Category: হবিগঞ্জ

  • বানিয়াচঙ্গে পের সংঘর্ষে নিহত ১

    বানিয়াচঙ্গে পের সংঘর্ষে নিহত ১

    হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রোববার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাল্লা গাজীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত নুরুল হক ওই গ্রামের রাজধর মিয়ার পুত্র।

    বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন জানান, ওই গ্রামের নিহত নুরুল হকের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির পাশ্ববর্তী একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের আলাই মিয়াসহ তাদের লোকজনের। ওই সময় জমিতে কাজ করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

    এতে অন্তত ৭ জন আহত হলে নুরুল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ জানান, স্বজনরা নুরুল হক নামে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে। ছুরতহাল রিপোর্ট শেষে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • হবিগঞ্জে প্লাজমা’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    হবিগঞ্জে প্লাজমা’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    “আমার রক্তে যদি বাঁচাতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ, তবে কেন করবোনা আমি স্বেচ্ছায় রক্তদান” এই অনন্য স্লোগান কে সামনে রেখে হবিগঞ্জ জেলায় পরিচালিত “প্লাজমা ব্লাড সোসাইটি, হবিগঞ্জ” এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

    আজ (২০ ডিসেম্বর) সকাল দশ ঘটিকার সময় হবিগঞ্জ এর প্রাণকেন্দ্র আর ডি হলের সামনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আফজাল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসীন আহমদ।

    বিশেষ অতিথি হিসেবে পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উক্ত সংগঠন এর প্রধান উপদেষ্টা তারেকুল ইসলাম।

    এছাড়াও ক্যাম্পেইন পরিদর্শন করেন প্রভাষক নজরুল ইসলাম, ফোয়াদ হাসান, রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাফিজ ভূইয়া সহ আরো অনেকেই।

    হবিগঞ্জে প্লাজমা'র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

    ক্যাম্পেইন চলে দুপুর ২ ঘটিকা পর্যন্ত। সংগঠন এর সেক্রেটারি সাদ্দাম হোসাইন শুভ এবং সহ-সভাপতি এমদাদুল হক মিলনের সহযোগিতায় উক্ত সংগঠন এর শুভাকাঙ্ক্ষী মেডিকেল টেকনোলজিস্ট শিপার আহমেদ, নাজীম উদ্দিন, রানা মিয়া ক্যাম্পেইন এ আসা সকল জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।

    এ সময় উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন সংগঠক হুসাইন আহমদ, আশরাফুল ইসলাম সুজন, নুরুল ইসলাম নাহিদ, নাজমুল ইসলাম নাহিদ, শামীম ভূইয়া প্রমুখ।

    উক্ত ক্যাম্পেইন এর মাধ্যমে হবিগঞ্জ শহরের অন্তত দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

    সর্বশেষে সংগঠন এর সকল সদস্যদের সাথে নিয়ে হবিগঞ্জ জেলার আপামর জনসাধারণকে সবসময় রক্ত দিয়ে এবং রক্ত মেনেজ করে দেয়ার মাধ্যমে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেয়ার জন্য প্রতিজ্ঞা করেন সভাপতি মোহাম্মদ আফজাল।

  • নবীগঞ্জ পৌরসভা নির্বাচন : ৫৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    নবীগঞ্জ পৌরসভা নির্বাচন : ৫৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে ৩ জন, ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

    রাববার (২০ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি।

    মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বিএনপি মনোনিত প্রার্থী বতর্মান মেয়র ছাবির আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল ও স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন।

    উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি জানান, মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

    নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী- ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

    এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১৩৯ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৬০ জন।

  • বানিয়াচঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

    বানিয়াচঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

    হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে পুরাখালের বাধ দেয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৪শ লোককে আসামী করে মামলা দায়ের করেছে বানিয়াচং থানা পুলিশ।

    বানিয়াচং থানার এসআই গৌতম সরকার বাদী হয়ে ৪২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ ৫০ জনকে আসামী করে শনিবার এ মামলাটি দায়ের করেন।

    মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এস আই আব্দুস ছাত্তারকে। মামলা দায়েরের পরপরই কামালখানী ও মজলিশপুর গ্রামে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার দায়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্যদের আহত করার দায়ে পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছে।”

    উল্লেখ্য, গত শুক্রবার কামালখানী কানিভাঙ্গা নামকস্থানে পুরাখালে কামালখানী গ্রামের লোকজন বাধ দেওয়ায় মজলিশপুর গ্রামের লোকজন গত বৃহস্পতিার বাধটি ভেঙ্গে ফেলে দেয়।

    পরবর্তীতে কামালখানী গ্রামের লোকজন মজলিশপুর গ্রামের লোকজনের নিকট এব্যাপারে জিজ্ঞাসা করে সঠিক জবাব না পেয়ে তাদেরকে বাধের এলাকা থেকে তাড়িয়ে দেয়।

    এতে মজলিশপুর গ্রামের লোকজন মাইকে ঘোষনা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যাওয়ার জন্য আহবান জানায়। এ দিকে কামালখানী গ্রামের লোকজনও তাদের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য আহবান জানায়। এক পর্যায়ে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।

  • অস্বচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এমপি আবু জাহির

    অস্বচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলায় গোপায়া ও নিজামপুর ইউনিয়নের বাসিন্দা ৬শ’ জন অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে সরকারি শীতবস্ত্র বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রথমে গোপায়া ও পরে নিজামপুর ইউনিয়নে তিনি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। তখন শীতে করোনাভাইরাস সংক্রমন থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করেই দৈনন্দিন কর্মকান্ড পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন।

    এছাড়া বর্তমান সরকারের আমলে জনবান্ধব নানা কর্মসূচির কথা তুলে ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন। পাশাপাশি দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা সম্পর্কেও বক্তৃতা করেন এমপি আবু জাহির

    পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টার ও সাধারণ সম্পাদক ডা. কুতুব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বানিয়াচংয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ

    বানিয়াচংয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে জলাশয়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েক‘শ মানুষ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

    বানিয়াচং উপজেলার ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রাম ও মজলিশপুর গ্রামের সীমান্তে জলাশয়ে বাঁধ দেওয়ার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

    আজ ১৮ডিসেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় সংঘর্ষটি শুরু হয়ে বেলা ১ ঘটিকা পর্যন্ত চলতে থাকে।

    খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয়।

    সংঘর্ষের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও বিভিন্ন জনপ্রতিনিধিগন পুলিশের সহযোগিতায় থামিয়ে দেয়ার চূড়ান্ত চেষ্টায় সফল হন। এ ঘটনায় অন্তত ৩০ জন লোক আহত হয়ছে। এর মধ্যে গুরুতর আহত ৩ জন।

    উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন আবিদুর (৩০), লাল মিয়া (৩৫), মনছুর (৪০), অলি হোসেন (৩৭), জমির (৩৬), অপু সরকার (৩০), নিপু (৩০), সাজিদ (২৩), নূরুল আমীন (৪০), সাজলু (৩১), ফজলু (৪২), জিলু (২৮), নাজমুল (২৮), হারুন (৩৮), জসিম (৪০), আনসার মিয়া (৩৭)।

    মজলিশপুর গ্রামের নজির মিয়া(২৫) কে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    সংঘর্ষ থামাতে গিয়ে ১ নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি‘র চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ(৫৯) আহত হয়েছেন।

    এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কানিভাঙ্গা নামক একটি জলাশয়ে কামালখানী গ্রামের লোকজন বাঁধ দেন। পরে মজলিশপুর গ্রামের লোকজন গতকাল ভোরে ভেঙ্গে ফেলে দেয়। পরবর্তীতে কামালখানী গ্রামের লোকজন মজলিশপুর গ্রামের লোকজনের নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করে সঠিক জবাব না পেয়ে তাদেরকে বাঁধের এলাকা থেকে তাড়িয়ে দেয়।

    এতে মজলিশপুর গ্রামের লোকজন মাইকে ঘোষনা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে যাওয়ার জন্য আহবান জানায়। এ দিকে কামালখানী গ্রামের লোকজনও মাইকে ঘোষনা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য আহবান জানায়।

    এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি থামাতে থানা পুলিশ উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে দেওয়ার পরও দফায় দফায় সংঘর্ষটি চলতে থাকে।

    বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘম হাওরের মাঝে দু‘দল গ্রামবাসী বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে সম্পূর্ণ পরিস্থিতি থানা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন থানা পুলিশ, জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে শান্ত করেছে। সব কিছু এখন প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে।

  • শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

    শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিম নগরে পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইকের ত্রিমূখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩জন আহত হয়েছেন।

    আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহতদের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিনের মৃত্যু হয়েছে।

    গুরুত্বর অবস্থায় বাকিদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপরে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।