Category: হবিগঞ্জ

  • জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

    জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

    হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিদ খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

    ফলে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি তাদের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

    প্রসঙ্গত,  গত ৩০ জুলাই কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হবিগঞ্জ জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয়া হয়। তবে কি কারণে কমিটিকে স্থগিত করা হয়েছিলে তা উল্লেখ করা হয়নি।

    এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন- ‘আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন।’

  • দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত

    দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত

    গত শনিবার ৩১ অক্টোবর দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত গঠন করা হয়। এতে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন কে সভাপতি ও এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া কে সাধারণ সম্পাদক এবং সৈয়দ কামরুল হাসান সাদেক কে অর্থ সম্পাদক করে ৩৫ সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

    দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত

    উক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকছুদ হোসেন উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভী বাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবু চিনু রঞ্জন তালুকদার উক্ত অনুষ্ঠানে জেলা বিভিন্ন উপজেলা থেকে সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা 

    বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা 

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস -২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
    আজ র‌বিবার (১নভেম্বর)দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খান এর পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।
    উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ছাত্রলীগের সাধারণ সস্পাদক সায়েম হাসান পুলক সহ আরো অনেকে।
    এতে আরো উপস্থিত ছিলেন এস,আই আব্দুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ আলী শাহেদ, সাংবাদিক মখলিছ মিয়া, মাজহারুল ইসলাম অপু, হৃদয় হাসান শিশির, হৃদয় খান সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
    উক্ত আলোচনা সভার পরিশেষে বানিয়াচং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষন প্রাপ্ত দের সনদ এবং ঋন প্রদান করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন “মুজিব বর্ষের আহবান, যুব কর্ম সংস্থান ” এই উদ্দেশ্য কে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
    তিনি আর ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবকদের কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর মাধ্যমে দেশ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে যুবকরা। এবং যুবকদের কে উন্নয়নের দিকে অগ্রসর করতে নিয়মিত কাজ করে যাবে বানিয়াচং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
  • আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরস্পর সমন্বয়ে কাজ করতে হবে – অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরস্পর সমন্বয়ে কাজ করতে হবে – অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম একসময় শহর কেন্দ্রিক ছিল। এ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ইউনিয়ন ও পৌর শহরে প্রত্যেক ওয়ার্ডে চালু করা হয়েছে।

    এই উপজেলায় মদ, গাঁজা, হিরোইন সেবন ও বিক্রয় বন্ধ, চুরি,ডাকাতি, জোয়া, দাঙ্গা-হাঙ্গামা, বাল্য বিবাহ, ইভট্রিজি প্রতিরোধ করা আপনাদের সহযোগীতা প্রয়োজন। পরস্পর সমন্বয়ের মাধ্যমে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সার্বিক আইন শৃঙ্খলা সুন্দর এবং শান্তিপূর্ন রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

     অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গনের থানা কমিউিনিটি পুলিশিং কমিটির আয়োজিত সম্প্রসারিত ‘‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউিনিটি পুলিশিং সর্বত্র “এ স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    তিনি উপজেলার বিভিন্ন পেশার মানুষের উদ্দেশ্যে বলেন, যারা এসব অরাধের সাথে জড়িত তাদের নাম গুলো আমাদের কাছে পৌছে দিবেন। আমরা তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করব।

    শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সভাপতিত্বে থানা এস.আই মফিজুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও ব্রাহ্মণডোরা ইউ/পি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল হোসেন জজ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার।

     অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

    এতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী, সমাজ সেবক আবুল কাশেম শিবুল, নূরপুর ইউ/পি আওয়ামীলীগ নেতা ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবর সহ-সভাপতি মোজাম্মিল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শিক্ষক আলী হায়দার সেলিম, অপু দাশ, শাহাব উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, ব্রাহ্মনডোরা ইউ/পি মেম্বার মোহন মিয়া, আশা ব্যবস্থাপক জিয়াউল করিম, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের শিক্ষক শফিক মিয়া, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল মামুন, এস.আই. কাউছার মাহমুদ তোরন প্রমুখ।

    সভা শুরুর পূর্বে থানা থেকে বিশাল বর্ণাঢ্য রেলী নিয়ে শহরের পথ প্রদক্ষিন করে।

  • নবীগঞ্জ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

    নবীগঞ্জ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে চোলাই মদ বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে কে ১ বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    গত বৃহস্পতিবার রাত ১০ টায় একটি ঘরে চোলাই মদ সেবন, তৈরি ও বিক্রির খবর আসলে উপজেলা প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এ সময় পারুল রবিদাস (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে উপস্থিত জনগণের সহায়তায় প্রায় ২০ লিটার চোলাই মদ এবং নির্মাণ সামগ্রী সহ ধৃত করা হয়।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) দণ্ডিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    হবিগঞ্জে “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে । শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় ঘুরি ঘুরি বৃষ্টির মাঝেও হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে হবিগঞ্জ সদর থানা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

    এত উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশিং কমিটিউনিটির নেতৃবৃন্দ। পরে টাউন হল রুমে আলোচনা সভা শুরু হয়।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের সকল থানায় এ “পুলিশিং ডে” পালন শুরু হয়েছে।

    পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে।

    মহামারী করোনাভাইরাসের কারণে কেন্দ্রীয়ভাবে কোন অনুষ্ঠানের আয়োজন থাকছে না। শুধুমাত্র প্রতিটি ডিভিশনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হবে। করোনার জন্য অতিরিক্ত লোকের সমাগম এড়াতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি অনুষ্ঠানে লোক সংখ্যা অনধিক ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

    কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিভাগের সেরা কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

    “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে আয়োজিত সমাবেশে পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ- ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সন্ত্রাস দমন ও প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হবে।

    কার্যকরী বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতার মাঝে দূরত্ব কমিয়ে কিভাবে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা যায় সে বিষয়ে অলোকপাত করা হবে। এছাড়াও, কমিউনিটি ট্রাফিক পুলিশিং এর স্বার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন মালিক, চালক ও হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা প্রতিরোধ করতে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে।

    পাশাপাশি সংশ্লিষ্ট সকল থানা এলাকায় ওপেন হাউজ ডে, সার্ভিস ডেলিভারী সেন্টার এবং ওয়ান স্টপ সার্ভিস সমূহের সুবিধা সংক্রান্তে সংশ্লিষ্ট এলাকার জনগণকে অবহিত করা হবে।

    বাহুবল প্রতিনিধিঃ বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে ও এসআই মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

    অন্যনের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, ওসি তদন্ত আলমগীর কবির, ব্রিকস ফিল্ড মালিকদের পক্ষে হাজী আব্দুল মালেক ও মিন্টু দে, মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, গ্রীণ নিউজ পোর্টালের সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শাহ আলী। আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র্যলি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    নবীগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র -এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১১টায় র‌্যালিটি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।

    কমিউনিটি পুলিশিং ডের সভাপতি সহকারি পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল পারবেজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ডের আহবায়ক ও জেলা পরিষদর চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

    অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার সমীরণ দাস, এস আই ফকরুজ্জামান, পারভিন আক্তার, মহিউদ্দিন রতন, মোঃ আবু হানিফ, এএস আই আক্তারুজ্জামান, আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সবত্র’ এই শ্লোগানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিবসটি উদযাপন করা হয়েছে।

    পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশিল করার জন্য প্রতিবছর এই দিনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়।

    শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে শায়েস্তাগঞ্জ থানার কমিউনিটি পুলিশিং কমিটি। এর আগে থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

    অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর সভাপতিত্বে ও এসআই মোঃ মফিজুল হকের পরিচালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই কাওছার মাহমুদ তোরণ, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শিক্ষক মোঃ সফিক মিয়া, ইউপি মেম্বার রোমন মিয়া, এনজিও কর্মকর্তা জিয়াউল হক সহ আরো অনেকেই।

    আলোচনা সভায় বক্তারা পুলিশ এবং জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    মাধবপুর প্রতিনিধিঃ দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পৃথক বাণী দিয়েছেন।

    দেশব্যাপী কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে ৬০ হাজার ৯৮১টি কমিটির মাধ্যমে ১১ লাখ ১৭ হাজার ৮০ জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আগামীতেও নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পুলিশিং কমিটির আয়োজনে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    শোভাযাত্রা শেষে মাধবপুর থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

    বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আলহাজ্ব আতিকুর রহমান, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, চেয়ারম্যান ফারুখ পাঠান, আরিফুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,তোফায়েল হোসেন চৌধুরী অপু,নাসির খান,,পৌর কাউন্সিলর বাবুল হোসেন খান,সাংবাদিক আইয়ুব খান প্রমুখ।

    হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হচ্ছে

    বানিয়াচং প্রতিনিধিঃ “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১অক্টোবর) সকাল দশটায় থানা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে থানা চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে বানিয়াচং থানা পুলিশিং কমিটি।

    কমিউনিটি পুলিশিং এর উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এমরান হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম বলেন-কমিউনিটি পুলিশের কার্যক্রমের ফলে সমাজের অনেক অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। দেশের সামাজিক অবক্ষয় রোধে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ সামাজিক সকল অপরাধ চিরতরে নির্মূল করার জন্য জনগণের সহায়তায় রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। পুলিশের পাশাপাশি জনগণেরও রাষ্ট্রের সামাজিক অপরাধ নির্মূল করার দায়িত্ব রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদান করব। তাহলে আমাদের সমাজে কোনো প্রকার অপরাধ থাকবে না। তাই সবাইকে স্ব-স্ব স্থান থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিং ও পুলিশ প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

    কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন,আহাদ মিয়া,কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি বিপুল ভূষণ রায়, ১নং ইউপির মেম্বার ডলি আক্তার,মেম্বার সুমন আখঞ্জি,সাংবাদিক এসএম খোকন প্রমুখ।

    কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন-কনস্টেবল কাজী মোতালেব ও গীতা পাঠ করেন বিপুল ভুষণ রায়।

    “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে লাখাই কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (৩১অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে থানা মিলনায়তনে মিলিত হয়।

    উপজেলার কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন একেএম সাদি, আব্দুল মালেক মেম্বার, আব্দুল ওয়াহেদ মেম্বার, বাদশা মিয়া, কাদের মেম্বার, সাংবাদিক আতাউর রহমান ইমরান, মহিবুর মেম্বার শামসুল হক মালদার মেম্বার, নুরুজ তালুকদার মেম্বার ও জাকির হোসেন মেম্বার।

    সভায় বক্তাগন লাখাই উপজেলায় বিভিন্ন নামে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে নানা ধরনের মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে সমাজে অস্থিরতা তৈরির বিষয়ে প্রতিকার,বিভিন্ন হাট-বাজারে সুদি ও দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে যাওয়ার বিষয়ে প্রতিকার, মদ জুয়া ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে প্রতিকার এবং সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া গরু চুরি সহ অন্যান্য চুরি রোধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে প্রতিকার চান।

    এছাড়া তারা বিভিন্ন আন্তঃ ইউনিয়ন সড়কগুলোতে চুরি ছিনতাই রাহাজানি রোধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোকপাত করেন। এ ব্যাপারে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী টিপু তার বক্তব্যে বলেন, করোনা সংক্রান্ত কারনে এলাকায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম সাময়িক কিছুটা ঝিমিয়ে থাকলেও বর্তমানে এটিকে চাঙ্গা করার লক্ষ্যে অচিরেই সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে নিয়ে জোরালো কার্যক্রম পরিচালনা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

    তিনি বক্তব্যে হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ এর গণমানুষের নেতা ও সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির এমপি এর আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট থেকে দোয়া প্রার্থনা করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে লাখাই থানা পুলিশের অফিসার ইনচার্জ সায়েদুল ইসলামসহ পুলিশ প্রশাসনের সকল সদস্যদের কে লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রাখায় ধন্যবাদ জ্ঞাপন ও ভুয়সী প্রশংসা করেন।

    পরে লাখাই উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী টিপুর সভাপতিত্বে এবং এস আই সজীব দেব রায়ের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানা অফিসার ইনচার্জ সায়েদুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল হাই কামাল, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইউব রেজা ইমরান, লাখাই প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন।

  • নবীগঞ্জের যুব সমাজের ফ্রান্স বিরোধী বিক্ষোভ

    নবীগঞ্জের যুব সমাজের ফ্রান্স বিরোধী বিক্ষোভ

    নবীগঞ্জের যুব সমাজের ফ্রান্স বিরোধী বিক্ষোভে অনুষ্টিত হয়। সুদূর ফ্রান্সে বিশ্বনবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শণ ও অবমাননার প্রতিবাদে নবীগঞ্জ এর রসুলবাগ যুব সমাজের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের হয়।

    শুক্রবার বাদ জুম্মা রসুলবাগ জামে মসজিদের মুসল্লীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিক্ষোভ এ সমাবেশ ও মিছিলটি বের হয়।

    পরবর্তীতে ইসলামবাগ জামে মসজিদ, বড় বাড়ী জামে মসজিদ, নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ ও হাসেম মুন্সী জামে মসজিদের মুসল্লীরা স্বতঃস্ফুর্তভাবে এ কর্মসূচীতে যোগ দেয়। এ সময় তারা নানা বিদ্রোহী শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

    মিছিলের মাধ্যমে নবীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কবিলের মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা এক সমাবেশে মিলিত হন।

    সমাবেশে বক্তব্য রাখেন হাসেম মুন্সি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা বদরুল আলম, ইসলামবাগ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহাদীয়াসা আল হাজী মিজানুর রহমান, রসুলবাগ জামে মসজিদের হাফেজ আনোয়ার হোসেন, মুফতি আজিজুর রহমান, মাওলানা রবিউল আউয়াল, হাফেজ কাজী রাজু আহম্মেদ।