Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের পৈল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের পৈল ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    এম সিজিলঃ আজ ১৮ই অক্টোবর পৈল ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত পৈল ইউনিয়ন বিট সভাপতি চেয়ারম্যান জনাব সৈয়দ মইনুল হক আরিফ এর ‌সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বক্তব্য রাখেন পৈল ইউনিয়ন বিট অফিসার এস.আই জনাব নাঈম মিয়াঁ, এ.এস.আই জনাব নজরুল ইসলাম, পৈল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু মেম্বার,রফিক উদ্দিন দুদু মেম্বার,কাইয়ুম মেম্বার, বাবর আলী মেম্বার, জামাল মেম্বার, মিন্টু মেম্বার, মেম্বার রফিকুল ইসলাম, আমেনা মেম্বার,কনা মেম্বার। বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ তাজুল ইসলাম, তরুণ সমাজ কর্মিমো নুরুজ্জামান জাকি, কাঞ্চন সরকার, বীর মুক্তিযোদ্ধা, স্কুলের ছাত্র ছাত্রী, নারীনেত্রী প্রমুখ।

    এই সময় বক্তারা বলেন, ধর্ষণের বিরুদ্ধে সবাই এক সাথে লড়তে হবে এবং কোন কিছু ঘটলেই বিট পুলিশিং সদস্যদের কে জানাতে হবে।

  • বানিয়াচংয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    হবিগঞ্জের বানিয়াচং ৩ নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদে ইউপির সাধারণ জনগণ, ইউপি সদস্যবৃন্দ,শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    আজ (১৭-১০-২০২০ ইং) তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় ৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং বানিয়াচং আইডিয়াল কলেজের প্রভাষক নুরুল হুদা আফজাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আলোচনা রাখেন ৩ নং বিট পরিচালক, বানিয়াচং থানার এস.আই হাবিবুর রহমান।
    প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনমূলক বক্তব্য রাখেন বানিয়াচং থানা এস.আই মোঃফারুক হুসেন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার এ.এস.আই মোঃশাহজালাল।
    এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক সংগঠক মোছাঃকেয়া বেগম,৪ নং ওয়ার্ড সদস্য মাহমুদ আখঞ্জি,৭ নং ওয়ার্ড সদস্য সুম্ন আখঞ্জি,বানিয়াচং সাংস্কৃতিক সংসদ এর পরিচালক আব্দুল হাকিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সভায় বক্তারা বলেন, ধর্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
    ৩নং বিট পরিচালক এস.আই হাবিবুর রহমান বলেন আপনারা যেকোন প্রয়োজনে আমাদের জানাবেন,যোগাযোগ করবেন।
    আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব বলে আশাবাদ ব্যক্ত করেন।
    পরিশেষে ৩ নং বিটে নিয়োজিত পুলিশ সদস্যদের পরিচিতি প্রদান করেন এবং যেকোন ধরণের সমস্যায় আইনি সহায়তা প্রয়োজনবোধ করলে উনাদের সাথে যোগাযোগ করতে বলেন।
    ১.বিট পরিচালক- এস.আই হাবিবুর রহমান।
    মোবাইল নং-০১৭১৬৮১৮৫২৯
    ২.বিট সহকারী- এ.এস.আই শাহজালাল।
    মোবাইল নং-০১৭২৫৮৮২৯৮০.

     

  • নবীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    নবীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

    আজ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৩নং বিট (৭, ৮ ও ৯নং ওয়ার্ডের) সমাবেশ দারুল হিকমাহ’র হল রুমে অনুষ্ঠিত হয়।

    মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বিট ইনচার্জ এসআই অমিতাভ দাশ এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলাউদ্দিন সাহেব।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল দাশ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কবির আহমদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা খানম।

    অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, এসআই হামজা, তিমিরপুরের বিশিষ্ট মুরুব্বি বশির আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান কালন, দিলাল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল আহমেদ তালুকদার, ডাঃ ফজলুল হক, দারুল হিকমাহ’র শিক্ষক মাওঃ আহমদ মাসউদ, শিক্ষার্থী জাবেদ ইকবাল তালুকদার, মারজানা আক্তার ও তানিয়া আক্তার প্রমূখ।

  • আজ বানিয়াচং এর পৈলারকান্দি ইউনিয়নবাসীর অন্ধকারের অবসান ঘটেছে

    আজ বানিয়াচং এর পৈলারকান্দি ইউনিয়নবাসীর অন্ধকারের অবসান ঘটেছে

    মুহিতুল ইসলাম মুন্নাঃ

    “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যে হবিগঞ্জ জেলা, বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন; কুমড়ি-দুর্গাপুর-নজরপুর এলাকায় বিদ্যুৎ উদ্বোধন করেন আলহাজ্ব এড. আব্দুল মজিদ খান এমপি, বানিয়াচং উপজেলার চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী, কুমড়ি এলাকার বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব ফারুক আমিন তালুকদারসহ অন্যান্য নেতৃত্ব বৃন্দগণ।

    বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি, নজরপুর, দুর্গাপুর এলাকার কৃষি নির্ভরশীল এই বিশাল জনগোষ্ঠী জন্মের পর ঘরে বিদ্যুতের আলো পাননি। তবে এলাকা ‍জুড়ে রয়েছিলো বৈদ্যুতিক খুঁটি। সেই খুঁটি দেখে বিদ্যুৎ পাওয়ার আশায় রয়েছিলেন তারা।

    অবশেষে অন্ধকারের অবসান ঘটলো, ১১০০ বুলটের বিদ্যুৎ সর্বাহ হলো বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি, নজরপুর , দুর্গাপুর গ্রামে।
    বিদ্যুৎ পেয়ে গ্রামের মানুষের আনন্দের সিমা নেই।

    হবিগঞ্জ জেলা, বানিয়াচং থানার পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোঃ জয়নাল আবেদীন বলেন, তারা এতো দিন অন্ধকারে ছিলেন। আজ বৃহস্পতিবার আলোর কারিগর পরীক্ষা-নীরিক্ষার পর মাত্র ৫ মিনিটের মধ্যে সংযোগ পাবার পর অন্ধকার থেকে আলোর পথে এসেছে। তারা এতোদিন কেউ সৌরবিদ্যুত, হারিকেন ও মোমবাতি আলোতে কাজ করেছেন। রাতে ছেলে মেয়েরা পড়াশুনা করেছে অনেক কষ্টে। এতোদিন ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটাতে পারেনি জয়নাল আবেদীন । এখন সে রেফ্রিজেটার কিনবে বলে জানান। গরম সহ্য করতে পারবেনা। বিদ্যুতের এ সমস্য সমাধান হওয়ার তারা প্রধানমন্ত্রী, এমপিকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি।

    বানিয়াচং থানার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের মোল্লাবাড়ির মহিউদ্দিন, বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশিতে আত্মহারা। বিদ্যুৎ পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে বাকরুদ্ধ প্রায়। বিদ্যুৎ সংযোগ হবে শুনে কয়েকদিন যাবৎ রাতে তার চোখে ঘুম আসেনি। অবশেষে বৃহস্পতিবার এলো সেই মহেন্দ্রক্ষণ। সকাল থেকে বিকাল অব্দি অপেক্ষার পর তার বাড়ির সামনে এসে দাঁড়ালোন ‘আলোর কারিগর,। আগেথেকে ওয়্যারিং প্রস্তুত ছিল । সংযোগকারী এলেন ৫ -১০ মিনিটে সংযোগ দিলেন। এরপর সুইচে টিপ দিতেই আলোই ঝলমল করে উঠলো ঘর। এ যেন রুপকথার গল্প। বিদ্যুতের সংযোগের জন্য ১০০ টাকা আবেদন ফি, ৪০০ টাকা সিকিউরিটি ফি এবং ৫০ টাকা সদস্য হওয়ার ফি। আর কোন টাকা নয়। মহিউদ্দিন বলেন, আগে মনে করেছিলাম বিদ্যুৎ আবার কি ? আলোর কাছ থেকে দূরে থেকেও তারা এতোদিন অন্ধকারে থেকেছেন। তা ছাড়া বিদ্যুৎ সংযোগের জন্য তারা এতো দৌড়-ঝাপ করেছে তা বলে শেষ করা যাবে না। আজ অন্ধকারের অবসান ঘটেছে।

    সংযোগ প্রদানকারি ওয়্যারিং পরিদর্শক জানালেন তারা দ্রুত সময়ের মধ্যে সংযোগ দিতে পেরে ,মানুষে সেবা করতে পেরে খুব খুশি। মানব সেবা করা মত কাজ আর হয়না। যে যার অবস্থান খেকে মানুষের সেবা করলে দেশ অনেকে আগেই উন্নয়নের মহাসড়কে উঠে যেত।

    তিনি বলেন বিনা হয়রানীতে বিদ্যুৎ সংযোগ পেয়ে মানুষের যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ খুটির গোড়ায় পৌঁছলে শিশু, নারী-পুরুষের বাধ ভাঙ্গ উচ্ছাস। তিনি এমনও দেখেছেন সংযোগ দেয়ার আগের দিন তারা টেলিভিশন কিনে ফেলেছে। অনেকে ফ্রিজও কিনেছে।

    পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি নজরপুর,দুর্গাপুরের মানুষ এই বিদ্যুৎ পেয়ে আজ খুবই আনন্দিত,
    ধন্যবাদ জানাচ্ছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে।

  • শায়েস্তাগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ সনাতন ধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে নিস্কন্টক ও যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি সরকার গ্রহণ করেছে।

    এ উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বাধিক গুরুত্ব দিয়ে পূজা উদ্যাপনের জন্য পূজা উদ্যাপন পরিষদ, জনপ্রতিনিধি সরকারী ও বেসরকারী সংস্থা, সাংবাদিকদের নিয়ে সংশ্লিষ্ট সকল মহলে পরামর্শ ও সহযোগীতা সমন্বয়ের আহবান  করছে।

    কোন অবস্থাতেই পূজায় শান্তি শৃঙ্খলার অবনতি করা যাবে না। বলে শায়েস্তাগঞ্জ নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম সকলকে অবগত করেন।

    আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নূরপুর ইউ/পি চেয়ারম্যান মোঃ মখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, হবিগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল নূর, উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন, হপবিস এজিএস (এডমিন) লিটন তালুকদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হেলাল উদ্দিন, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক সুমন দেব, পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর রায়, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক মাসুদ, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।

    প্রধান অতিথি ইকবাল বলেন, মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে দূর্গা পূজায় মন্ডপে সমবেত সকলের স্বাস্থ্য বিধি নিশ্চিতে গাইডলাইন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ। গাইডলাইন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট পূজা মন্ডপে সকলকে নির্দেশনা দেন।

    তিনি আরো বলেন উদ্যাপন পরামর্শ সভায় বকাটেপনা ও উশৃঙ্খলা প্রতিহত করে সুন্দর ও সুষ্ট পরিবেশ বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

    বিশেষ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন স্পটে বকাটেদের উৎপাত ও রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল বেপরোয়া গতির চলাচল নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর দৃষ্টি আকর্ষন করা হয়। পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত বিল আদায়ের বিষয়ে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।

    থানা পুলিশ প্রশাসন সমাপনি বক্তব্যে সকল অনিয়ম ও উশৃঙ্খলা প্রতিরোধে যথাযথ প্রদক্ষে গ্রহণের আশ্বাস দেন। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৮টি মন্ডপে শরদীয় দূর্গা পূজা উদ্যাপনের জন্য নেওয়া হচ্ছে। কিন্তু দূর্গা পূজায় নামাজের সময় উচ্চ আওয়াজে গান বাজনা বাজানো নিষেধ করা হয়েছে।

  • খোয়াই প্রবাসী সংগঠন চুনারুঘাট এর আহ্বায়ক কমিটি গঠন

    খোয়াই প্রবাসী সংগঠন চুনারুঘাট এর আহ্বায়ক কমিটি গঠন

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে উপজেলার হতদরিদ্র, সুবধাবঞ্চিত, অসহায়, নিপীড়িত জনগোষ্ঠীকে সহযোগিতা ও সমাজকল্যাণ মূলক সামাজিক কর্মকা-কে তৃনমূল পর্যায়ে গতিশীল করে সমাজের সার্বিক উন্নতি সাধনের লক্ষ্যে গত পহেলা জুলাই ২০২০ ইং “খোয়াই প্রবাসী সংগঠন চুনারুঘাট” নামে সামাজিক সংগঠনটি গঠন করা হয়।

    সংগঠনের ৬ মাস মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সৌদিআরব প্রবাসী মোঃ আব্দুল হাই আল মামুনকে আহ্বায়ক, মাইদুল ইসলাম রবিন (সৌদিআরব প্রবাসী) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এখলাছ উর রহমান (পর্তুগাল প্রবাসী) কে সদস্য সচিব এবং মালয়শিয়া প্রবাসী আমির হোসাইন নোমানকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে।

    কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়কগন হলেন, যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ (দুবাই প্রবাসী), মুহিবুর রহমান জুয়েল (দুবাই প্রবাসী), তারেক মিয়া সুজন (দুবাই প্রবাসী), মোঃ ফারুখ আল তানিম (গ্রীস প্রবাসী), মীর শাহিদুর রহমান শাহ আলম (ওমান প্রবাসী)।

    মোঃ রায়হান বিন নূর (কাতার প্রবাসী), শিহাব উদ্দিন সাথি (কাতার প্রবাসী), মোঃ মুজিবুর রহমান শামীম (সিঙ্গাপুর প্রবাসী), মোঃ আনোয়ার হোসেন কাজী (সিঙ্গাপুর প্রবাসী), আতাউর রহমান (মালয়শিয়া প্রবাসী), রিয়াদুজ্জামান সাকিম (কাতার প্রবাসী)।

    মোঃ রিপন মিয়া (সৌদিআরব প্রবাসী), মোঃ লুৎফুর রহমান (সৌদিআরব প্রবাসী), তানিম তালুকদার (সৌদিআরব প্রবাসী), মোঃ নজরুল ইসলাম (মালয়শিয়া প্রবাসী), মোঃ সামি জুয়েল (ইতালী প্রবাসী), মুখলিছুর রহমান (দুবাই প্রবাসী)।

    সদস্যরা হলেন, আব্দুল হালিম (সৌদিআরব প্রবাসী), আব্দুর রহমান (সৌদিআরব প্রবাসী), আরিফুল ইসলাম (দুবাই প্রবাসী), মোঃ মোতালিব (মালদ্বীপ প্রবাসী), মোঃ মসিউর রহমান (মালদ্বীপ প্রবাসী)।

    সুবেল আহমেদ (কাতার প্রবাসী), মোঃ জসিম মিয়া (সৌদিআরব প্রবাসী), মোঃ রুবেল মিয়া (দুবাই প্রবাসী), মোঃ আবু তাহের (সৌদিআরব প্রবাসী), মোঃ বেলাল মিয়া (সৌদিআরব প্রবাসী)।

  • মাধবপুরে সায়হাম কটন মিলে ভয়াবহ আগুন

    মাধবপুরে সায়হাম কটন মিলে ভয়াবহ আগুন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে।

    আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের মোট ৪টি ইউনিট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, গত রাত একটার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    এম এম রেজা বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে বলে মনে হচ্ছে।

    মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রকিব বলেন, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে যাচ্ছে। তাঁরাও ধারণা করছেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, প্রায় আট ঘণ্টা ধরে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।