Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্রীর বিয়ে বন্ধ করেছে প্রশাসন

    শায়েস্তাগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্রীর বিয়ে বন্ধ করেছে প্রশাসন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে উপজেলা প্রশাসনের কাছে মুছলেকা দিয়েছেন পিতা।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার নছরতপুর গ্রামে স্কুল ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে ‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’ অনুযায়ী বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুল হাইর পুত্র খোকন মিয়ার সাথে একই গ্রামের মোঃ সফিক মিয়ার স্কুল পড়ুয়া কন্যার বিয়ের দিন তারিখ ধার্য্যছিল ২৯ অক্টোবর বৃহস্পতিবার।

    মেয়ে বিয়ের সকল আয়োজন শেষ করেছিলেন সফিক মিয়া। বর পক্ষের লোকজনের জন্য ভুরিভোজের ব্যবস্থাও করেছিলেন বাড়ির আঙিনায়। তবে মেয়েটি অপ্রাপ্ত এমন সংবাদ শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

    পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন বাল্য বিয়ে বন্ধ করে দেন। মেয়ের বাবা সফিক মিয়া মুছলেকা দিয়ে জেল জরিমানা থেকে রক্ষা পেলেও মেয়ে প্রাপ্ত বয়স না পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন।

    মেয়েটি স্থানীয় নূরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অজয় চন্দ্র দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদ্দাম হোসেনসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, “পুরুষের ক্ষেত্রে ২১ ও মেয়ে ১৮ না হলে আইনত অপ্রাপ্ত। আজকে অপ্রাপ্ত বয়সের একটি মেয়ের বিয়ে ছিল জেনে আমরা আইন অনুযায়ী বন্ধ করেছি। এটি মুলত রাষ্ট্রীয় আইন অক্ষুন্ন রাখা এবং আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য আমরা সরকারের এ কাজগুলো করছি।”

  • চালু হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান

    চালু হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান

    হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে আগামী রোববার (০১ নভেম্বর)। করোনা ভাইরাসের কারণে আট মাস বন্ধ থাকার পর এ স্পটে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা।

    করোনা ভাইরাসের কারণে গত ১৯ মার্চ এ পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করা হয়। গত আট মাস ধরে বন্ধ থাকায় উদ্যানটি তার প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরিভাবে ফিরে পেয়েছে।

    উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, “খোলা থাকলে সাতছড়িতে প্রতিদিন আড়াই থেকে পাঁচ হাজার পর্যটক আসেন। বয়স্কদের টিকিট বিক্রি হতো ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা।”

  • বানিয়াচংয়ে সাইক্লিং ক্লাবের যাত্রা শুরু

    বানিয়াচংয়ে সাইক্লিং ক্লাবের যাত্রা শুরু

    হবিগঞ্জের বানিয়াচংয়ে “সাইক্লিং করুন,নিজে বাচুন,বিশ্বকে বাচান, এই শ্লোগানকে ধারন করে উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় সাইক্লিং ক্লাবের যাত্রা শুরু করা হয়েছে।

    পরিশ্রম বিহীন শরীরকে করোনা ভাইরাসের হাত থেকে সুস্থ রাখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখতে সকাল-বিকাল সাইকেল চালানোর উদ্যোগে নেওয়া হয়েছে।

    আর এই কাজটি প্রথমে একা-একা শুরু করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। তারপর এগিয়ে আসেন স্থানীয় আইনজীবী,শিক্ষক,ব্যাবসায়ী,শিক্ষার্থীগন।
    বানিয়াচং সাইক্লিং ক্লাবের শতাধিক সদস্য নিয়ে আনুষ্টানিকভাবে পথচলা শুরু করেছেন এর সকল সদস্যগন। এ উপলক্ষ্যে একটি উদ্ভোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।

    উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। জেলা প্রশাসক কামরুল হাসান সংক্ষিপ্ত আলোচনায় বলেন,পরিশ্রমী শরীর সুস্থ শরীর। পরিশ্রম করলে দেহ-মন ভালো থাকবে। আমি নিজে সাইকেল চালাই। আমার অনেক অফিসারগন সাইকেল চালান। আমার আহবান রইল আমরা সকলেই সুস্থ থাকার জন্য সাইকেল চালাবো।

    আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপত্বি করেন ইউএনও মাসুদ রানা।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,পিআইও মলয় কুমার দাশ,এডঃ মুর্শেদুজ্জামান লুকু,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাংবাদিক মখলিছ মিয়া,শাহ সুমন,এডঃ আসাদুজ্জামান তুহিন,শিক্ষক সঞ্জু দাশ প্রমূখ।

  • হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করেনায় আক্রান্ত হয়েছেন। আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ২৫ অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

    করোনার শুরু থেকে এমপি আবু জাহির হবিগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন।

  • বানিয়াচং‌য়ে সড়কে প্রেমিকার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় প্রে‌মিক গ্রেফতার

    বানিয়াচং‌য়ে সড়কে প্রেমিকার লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় প্রে‌মিক গ্রেফতার

    বানিয়াচং সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে চলে যাওয়ার সময় ঘাতক প্রেমিককে আটক করেছে জনতা। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    ২৪ অক্টোবর শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী।

    নিহত জোনাকীর তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও বায়জীদ নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। আটক ঘাতক প্রেমিকের নাম অনিক পান্ডে ( ৩১)। সে একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের পুত্র।

    নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস পূর্বে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে পালিয়ে যায়।

    শনিবার বিকাল অনুমান আড়াই থেকে ৩টার দিকে হেনা বেগমকে অনিক ফোন করে জানায়, তার মেয়ে জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে।

    এর কিছুক্ষনের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রী সাধারনের দৃষ্টিগোচর হয় যে একটি ছোট মেয়ের পাশে একজন মহিলার লাশ পড়ে রয়েছে। ওই সময় এ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়।

    অভিযুক্ত অনিক পান্ডে পার্শবর্তী খাল পেরিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

    এ ব্যাপারে নিহতের মা হেনা বেগম জানান, সে আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন গনমাধ্যমকর্মীদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

    হবিগঞ্জে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

    এম সিজিলঃ বৃষ্টি কারোর জন্য আনন্দের মুহূর্ত আবার কারোর জন্য দুঃখ কষ্টের মূহুর্ত। ভারী আবহাওয়ার কারণে সারা দেশেই বৃষ্টি পড়ছে, ঠিক তদ্রূপ হবিগঞ্জে ও টানা দুইদিন ধরে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।

    যারা দিন আনে দিন খায় তারা এই বৃষ্টির মধ্যে পড়েছেন বিপাকে। না পারেন ঘর থেকে বাহির হতে, না পারেন ঠিক মত কাজ করতে তারপরও কেউ কেউ এই বৃষ্টি উপেক্ষা করে রিজিকের জন্য বের হলেও নেই তেমন আয়। তবে মানুষের আয়ের চেয়ে খরচ বেশি।

    সারাদেশে লাগামহিন ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম বেড়ে যাওয়াতে নিম্ন আয়ের মানুষ থেকে ধরে এমনকি মধ্যবিত্ত আয়ের মানুষরা বিপাকে পড়েন। নেই কোন এর সঠিক সমাধান।

    হবিগঞ্জের রাস্তাঘাটেও লোক সমাগম কমে গেছে বৃষ্টির কারণে। অতিপ্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। এতে অসুবিধায় পড়েন দিনমজুর, রিক্সা চালক, টমটম চালক থেকে ধরে নিম্ন আয়ের মানুষজন।

    দিনমজুর ছমেদ আলী হবিগঞ্জ নিউজ কে জানান, “দুইদিন ধরে বৃষ্টিতে কাজে যেতে পারি না, কী খাব সেটা জানি না।”

    রিক্সা চালক সাহাব আলী হবিগঞ্জ নিউজ কে বলেন, “দুইদিনে বৃষ্টিতে আয়ের চেয়ে খরচ বেশি হয়েছে। যাত্রির অভাবে মালিকের রিক্সা ভাড়া, গ্যারেজ ভাড়াও আয় হয়নি। খাওয়ার হিসাব তো পরে।”

    এইদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারণে এখন বৃষ্টি হচ্ছে। যা আরো কয়েকদিন দমকা হাওয়া সহ হবিগঞ্জে আরো কিছুদিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।

  • বানিয়াচং সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু

    বানিয়াচং সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু

    হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রথমবারের মত ৫০ শয্যার সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে।
    বানিয়াচংয়ে সরকারী হাসপাতাল সূচনার শুরুতে এই সেবার ব্যাবস্থা ছিলনা।
    প্রাথমিকভাবে রক্তের ৬টি পরীক্ষা ও প্রস্রা‌বের ২টি নমুনা পরীক্ষা করার ব্যাবস্থা করা হয়েছে।
    সার্বক্ষনিক এই সেবাগুলো চালু করার জন্য লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেটেরিয়ালসের ব্যাবস্থা রাখা হয়েছে।
    এ উপলক্ষ্যে প্যাথলজি বিভাগ চালু করার জন্য একটি উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।
    ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১টার সময় প্যাথলজি বিভাগের উদ্বোধন করা হয়।
    প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত সম্পর্কিত) স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা আবুল হাদী মোঃ শাহপরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমূখ।