Category: হবিগঞ্জ

  • দাসপার্টির কমান্ডার জগৎজ্যোতি দাসের ৫০ তম মৃত্যুদিবস আজ

    দাসপার্টির কমান্ডার জগৎজ্যোতি দাসের ৫০ তম মৃত্যুদিবস আজ

    ১৬ নভেম্বর ১৯৭১ইং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের বদলপুর যুদ্ধের দিনব্যাপী রনাঙ্গণেই দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাসপার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস পাক বাহিনীর গুলিতে শহীদ হন।

    ৫০ তম মৃত্যুদিবস উপলক্ষ্যে গত ১৬ই নভেম্বর আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুপুর ১২ ঘটিকায় “ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ও শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম” শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন দাসপার্টির গাজী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া ও গীতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ চক্রবর্তী।

    সভার শুরুতে ১ মিনিট নীরবতা পালন শেষে বদলপুর রনাঙ্গনে দিনব্যাপী যুদ্ধের কাহিনী বর্ণনা করেন দাসপার্টির দুর্ধর্ষ যুদ্ধা মোহাম্মদ আলী মমিন। ধারাবাহিকভাবে ঐদিনকার যুদ্ধের কাহিনীসহ সেক্টরে ২০/২২ টি সফল অপারেশনকালে জগৎজ্যোতি দাসের সুদক্ষ, কৌশলী ও দৃঢ় কমান্ডিং বর্ণনা উল্লেখ করে বক্তব্য রাখেন দাসপার্টির উপস্থিত নুরুল হক লিলু, মতিউর রহমান লাল, ইলিয়াস চৌধুরী, আবু সৈয়দ, রাশিদুল হাসান চৌধুরী কাজল।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ চন্দ্র সরকার, দীনবন্ধু দাস, সোহান মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ প্রমুখ।

    পূর্বাহ্নে আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের প্রশাসক ইউএনও মতিউর রহমান খানসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম এর বেদীতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

  • ক্যান্সার আক্রান্ত জোসেফকে বানিয়াচং ছাত্রদ‌লের আর্থিক অনুদান প্রদান

    ক্যান্সার আক্রান্ত জোসেফকে বানিয়াচং ছাত্রদ‌লের আর্থিক অনুদান প্রদান

    দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাদিরুজ্জামান খান জোসেফকে বানিয়াচং উপজেলা ছাত্রদ‌লের উদ্যো‌গে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    সোমবার (১৬ ন‌ভেম্বর)হবিগঞ্জস্থ জেলা ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক রু‌বেল চৌধুরীর বাসায় জেলা ছাত্রদল সভাপ‌তি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদত রু‌বেল চৌধ‌ুরীর হা‌তে এই অনুদানের টাকা পৌছে দেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোবা‌শ্বির আহমেদ মজনু ও সদস্য স‌চিব শরীফ উ‌দ্দিন ঠাকুর।

    উল্লেখ্য যে, বেশ কিছুদিন যাবত জোসেফ মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকগন। তার চিকিৎসার জন্য ই‌তিম‌ধ্যে অ‌নেক প্রবাসী ও হাত বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছেন।

  • লাখাইয়ে দোকানে চুরিকৃত মালামাল উদ্ধার

    লাখাইয়ে দোকানে চুরিকৃত মালামাল উদ্ধার

    হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাজারে দু’টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে নগদ ৯ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ অভিযান চালিয়ে গটনার সাথে জড়িত ২ চোরকে আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মোড়াকরি গ্রামের বাজারের স্বপন রায়ের পুত্র সজীব রায়ের চালের দোকান স্বপন রায় স্টোর ও মুদি মালের দোকান অন্নধন স্টোর এর মালিক প্রতিদিনের ন্যায় গতকালও দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

    মধ্যরাতে চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৯ হাজার টাকা, একটি মোবাইল ফোন, বিড়ি, সিগারেট, কসমেটিকস সামগ্রী সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যাবার সময় বাজারে পাহারারত পাহাড়াদার বিলাল এবং আজগর আলী চোরদের বাধা প্রদান করেন। এ সময় চোর দলের সদস্য খান জাহানের ধারালো অস্ত্রের আঘাতে পাহারাদার আজগর রক্তাক্ত জখম করে।

    ঘটনার খবর পেয়ে তৎক্ষণিক লাখাই থানার এসআই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আজগর আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে আসে। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    এদিকে এসআই সজীব দেব রায় এর নেতৃত্বে একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত জানু মিয়ার পুত্র ফাইজুল মিয়া ও বাহুবল উপজেলার বানিয়াগাও গ্রামের সিরাজ মিয়ার পুত্র শাহীনকে গ্রেফতার করে। আটক শাহিন মিয়ার দেয়া তথ্য অনুযায়ী মোবাইল সেট ও টাকা সহ অন্যান্য মালামাল ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন।

    এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আটককৃত ২ জনের স্বীকারোক্তি অনুযায়ী জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

    হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনসার সদস্যের মৃত্যু

    হবিগঞ্জের পুলিশ লাইনের ভিতরে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন।

    হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, “বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়।”

    “গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন।”

  • আজমিরীগঞ্জে ৩৮৩০ কেজি চাল উদ্ধার

    আজমিরীগঞ্জে ৩৮৩০ কেজি চাল উদ্ধার

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার চৌধুরী বাজারে সরকারী খাদ্য বান্ধব কর্মসুচীর ৩ হাজার ৮ শত ৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এঘটনায় জড়িত থাকার অপরাধে রুকু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশার চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করে রুকু মিয়ার গুদাম ঘর থেকে এ চাল উদ্ধার করেন। দন্ডপ্রাপ্ত রুকু মিয়া শিবপাশা যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার পুত্র ৷

    অভিযান পরিচালনাকালে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করেন ৷

    উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, “প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।”

  • দুই শত বছরের পুরনো বাজারে প্রথম বার হতে যাচ্ছে ব্যকস নির্বাচন

    দুই শত বছরের পুরনো বাজারে প্রথম বার হতে যাচ্ছে ব্যকস নির্বাচন

    হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা শহরে দুই শত বছরের পুরনো বাজারে প্রথম বার হতে যাচ্ছে ব্যবসায়ি কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহর এখন পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন জমজমাট শহরের অলিগলি।

    এ নির্বাচনে ১৮টি পদে নির্বাচন হওয়ার কারণে প্রার্থী বেশি থাকায় প্রচারনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তবে বেশি পদে ভোট দিয়ে গিয়ে ভোটারদের বিরম্বনাও রয়েছে। এ নিয়েও ভোটারদের মধ্যে নানা ক্ষোভ রয়েছে।

    ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৮ পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেছে। আগামী ২১ নভেম্বর বহুল প্রত্যাশিত এ নির্বাচনকে কেন্দ্র করে এখণ শহরে সাজ সাজ রব। বিকেল থেকেই র্প্র্থাীরা দল বেধে ঘরে ঘরে ভোট চাইতে বের হচ্ছে।

    এতে দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেলেও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় লোকজনের মধ্যে করোনা সংক্রমনও বাড়ার আশংকা করা হচ্ছে।

    সরজমিনে দেখা যায়, চুনারুঘাট পৌরসভার ব্যবসায়িক কার্যক্রমে আধুনিকতা বাস্তবায়নের লক্ষ্যে বেশ জোরেসোরে চলছে নির্বাচনী কার্যক্রম। ইতোমধ্যে ১৮টি পদে প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধের পর প্রার্খীরা প্রচারনায় নেমেছেন।

    প্রাপ্ত তথ্য মতে সভাপতি পদে বর্তমান আহবায়ক আঃ সালাম তালুকদার, ও ট্রাভেলস ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী প্রতিদ্বন্ধিতা করছেন। সহ-সভাপতি ৩টি পদে ৯ জন প্রার্থী রয়েছেন।

    সাধারণ সম্পাদক পদে বিগত কমিটির সভাপতি প্রয়াত আবুল হোসেন আকল মিয়ার ছেলে নাজমুল হক বকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সুমন ও মুদিমাল ব্যবসায়ী আজগর আলী প্রতিদ্বন্ধিতা করছেন।

    এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক পদে ৪ জন, সহ সাংগঠনিক পদে ৪ জন, কোষাধ্যক্ষ ৩ জন, সহ কোষাধ্যক্ষ ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সহঃ দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সহপ্রচার সম্পাদক পদে ১ জন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ সম্পদক পদে ২ জন, সহ সমাজ কল্যাণ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সহ ক্রিড়া সম্পাদক ২ জন প্রতিদ্বন্ধিতা করছেন। কার্যকরী সদস্য পদে ১০ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

    চুনারুঘাট বাজারে দুশত বছরের ইতিহাসে এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী নেতা নির্বাচন হচ্ছে। এটি ছিল চুনারুঘাট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী। ফলে ১৮টি পদে নির্বাচনে তরুনরাই বেশি প্রার্থী হয়েছেন। সভাপতি ও সহ সভাপতি ছাড়া সকল পদেই তরুনদের দেখা গেছে।

    প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী জানান, “চুনারুঘাট ব্যকস পরিবারের দীর্ঘদিনের ইচ্ছের ফসল এই নির্বাচন। ভোটার থেকে প্রার্থী সকলেই আনন্দিত। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তা নির্বাচন কার্যক্রম এগিয়ে চলছে। আগামী ২১ নভেম্বর শান্তিপূর্ণ ভোটগ্রহনের মাধ্যমে চুনারুঘাট বাজারবাসী একটি সুন্দর কমিটি পাবে।”

  • সুস্থ হয়ে ফিরলেন এমপি আবু জাহির

    সুস্থ হয়ে ফিরলেন এমপি আবু জাহির

    করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ১৯ দিন পর ঢাকা থেকে হবিগঞ্জে ফিরেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রবিবার রাতে তাঁর হবিগঞ্জে পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস।

    এর আগে কোভিড-১৯ পরীক্ষার ফলোটআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় গত ৩ নভেম্বর এমপি আবু জাহিরকে সম্মিলিত সামারিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ন্যাম ভবনের বাসায় স্থানান্তর করা হয়। এরপর গত ৬ নভেম্বর পুনরায় করোনা পরীক্ষা করা হলেও তখনও কোভিড-১৯ নেগেটিভ আসলে ৮ নভেম্বর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেন।

    রবিবার জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অধিবেশনের সমাপ্তি ঘটে। পরে সংসদ থেকে বেরিয়ে তিনি সরাসরি হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

    প্রসঙ্গত, এমপি আবু জাহির করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ২৫ অক্টোবর নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এমপি আবু জাহিরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় এমপি আবু জাহির তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে দেশে-বিদেশে দলমত নির্বিশেষে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রাখায় এবং বিভিন্ন মন্দিরে প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।