Category: হবিগঞ্জ

  • মাধবপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    মাধবপুরে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ১৯৭১ সালের মক্তিযুদ্ধে পকিস্থানী হানাদার বাহীনি বাংলার সকল মেধাবী মানুষদেরকে নির্মমভাবে হত্যাকরে বাংলাকে মেধাশূন্য করেছে তাদের আত্মার শান্তি কামনা করে হবিগঞ্জের মাধবপুরে ১৪ ডিসেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৪ ডিসেম্বর) উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এ.এইচ.এম ইশতিয়াক আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, বীর মুক্তিযুদ্ধা সুকমল রায়, পুলিশ পরিদর্শক, সাংবাদিক সহ উপজেলার আরো অনেক সদস্য বৃন্ধ।

  • বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

    বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

    বানিয়াচং উপজেলায় ১৪’ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১’টায় বানিয়াচং উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী

    প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে ১৪ ডিসেম্বর একটি কলঙ্কজনক অধ্যায়।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার, আলবদর, আলশামসরা হত্যাযজ্ঞ চালিয়ে জাতির সূর্য সন্তানদের হত্যা করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ১৪ ডিসেম্বরে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ও তাদের রুহের আত্নার মাগফেরাত কামনা করছি।

    এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, ২নং ইউ/পি চেয়ারম্যান ওয়ারিস খান, ৩নং ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪নং ইউ/পি চেয়ারম্যান রেখাছ মিয়া প্রমুখ।

  • বাহুবলের জীবিত মনিরা ইসির খাতায় মৃত ৮ বছর ধরে

    বাহুবলের জীবিত মনিরা ইসির খাতায় মৃত ৮ বছর ধরে

    স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছেন ৬৩ বছর বয়সী মনিরা খাতুন চৌধুরী। কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় সংরক্ষিত তথ্যে আট বছর ধরে তাকে মৃত দেখানো হচ্ছে। ফলে স্থানীয়সহ কোনো নির্বাচনেই ভোট দিতে পারছেন না তিনি। এমনকি ব্যাংক হিসাব খোলাসহ নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

    মনিরা খাতুন চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আজগর আলীর স্ত্রী। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৬৭৩৬১০৫২৩২৯২৩৭৫। তবে এই ভুল সমাধানে কমিশন বরাবর আবেদন করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্তও চলছে।

    মনিরা খাতুনের ছেলে নাজমুল ইসলাম জানান, “গত দুটি নির্বাচনে তার মা জাতীয় পরিচয়পত্র কার্ড নিয়ে ভোট দিতে গেলে জানানো হয়, তালিকায় তার নাম নেই। ব্যাংকে হিসাব খুলতে গেলেও বলে তার কার্ড সঠিক নয়। মোবাইলের সিম কিনতে গেলেও বলে দেয়া যাবে না। পরে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করা হলে তারা জানায়, ডাটাবেজে ২০১২ সালে তার স্ট্যাটাসে মৃত লেখা রয়েছে।”

    তিনি বলেন, “আমরা মনে করেছিলাম আঞ্চলিক ভোটার তালিকা প্রস্তুত করার সময় হয়তো ভুলবশত তার নাম আসেনি বা বাদ দেয়া হয়েছে। তাই পরবর্তী নতুন তালিকায় তার নাম সংযুক্তির অপেক্ষা করি। কিন্তু পরেও তার নাম আসেনি। বিষয়টি সমাধানের জন্য গত ২৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করা হয়েছে।”

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরউজ্জামান বলেন, “২০১২ সালে কোনো কারণে ভুলবশত ডাটাবেজে তাকে (মনিরা খাতুন) মৃত লেখা হয়েছে। বিপুল সংখ্যক ডাটা আপডেট করতে গিয়ে হয়তো যারা দায়িত্বে ছিলেন তারা ভুল করেছেন। এতদিন বিষয়টি নিয়ে তিনি কিছুই জানাননি এবং কোনো নির্বাচনেও ভোট দেননি।”

    তিনি আরও বলেন, “যখন তার তালিকা করা হয়েছে, তখন আমি ছিলামও না। আমি আছি প্রায় চার বছর ধরে। এর মধ্যে যদি তিনি যোগাযোগ করতেন, তবে অনেক আগেই তা ঠিক হয়ে যেত। এখন তার আবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত হচ্ছে। রিপোর্ট হয়ে গেলেই তা ঠিক হয়ে যাবে।”বাহুবলের জীবিত মনিরা ইসির খাতায় মৃত ৮ বছর ধরে

  • মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

    মামলায় হেরে আদালত চত্ত্বরে যুবকের আত্মহত্যা

    হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্ত্বরেই ছুরিকাঘাতে হাফিজুর রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে হবিগঞ্জে আদালত চত্ত্বরেই তিনি নিজের বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা।

    নিহত যুবক হাফিজুর রহমান শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। তিনি একটি মামলা দায়ের করেন।

    উক্ত মামলায় সোমবার দুপুর আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেড়িয়েই হাফিজুর নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথে তার মৃত্যু হয়।

  • লাখাইয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

    লাখাইয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

    বিনম্র শ্রদ্ধায় ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ২০২০ উপলক্ষে হবিগঞ্জের লাখাইয়ে আলােচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়ােজনে ও নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্টিত আলােচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভােকেট মুশফিউল আলম আজাদ।

    অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভুমি) ইয়াছিন আরাফাত রানা, থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযােদ্ধা কেশব চন্দ্র রায়, প্রানী সম্পদ কর্মকর্তা আবু হানিফ, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, রিপােটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, আরএমও ডাঃ অপু চন্দ্র সাহা, আব্দুল মতিন মাষ্টার প্রমুখ।

    শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন অনলাইন প্রেসক্লাব সভপপতি মহসিন সাদেক গীতা পাঠ করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে।

  • শীতার্ত মানুষের পাশে চুনারুঘাটের মানবিক ব্যক্তি আলহাজ্ব আব্দুল আহাদ

    শীতার্ত মানুষের পাশে চুনারুঘাটের মানবিক ব্যক্তি আলহাজ্ব আব্দুল আহাদ

    হোসাইন মির্জা: ষড় ঋতুর দেশ, মোদের এই বাংলাদেশ। প্রতি ২ মাস অন্তর অন্তর বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে শীতের উপস্থিতি নাড়া দিচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তবুও এই সময়ে কিছু মানুষ দরিদ্রতার নীচে বসবাস করছে।

    যারা নিজেদের জন্য শীতের কষ্ট থেকে বাঁচতে শীত বস্ত্র ক্রয় করতে পারছে না। ঠিক সেই সময়ে বিভিন্ন হাফেজি মাদ্রাসা, এতিমখানা, দরিদ্র শিক্ষার্থীসহ নিজ গ্রামের এবং এলাকার দরিদ্র লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়িক আহাদ থাই এ্যালুমিনিয়াম এর সত্ত্বাধিকারী চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্ভুক্ত মহিমাউড়া গ্রামের জনাব আব্দুল আহাদ।

    মানবিক ও শিক্ষানুরাগী জনাব আব্দুল আহাদের সাথে যোগাযোগ করে জানা যায় এ পর্যন্ত তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দুইশতরও বেশি কম্বল এবং বেশ কয়েকটি হাফেজিয়া মাদ্রাসায় ফ্লোরে আরামে বসে পড়ার জন্য কার্পেট দান করেন।

    উল্লেখ্য যে, শুধু এই সময়েই নয়, বহুদিন পূর্ব থেকেই আব্দুল আহাদ নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ অসহায়, দরিদ্র লোকদেরকে আর্থিক সহযোগিতা করে আসছেন।

  • হবিগঞ্জে ‘ল’ পরীক্ষার ফরম পূরণ মওকুফের দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জে ‘ল’ পরীক্ষার ফরম পূরণ মওকুফের দাবিতে মানববন্ধন

    ভর্তির সময় আগাম ফি মওকুফের দাবিতে আজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় হবিগঞ্জ ল’কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আগাম ফি প্রদানকৃত ১৫,০০০ টাকা বেতন ও অন্যান্য ফি’র সাথে সমন্বয় করে করোনা পরিস্থিতি বিবেচনা করে ল’ফাইনাল পরীক্ষার ধার্যকৃত ৭০০০ টাকা ফরম পূরণ মওকুফের জন্য এই মানববন্ধন আয়োজন করা হয়।

    ২০১৮-২০১৯ ইং সেশনের ফাইনাল পরীক্ষার্থী শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পরীক্ষার্থী ফয়সল আহমেদ তুষার এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পরীক্ষার্থী তোফাজ্জল হোসেন, জেসি বেগম, সাইফুর রহমান মিজান, শেখ আজিজুর রহমান, অরুন শূক্ল দাশ, শেখ মঈনুল শশী, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক, সমীরণ দাশ, মোতালিব তালুকদার দুলাল, গাজী আলী হায়দার, তনুকা সেন প্রমুখ।

    মানববন্ধনে বক্তাগণ বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি দাবির প্রতি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে।
    ফরম ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ল’কলেজ প্রশাসন ও পরীক্ষার্থীদের প্রতি ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার আহবান জানান।

    উল্লেখ্য যে, গত ৩ ডিসেম্বর অধ্যক্ষ বরাবর উক্ত দাবিতে স্মারকলিপি প্রদান করেও আশানুরূপ কোন সিদ্ধান্ত পাওয়া যায় নি।