Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী, ছাবির না মিঠু

    নবীগঞ্জে কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী, ছাবির না মিঠু

    আসন্ন পৌর সভার নির্বাচনে নবীগঞ্জে সরকারী দল আওয়ামীলীগের পাশাপাশি বিএনপির মেয়র পদে দুই প্রার্থীর মনোনয়ন লড়াই বেশ জমে উঠেছে। একদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপি, নবীগঞ্জ পৌর বিএনপি ও ছাত্রদল যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমর্থন নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন পৌর বিএনপির বর্তমান আহবায়ক কমিঠির ১ম সদস্য ও সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু।

    অপরদিকে থানা বিএনপির দু’একজন ও পৌর বিএনপির কয়েকজনকে সাথে নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী। কে হচ্ছেন ধানের শীষের প্রার্থী মিঠু না ছাবির এনিয়ে বেশ কিছুদিন ধরে শহর জুড়ে চলছে ব্যাপক আলোচনা।

    নবীগঞ্জ উপজেলা বিএনপিতে তেমন গ্রুপিং না থাকলেও নবীগঞ্জ পৌর বিএনপি কার্যত দু’ভাগে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী, বর্তমান আহবায়ক কমিঠির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াসীনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক যুবরাজ গ্রুপ।

    অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিঠির যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিঠির ১ম সদস্য আনোয়ার হোসেন মিঠু ও সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিঠির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়।

    দলীয় বিশ্বস্থ সূত্রে জানাগেছে, গতকাল শনিবার কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উদ্দ্যেগে বিএনপি কেন্দ্রীয় কমিঠির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিঠির ১ম যুগ্ম আহবায়ক হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব জি.কে. গউছের নেতৃত্বে তার শায়েস্তানগরস্থ বাসভবনে উভয় গ্রুপের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে একজনকে    প্রার্থী করার ব্যাপারে এক বৈঠকে বসেন জেলা বিএনপির নেতারা। দীর্ঘ সময় বৈঠক চললেও শেষমেষ কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

    নাম প্রকাশে না করার শর্তে বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা জানান, বৈঠকের এক পর্যায়ে জি.কে. গউছের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বোর্ডে গিয়ে সিদ্ধান্ত নিলেও বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী তাদের সিদ্ধান্ত না মানায় সারা দিনের চেষ্টা বিফলে যায়।

    উল্লেখ্য, মেয়র পদে প্রার্থী হিসেবে স্ব স্ব গ্রুপের নেতারা নিজেদের গঠিত ওয়ার্ড কমিঠির সুপার ফাইভ নেতাদের মতামতের ভিত্তিতে প্রথমে আনোয়ার হোসেন মিঠু ও ছাবির আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেন। পরবর্তীতে গত ৫ ডিসেম্বর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা বিএনপি, নবীগঞ্জ পৌর বিএনপি ও ছাত্রদল যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনোয়ার হোসেন মিঠুকে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর দু’দিন পর গত ৭ ডিসেম্বর শহরের গোল্ডেন প্লাজায় অপর গ্রুপের নেতৃবৃন্দ ছাবির আহমদ চৌধুরীকেও একক প্রার্থী ঘোষণা করেন।

    এভাবে পাল্টাপাল্টি ঘোষণায় বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দেখা দেয় চরম সংকট। সংকট নিরসনে কেন্দ্রীয় বিএনপির পরামর্শে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ বিরোধ মীমাংসার উদ্দ্যেগ গ্রহন করেন।

  • চুনারুঘাটে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    চুনারুঘাটে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাদক ব্যবসায়ী পলাশ মিয়া (২৭) কে অবশেষে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকের সময় তার নিকট থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

    জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবুুুল কালাম আজাদ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ৩নং দেওরগাছ ইউ/পি’র অর্ন্তগত ময়নাবাদ থেকে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মাদক পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি টিভিএস মোটর সাইকেল জব্দ করেন।

    আটককৃত মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গোবরখোলা গ্রামের মৃত জালাল আহমেদের পুত্র পলাশ মিয়া (২৭)।

    এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

  • নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

    নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

    নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) নবীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অধিকাংশ সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান তফসিল ঘোষণা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ ও সুবিনয় রায় বাপ্পী। ঘোষিত তফসিল নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    সে লক্ষ্যে ১৪ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ, ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে।
    ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

    নির্বাচনে মনোনয়ন ফি সভাপতি পদে ৭ হাজার টাকা, সহ-সভাপতি পদে ৩ হাজার টাকা, সাধারণ সম্পাদক পদে ৫ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ হাজার টাকা, অর্থ সম্পাদক পদে দেড় হাজার টাকা এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার টাকা জমা দিতে হবে।

    তফসিল ঘোষণা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি মোঃ আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সিনিয়র সদস্য মোঃ তোফাজ্জল ইসলাম, এসআর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আলাউর রহমান ঠাকুর, এটিএম সালাম, এম এ বাছিত, ফখরুল ইসলাম চৌধুরী, এম মুজিবুর রহমান, উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।

  • বানিয়াচংয়ে স্বেচ্ছায় রক্তদান ও র‌ক্তের গ্রুপ নির্ণয় ক্যা‌ম্পেইন অনুষ্টিত

    বানিয়াচংয়ে স্বেচ্ছায় রক্তদান ও র‌ক্তের গ্রুপ নির্ণয় ক্যা‌ম্পেইন অনুষ্টিত

    “স্বেচ্ছায় করি রক্তদান,হাসবে রোগী বাচবে প্রান” এই মহতী শ্লোগান ধারন করে হবিগঞ্জের বানিয়াচংয়ে সেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
    আজ শনিবার ১২ ডিসেম্বর দুপুর ১২টায় বানিয়াচং শহীদ মিনার চত্বরে এ উপলক্ষ্যে সচেতনতা ও অবহিতকরন সভা অনুষ্টানের মাধ্যমে রক্ত সংগ্রহ ও গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
    বানিয়াচং স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্টিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোঃ শাহপরান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পল্লীবিদ্যুৎয়ের ডাইরেক্টর খায়রুল বাশার সোহেল, এডঃ আসাদুজ্জামান তুহিন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, কাওসার আহমেদ শিহাব, সাজ্জাদুর পলাশ।
    এ সময় সংগঠনের অর্ধশতাধিক সদস্য রক্ত প্রদান করেন।
    দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
    বক্তাগন এই ধরনের জনসেবামূলক কাজে তরুণদের আরও বেশি করে এগিয়ে আসার জন্য অনুরোধ  জানিয়েছেন।
  • লাখাইয়ে খাসজমি নিয়ে সংঘর্ষ

    লাখাইয়ে খাসজমি নিয়ে সংঘর্ষ

    হবিগঞ্জের লাখাই উপজেলায় খাসজমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে৷  এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

    আজ শুক্রবার (১১ ডিসেম্বর) জুমার পূর্ব মূহুর্তে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু করে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

    গুরুতর আহতাবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

    লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি অনুকূলে আছে।

  • রাতের আঁধারে ঘরে ঘরে কম্বল দিলেন ইউএনও

    রাতের আঁধারে ঘরে ঘরে কম্বল দিলেন ইউএনও

    হবিগঞ্জের বানিয়াচংয়ে খনখনে শীতে হত-দরিদ্র শীতার্থ মানুষের ঘরে ঘরে কম্বল পৌছে দিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
    যেখানে দিনের পর দিন ঘুরে কম্বল পাওয়া যায়না, সেখানে রাতের আঁধারে মানুষকে ডেকে ডেকে কম্বল গায়ে জড়িয়ে দিলেন নিজ হাতে।
    প্রধানমন্ত্রীর উপহারের কম্বল এভাবেই বিতরন করা হয় ৯ডিসেম্বর মধ্যরাতে।
    বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়ন ও ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বনমথুরা,বুরুজ পাড়া,বিদ্যাভূষন পাড়া ও ঋষি পাড়ায়।
    বনমথুরা এলাকার ৭ সন্তানের এক জননী জানান, আমার ছোট ছোট বাচ্চাগুলো সকাল-বিকাল শীতে কাপে রাইতের বেলা পাতলা কাথার নীচে শীতে কাপে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার লাইগা দোয়া করুম। ইউএনও স্যারের লাইগাও দোয়া করুম।
    একই পাড়ার এক বৃদ্ধ লোক জানান, একটা কম্বলের লাইগা কত জনরে কইছি, কেউ দেয় নাই। এখন আল্লা আমার লাগি ঘরে পাঠাইয়া দিছইন। আল্লাগো হেরার ভালা কইর।
    বিদ্যাভূষন পাড়ার অমরচান দাশ জানান, কম্বলের লাগি অখন দেহি যাওন লাগেনা। এমনই ঘরে আইসা যায়। জয় হউক মানবতার নেত্রী শেহের বেটি শেখ হাসিনার।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল প্রকৃত অসহায মানুষকে আমরা ঘরে ঘরে পৌছে দেব।
    আমরা চেষ্টা করবো প্রকৃত অসহায় মানুষজন যেন এগুলি পায়।
  • বানিয়াচংয়ে বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভা

    বানিয়াচংয়ে বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভা

    হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
    আজ ৮ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শেখ নমির আলী, আব্দুল কাদির তুফানী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিপুল ভূষন রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া ও শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, যুবলীগ নেতা ছায়েব আলী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, পিআইও মলয় কুমার দাশ, এসআই আব্দুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাওঃ মোবাশ্বির আহমদ, মুফতী আতাউর রহমান, শিক্ষক আব্দুল কাইয়ূম, সাংবাদিক শেখ শফিকুল ইসলাম, ফরহাদ হোসেন সুমন, নজরুল ইসলাম তালুকদার, কাওসার হোসেন প্রমূখ।
    সভায় জানানো হয় যে সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের বিজয় দিবসের অনুষ্টান হবে সীমিতভাবে।
    বাংলাদেশ সহ বিশ্বের কোভিড পরিস্থতির কারণে সবকিছু এখন যেহেতু স্বাভাবিক পর্যায়ে আসে নাই, সেহেতু সীমিত পরিসরে অনুষ্টানমালা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।