Category: হবিগঞ্জ

  • বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় হামজাকে

    বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় হামজাকে

    হবিগঞ্জের নবীগঞ্জে ভাগ্নের সাথে ঝগড়ারই কাল হয়েছে শিশু আমীর হামজার। সামান্য এ ঝগড়ার জের ধরেই তাকে হত্যার পর বস্তবন্দি করে লাশ গুমের চেষ্টা করেছে চাচাতো ভাই ও বোন।

    হত্যাকান্ডের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নিহতের চাচাতো ভাই জুনাইদ আহমদ (২০) ও বোন রোজিনা বেগম (২৫)। আদালতে তারা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

    বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

    তিনি জানান, ওই উপজেলার দাউদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমীর হামজা (৩) এর সাথে প্রায়ই তার চাচাতো বোন রোজিনা বেগমের ২ বছর বয়সী মেয়ে সুমাইয়ার ঝগড়া হতো। বিষয়টি সহ্য করতে পারেনি রোজিনা। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এক পর্যায়ে নিজের ভাই জুনাইদ আহমদকে নিয়ে শিশু চাচাতো ভাই আমীর হামজাকে হত্যার পরকল্পনা করেন।

    ২ নভেম্বর বিকেলে পরিকল্পনা অনুযায়ী আমীর হামজাকে ডেকে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তাবন্দি করে নিজের ঘরে খাটের নিচে ফেলে রাখা হয়। এদিকে আমির হামজার মা বাবা তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কেউ যাতে সন্দেহ না করে তাই জুনাইদও খোঁজাখুজিতে অংশ নেয়। রাতে রোজিনা খাটের নিচ থেকে মৃত আমীর হামজার বস্তাবন্দি মরদেহ বের করে বাড়ির সিএনজি অটোরিকশা গ্যারেজে ফেলে রাখেন।

    ওই রাতেই খরব পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানসহ পুলিশের একটি টিম রহস্য উদঘাটনে তৎপরতা চালায়। সন্দেহভাজন হিসেবে জুনাইদ আহমদকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে। এর প্রেক্ষিতে পুলিশ রোজিনাকে আটক করে।

    পরে তারা ঘটনার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিতে দিতে আগ্রহ প্রকাশ করে। এর প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের আদালতে তাদের স্বীকারোক্তি রেকর্ড করা হয়।
    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।

    এর আগে এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

  • ড্রামের করে গাঁজা পাচার কালে আটক ২

    ড্রামের করে গাঁজা পাচার কালে আটক ২

    হবিগঞ্জে পিকআপ ভ্যানে বহন করা ড্রামের ভিতর করে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়িকে শ্রীমঙ্গলে আটক করেছে র‌্যাব-৯।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার বিলাসের পাড় এলাকা থেকে আটক করে।

    আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার আদাঐ গ্রামের মৃত আইয়ুব আলীর মো. হারুন মিয়া (৪২) এবং একই উপজেলার গোয়ালনগর গ্রামের নরেশ দাসের ছেলে নিকেশ দাস (৩০)।

    র‌্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার বিলাসের পাড় যাত্রী ছাউনির সামনে একটি পিকআপ আটক করে র‌্যাব। এসময় পিকআপে তল্লাশি করলে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৮ কেজি একশ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

    এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • শায়েস্তাগঞ্জের মোঃ সারোয়ার আলম শাকিলের পৌর মেয়র প্রার্থী ঘোষনা

    শায়েস্তাগঞ্জের মোঃ সারোয়ার আলম শাকিলের পৌর মেয়র প্রার্থী ঘোষনা

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল এর উদ্যেগে পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

    আজ শুক্রবার ( ৬ নভেম্বর ) বিকাল ৩টায় শহরের দাউদ নগর বাজার¯’ (সোনালী ব্যাংক সংলগ্ন) শাকিল এর নিজ বাস ভবনের মাঠ প্রাঙ্গনে তার উদ্যোগে শহরের বিভিন্ন মহল্লা হতে বিশিষ্ট মুরুব্বি, গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগন আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

    উক্ত মিলাদ মাহফিলে ২নং ওয়ার্ডের মহলুল সুনাম গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী রজব আলী সভাপতিত্তে ও পৌর শহর ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের নেতা মোঃ কিতাব আলী শাহিনের পরিচালনায় প্রথমে কোরআন তেলাওয়াত করেন রেলওয়ে জামে মসজিদের ক্বারী আব্দুল হান্নান।

    মিলাদ মাহফিল শুরু হওয়ার পূর্বে মোঃ সারোয়ার আলম শাকিল বলেন, তিনি একটি স্বপ্নের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিনির্মানে প্রত্যায়ি ও পৌর শহরকে সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দেন এবং পৌরবাসীর সকলের দোয়া, আর্শীবাদ, সহযোগীতা ও সমর্থন কামনা করছেন এবং সকল উপস্থিত জনতা শাকিলকে সমর্থন জানান।

    এছাড়া অপরদিকে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দাউদ নগর বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল হাই নূরী। এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন।

  • বানিয়াচংয়ে শিকারীকে আটক করে ২৫টি বক উদ্ধার

    বানিয়াচংয়ে শিকারীকে আটক করে ২৫টি বক উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা অতিথি পাখি বক শিকারীর কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেন।
    গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় সাইক্লিং করতে বের হওয়ার সময়, হঠাৎ চোখে পড়ে শিকারী বক পাখি নিয়ে বিক্রয়ের জন্য বাজারে যাওয়ার সময় রাস্তায় বক পাখি হাতে শিকারীর দেখা মিলে।
    এসময় উপস্থিত ইউএনও মাসুদ রানা পরিচয় গোপন করে শিকারী সাথে আলাপ করে তথ্য জানেন, ইউএনও পরিচয় পাওয়ার সাথে সাথে শিকারী বক পেলে রেখে পালিয়ে যায়।
    এবং পরবর্তীতে উপজেলা মাঠে ২৫টি জব্দ করা বক পাখি গুলোকে একসাথে অবমুক্ত করেন ইউএনও মাসুদ রানা।
    এব্যাপারে ইউএনও মাসুদ রানার সাথে আলাপ কালে তিনি জানান, অতিথি পাখি শিকারে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে একদল শিকারী। এই পাখি শিকার বন্ধ করতে প্রশাসনের এই উদ্যোগকে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
  • হবিগঞ্জের মুন হাসপাতালে ভূয়া ডাক্তার আটক

    হবিগঞ্জের মুন হাসপাতালে ভূয়া ডাক্তার আটক

    হবিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে শায়েস্তানগরে অবস্থিত মুন জেনারেল হাসপাতালে ভূয়া ডাক্তার কে আটক করেছে জেলা প্রশাসন হবিগঞ্জ।

    স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভূয়া ডাক্তারকে হাতেনাতে আটক করা হয়।

    আটকৃত ভূয়া ডাক্তার মোঃ মাসুদ করিম। তিনি রংপুর জেলার সদর উপজেলাধীন রাধাভল্বব গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র ।

    এ সময় উক্ত ব্যক্তির সকল কাগজাদি পর্যবেক্ষণে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।

    উল্লিখিত অপরাধের দরুন উক্ত ভূয়া ডাক্তারকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন আরএমও, ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী।

  • জেলহত্যা দিবসে বানিয়াচংয়ে আওয়ামীলীগের আলোচনা সভা অনু‌ষ্ঠিত

    জেলহত্যা দিবসে বানিয়াচংয়ে আওয়ামীলীগের আলোচনা সভা অনু‌ষ্ঠিত

    দি‌লোয়ার হোসাইন: চার জাতীয় নেতাকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।
    বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করা হয়।
    আজ মঙ্গলবার (৩রা নভেম্বর) বাদ মাগরিব বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষন রায়, যুগ্মসাধারন সম্পাদক এনামুল বাহার খান,সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কৃষ্ণদেব, প্রেসক্লাব সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন, জসিম উদ্দিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।
  • ডিসেম্বরে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন : চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা

    ডিসেম্বরে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন : চলছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ আগামী ডিসেম্বর শায়েস্তগঞ্জ পৌরসভার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত পাঁচ ধাপে পৌরসভার নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে ইসি।

    পৌরসভার সাধারন নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভি এম) করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই ঘোষনায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় কে কে প্রার্থী হবেন এই নিয়ে বইছে ভোটারদের মধ্যে আলোচনার ঝড়।

    পৌর শহরে বিভিন্ন স্থানে পোষ্টার ও ফেস্টুন টানা হয়েছে। এছাড়া পৌর শহরে প্রত্যেক ওয়ার্ডে পাড়া-মহল্লায়, হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁ, গাড়ীর ষ্ট্যান্ড, যাত্রী ষ্ট্যান্ড, রেল ষ্টেশন এলাকায় ভোটারদের কাছ থেকে দোয়া ও সমর্থন চাচ্ছেন সকল দলের প্রার্থীরা।

    তফসিল ঘোষনার আগেই বিভিন্ন কৌশলে গণ সংযোগ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে করোনা সংক্রাময় কালে জীবনের ঝুঁকি নিয়ে অনেক প্রার্থী নিজ ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ ও অর্থ দিয়ে প্রত্যেক ওয়ার্ডে আর্থিক সাহায্য দিয়েছে। এমনকি ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী দিয়েছে।

    এর মধ্যে দূর্গা পূজায় সনাতন ধর্মের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময়ে তৎপর ছিলেন প্রার্থীরা। তবে সামাজিক ও দলীয় বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ করে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন।

    অনেকেই দলীয় মনোনয়ন প্রতীক পাওয়ার জন্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে বিল বোর্ড, পোষ্টার, কর্মী সভার মাধ্যমে নির্বাচনীয় প্রচার-প্রচারণা করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, অনলাইন টিভিতে সম্ভাব্য মেয়র প্রার্থীর দাবী জানিয়ে ষ্ট্যাটাস দিচ্ছেন অনেক প্রার্থীরা।

    পৌরসভার সম্ভাব্য মেয়র পদে আলোচনায় যাদের নাম শুনা যাচ্ছে, তারা হলেন পৌর আওয়ামীলীগের নেতা ও বর্তমান পৌর মেয়র সমাজ সেবক মোঃ ছালেক মিয়া, জেলা স্বেচ্ছা সেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও দাউদনগর বাজার ব্যকস সাধারণ সম্পাদক এবং পাঁচ গ্রাম পঞ্চায়েত সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক।

    উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও ওয়ার্কশপ এরিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফজল উদ্দিন তালুকদার, পৌর আ’লীগ নেতা ও শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি মোঃ আবুল কাশেম শিবলু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌরসভার প্যানেল মেয়র মোঃ মাসুদুজ্জামান মাসুক, পৌর আ’লীগের নেতা ও সাবেক পৌরসভার কাউন্সিলর মোঃ রাহেল মিয়া সরদার, ছাত্রলীগের নেতা মোঃ সিতল মিয়া।

    এছাড়া জাতীয় পার্টির নেতা লন্ডন প্রবাসী মোঃ রকিব আহমেদ সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম শুনা গেলেও বর্তমানে মাঠ পর্যয়ে প্রচার প্রচারণা নেই কিন্তু তার ফেসবুক থেকে সম্ভাব্য প্রার্থী হওয়ার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

    তবে বিএনপি প্রার্থী হিসেবে নিরবে মাঠে রয়েছেন পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক সাবেক পৌর মেয়র ও সমাজ সেবক এম এফ আহমেদ অলি। এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল কোন রাজনৈতিক দলের সাথে জরিত না থাকলে ও সতন্ত্র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    শাকিলের উদ্দেশ্য, পৌর সভাকে একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে তিনি প্রত্যয়ী, একটি সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ৬ষ্ট ধাপে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনগনের পাশে রয়েছেন।

    বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর উন্নীত হয়েছে। পৌরসভার ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার। আয়তন ৬ দশমিক ৫০ বর্গ কিলোমিটার। ২০১৫ সালের ২৪শে নভেম্বর ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষনা করা হলে ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। এবার ও ওই তালিকা ধরে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।