Category: হবিগঞ্জ

  • মাধবপুরে তেলবাহি ট্রেনের চারটি বাগি লাইচ্যুত

    মাধবপুরে তেলবাহি ট্রেনের চারটি বাগি লাইচ্যুত

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশন এলাকায় তেলবাহি ট্রেনের চারটি বাগি লাইচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটরুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনে এদুর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুইটি তেলবাহি বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়।

    শাহজিবাজার রেলওয়ে জংশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাবার পথে শাহজিবাজার রেল স্টেশনে ডুকার আগে আউটারে চার বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

    স্থানীয়রা জানায়, উল্টে যাওয়া দুটি বগি থেকে তেল পড়ছে। যা স্থানীয়রা নিয়ে যাচ্ছে।

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপসহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইচ্যুত বগি উদ্ধার করা হলে, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

    তেলবাহি ট্রেনের ড্রাইভার হামিদ আলী বলেন, আখাউড়া থেকে ছেড়ে সিলেট যাবার পথে শাহজিবাজার রেলস্টেশনে ডুকার সময় ট্রেনের দুইটি বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

    কি কারনে দুর্ঘটনাটি হতে পারে জানতে চাইলে ট্রেন ড্রাইভার জানান, রেললাইন পয়েন্টে ত্রæটি থাকার কারনে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

    লাইনচ্যুত ট্রেন থেকে তেল সংগ্রহের হিড়িক

    লাইনচ্যুত ট্রেন থেকে তেল সংগ্রহের হিড়িক

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনে আগুনও লেগে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

    এদিকে লাইনচ্যুত হওয়ার পরই ট্রেন থেকে তেল পড়তে থাকে। তেল সংগ্রহের জন্য বালতি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন স্থানীয়রা। এ সময় এক নারীকে বালতি ভরে তেল নিতে দেখা যায়।

    রোববার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। লাইনচ্যুত ট্রেনে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় সাধারণ মানুষকে তা সংগ্রহ করতে দেখা গেছে। অনেককে দেখা গেছে ট্রেনের মধ্য থেকেও তেল নিতে। এ যেন তেলের মেলা শুরু হয়েছে।

    শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

    এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ সময় লাইনচ্যুত ট্রেনে থেকে সাধারণ মানুষকে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা গেছে।

    এ ছাড়া আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম।

  • মাধবপুরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

    মাধবপুরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।

    লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদ দুটি শুন্য রয়েছে। সম্প্রতি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এই রকম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু বিজ্ঞপ্তিটি জন সম্মুখে প্রকাশ করা হয়নি।

    বর্তমান সভাপতি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছালমাকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ করতে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ও তারিখ সবার কাছ থেকে আড়াল করে রাখেন এবং নিজের দু জন কে প্রার্থী বানিয়ে ফোরাম পুরন করেন।

    আগামী ৭ ডিসেম্বর গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার ভ্যানু টিক করা হয়। এই পরীক্ষায় জালিয়াতি হওয়ার আশংকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু ওই তারিখের পরীক্ষা স্থগিত ও ভ্যানু পরিবর্তনজ করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট গত ২ ডিসেম্বর একটি লিখিত অভিযোগ করেছেন।

  • নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২৯ ডিসেম্বর

    নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২৯ ডিসেম্বর

    হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তাৎক্ষনিক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।

    শনিবার সকালে প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, তফজ্জুল হোসেন, ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য সুবিনয় রায় বাপ্পি, অলিউর রহমান, শাহ সুলতান আহমদ প্রমুখ।

    সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নাম ঘোষনা করা হয়।

    প্র্রেসক্লাব নির্বাচনের প্রধান কমিশনার হচ্ছেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার একপ্রেস সম্পাদক ফজলুর রহমান, যুন্ম নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ ও সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি।

    আগামী ২৯ ডিসেম্বর ২০২০ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। উক্ত নির্বাচন কমিশন আগামী ১০ দিনের মধ্যে নির্বাচনী তফশীল ঘোষনা করবেন।

  • আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

    আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী আর নেই

    আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জীর ছোট ভাই আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার (৬ ডিসেম্বর) ভোরে ইংল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি প্রায় ১০ বছর যাবত ইংল্যান্ডে বসবাস করছিলেন।

    এর আগে আল্লামা ইমদাদুল হক জাতীয় ঈদগাহের ইমাম, সৌদিআরবে মসজিদে নববীর মুহাদ্দিস, সিলেট রেঙ্গা মাদরাসাসহ লন্ডনের একাধিক মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন এবং বুখারী শরীফের আরবী ব্যাখ্যা গ্রন্থের লেখকও ছিলেন।

    নিহতের পারিববারিক সূত্রে জানা যায়, তিনি ২ ছেলে ৩ মেয়ে সন্তান রেখেছেন। সবাই ইংল্যান্ডে বসবাস করছেন।

    নিহত ইমদাদুল হকের ভাতিজা হাফেজ মাওলানা তাফহীমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ইংল্যান্ডে দাফন করা হবে।

  • বাটপারমুক্ত যুবলীগ উপহার দিতে চাই: ব্যারিস্টার সুমন

    বাটপারমুক্ত যুবলীগ উপহার দিতে চাই: ব্যারিস্টার সুমন

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের ডিসিপি হাই স্কুল খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেশকে বাটপারমুক্ত যুবলীগ উপহার দেয়ার কথা বলেছেন।

    শনিবার (৫ ডিসেম্বর)খেলার মধ্যকার বিরতীতে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “আমাকে অনেকেই বলে, তুমি তো এখন ক্ষমতাসীন আওয়ামী যুবলীগের গুরুত্বপূর্ণ পদে (আইন বিষয়ক সম্পাদক) আছো। এখন তো ভাল আয় রোজগার করতে পারবে “

    তিনি বলেন, “ওই লোকদের কথায় বুঝা যায় রাজনীতি করে মানুষ মনে হয় ব্যবসায়-বাণিজ্য করে ভাল আয় করার জন্য। দেশের সকল গোয়েন্দা সংস্থা তাঁর ব্যাংক হিসাব, বাবা-দাদার পরিচয়-সহ, কোনো ধরনের বাটপারি চিটারীর সাথে জড়িত আছেন কিনা সকল বিষয়ে খতিয়ে দেখেছে “

    তিনি আরো বলেন, “বহু রকমের পরীক্ষায় পাশ করার পর আমাকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে।অন্তত যতদিন কেন্দ্রীয় যুবলীগের বর্তমান সভাপতি শেখ ফজলে শামস পরশ ও তিনি দায়িত্বে আছেন ততদিন পর্যন্ত দলে কোনো বাটপার চিটারের ঠাই দেয়া হবেনা।”

    সুমন বলেন, “যুবলীগকে মানবিক সংগঠন বলে। শুধু মানবিক সংগঠনই না, আমি দেশকে বাটপারমুক্ত যুবলীগ উপহার দিতে চাই। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাড়াব, কোনো অন্যায় হতে দেব না যতদিন পর্যন্ত এই মাটিতে আছি।

    মিস্টার সুমন বলেন, “যদি কারো চোখে কোনো অন্যায় ধরা পড়ে তাহলে আমাকে জানাবেন। আমি যেহেতু একটা পদবী নিয়ে আছি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার কথার মূল্যায়ণ করা হবে।

    তিনি আরো বলেন, “দুনিয়াতে কে নেতা হবে তা ফয়সালা হয় আসমানে। আমি যদি এর চেয়ে আরো অনেক বড় নেতা ও হয়ে যাই তবুও আমার জন্মস্থানের মানুষ প্রয়োজনে আমার বেডরুমে ও যেতে পারবেন “

    তিনি বলেন, “সিলেটের হযরত শাহজালাল(রাঃ) প্রধান সেনাপতি ছিলেন চুনারুঘাটের মুড়ারবন্দে শায়িত হযরত নাসির উদ্দিন সিপাহসালার(রাঃ)। আমরা তাঁর এলাকার লোক। আমরা হয়তোবা রাঁজা হতে পারবোনা। তবে বিশ্বস্ত সেনাপতি হিসেবে যেন সারা বিশ্ব সম্মান করে “

    পরে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী বনাম উদ্দীপন ফুটবল একাডেমী ময়মনসিংহ সদর এর খেলায় ফিরে যান। ১০-০ গোলে জয়লাভ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী। খেলায় ১০ টি গোলের মধ্যে ব্যারিস্টার সুমন একাই ৬ টি (ডবল হ্যাট্রিক) গোল করে খেলার সেরা পুরষ্কার জিতে নেন।

  • হবিগঞ্জ মুক্ত দিবস আজ

    আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল হবিগঞ্জ জেলা শহর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা।

    কিন্তু স্বাধীনতার ৪৮ বছরেও হবিগঞ্জের অবহেলিত মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন ও বিরঙ্গনাদের তালিকা প্রকাশ করা হয়নি। ১৯৭১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া ডাকবাংলো থেকে সারাদেশকে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। ৩ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন তৎকালীন মেজর শফিউল্লাহ।

    তার নেতৃত্বে হবিগঞ্জের সীমান্ত এলাকার দুর্গম অঞ্চলগুলোতে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ সংঘটিত হয়। ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী জেলা শহরের কাছাকাছি এসে পৌঁছে। তখন মুক্তিযোদ্ধারা আক্রমণ শুরু করেন তিন দিক থেকে।

    ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকসেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। পরে ছাত্রসংগ্রাম পরিষদের নেতা মো. শাহাজাহান মিয়াসহ মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ সদর থানা কম্পাউন্ডে বিজয় পতাকা উত্তোলন করেন।

    নয় মাসের মুক্তিযুদ্ধে জেলার ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধে আহত হন ৩৭ জন মুক্তিযোদ্ধা। এছাড়া নিরীহ অসংখ্য নর-নারী হানাদারদের নির্মম নিষ্ঠুররতার শিকারে শহীদ হন। এসব শহীদদের জন্য তেলিয়াপাড়া, ফয়জাবাদ, কৃষ্ণপুর, নলুয়া চা-বাগান, বদলপুর, মাখালকান্দিতে বধ্যভূমি নির্মিত হয়।

    হবিগঞ্জে মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্মের দাবি অবহেলিত মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন এবং বিরঙ্গনাদের তালিকা প্রকাশ করা প্রয়োজন।

    উল্লেখ্য, মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার অসংখ্য মানুষ হানাদারদের নিষ্ঠুরতার শিকার হন। অনেকই শহীদ হয়েছেন। শহীদদের স্মৃতিরক্ষায় জন্য হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অফিসের কাছে, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে, বাহুবলের ফয়জাবাদ, লাখাইর কৃষ্ণপুর, চুনারুঘাটের নলুয়া চা-বাগান, বানিয়াচঙ্গের বদলপুর, মাকালকান্দির বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মিত রয়েছে।

  • বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

    বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

    “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত ঘোষনা করা হয়েছে। পাশাপাশি বিজয়ীসহ অংশগ্রহনকারী ২২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানের সভাপতি ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    সভাপতির বক্তব্যে তিনি বলেছেন আজকে যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যত। আমাদের দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানকে বেশী গুরুত্বদিতে হবে। বিজ্ঞানসম্মতভাবে কৃষি কাজ করলে ফলন ভালো হবে। আমাদের দেশের মতো বিশ্বের বেশীর ভাগ দেশ খাদ্যে সয়ং সম্পুর্ণ না হলেও সর্বক্ষেত্রে বিজ্ঞানকে গুরুত্ব দিয়ে তাদের দেশ আজ বিশ্বের উন্নত দেশের কাতারে রয়েছে। বিশেষ করে আমাদের দেশের বাজার গুলোর বড় একটি অংশ দখল করে রেখেছে জাপান,কুরিয়ার মোবাইল কম্পিউটারসহ ইলেক্ট্রনিক্স সামগ্রী।

    বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, স্কাউট বানিয়াচং উপজেলা সেক্রটারি ও রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, প্রেসক্লাব সেক্রেটারী কামরুল হাসান কাজল, আইসিটি প্রেগ্রামার মোফাজ্জল হোসেন, ব্যাংক ম্যানেজার সুজব কুমার দেবসহ অন্যরা।

    পরে অতিথিবৃন্দ স্টল গুলো পরিদর্শন শেষে বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।