Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    আগামী ২৯ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন “নবীগঞ্জ প্রেস ক্লাব” এর নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

    গতকাল (১৬ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। প্রার্থীগন নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ ও সুবিনয় রায় বাপ্পির নিকট মনোনয়ন পত্র জমা দেন।

    প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান বলেন, “বিভিন্ন পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। তারা হলেন, এম এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, ফখরুল ইসলাম চৌধুরী, আশাহিদ আলী। এবং সহ-সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছে, শাহ সুলতান আহমেদ ও মুরাদ আহমেদ। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছে, মোঃ সেলিম তালুকদার, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু।

    “যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাবেদ মিয়া, হাবিবুর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শওকত আলী ও আলী হাসান লিটন। এ ছাড়াও নির্বাহী সদস্য ৬ পদের বিপরীতে ৫ জন মনোনয়ন দাখিল করেছে। তারা হলেন- ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল ইসলাম, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।” বলেন ফজলুর রহমান।

    এদিকে তফসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে।

    এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

  • বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়। কলেজ প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসটি পালন করা হয়।

    কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী এবং সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম ও প্রভাষক মিলি আক্তার তমার উপস্থিতিতে সূর্যোদয়ের সাথে সাথে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে বিজয় দিবস পালন শুরু হয়। এরপর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী ও শিক্ষকদের একটি দল দুর্জয় হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ করেন।

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষক পরিষদ ও অনলাইনে বিজয় দিবসের আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মিলি আক্তার তমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক পান্না বসু, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম মল্লিক, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক মোঃ ইলিয়াস বখ্ত চৌধুরি ও অধ্যাপক মোঃ মকুব আলী।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জিয়া আরেফিন আজাদ, সহযোগী অধ্যাপক এ.কে.এম.হারুনুর রশীদ, সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, সহযোগী অধ্যাপক মুর্শেদা বর চৌধুরী নাজনীন, সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ, সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, সহযোগী অধ্যাপক আবু আহমদ আহসান কবির, সহযোগী অধ্যাপক জেসমীন চৌধুরী।

    বৃন্দাবন সরকারি কলেজে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

    এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপকহায়াত মাহমুদ রাসেল, সহকারী অধ্যাপকমাহবুবা খানম চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সিদ্দিক, সহকারী অধ্যাপক সাজিয়া সারমিন, সহকারী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান কবির, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজীদ, সহকারী অধ্যাপক তাহমিনা তাসলিম, সহকারী অধ্যাপক হিমাংশু শেখর সূত্রধর, সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন প্রমুখ।

    সন্ধ্যায় শহিদদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টানের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি পালন শেষ হয়।

  • ইয়াং বাংলার সাথে হাসি’র বিজয় দিবস উদযাপন

    ইয়াং বাংলার সাথে হাসি’র বিজয় দিবস উদযাপন

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে হবিগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন ‘হাসি’ বছর ব্যাপী বৃক্ষ রোপন কর্মসুচির শুভ সূচনা করে।

    এসময় উপস্থিত ছিলেন হাসি’র উপদেষ্টা ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট সৈয়দ তোফায়েল কামাল, হাসি’র উপদেষ্টা ও প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার দাস, লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম, হাসির সভাপতি কামরুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রিপা দেব, প্রসেনজিৎ দেব, নূরজাহান আক্তার, সৈয়দ ফারহান তাজওয়ার শাওন, মেহেরুননেছা জেনি সহ হাসি’র অন্যান্য স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

    বৃক্ষ রোপন কর্মসুচিতে বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয় এবং এই বৃক্ষ রোপণ কর্মসূচী ২১ সাল পর্যন্ত বছরব্যাপী চলমান থাকবে বলে জানান হাসি’র সভাপতি কামরুজ্জামান রুবেল।

    বৃক্ষ রোপণ শেষে সমাজ পরিবর্তনের অঙ্গীকার/শপথ – নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পরমতসহিষ্ণু সার্বজনীন সমাজ গঠনের অঙ্গিকারের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

  • বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা চত্বরের উদ্ধোধন

    বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা চত্বরের উদ্ধোধন

    দিলোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে নান্দনিক মুক্তিযোদ্ধা চত্বরের উদ্ধোধন করা হয়েছে। বানিয়াচং উপজেলা সদরের প্রানকেন্দ্রে অবস্থিত বড়বাজার পাচ রাস্তার মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দৃষ্টি নন্দন রঙ্গিন বাতি ও ফোয়ারা সমৃদ্ধ একটি চত্বর নির্মাণের জন দাবি ছিল ।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর বিশেষ উদ্যোগে এডিপি‘র অর্থায়নে ৩৪ লক্ষ টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা চত্বরটি নির্মাণ করা হয়েছে।

    ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা চত্বরটি উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নমির আলী, আব্দুল কাদির তুফানী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিপুল ভূষন রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, নজরুল ইসলাম, আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, চেয়ারম্যান এরশাদ আলী, ছায়েব আলী, শাহিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম সোহেল, আসাদুজ্জামান খান তুহিন, এমদাদুল হাসান শাহীন, এজেডএম উজ্জ্বল, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, শ্রমিকলীগ নেতা রুবেল মিয়া ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।

    উদ্ধোধন শেষে মোনাজাত করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি সুইচ টিপে জলধারা ও আলোর বিচ্ছুরনের সাথে লাল সবুজের লাইটিং এলাকাটিকে এক অনিন্দ্য সুন্দর এক মোহময় পরিবেশ তৈরি করে। চারপাশে এসময় উৎসুক মানুষ ভিড় জমান।

  • চুনারুঘাটে চেতনা একাত্তর যুব সংঘের বিজয় দিবস পালন

    চুনারুঘাটে চেতনা একাত্তর যুব সংঘের বিজয় দিবস পালন

    হোসাইন মির্জাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫নং শানখলা ইউপিতে বিজয় দিবসের রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১৬ডিসেম্বর (বুধবার) স্বাধীনতার ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চেতনা একাত্তর যুব সংঘের পক্ষ্য থেকে শাকির মোহাম্মদ বাজারে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার অবিস্মরণীয় দিন।

    যার পেছনে রয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেইসব বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাঙালির প্রিয় স্বাধীনতা। দিনটি উপলক্ষে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন কর্মসূচির ও আয়োজনের মাধ্যমে দিনটি পালন শ্রদ্ধাভরে পালন করছে।

    চেতনা একাত্তর যুব সংঘের সভাপতি মোঃ রায়হান তরফদার’র নেতৃত্বে এক বিজয় রেলী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ – চেয়ারম্যান ৫নং শানখলা ইউপি।

    এছাড়াও অংশগ্রহণ করেন চেতনা একাত্তর যুব সংঘের সকল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন

    শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন

    ৪৯ তম মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বুধবার ১৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর শহরে পূর্ব বড়চর নামক স্থানে সিলেট বিভাগের প্রথম ২ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন ও হাফিজ উদ্দিন এর কবরে মহান মক্তিযুদ্ধে আত্মদান কারী শহীদের স্মরণে পুস্পস্তবক শ্রদ্ধাঞ্জলী অর্পন ও সুরা ফাতেহা পাঠ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

    এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেস্টা ও আজীবন সদস্য এবং মেসার্স সারোয়ার আলম এর জি এম সাদাত চকদার, ক্লাবের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজাম্মিল হক সফিক, সাধারন সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মীর মোঃ আব্দুল কাইউম, মেসার্স সারোয়ার আলম এর ম্যানেজার সৈয়দ আব্দুল আলিম নাদিম, মোঃ নছিব আলী, মোঃ ফজলে রাব্বি, সাইদুর রহমান, শাহানুর রহমান জীবন, মেরাজ আলী, জুনাইদ মিয়া, রিপন মিয়া, সুজন মিয়া, আবজল মিয়া প্রমূখ।

  • হবিগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস

    হবিগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস

    মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।

    আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়  দিবসের সূচনা করা হয়।

    দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    এসময় হবিগঞ্জ জেলা পুলিশ, মুক্তিযুদ্ধ সংসদ, জেলা আওয়ামিলীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

    হবিগঞ্জ জেলা আওয়ামি লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক
    হবিগঞ্জ জেলা আওয়ামি লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক।

    করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস  হবিগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।