Category: হবিগঞ্জ

  • মেসার্স জয়েন্ট ট্রেডিং ইন্টারন্যাশনালের ইটভাটার মালিকদের নিয়ে সেমিনার

    মেসার্স জয়েন্ট ট্রেডিং ইন্টারন্যাশনালের ইটভাটার মালিকদের নিয়ে সেমিনার

    হবিগঞ্জে কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান “মেসার্স জয়েন্ট ট্রেডিং ইন্টারন্যাশনাল” ইটভাটার মালিকদের নিয়ে সেমিনার করেছে। সোমবার (০৯ নভেম্বর) বেলা ২টায় বাহুবল উপজেলার বাঁশপাতা রেস্টেুরেন্টে এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারে জেলা ও সিলেটের ইটভাটার মালিক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠিানটির পরিচালক এবি জনি বলেন, ইটভাটার জ্বালানীর জন্য কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা পাালন করে। কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। আমরা ইন্দোনেশিয়া, ভারত, চিন প্রভৃতি দেশে কয়লা আমদানি করে থাকি।

    তিনি বলে বলেন, কয়লা ৪ ধরনের হয়ে থাকে। যেমন পীট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট, এদের মধ্যে অ্যানথ্রাসাইট সবচেয়ে উন্নত মানের। কয়লা কয়েকটি উপাদানে তৈরি হয়, পাললিক প্রধান উপাদান কার্বন অন্যান্য উপাদান সালফার, হাইডোজেন, অক্সিজেন,নাইট্রোজেন ।

    তিনি বলেন, কয়লার ক্যালরির মানের উপর ভিত্তি করে বাজারের মূল্য। আমরা আপনাদের হাতে উন্নতমানের কয়লা তুলে দেয়াই আমাদের উদেশ্য।

  • হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স

    হবিগঞ্জে অনুষ্টিত হয়েছে ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স

    এম সিজিলঃ হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স।

    আজ ১০ই নভেম্বর রোজ মঙ্গলবার জোহরের পর থেকে শুরু করে রাত ৯ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স। কনফারেন্স আয়োজন করেন আল্লামা ছাহেব কিবলা ফুলতলী রহঃ প্রতিষ্ঠিত সংঘটন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখা।

    উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদির – চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর যুগ্ন মহাসচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী – সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া – সভাপতি, মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ।

    এম সিজিলঃ হবিগঞ্জ শহরের পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদে মিলাদুন্নবি সাঃ কনফারেন্স। আজ ১০ই নভেম্বর রোজ মঙ্গলবার জোহরের পর থেকে শুরু করে রাত ৮ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই কনফারেন্স। কনফারেন্স আয়োজন করে আল্লামা ছাহেব কিবলা ফুলতলী রহঃ প্রতিষ্ঠিত সংঘটন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখা। উক্ত কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদির - চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ এর যুগ্ন মহাসচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী - সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া - সভাপতি, মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব হজরত মাওলানা ফরিদ উদ্দিন আহমদ- সভাপতি, আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র জনাব মিজানুর রহমান মিজান, ৩নং পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয়, স্থানীয় নেতাকর্মীবৃন্দ। কনফারেন্সে বক্তরা রাসূল সাঃ এর জীবন কর্ম , শান মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।
    উপস্থিত শ্রোতাগণ।

    উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব হজরত মাওলানা ফরিদ উদ্দিন আহমদ- সভাপতি, আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা।

    অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র জনাব মিজানুর রহমান মিজান, ৩নং পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয়, স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

    কনফারেন্সে বক্তরা রাসূল সাঃ এর জীবন কর্ম , শান মান নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।

  • পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকা মেয়র প্রার্থী শাকিল

    পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকা মেয়র প্রার্থী শাকিল

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দাউদনগর সৈয়দ হাসান উল্লাহ (রঃ) উরফে সৈয়দ নাসির প্রকাশ ‘ছাওয়াল পীর’ মাজার শরীফ জিয়ারত করে শহরে ৪নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগে চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল।

    একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে তিনি প্রত্যয়ী, সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার পরিবর্তন ও অঙ্গীকার নিয়ে একটি আধুনিক ও মানসম্পন্ন পৌরসভা গঠনের লক্ষ্যে শহরের ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ প্রকাশিত দাউদনগর গ্রামের প্রায় অর্ধেক পাড়া-মহল্লায় ভোটারদের ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষ ভোটারদের মন জয়ের প্রচেষ্ঠায় ব্যস্ত সময় পার করছেন।

    পৌর শহরের ২নং ওয়ার্ডের দাউদনগর বাজারের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সামজসেবক মরহুম এম এ মোক্তাদির মকুল এর প্রথম পুত্র ও শতবর্ষী ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মরহুম এম এ মালেক এর নাতী মোঃ সারোয়ার আলম শাকিল।

    মঙ্গলবার (১০নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরে ৪নং ওয়ার্ডের অর্ধেক গ্রাম গণসংযোগ করেন তিনি। এসময় প্রত্যেক ঘরে ঘরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায় বলে তার সাথে সমর্থকরা জানিয়েছেন।

    এই ব্যাপারে প্রতিদিন শহরের পাড়া-মহল্লায় প্রত্যেক ঘরে ঘরে ভোটারদের সাথে গণসংযোগ করবেন বলে শাকিল জানান।

    উল্লেখ্য, বয়স্ক, তরুণ সমাজ ও নতুন ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে শাকিল। ভোটারদের মুখে হাসি ফোটাতে কাজ করছেন এবং ভোটারদের মনের মণি কোটায় স্থান করে নিচ্ছেন তিনি। এদিকে তিনি ভোটারদের দ্বারে দ্বারে সম্মান জানাতে সকলের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

    তিনি প্রত্যেক ঈদ ও পূজা উপলক্ষে শত শত হতদরিদ্র মানুষের পাশে সহযোগিতা করে যাচ্ছে এবং বিগত করোনাকালীন সময়ে হতদরিদ্র ও মধ্যদরিদ্র মানুষের প্রতি তার সহযোগিতা ছিল মনে রাখার মতো।

    পাড়া-মহল্লায় গণসংযোগকালে পৌরশহরের ৪নং ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট মুরুব্বীসহ অন্য ব্যক্তিবর্গ ভোটার সমর্থকরা নিঃস্বার্থে তার সাথে ছিল।

  • চুনারুঘাটে মন্দিরের প্রায় কোটি টাকা আত্মসাৎ!

    চুনারুঘাটে মন্দিরের প্রায় কোটি টাকা আত্মসাৎ!

    চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের বাসুদেব বাড়ির শ্রী শ্রী বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারী প্রণয় কুমার পাল ও কোষাধ্যক্ষ বিধান রঞ্জন পালের বিরুদ্ধে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে।

    তারা দীর্ঘ ২২ বছর যাবত অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার অপব্যহার করে উক্ত মন্দিরের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মন্দির কমিটির সদস্য ও ভক্তবৃন্দের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়। এতে মন্দির কমিটির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সুধীন্দ্র চন্দ্র করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সত্যেন্দ্র চন্দ্র দেব।

    লিখিত বক্তব্যে বলা হয়, বিগত ১৪০৬ বাংলা থেকে ১৪২১ বাংলা পর্যন্ত বিভিন্ন সময় সরকারি অনুদানের টাকা যথাযথভাবে মন্দির উন্নয়নের কাজে ব্যবহার না করে ২৪ লাখ ৩১ হাজার ৬২১ টাকা ভূয়া মাষ্টার রোল দাখিলের মাধ্যমে প্রণয় পাল ও বিধান পাল আত্মসাৎ করেছেন। এ ছাড়া মন্দিরের প্রণামির বাক্সের টাকাসহ বিভিন্ন সময়ে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন দাতা ও ভক্তবৃন্দের পাঠানো টাকা আত্মসাৎ করেন তারা। এমনকি দীর্ঘ ২২ বছর ধরে কমিটি পুণর্গঠন ও অডিট না হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অসন্তোষ দেখা দিলে পরপর কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

    এক পর্যায়ে বিষয়টি হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিগত ২০১৬ সালের ৫ ডিসেম্বর চুনারুঘাট থানায় বসে আগের কমিটি বাতিল করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি থেকে প্রণয় পালকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে আহ্বায়কের নেতৃত্বে ৩ সদস্যের অডিট কমিটি গঠনতন্ত্র প্রণয়নের দায়িত্ব গ্রহণ করেন এবং কমিটির সদস্যবৃন্দ বিগত ২০১৫-২০১৬ অর্থ বছরের অডিট করেন ২০১৭ সালের ২৮ অক্টোবর। কমিটি অডিটকালে বিধিবর্হিভূতভাবে খরচসহ অস্বচ্ছতা ও তহবিল তছরুপের সত্যতা পান।

    এমতাবস্থায় অডিট কমিটি ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় স্বচ্ছতা বজায়ের স্বার্থে কমিটির সভায় রেজুলেশনের মাধ্যমে নগদায়নের পরামর্শ এবং ত্রুটি বিচ্যুতিগুলো অনতিবিলম্বে সংশোধনের দিকনির্দেশনা দেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা ও হবিগঞ্জের নেতৃবৃন্দসহ সকলের উপস্থিতিতে সভায় গৃহীত সিদ্ধান্ত মতে গঠনতন্ত্র প্রণয়ন ও অডিট সম্পন্ন হলেও সেক্রেটারী প্রণয় কুমার পাল ও কোষাধ্যক্ষ বিধান পালের গোয়ার্তুমির কারণে আবারও স্বাভাবিক কার্যক্রমে ব্যতয় ঘটে এবং উল্লেখিত ব্যক্তিদ্বয়ের মন্দিরের লাখ লাখ টাকা হাতিয়ের নেয়ার বিষয়ে আবারও বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে ভক্তবৃন্দের পক্ষেগৌতম গোপ ২০১৭ সালের ২৬ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগটি তদন্তের জন্য চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয় জেলা প্রশাসক কার্যালয় হতে। এরপরও বাসুদেব মন্দিরের লাখ লাখ টাকা আত্মসাতকারী প্রণয় পাল ও বিধান রঞ্জন পাল আরও বেপরোয়া হয়ে উঠেন এবং অভিযোগকারীসহ নিরীহ ভক্তবৃন্দকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় গত ৪ জানুয়ারি গৌতম গোপ জিডি করেন। ভক্তবৃন্দ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নিকট সুবিচার না পেয়ে উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ বরাবরে গত ৩ নভেম্বর অপর একটি অভিযোগ দায়ের করেন।

    লিখিত বক্তব্যে দাবি করা হয়, দীর্ঘ ২২ বছরে প্রণয় পাল ও বিধান পাল একে অপরের যোগসাজশে উন্নয়ন কর্মকান্ডের নামে মনগড়া ব্যাংক হিসাবের মাধ্যমে অন্তত ৮১ লাখ ১৯ হাজার ৯৪৯ টাকা আত্মসাৎ করেছেন। আবার তা চুনারুঘাট পূবালী ব্যাংকে মন্দিরের হিসাব (১০২৪১০১০৬৯৭৩১) নং থেকে রেজুলেশন ছাড়াই ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে দেশের বিভিন্ন ব্যাংকে টাকা স্থানান্তর করা হয়। এ ছাড়া মন্দিরের বিভিন্ন ফান্ডে থাকা টাকা দিয়ে সেক্রেটারী প্রণয় পাল ও কোষাধ্যক্ষ বিধান রঞ্জন পাল পূবালী ব্যাংক রাজারবাজার শাখায় বিভিন্ন তারিখে ৮ লাখ টাকা এবং চুনারুঘাট শাখায় ৪ লাখ টাকা প্রণয় পালের নামে এফডিআর করা হয়।

    এ ছাড়া জনসম্মুখে প্রণয় পালের মৌখিকভাবে প্রকাশিত অংকের হিসাব পাচ্ছেন না বক্তব্যরা। পূবালী ব্যাংক চুনারুঘাট বাজার শাখায় বাসুদেব মন্দিরের হিসাব বিবরণী উত্তোলন করে ভক্তরা জানতে পারেন উল্লেখিতরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে দেশের বিভিন্ন ব্যাংকে টাকা প্রেরণ করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ও সত্যেন্দ্র দেব নারায়ণ, সদস্য ও সাবেক কমিটির সহ-সভাপতি সুধীন্দ্র চন্দ্র কর, সদস্য কালিপদ আচার্য্য, সজল দাশ, বিজন দেব, অরুন চন্দ্র দেব ও বলাই চন্দ্র কর।

  • শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থী সারোয়ার আলম শাকিল এর পুরান বাজারে গণসংযোগ

    শায়েস্তাগঞ্জে মেয়র প্রার্থী সারোয়ার আলম শাকিল এর পুরান বাজারে গণসংযোগ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম শাকিল পুরান বাজারে গণসংযোগ করেছেন।

    এরই অংশ হিসেবে রবিবার (৮ নভেম্বর) তিনি সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর শহরে পুরান বাজার প্রত্যেক ব্যবসায়ীর দোকানে ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে গণসংযোগ করেন।

    গণসংযোগকালে মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দানবীর মোঃ সারোয়ার আলম বলেন, মেয়র পদে প্রার্থী হিসেবে শনিবার (৭ নভেম্বর) থেকে গনসংযোগ শুরু হয়েছে এবং ইনশাল্লাহ পৌরসভার প্রত্যেকে ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে দেখা করে তাদের সুখ দূঃখ্য ও চাওয়া সহ সবকিছু শুনব।

    জনসেবা করতে হলে তাদের সাথে অবশ্যই সরাসরি কথা বলতে হবে। অপরদিকে গণসংযোগকালে পৌর শহরে বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট মুরুব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মানুষ উপস্থিত থাকায় শহরে গণজোয়ার উঠেছে।

    মেয়র প্রার্থী সারোয়ারা আলম শাকিলের নাম ও পরিচিতি লাভ করে ব্যবসায়ী ও পৌরবাসীর মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

    এদিকে সারোয়ার আলম শাকিল পুরান বাজার প্রত্যেক ব্যবসায়ীর দোকানে দোকানে ব্যবসায়ী ও কর্মচারীদের সাথে গণসংযোগ দিয়ে ভালোবাসায় মুগ্ধ হয়েছেন।

    তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যবসায়ীদের প্রত্যেক ওয়ার্ডে সকল ধর্মের মানুষের মুখে হাঁসি ফুটাতে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। তিনি শায়েস্তাগঞ্জকে একটি স্বপ্নের পৌরসভা বিনির্মাণে প্রত্যয়ী, সুন্দর, সচেতন, আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চায়।

    সারোয়ার আলম শাকিল মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারে, সেজন্য পৌরবাসীর সকলের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। বিগত করোনাকালীন সময়ে তার তৎপরতা এর উজ্জল প্রমাণ। গণসংযোগকালে পৌর শহরের বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট মুরুব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুকে পুনর্বাসন

    ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুকে পুনর্বাসন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৩০জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এসময় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন ভিক্ষুক নির্বাচিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

  • হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা

    হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা

    হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালকে জরিমানা। জেলা শহরে দুইটি প্রাইভেট হাসপাতালে লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    রোববার (৮ নভেম্বর) বিকালে শহরের পুরাতন হাসপাতাল সড়কে প্রাইম কেয়াার ডায়াগনস্টিক ও বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ কেয়ার হাসপাতালে এসব জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

    সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রাইম কেয়ার ডায়াগনস্টিককে লাইসেন্স না থাকায় ৫ হাজার, নিউ লাইফ কেয়ার হাসপাতালকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান- এসময় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়।