Category: হবিগঞ্জ

  • বিআরটিসি বাস বন্ধের দাবি পরিবহণ মালিক-শ্রমিকদের : আন্দোলনের হুশিয়ারি

    বিআরটিসি বাস বন্ধের দাবি পরিবহণ মালিক-শ্রমিকদের : আন্দোলনের হুশিয়ারি

    হবিগঞ্জ-সিলেট রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস চলাচল নিয়ে মাথা ব্যাথা শুরু হয়েছে পরিবহণ মালিক শ্রমিকদের। এই বাস বন্ধের দাবি জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছের তারা।

    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় ষ্টিয়ারিং কমিটি কোষাধ্যক্ষ আনিছুল হক মানিক বলেন, “আমরা সাধারণ পরিবহণ মালিক-শ্রমিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। হাইকোর্টের নির্দেশনা অমাণ্য করে সড়কে অবৈধ পরিবহণগুলো চলাচল করছে। বারবার আন্দোলন করে গেলেও প্রশাসন তাদের বিষয়ে কোন ব্যবস্থা না নেয়া আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এখন আবার হবিগঞ্জ-সিলেট, সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করছে। এতে আমরা আরও ক্ষতিগ্রস্থ হব।”

    তিনি বলেন, ‘আমাদের দাবি এই দুই রুটে বিআরটিসি বাস চলাচল শুরু করার আগেই বন্ধ ঘোষণা করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’

    মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।

    সিলেট বিভাগের চার জেলায় পরিবহণ শ্রমিকদের ৭২ ঘন্টার ধর্মঘট চলার কারণে আপাতত চলছে না বাসগুলো। কর্তৃপক্ষ বলছে ধর্মঘট পরিস্থিতির পরই এই বাসগুলো চলাচল শুরু করবে।

    বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই রুটে আপাতত ৬টি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রথম পর্যায়ে দুইটি বাস চলাচল করবে। পরবর্তীতে এই রুটে একে একে ৬টি বাস নামানো হবে।

    এদিকে, বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর সাথে সাথে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ।

    বিআরটিসি সিলেট ডিপো সূত্রে জানা যায়, সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালিন সময়ে ভাড়া নেয়া হবে ১৮০ টাকা। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া নেয়া হবে শ্রীমঙ্গলে ২৩৫ টাকা এবং মৌলভীবাজারে ১৮০ টাকা। এখানে ভাড়া মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল ১৭০ থেকে ১৮০ টাকা।

  • সাবেক এমপি কেয়া চৌধুরীকে লাঞ্ছিতের চেষ্টা

    সাবেক এমপি কেয়া চৌধুরীকে লাঞ্ছিতের চেষ্টা

    শায়েস্তাগঞ্জে বিজয় দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিকের সামনে সাবেক সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে লাঞ্ছিতের চেষ্টা করেছে একদল যুবক। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।

    মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

    সভার এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তার বক্তব্যে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একদল যুবক কেয়া চৌধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে উপস্থিত পুলিশ তাকে উদ্ধার করে।

    আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে ফোন তার ব্যক্তিগত সহকারী বলেন- ম্যাডাম সভা থেকে আসার পরই খুব অসুস্থ আছেন, এখন কথা বলতে পারবেন না।

    এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘সভায় কেয়া চৌধুরীর একটি বক্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কে বা কারা কেয়া চেওধুরীকে লাঞ্চিতের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

  • আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের যাত্রা শুরু

    আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের যাত্রা শুরু

    হবিগঞ্জ-সিলেট সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। এই রুটে আপাততো ৬টি এসি বাস চালাচল করবে।

    আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।

    এ সময় মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে সিলেট-ঢাকা চার লেন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে। এই প্রকল্পে এডিবি অর্থায়ন করবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

    বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই সড়কে আপাততো ৬টি বাস চালু চলবে। যাত্রীদের চাহিদা অনুপাতে বাস আরও বাড়ানো হতে পারে।

    উদ্বোধনের পর সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে একটি বাস।

    হবিগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালু হওয়ায় যাত্রী সাধারণ বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং যাত্রীরা মনে করেন শুধু ৬টি বাস নয় বিআরটিসি তাদের সেবা আরো বৃদ্ধি করবেন।

    অন্যদিকে, সিলেটের সাথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কেও ৬টি বিআরটিসির এসি বাস যাত্রা শুরু করে।

  • উন্মুক্ত রত্না নদী দখলের পায়তারা

    উন্মুক্ত রত্না নদী দখলের পায়তারা

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে, রত্না নদী।নদীটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার।
    এই নদীটি একটি উন্মুক্ত নদী হিসেবে তালিকাভূক্ত হওয়ার কারনে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে কখনই লীজ প্রদান করা হয়না।
    উপজেলার ৯ নম্বর,১০নম্বর,১১নম্বর,১২ নম্বর,১৩ নম্বর,১৪নম্বর,১৫ নম্বর ইউনিয়নের কয়েক হাজার মৎস্যজীবী এই নদী থেকে মাছ আহরন করে জিবীকার ব্যাবস্থা করে থাকেন।
    বানিয়াচং উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন অভিযোগ করে জানান,নদীর বিভিন্ন স্থানে স্থানে অবৈধভাবে ঘের তৈরি করে কতিপয় প্রভাবশালী মহল সরকারকে রাজস্ব না দিয়ে মাছ আহরন করছে।
    এছাড়া ও প্রকৃত মৎস্যজীবীদেরকে নদীতে জাল ফেলতে কিংবা মাছ ধরতে নিষেধ করে মাইকিং করা হয়েছে।
    এতে প্রকৃত মৎস্যজীবী ও সাধারন মানুষজন উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সরনাপন্ন হয়েছেন।
    আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত নদীটিকে যেন উন্মুক্তই রাখা হয় এজন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট আহবান জানানো হয়েছে।
    এছাড়াও অবৈধ ঘের উচ্ছেদের জন্য অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বানিয়াচং থানা ইনচার্য মোঃ এমরান হোসেন,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শামছুল হক, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান , রেখাছ মিয়া, আব্দুল কুদ্দুছ শামীম, ওয়ারিশ উদ্দিন খান, শাহ শওকত আরেফীন সেলিম, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফজলুর রহমান, রাহেলা বেগম(ভারপ্রাপ্ত চেয়ারম্যান) উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজিমুল হক চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মুফতী আতাউর রহমান, কাজল চ্যাটার্জী, ফায়ার সার্ভিস ষ্টেশন প্রধান সৈয়দ আলী প্রমূখ।
    এসময় সভায় ১২ নম্বর সুজাতপুর ইউপি‘র গাজীপুর গ্রামে রহস্যজনক কাছা মিয়া হত্যার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও অন্যান্য বিষয়ের নিয়মিত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
  • হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাবের উদ্বোধন

    হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাবের উদ্বোধন

    সুস্বাস্হ্য আর যোগ্যতায়,
    এগিয়ে রবো বিশ্বটায়। এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে খোয়াই সাইক্লিং ক্লাব এর উদ্বোধন।

    আজ ২১ই ডিসেম্বর সোমবার হবিগঞ্জে বিজয় দিবস উপলক্ষে খোয়াই সাইক্লিং ক্লাব নামে একটি সাইক্লিং ক্লাব উদ্বোধন করা হয়।

    উদ্বোধন উপলক্ষে সাইকেল র‍্যালি, পতাকা বিতরণ, মাক্স বিতরণ করা হয়।

    সাইক্লিং ক্লাবের সহকারী পরিচালক নাজমুল ইসলাম নাহিদ এর সঞ্চালনায় এবং ক্লাবের পরিচালক আহমদ তালহা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আল-আমিন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শফিউল বারি আওয়াল।

  • নবীগঞ্জে ৬ জুয়ারি আটক

    নবীগঞ্জে ৬ জুয়ারি আটক

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নগদ ৪৭ হাজার টাকাসহ ৬ জুয়ারিকে আটক করেছে  নবীগঞ্জ থানা পুলিশ।

    নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের বাংলা বাজারস্থ এনাতাবাদ গ্রামে এক ব্যাক্তির ফিসারির টিনের ঘরে নবীগঞ্জ থানার এসআই (সাব ইন্সপেক্টর) আমির হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলার ১ সেট (৫২টি) তাস, নগদ ৪৭ হাজার ৭ শত ৬০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত একটি পুরাতন বিছানা চাদরসহ ৬ জুয়ারিকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত জুয়ারিরা হল ভুবিরবাক গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জিতু মিয়া (৪০), বাউসা গ্রামের নুর মিয়ার ছেলে রিপন মিয়া (৩৮), একই গ্রামের সালাই মিয়ার ছেলে এজলু মিয়া (২৬), গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মাছুম মিয়া (৩০), একই গ্রামের মৃত নছির আলীর ছেলে জাহির মিয়া (৩৮) ও সৈয়দপুর গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে দুরুজ মিয়া (৪০)।

    গ্রেফতারকৃত জুয়ারিদের আজ ২১ ডিসেম্বর (সোমবার) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমিরণ দাশ বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী।

    প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লক্ষেই নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রেখেছেন।

  • যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি (ইনক) এর উদ্যোগে একটি অস্বচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তোলার প্রয়াসে পইল ইউপির বারাপইত গ্রামের দরিদ্র বারিক মিয়ার পুত্র শাকিলের জন্য একটি অটোরিকশা উপহার দেয়া হয়।

    উল্লেখ্য নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শাকিলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এই উদ্যোগ নেয়।

    হবিগঞ্জ সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাকিলের পক্ষ থেকে তার বাবা বারিক মিয়ার হাতে অটোরিকশার চাবি তোলে দেন।

    যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি এর উদ্যোগে অটোরিকশা উপহার
    উপহারটি প্রদান পুর্বের স্থিরচিত্র।

    এ সময় উপিস্থিত ছিলেন পৈইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, ডাঃ সৈয়দ এম আবরার জাবের, সুমন সৈয়দ মাহবুব সহ ইভেন্টের সাথে সংশ্লিষ্ট আরো অনেকে।