Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ২ ভূয়া ডাক্তার গ্রেফতার

    নবীগঞ্জে ২ ভূয়া ডাক্তার গ্রেফতার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই ভূয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

    রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাক্তার কাজল দেবনাথ ও অলক চন্দ্র দত্তকে দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

    কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ভূয়া ডাক্তার অলক চন্দ্র দত্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

  • শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি একক প্রার্থী ঘোষণা

    শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি একক প্রার্থী ঘোষণা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। মেয়র পদে আওয়ামী লীগ থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এই সুযোগে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে সাবেক মেয়র ফরিদ আহমেদ অলিকে।

    শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আলহাজ্ব জি কে গউছ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, সিনিয়র যুগ্ম সম্পাদক সফিকুর রহমান সিতু ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থী মোঃ সারোয়ার আলম শাকিল এর গণ সংযোগ

    শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থী মোঃ সারোয়ার আলম শাকিল এর গণ সংযোগ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা ৬ষ্ট নির্বাচনে মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল গণসংযোগ শুরু করেছেন।

    এরই অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) তিনি সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর শহরে ঐতিহ্যবাহী দাউদনগর বাজার, বাল্লা রেলগেইট, গার্লস স্কুল রোড, হাসপাতাল সড়ক, রেলগুদাম, ষ্টেশন রোড, আনফর আলী ড্রাইভার বাজার, থানা রোড, রেল পার্কিং, রেল ষ্টেশনসহ প্রত্যেক ব্যবসায়ী দোকানে ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে গণসংযোগ করেন।

    গণসংযোগকালে মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম বলেন, মেয়র পদে প্রার্থী হিসেবে আজ শনিবার থেকে গণসংযোগ শুরু করেছি। পর্যায়ক্রমে পৌর শহরে প্রত্যেক হাট বাজার ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে এবং ৯টি ওয়ার্ডের মহল্লায় ঘরে ঘরে গণসংযোগ করে যাব।

    তিনি বলেন, দাউদনগর বাজার, বাল্লা রেলগেইট, গার্লস স্কুল রোড, হাসপাতাল সড়ক, রেলগুদাম, ষ্টেশন রোড, আনফর আলী ড্রাইভার বাজার, থানা রোড, রেল পার্কিং, রেল ষ্টেশন এলাকায় ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে গণসংযোগে গিয়ে ভালোবাসায় তিনি মুগ্ধ হয়েছেন।

    তাই তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যবসায়ীসহ প্রত্যেক ওয়ার্ডে সকল ধর্মের মানুষের মুখে হাঁসি ফুটাতে কাজ করে যাবে ইনশাআল্লাহ। তিনি শায়েস্তাগঞ্জকে একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী, সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চায়।

    সারোয়ার আলম শাকিল মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারে, সেজন্য পৌরবাসীর সকলের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

    গণসংযোগকালে পৌর শহরের হাজারো বিভিন্ন পেশাজীবী লোক, বিশিষ্ট মুরুব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

  • চুনারুঘাটের অগ্রণী আইডিয়াল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

    চুনারুঘাটের অগ্রণী আইডিয়াল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

    হোসাইন মির্জাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫নং শানখলা ইউনিয়নের (দক্ষিণ গোড়ামী-মির্জা পুর) “অগ্রণী আইডিয়াল স্কুলে” শিক্ষার গুনগত মান, আধুনিক পদ্ধতিতে পাঠদান, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও মোটিভেট করতে সকল গার্ডিয়ানদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    আজ ৭ই নভেম্বর (শনিবার) সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের সহকারী প্রাধন শিক্ষক জনাব আব্দুর রহমান রুবেল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হারুনুর রশিদ (এংরাজ)।

    বক্তব্য রাখেন সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুছ, কার্যকরি পরিষদের সদস্য নাজমুস সায়াদাত সাকিব, সহকারী পরিচালক মাওঃ আজিজুর রহমান, প্রধান পরিচালক মাওঃ সাইদুল ইসলাম প্রমুখ।

    স্কুলের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী, গার্ডিয়ানদের দ্বায়িত্ব-কর্তব্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণের দ্বায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।

  • এমপি আবু জাহির এর রোগমুক্তি জন্যে চুনারুঘাট দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এমপি আবু জাহির এর রোগমুক্তি জন্যে চুনারুঘাট দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বার বার হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবু জাহির এর রোগমুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলঅনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সন্ধায় দক্ষিন বাজারস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু।

    মিরাশী ইউপি সাধারণ সম্পাদক আঃ সামাদ মাষ্টারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদদ আনোয়ার আলী, প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সেক্রেটারি আবুল খয়ের, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আহমদাবাদ ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, দেওরগাছ ইউনিয়ন সাধারন সম্পাদক প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব, পাইকপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোতাহার তালুকদার কদ্দুছ, শানখলা ইউপি সভাপতি শফিক মিয়া তরফদার, সদর ইউপি সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লাহ, উবাহাটা ইউপি সভাপতি আলহাজ্ব আকবর আলী, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রউফ, সাটিয়াজুরী ইউপি সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া মাষ্টার, রানীগাও ইউপি সাধারণ সম্পাদক আঃ জলিল, বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম রুবেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোসাহিদ আলী।

    উল্লেখ্য, আলহাজ্ব এড. আবু জাহির গত ২৫ অক্টোবর করোনায় আক্রান্ত হলে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনীর মেডিকেল কোরের একটি টিম তাকে হেলিকপ্টারযোগে সিএমএইসে ভর্ত্তি করেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ্য আছেন।

  • অনুষ্ঠিত হয়ে গেল লেডি লাভস এর প্রীতি সম্মেলন

    অনুষ্ঠিত হয়ে গেল লেডি লাভস এর প্রীতি সম্মেলন

    লেডি লাভস ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একটি পরিবার। সকল পেশায় নিয়োজিত নারীদের মিলনমেলা হিসাবে পরিচিত এই গ্রুপ। অনেকে এই গ্রুপ এর মাধ্যমে পেয়েছে সফল ক্রেতার সুনাম। এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল লেডি লাভস এর প্রীতি সম্মেলন।

    এডমিন বদরুন্নাহার চৌধুরীর পরিচালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপনা করেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যা ফেরদৌস আরা বেগম।

    হবিগঞ্জ প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন এডমিন নূরুন্নাহার চৌধুরী (ওহ পেয়ার), নৌরিন জাহান (হ্যলো কেকওয়ালি), আমিশা রহমান (ওয়াও কালেকশন), রুমানা আহমেদ (এ আর কালেকশন), সেগুপ্তা চৌধুরী, (আইশি হোমমেড পিঠা), সুলতানা তানিয়া (জান্নাত ফ্যাশন), নীলাঞ্জনা (গার্লস স্কোয়াড), তাহমিন উর্মি (মায়াঘর), নূরজাহান মণি (মণিস পার্লার), মাছুমা জান্নাত (জান্নাত কালেকশন), মাহমুদা (এ এফ কালেকশন) ,স্মৃতি মাহফুজ (পঞ্চপল্লী) মুমু, ইরা, রোকেয়া আক্তার ও কবি লুৎফুন নীরা প্রমুখ।

    কাঁধে কাঁধ মিলিয়ে নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে নারী উদ্যোক্তা মেলার আয়োজন করার ইচ্ছা প্রকাশ করে লেডি লাভস পরিবার।

  • শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট বাড়ানোর বিষয়টি মূল্যায়ন করা হবে – রেলপথ সচিব

    শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট বাড়ানোর বিষয়টি মূল্যায়ন করা হবে – রেলপথ সচিব

    রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা বলেছেন, রেল বাংলাদেশের জনগণের সম্পদ। এটি যাহাতে ভালভাবে ব্যবহার হয়, তাই আপনারা টিকেট কেটে ট্রেনে উঠবেন। মাননীয় প্রধানমন্ত্রী চান ট্রেনকে আরো উন্নত করতে। তাই সবার সযোগিতা প্রয়োজন।

    শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেটগামী আন্তুঃনগর পারাবত ট্রেনটি যাত্রাবিরতীর সময় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। রেল সচিব পারাবাত ট্রেনযোগে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।

    সচিব বলেন- শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে প্লাটফর্মের ছাউনি বর্ধিত করণসহ যতগুলো সমস্যা রয়েছে পর্যাক্রমে সবগুলো সমাধান করা হবে।

    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রেলপথ সচিব বলেন- টিকেট বাড়ানোর বিষয়টি ঢাকায় ফিরে মূল্যায়ন করা হবে এবং এখানে কি পরিমান যাত্রী ট্রেনে যাতায়াত করে তা দেখে প্রয়োজন হলে আমরা এখানে টিকেট বাড়িয়ে দিবো।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্ব শায়েস্তাগঞ্জ) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, স্টেশন মাষ্টার মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকেই।