Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে ফ্রান্স বিরোধী বিক্ষোভ

    লাখাইয়ে ফ্রান্স বিরোধী বিক্ষোভ

    হবিগঞ্জের লাখাইয়ে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বুল্লা বাজারে শুক্রবার বাদ জুমআ সর্বস্থরের তৌহিদী জনতার উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী মুহাম্মদ সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলটি উপজেলার বু্ল্লা বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সিংহগ্রাম ইয়াছিনীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সুহাইল আহম্মেদের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আজনু এর পরিচালনায় বক্তব্য রাখেন, মোহতাসিম বিল্লাহ, মাসুকুর রহমান মাসুক, জানাই মিয়া, ফারুক মিয়া, নাচু মিয়া, মাহমুদ হাসান প্রমুখ।

  • আজমিরীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে পণ্ড

    আজমিরীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে পণ্ড

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। এ সময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেখা নেয়া হয়।

    শুক্রবার দুপুরে বাল্য বিয়ের আয়োজন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে পণ্ড করে দেন।

    উপজেলার আনন্দপুর গ্রামের আশিকুর রহমান নিজের কিশোরী মেয়ের বিয়ে অয়োজন করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালান। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙে দেন।

    সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায় মেয়ে বাবা আশিকুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় মেয়ের বাবা ভবিষ্যতে বাল্যবিবাহের আয়োজন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

    উপজেলা প্রশাসনের এ অভিযানে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। উক্ত অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।

  • শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    মীর দুলালঃ ৩০ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৮ ঘটিকায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিছমিল্লাহ বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত ২০ জন ।

    জানাযায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিনবড়চর এলাকায় হবিগঞ্জগামী বিছমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ঘটনাস্থলে পৌছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    নিহত ও আহতদের পরিচয় প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এ এস আই শাহজালাল। তিনি জানান দ্রুত আহত দের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া হয়েছে।

  • মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসে প্রথম স্থান অর্জনকারী শায়েস্তাগঞ্জের দেবযানী ধর

    মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসে প্রথম স্থান অর্জনকারী শায়েস্তাগঞ্জের দেবযানী ধর

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাস গ্রহণকারী – ২০২০ এর পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দেবযানী ধর বর্ষা।

    গত বৃহস্পতিবার (২৯ শে অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত এর সভাপতিত্বে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের খাদ্য নিরাপত্তা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার এবং করোনার করাল থাবা থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত রাখতে প্রায় সাত মাস যাবত একঝাক প্রাণবন্ত শিক্ষক হবিগঞ্জ জেলা মাধ্যমিক পর্যায়ে অনলাইনে ক্লাস দিয়ে যাচ্ছে।

    এছাড়া শিক্ষকরা নিরলসভাবে কাজে থাকার জন্য জেলা প্রশাসন অনলাইন ক্লাস গ্রহণকারীদের সেরা শিক্ষক নির্বাচিত শীর্ষক সেমিনারে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এর সম্মাননা তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের লেঞ্জাপাড়া মহল্লায় স্বর্গীয় ডাঃ বিজন কুমার ধর এর ভাতিজি এবং শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক দেবযানী ধর বর্ষা এ পর্যন্ত সর্বোচ্চ ক্লাস নিয়ে মুজিব শতবর্ষে এ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এটু আই পরিচালিত ঘরে বসে শিখি, বাংলাদেশ আলোকিত মাধ্যমিক শিক্ষক পেইজ, বাংলাদেশ অনলাইন মাধ্যমিক স্কুল সহ মোট শতাধিক মাধ্যমে তার অনলাইন ক্লাস প্রচার হয়েছে।

    বর্তমানে শিক্ষাবিষয়ক উন্নয়ন নিয়ে দেশ ও বিদেশ স্কুল-কলেজ শিক্ষকদের সাথে অনলাইনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নিজের বাসায় বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন।

    করোনার এই ক্রান্তিকালে তার বিদ্যালয়ে নিজস্ব পেইজে ও হোয়াটস আপ এবং মেসেঞ্জার গ্রুপে সবসময় হোমওয়ার্ক প্রদান করেন। প্রতিটি ক্লাসে ১০ জন করে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে যোগাযোগ করে বাড়ির কাজ প্রদান করেন।

    গত সেপ্টেম্বর মাসে হবিগঞ্জ জেলা আইসিটি এ্যাম্বাসেডর সেরা হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি ক্লাস ছাড়া বাংলাদেশে শিক্ষার্থীরা দেখছেন ও বাড়ির কাজ পাঠাচ্ছেন।

    করেনাকালীন সময়ে যাতে শিক্ষার্থীরা ঝিমিয়ে বা ঝড়ে না পড়ে সেজন্য তার এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় থেকে যাচাই বাচাই করে তাকে প্রথম স্থান হিসেবে নির্বাচিত করেন।

    এই মেধাবী শিক্ষিক দীর্ঘদিন যাবৎ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনাম ও দক্ষতার সাথে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন।

  • বানিয়াচংয়ে এডঃ আবু জাহির এম‌পির রোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল অনু‌ষ্ঠিত

    বানিয়াচংয়ে এডঃ আবু জাহির এম‌পির রোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল অনু‌ষ্ঠিত

    হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আবু জাহির এমপি‘র রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিলো।

    হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ সদর আসনের এমপি আলহাজ এডঃ আবু জাহিরের করোনা পজেটিভ হওয়ার কারনে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯ অক্টোবর সামরিক বাহিনীর হেলিকপ্টার এসে তাকে নিয়ে যায়। এবং ওই দিনই সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। তার করোনা রোগ থেকে মুক্তি কামনা করে জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন প্রতিদিনই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছেন।

    ৩০ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, সহসভাপতি আলহাজ হারুন মিয়া, আহমদ লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ জয়নাল আবেদীন, শাহনেওয়াজ ফুল, মিজানুর রহমান খান, হাজী আবুল হোসেন,
    ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইমান উদ্দিন, মুত্তাকিম বিশ্বাষ, আরফান উদ্দিন, আব্দুল কাদির, আবুল ফজল, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সেবুল ঠাকুর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, তাতীলীগের যুগ্ম আহবায়ক শেখ রুবেল, স্বেচ্চাসেবক লীগের সভাপতি আশরাফ সোহেল, সাধারন সম্পাদক আশসাফ চৌধুরী প্রমূখ।

  • রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে চুনারুঘাটে প্রতিবাদ মিছিল

    রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে চুনারুঘাটে প্রতিবাদ মিছিল

    ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে আজ সকালে চুনারুঘাটের ঐতিহ্যবাহী নূর মোহাম্মদ পুর দরবার শরিফে বিশাল প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়।

    এতে নেতৃত্ব দেন অত্র দরবার শরীফের বর্তমান পীর মুফতি ও মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যক্ষ শাহ্ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দীন পীর সাহেব। মিছিলে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।

    এতে আরও উপস্থিত ছিলেন অত্র দরবারের শাহেবজাদা হযরত মাওঃ হাফেজ আবু আব্দিল্লাহ মোহাম্মদ (খালেদ), হযরত মাওঃ হাফেজ আবু বকর মোহাম্মদ (শাহেদ), দারুল ইসলাম রহমানিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার শিক্ষকমন্ডলী এবং মাদ্রাসার ছাত্র। বাংলাদেশ জমিয়তে সালেহিন, যুব সালেহিন, ছাত্র সালেহিনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন পেশার জনগন।

    ফ্রান্সের এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং সে দেশের পণ্য বর্জন করার আহব্বান জানিয়ে প্রতিবাদ মিছিল সমাপ্ত ঘোষনা হয়।

  • চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালী

    চুনারুঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালী

    আজ ১২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। আজকের এই দিনে রাসুল (সঃ) জন্মগ্রহন করেছিলেন। এই উপলক্ষে চুনারুঘাটের নূর মোহাম্মদপুর দরবার শরিফ এর পীর শায়খুল হাদিস অধ্যক্ষ শাহ্ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দীন নেতৃত্বে দরবার শরিফের দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদরাসা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয় ৷

    বাংলাদেশ যুব সালেহিন এর নেতা ফয়সল আহমেদ জয়, হোসাইন আহমেদ রানু ও আশরাফুল ইসলাম জুয়েল সালেহি এর যৌথ পরিচালনায় ও অন্যান্যদের সহযোগিতায় র‌্যালীটি এলাকার বিভিন্ন স্থান প্রদর্শন করে আবার মাদরাসা প্রাঙ্গনে এসে আলোচনা শেষে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয় ৷

    এই র‌্যালীতে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদপুর দরাবর শরিফের বড় সাহেবজাদা পীরজাদা আবু আব্দিল্লাহ মুহাম্মদ খালেদ, দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ ইউসুফ আলী, আরবি প্রভাষক ও দরবার শরিফের খলিফা মাওঃ মাহমুদুল হাসান সালেহি, বাংলা প্রভাষক জনাব মাওঃ তাজুল ইসলাম, আরবি প্রভাষক মাওঃ সামিউর রহমান।

    বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক পীরজাদা আবু বকর মুহাম্মদ শাহেদ, সিনিয়র সহকারী মৌলভি মাওঃ সিরাজুল ইসলাম, সহকারী মৌলভি মাওঃ আব্দুল ওয়াহেদ, সহকারী মৌলভি মাওঃ তাজুল ইসলাম তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক জনাব ফজলুল হক, সিনিয়র সহকারী শিক্ষক জনাব আতিকুল কবির, এবতেদায়ি প্রধান মাওঃ আব্দুন নুর সহ মাদরসার অন্যান্য শিক্ষক মন্ডলি।

    এচাড়াও দরবার শরিফের খলিফা সুফি নাজমুল, আল মাদরাসাতুদ দ্বীনিয়া এর প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন আহমেদ, খাইরুন্নেছা তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান হাফেজ শামিম আহমেদ, দারুল ইসলাম দ্বীনিয়া মাদরাসা ও হাফেজি মাদরাসার সকল ছাত্র, লতিফপুর হাফেজি মাদরাসার ছাত্র ও এলাকার বিভিন্ন স্তরের মোরব্বী এবং যুবকরা অংশ গ্রহণ করেন ৷