Category: হবিগঞ্জ

  • আঞ্জুমান মুফিদুল ইসলামের কম্বল বিতরণ হবিগঞ্জে

    আঞ্জুমান মুফিদুল ইসলামের কম্বল বিতরণ হবিগঞ্জে

    আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬টি মাদ্রাসার ১শ অস্বচ্ছল শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরন করা হয়েছে।

    আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সামছুল হক, জেলা রোভার স্কাউট সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, সাইদ আহমদ খান, আব্দুল মোতালিব মমরাজ প্রমুখ।

    কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ সাইফুল ইসলাম


    অনুষ্ঠানে জামিয়া মারিফুল কোরআন মাদ্রাসা, জান্নাতুল ফেরদৌস টাইটেল মাদ্রাসা, নছরতপুর দারুসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া নুরিয়া ইসলামনগর মাদ্রাসা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই হাফিজিয়া মাদ্রাসা ও জালালাবাদ দারুল উলুম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জের কৃ‌তি সন্তান ছাত্র জ‌মিয়‌তের কেন্দ্রীয় সভাপ‌তি নির্বা‌চিত

    হবিগঞ্জের কৃ‌তি সন্তান ছাত্র জ‌মিয়‌তের কেন্দ্রীয় সভাপ‌তি নির্বা‌চিত

    দি‌লোয়ার হোসোইন: হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃন্তি সন্তান মুফতী এখলাছুর রহমানকে ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্বাচিত করা হ‌য়ে‌ছে।
    আজ শুক্রবার ৮ জানুয়ারী বাদ জুমআ জমিয়তের কার্যালয় পুরান পল্টন ছাত্র জমিয়তের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দিন খানের পরিচালনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
    হবিগঞ্জের কৃ‌তিসন্তান ছাত্র জ‌মিয়‌তের কেন্দ্রীয় সভাপ‌তি নির্বা‌চিত
    ছাত্র জ‌মিয়‌তের কেন্দ্রীয় কাউন্সিল।
    এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, আল্লামা উবাইদুল্লাহ ফারুক, জমিয়তের (ভারপ্রাপ্ত) মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ,জমিয়তের সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান কাসিমী, জমিয়তের সহ-সাংগঠনিক মাওলানা নাসির উদ্দীন মুনির, জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, জমিয়তের সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী প্রমুখ।
    সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে মুফতী এখলাছুর রহমান রিয়াদ সভাপতি ,হুযাইফা ইবনে ওমর সাধারন সম্পাদক , হাফিজ কাউছার আহমদ সাংগঠনিক সম্পাদক, মাহফুজুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক, নুর হোসাইন সবুজ প্রচার বিষয়ক সম্পাদক করা হয়।
  • লাখাইয়ে অনুষ্ঠিত খাদ্যের নিরাপত্তা সেমিনার

    লাখাইয়ে অনুষ্ঠিত খাদ্যের নিরাপত্তা সেমিনার

    হবিগঞ্জ  লাখাই উপজেলায় খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠপর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ  বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহাজান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, লাখাই থানার এস আই অঞ্জন দেব ও সাংবাদিক বৃন্দ।

  • বহুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বহুলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জ শহরতলীর বাইপাস সড়কের বড় বহুলা টেকের বাড়ি থেকে রাজনগরের মাদক ব্যবসায়ী শামিম রেজা (মমিন) কে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

    জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টার দিকে বড় বহুলা থেকে মমিন নামে মাদক ব্যবসায়ী কে আটক করে।

    আটককৃত মাদক ব্যবসায়ী হল :- পৌর এলাকার রাজনগরের মৃত মারফত আলীর পুত্র মাদক ব্যবসায়ী শামিম রেজা ওরুফে মমিন।

    এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। তিনি আরো বলেন ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • শায়েস্তাগঞ্জে চারটি বেকারীকে জরিমানা

    শায়েস্তাগঞ্জে চারটি বেকারীকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরানবাজার ও দাউদনগর বাজারে অভিযান চালিয়ে চারটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।


    আজ (৭ জানুয়ারী) দুপুরে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পূণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় নিউ সুপার ফুড গার্ডেনকে ১০ হাজার, সুমাইয়া বেকারীকে ১৫ হাজার, গাউছেপাক বেকারীকে ১৫ হাজার ও আউলিয়া বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শায়েস্তাগঞ্জ থানার এসআই হামিদুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

  • জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন বা‌নিয়াচ‌ঙ্গের মান‌সিক রোগী এলাছ মিয়া

    জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন বা‌নিয়াচ‌ঙ্গের মান‌সিক রোগী এলাছ মিয়া

    দি‌লে‌ায়ার হোসাইন: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাত্রা পাশা( দীঘির পাড়) গ্রামে জরাজীর্ণ বসত ঘরে মানবেতর জীবনযাপন করছেন ১০ সন্তানের জনক মানসিক রোগী এলাছ মিয়া।
    যাত্রা পাশা গ্রামের মৃত সফর উল্বার ছেলে এলাছ মিয়া (৫৫) দীর্ঘ ২ বছর যাবত অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে বাড়িতেই পরে থাকেন।
    ৯ কন্যা সন্তান এবং ১ পুত্র সন্তান কে অনেক কষ্টে কৃষি কাজ করে লালন পালন করেছেন তিনি।
    অত্যন্ত সততার সাথে রোজগার করে পরিবারের সকল চাহিদা মেটাতে গিয়ে দিন রাত নিরলস পরিশ্রম করতেন এলাছ মিয়া। শত অভাব অনঠনের মাঝেও মসজিদে গিয়ে নামাজ পড়তে ভুল করতেন না তিনি।
    কন্যা সন্তানরা বড় হয়ে অনেকেই গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করে এলাছ মিয়ার পরিবারের হাল ধরলেও পর্যায় ক্রমে কন্যা সন্তানদের বিভিন্ন জায়গায় বিয়ে হয়ে যাওয়ায় এখন আর মেয়েদের পক্ষে বাবার খোঁজ নেওয়ার তেমন একটা সুযোগ নেই বললেই চল।
    ছেলেটা ও বিয়ে করে বউ নিয়ে পৃথক হয়ে মা বাবার খোঁজ নিতে নারাজ।
    এলাছ মিয়ার স্ত্রী রিজিয়া খাতুন( ৪৫)র সাথে কথা বললে তিনি জানান ৯ মেয়ে এবং ১ ছেলেকে নিয়ে সংসারের সকল ব্যায় বহন করতে অনেক কষ্ট হলেও অনেক টা সুখেই ছিলাম, মেয়েরা ও অনেক সহযোগিতা করেছে।
    পর্যায়ক্রমে ৭ মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় এবং স্বামী হঠাৎ করে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরায় পরিবারের হাল ধরার মতো আমি ছাড়া এখন আর কেউ নেই।
    অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ সহ পরিবারের খরচ জোগানো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে উঠেছে। ছোট ২ মেয়ে এবং অসুস্থ স্বামীকে নিয়ে প্রচন্ড শীতের মাঝে জরাজীর্ণ ঘরেই জীবন যাপন করতে হচ্ছে।
    কুয়াশার পানিতে প্রতিদিন বিছানা পত্র সহ ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে, অল্প একটু বৃষ্টি হলে তো আর দুর্ভোগের সীমাই থাকেনা।
    পরিবারের খরচ যোগাতে নিজেকেই যেতে হয় গার্মেন্টস ফ্যাক্টরীতে। উপড়ে চালা নেই, বেড়া গুলোও ভাঙ্গা, জীবিকার তাগিদে এই ভাঙ্গা ঘরে স্বামী কে একা ফেলে গিয়ে কাজ করেও শান্তি পাইনা, কিছু টাকা রোজগার করতে পারলে কয়েক দিন পর পর ছুটে আসি স্বামীকে চিকিৎসা করানোর জন্য।
    এলাকাবাসী এবং জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের কাছে মেয়েদের বিয়ের ব্যাপারে হাত পাতলে কারো কোন সারা পাইনি, এমনকি স্বামীর চিকিৎসার জন্য সহায়তার জন্য অনেক কাকুতি মিনতি করেও কোন লাভ হয়নি।
    বরং আরো কঠো কথা শুনতে হয়েছে বলে ও জানিয়েছেন তিনি।
  • বাহুবলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে আটক ১

    বাহুবলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে আটক ১

    হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ এলাকার মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক টমটম চালককে আটক করেছে পুলিশ।

    এ ঘটনায় সোমবার (৪ জানুয়ারী) দুপুরে ভিকটিমের পিতা বাদী হয়ে বাহুবল থানায় টমটম চালক শাহ আলমকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

    মামলা দায়ের দুই ঘন্টার মধ্যে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমানসহ একদল পুলিশ দুপুরে অভিযান চালিয়ে প্রধান আসামী শাহ আলমকে আটক করেন।

    আটককৃত শাহ আলম উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের কচির মিয়ার ছেলে।

    ভিকটিমের পিতা অভিযোগে উল্লেখ করেছেন, আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী। সে মাঝে মধ্যে পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে এদিক সেদিক চলে যায়। গতকাল রবিবার সন্ধ্যায় সকলের অগোচরে বের হয়ে যায়। ভিকটিমকে মুন্সী বাজার পেয়ে মামুন মিয়া কিছু কিনে দেয়ার প্রলোভন দিয়ে আসামী শাহ আলমের টমটমে তুলে দেয়। আসামী শাহআলম ভিকটিমকে ভুল বুঝাইয়া
    নোয়াঐ গ্রাম হতে দিগাম্বর বাজারগামী রাস্তার সন্নিকটে জনৈক আব্দুল কাদিরের সিম ক্ষেতে নিয়া যায়।

    সেখানে নিয়া রাত সাড়ে ৮ টায় শাহআলম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে একই এলাকার তার বন্ধু খোয়াছ মিয়াকে টমটম দিয়ে বাড়িতে পৌছে দিতে বলে। খোয়াছ মিয়া (৪০) তাকে পূনরায় ধর্ষনের চেষ্টা করলে ভিকটিম টমটম থেকে লাফদিয়ে শোরচিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন ।

    বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গতকাল রবিবার  (৩ জানুয়ারি ) সন্ধ্যা থেকে প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েটির পিতা জানালে বাহুবল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং শাহআলম নামে একজনকে আটক করি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।