Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহান। একই সাথে হবিগঞ্জের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

    গতকাল (২৮-০১-২০২১ইং) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

    এতে বলা হয়েছে ডিসি মোহাম্মদ কামরুল হাসানকে বদলি করে কুমিল্লার ডিসি করা হয়েছে এবং ইশরাত জাহানকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে।

    হবিগঞ্জ জেলার নতুন প্রশাসক ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি যশোর সদরের বাসিন্দা।

  • বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন – এমপি আবু জাহির

    বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন – এমপি আবু জাহির

    বদরুল আলমঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বছরের পর বছর জেল খেটেছেন দেশের মানুষের মুক্তির জন্য। যুগে যুগে অনেক নেতার জন্ম হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর মতো দেশকে কেউ ভালবাসেননি।

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া বড় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    সংসদ সদস্য আরও বলেন, বঙ্গবন্ধুর অনুকরণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি কৃষকদেরকে স্বল্পমূল্যে সারের ব্যবস্থা করে দিয়েছেন। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ সরকার অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক সৃষ্টি করেছে। শিক্ষা-স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই বৈপ্লবিক অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা হবিগঞ্জকে উপহার দিয়েছি মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়।

    বঙ্গবন্ধু জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন ॥ এমপি আবু জাহির

    তিনি বলেন, এ সরকার যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে; অতীতে আর কোন সরকার করতে পারেনি। হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের অধিকাংশ মসজিদ-মন্দিরে আমরা একাধিকবার অনুদান দিয়েছি। অবকাঠামোর উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার প্রয়োজন। বিএনপি সরকার মানুষকে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কৃষকরা পান ফসলের ন্যায্যমূল্য। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নির্বাচনেই নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।

    তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তৈয়ব আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আবু তাহের সর্দারের পরিচালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব, সহ সভাপতি হাজী সফর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন, সহ সভাপতি ইসমাইল হোসেন, শাহ আলম সর্দার, ফরিদ মিয়া সর্দার, ইছাক আলী, ৮নং ওয়ার্ড সদস্য আক্তার মিয়া প্রমুখ।

  • দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    হোসাইন মির্জাঃ অ্যাডিশনাল বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব ফজলুল কবির’র উপস্থিতে DCF টিম হবিগঞ্জ’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

    ‘ডিসিএফ’ টিম হবিগঞ্জ জেলা মনিটর হোসাইন আহমেদ মির্জা’র সঞ্চালনায়, হবিগঞ্জ জেলা সিও নাসির হোসাইন তানভীর’র সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

    আজ ২৮ জানুয়ারি (বৃহঃস্পতিবার) সকাল ১১ ঘটিকায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই আশ্রয়ণ প্রকল্প-৩ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলুল কবির-অ্যাডিশনাল বিভাগীয় কমিশনার রাজস্ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌহিদ আহমেদ সজল-উপরিচালক স্থানীয় সরকার ডিসি অফিস হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মাসফিকা হোসেন -সহকারী কমিশনার ভূমি, বক্তব্য রাখেন দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’র অন্যতম উপদেষ্টা জনাব মাহমুদুর রহমান মামুন সহ দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জ’ সকল সদস্যবৃন্দ।

  • বৃন্দাবন কলেজে মুজিববর্ষে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    বৃন্দাবন কলেজে মুজিববর্ষে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    ‘মুজিববর্ষে বাংলাদেশঃ শিক্ষা ক্ষেত্রে অর্জন ও প্রত্যাশা’ শীর্ষক শিরোনামে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ-এ আজ সকাল ১১:০০ ঘটিকায় এক অনলাইন সেমিনার আয়োজিত হয়।

    উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া শারমিন।

    বঙ্গবন্ধুর শিক্ষাজীবনে অধিকার আদায়ের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যাশা বিষয়ে বিস্তারিত আলোচনা করে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোকপাত করেন।

    এছাড়াও প্রাবন্ধিক মুজিববর্ষের প্রত্যাশা ও করোনা পরিস্থিতিতে শিক্ষার সংকট এবং উত্তরণে গৃহীত পদক্ষেপের আলোকে শিক্ষাক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

    কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপনার জন্য সহকারী অধ্যাপক সাজিয়া শারমিন-কে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বৈশ্বিক শিক্ষাসূচকে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতি তুলে ধরে মুজিব বর্ষের আদর্শকে ধারণ করে শিক্ষার উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখেন। শিক্ষক যেন শিক্ষার্থীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপিত হতে সর্বদা নিজেকে আচার, আচরণ, কথা-বার্তা ও জ্ঞানে সমৃদ্ধ করেন। অধ্যক্ষ মহোদয় সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, “একজন মহান শিক্ষকের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের মোটিভেট করা।”

    সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোঃ ইলিয়াস বখত চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবু আহমদ আহসান কবির, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, ড. সুভাষ চন্দ্র দেব, জনাব হিমাংশু শেখর সুত্রধর, প্রভাষক জনাব মিলি আক্তার তমা, জনাব মোসলেম উদ্দীন প্রমুখ।

  • বানিয়াচংয়ে জমিয়তের উ‌দ্যো‌গে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

    বানিয়াচংয়ে জমিয়তের উ‌দ্যো‌গে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

    দি‌লোয়ার হোসাইন: বানিয়াচং উপ‌জেলা জমিয়তে উলামা‌য়ে ইসলা‌মের উ‌দ্যো‌গে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে।

    মঙ্গলবার (২৬ শে জানুয়া‌রি) সকাল ১১ ঘটিকার জামিয়া মাদানিয়া আদমখানী ইয়ে কালিকাপড়া মাদ্রাসার প্রাঙ্গণে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান ও মাওলানা শায়খ ইকবাল হোসাইন নেতৃত্বে প্রধান অতিথি আল্লামা আব্দুল বাসিত আজাদ ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, মাওলানা মসিউর রহমান, উপজেলা জমিয়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান যকশরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আহমদ আলী, মুফতী মুবাশ্বির আহমদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনতাসীর আলম সোহান, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা ও বানিয়াচং উপজেলা শাখার নেতৃবৃন্দ ম‌ধ্যে ছিলেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সাদিক আহমদ তানজিম, মাওলানা আশিকুর রহমান, উপজেলা যুব জমিয়তের সদস্য সচিব হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সাবেক সহ-সভাপতি হাজী ইমরান আহমদ,বানিয়াচং উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতী মোফাজ্জল হোসাইন প্রমুখ।

    প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

  • সামাজিক সংগঠন হাসি’র জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ গ্রহণ

    সামাজিক সংগঠন হাসি’র জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ গ্রহণ

    ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ বিজয়ী “হবিগঞ্জ এ্যাসোসিয়েশন ফর অটিজম এন্ড সোস্যাল ইমপ্রোভমেন্ট “হাসি” এর পক্ষে প্রতিষ্টাতা সভাপতি কামরুজ্জামান রুবেল অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

    আজ ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর সিআরআই এর কার্যালয়ে বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তোলে দেওয়া হয়।
    গত (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ‘ইয়াং বাংলা’এর মুখপাত্র সজীব ওয়াজেদ জয় চতুর্থ জয় বাংলা অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম এক ভার্চুয়াল অনুষ্ঠানে মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    এবছর ৩০টি সংগঠনের ৩০ জনকে দেয়া হয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ২টি ক্যাটাগরিতে ও ১৩টি সাব ক্যাটাগরিতে দেয়া হয়েছে এই পুরষ্কার। প্রায় ৭০০র অধিক সংগঠন আবেদন করে যাদের মধ্যে থেকে প্রাথমিক ১০৩টি ও পরবর্তীতে কাজের উপর ভিত্তি করে ৫০টি চূড়ান্তভাবে বাছাই করা হয়।
    প্রতিবন্ধীদের ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার অটিজম বিষয়ক সামাজিক সংগঠন হাসি-কে মনোনীত করা হয়।

    অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে কামরুজ্জামান রুবেল বলেন, নির্স্বাথ কাজের স্বীকৃতি সরূপ “‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হাতে পেয়ে আমরা খুবই আনন্দিত ও প্রফুল্লিত। সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, অটিস্টিক শিশুসহ সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আরো বেশি কাজ করতে এই স্বীকৃতি আমাদের উদ্বুদ্ধ করবে।
    তরুণদের উদ্দেশ্য কামরুজ্জামান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। অথচ তারা সমাজে অনেক পিছিয়ে আছে। তরুণ হিসাবে আমাদের উচিৎ ধাপে ধাপে তাদের অধিকার সুনিশ্চিত করা। কারণ তারা আমাদের কাছে তাদের অধিকার চায়, করুণা বা সহানুভূতি নয়। আর নির্স্বাথ ভাবে সমাজের জন্য কিছু করলে সমাজ অবশ্যই এর সঠিক মূল্যায়ন দিবে।

    তিনি আরো বলেন- ” এই অ্যাওয়ার্ড সম্মানিত করেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অসহায় পরিবারগুলোকে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা যাতে সুন্দরভাবে সমাজে বেড়ে উঠতে পারে, চিকিৎসা ও পূনর্বাসনের সুযোগ পায় তার জন্য সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করা উচিত। এই মানুষগুলো নিজেদের চাহিদার কথা নিজেরা বলতে পারে না। আসুন, আমরা তাদের কথা সবাই মিলে বলি। তাদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলার চেষ্টা করি।

    উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তত্ত্বাবধানে ২০১৪ সালের নভেম্বরে যাত্রা শুরু করে ‘ইয়াং বাংলা’। সেই থেকে প্রতি বছর সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া যুব উদ্যোক্তা ও সংগঠনকে অনুপ্রাণিত করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে।

  • চুনারুঘাটে দূর্নীতির কারনে শিক্ষকের শাস্তিমূলক বদলী ও বর্ধিত বেতন স্থগিত

    চুনারুঘাটে দূর্নীতির কারনে শিক্ষকের শাস্তিমূলক বদলী ও বর্ধিত বেতন স্থগিত

    হোসাইন মির্জাঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বৈরাগীপুঞ্জি সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হাসান কর্তৃপক্ষের (ডেপুটেশন বাতিল) নির্দেশ অমান্য করে, ১জানুয়ারী২০১৯ তারিখে স্ব-বিদ্যালয়ে যোগদান না করে বিনানুমতিতে ১মাস ০৫দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

    এবং পরবর্তীতে তিনি বিগত ০৬/০২/২০১৯খ্রিঃ তারিখ বৈরাগীপুঞ্জিতে যোগদান করলেও মোট ৩১ কর্মদিবসের মধ্যে ১৯দিন বিনানুমতিতে অনুপস্থিত থাকার কারনে জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক তাকে বিগত ২০/০২/২০১৯ কালেঙ্গা সরঃ প্রাঃ বিদ্যালয়ে শাস্তিমূলক বদলী আদেশ কার্যকর করেন।

    পরবর্তীতে আজাদ হাসানের লিখিত জবাব সন্তোষ্ট না হওয়ায় বিগত ১৯/০২/২০২১খ্রিঃ তারিখ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আমিরুল ইসলাম আজাদ হাসানের আগামী দুই বছরের বর্ধিত বেতন স্থগিত আদেশ দেন।

    জানা যায় আজাদ হাসান বৈরাগীপুঞ্জিতে কর্মরত অবস্থায় কর্তৃপক্ষকে অবহিত না করেই চিকিৎসা ছুটি নিয়ে ০১/৪/২০১১ ১০/৩/২০১৩ সাল পর্যন্ত বিদেশে অবস্থান করেছিলেন। যা চাকুরিবিধির সম্পূর্ণ পরিপন্থি। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও কিভাবে নিয়মিত বেতন-ভাতা ভোগ করা যায় তা খতিয়ে দেখার যেন কেউ নেই।

    আজাদ হাসানের শাস্তিমূলক বদলি এবং বর্ধিত বেতন কর্তনে পুঞ্জিবাসীর ও সাধারনের জনমনেও সম্মতি প্রকাশ পেয়েছে।