কৌশল, অনুসন্ধানমুলক প্রতিবেদন তৈরীতে রিপোর্টারের প্রস্তুতি এবং অনুসন্ধানমুলক রিপোর্টিয়ের প্রধান প্রতিবন্ধকতা সমুহ বিষয়ে রিসোর্সপার্সন ছিলেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালট্যান্ট জুলফিকার আলী মানিক।

    কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার ৩দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

    এছাড়া আগামী ১ ও ২ নভেম্বর ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এবং ৩, ৪ ও ৫ নভেম্বর সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হবে। ৩ ধাপের এ প্রশিক্ষণে জেলা ও উপজেলার ১শ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।

  • শায়েস্তাগঞ্জে নব বধুর আত্মহত্যা

    শায়েস্তাগঞ্জে নব বধুর আত্মহত্যা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের চার দিনের মাথায় রহিমা খাতুন (২১) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার শেরপুর গ্রামের আব্দুস ছোবহানের মেয়ে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় রহিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

    তিনি জানান, চারদিন আগে রনি নামে রংপুরের এক ছেলের সঙ্গে বিয়ে হয় রহিমা খাতুনের। বৃহস্পতিবার বাবার বাড়িতে অজ্ঞাত কারণে রহিমা বিষপান করে।

    তাৎক্ষণিক বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

    তবে ওই তরুণীর পরিবার রনির সঙ্গে বিয়ে হওয়ার বিষয়টি অস্বীকার করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

  • বানিয়াচংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাতালকে জরিমানা

    বানিয়াচংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাতালকে জরিমানা

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই মাতালকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার রাত ৮টায় নন্দী পাড়ার মখলিছ মিয়ার ছেলে মোশারফ হোসেন( ১৯) ও সাবাজ মিয়ার ছেলে এনামুল ইসলাম প্রকাশ্য গাঁজা সেবন করে পরিবেশ দূষন করে।

    এ সময় পুলিশ টহলরত অবস্হায় গাঁজার দূর্গন্ধ টের পেয়ে এই দুই জনকে নেশাগ্রস্হ অবস্হায় আটক করে ভ্রাম্যমান আদালতে সৌপর্দ করলে বানিয়াচং উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইফফাত আরা জাহান উর্মি আটককৃত দুই মাতালের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য আইনে জনপ্রতি ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

  • ফ্রান্সের বিরোদ্ধে হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    ফ্রান্সের বিরোদ্ধে হবিগঞ্জে ইসলামী সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    ফ্রান্সে মহা নবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে হবিগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১’টায় স্থানীয় শিরিষতলা প্রাঙ্গণে পূর্ব ঘোষণা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা মিছিল সহকারে উপস্থিত হয়।

    মিছিলটি থানা মোড় হয়ে শহরের মেইন রোড দিয়ে প্রদক্ষিণ করে আবার শিরিষ তলায় পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল টি শেষ হয়। বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

    ইসলামী সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী বলেছেন, বিশ্ব জগতের শাস্তির দূত বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর অবমাননা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান বরদাশত করবে না। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নবী (সাঃ) এর ব্যঁঙ্গচিত্র কার্টুন প্রকাশ করায় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মুসলিম উম্মাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স।

    মাওলানা আবু ছালেহ ছাদী আরো বলেন, ফ্রান্সের পণ্য বর্জন ও সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওদের উচিৎ শিক্ষা দিতে হবে। ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ম্যাক্রো প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মুসলমানদের আন্দোলন অব্যাহত থাকবে। ফ্রান্সে নবী (সাঃ) এর ব্যঙ্গঁচিত্র প্রকাশের প্রতিবাদে অচিরেই জাতীয় সংসদ ডেকে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

    ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, মুফতি সিরাজুল ইসলাম মীরপুরী, মাওলানা লোকমান ছাদী, মাওলানা আনোয়ার আলী, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আঃ নূর, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, মাওলানা নিয়াজুর রহমান নিয়াজ, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা আঃ কাইয়ুম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী প্রমুখ।

    এছাড়া বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মাওলানা আজিজুল হক, মাওলানা আঃ হাই দৌলতপুরী, সাবেক কমিশনার আঃ মজিদ, মাওলানা নাজমুল হুদা চৌঃ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা কাসিম বিল্লাহ নোমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আলী আহমদ, যাকারিয়া চৌধুরী, মাওলানা নোমান আহমদ, মাওলানা আশিকুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা তাজুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভার বহু নেতৃবৃন্দ।

    দুআর পূর্বে ইসলাম সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু ছালেহ ছাদী শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ প্রত্যেক উপজেলায় সংগ্রাম পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের মাধ্যমে বিক্ষোভ মিছিল বের করার কর্মসূচী ঘোষণা করেন।

    পরিশেষে ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা চুনারুঘাট শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা জহুর আলীর দু’আর মাধ্যমে সভার সমাপ্তি হয়।

  • নবীগঞ্জ থানায় নারী এসআই হিসাবে যোগদান করেছেন পারভিন বেগম

    নবীগঞ্জ থানায় নারী এসআই হিসাবে যোগদান করেছেন পারভিন বেগম

    হবিগঞ্জের নবীগঞ্জ থানায় নারী এসআই হিসাবে যোগদান করেছেন মোছাঃ পারভিন বেগম। বৃহস্পতিবার সকালে এস আই যোগদানের তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।

    মোছাঃ পারভিন বেগম থানা ওসমানী নগর ধন পুর (মাদার বাজারের পার্শ্ববর্তী) পোঃ লতিব পুর গ্রামের কৃতিসন্তান। তিনি ডি এম পি ঢাকা ২০০১ সালে প্রথম যোগদান করেন।মৌলভী বাজার ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত, মাগুরা ২০০৬, এস এম পি মেট্রোপলিটন পুলিশ সিলেট ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত কাজ করেন।

    মিশনে ছিলেন ২০১১ থেকে ২০১২ পর্যন্ত, চট্টগ্রাম রেঞ্জ ২০১৩ থেকে ২০১৪, হবিগঞ্জ সদর থানায় ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত, ২০১৭ সাল কোর্টের সি এস আই হিসেবে কর্মরত ছিলেন।

    পরে ২০১৮ সালে র‍্যাবে যোগদান করেন। পরে বাহুবল থানায় পোস্টিং হওয়ার পর ২০১৯ থেকে ২০২০ সালে জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত ছিলেন। মিশন থেকে এসে নবীগঞ্জ থানায় (২৭ অক্টোবর) যোগদান করেন।

    এস আই মোছাঃ পারভিন বেগম জানান, “নারী বান্ধব অফিসার হিসাবে নবীগঞ্জ থানায় যোগদান করেছি। নারী নির্যাতন, নারী ধর্ষন প্রতিরোধের লক্ষ্যে কাজ করব।”

  • হবিগঞ্জ জেলার বেস্ট অনলাইন পরফরমেন্স ২০২০ নির্বাচিত শিক্ষক ফেরদৌস

    হবিগঞ্জ জেলার বেস্ট অনলাইন পরফরমেন্স ২০২০ নির্বাচিত শিক্ষক ফেরদৌস

    হবিগঞ্জ জেলার বেস্ট অনলাইন পরফরমেন্স ২০২০ নির্বাচিত হয়েছেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ফেরদৌস ওয়াহিদ।

    কোভিড-১৯ এর কারনে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। সিলেট ডিভিশন অনলাইন স্কুলের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করে হবিগঞ্জ অনলাইন স্কুলের এডমিনের দ্বায়িত্ব পালন করেন।

    মাধবপুর অনলাইন স্কুলের প্রতিষ্ঠাতা ফেরদৌস ওয়াহিদ MPHO online school, FW science Education Online school প্রতিষ্ঠা করে শিক্ষক বাতায়নে এন্ট্রি করেন।

    বৃহস্পতিবার প্রযুক্তি ব্যবহার শির্ষক সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনলাইন বেস্ট
    পারফরমাদের হাতে সম্মননা স্মারক তুলে দেন।

    শিক্ষক বাতায়নের জেলা অ্যম্বাসেডর ফেরদৌস ওয়াহিদ ইউটিউবের মাধ্যমে নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করছেন।

  • ফ্রান্সে রাসূল (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্ট ও পৌর ছাত্রসেনার বিক্ষোভ

    ফ্রান্সে রাসূল (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্ট ও পৌর ছাত্রসেনার বিক্ষোভ

    ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় মহানবী হজরত মুহাম্মদ (সঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ফ্রন্ট হবিগঞ্জ জেলা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ পৌর শাখা।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলম সাহেবের সভাপতিত্বে শহরের পৌর টাউন হলের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

    মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

    জেলা ইসলামী ফ্রন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম বিএসসি সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মাহমুদুর রহমান চিশতী সাহেব,ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জননেতা সোলায়মান খান রাব্বানী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জননেতা আল্লামা শাহ জালাল উদ্দিন আখঞ্জি সাহেব, সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক শহিদুল ইসলাম সাহেব, জননেতা আজিজুল ইসলাম খান, জননেতা কাজী সাইফুল মোস্তফা, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ডাঃ এমএ কাদির, মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, মাওলানা খাইরুদ্দিন, জেলা যুবসেনা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী হাবিব, মাওলানা রুকুন উদ্দিন আশরাফী, মোঃ মোশাহিদ, ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, জেলা ছাত্রসেনা সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, আব্দুস সামাদ, মুহাম্মদ জালাল উদ্দিন, মাহীন চৌধুরী, হাফেজ ইমরানসহ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, ফ্রান্স অতীতেও ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য এবং মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ। দুশমনে রাসূলদের সঙ্গে এদেশের কোনো সম্পর্ক থাকতে পারেনা। বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। এবং ফ্রান্স যদি ক্ষমা না চায় তাহলে ফ্রান্সের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

    এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ পৌর শাখার পক্ষথেকে এক বিশাল বিক্ষোভ মিছিল এসে মিছিলটির সঙ্গে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রসেনা সভাপতি গোলাম শাফিউল আলম মাহিন।

    পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।