Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

    হবিগঞ্জে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

    হোসাইন মির্জাঃ গতকাল ২৪জানুয়ারি (রবিবার) দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের উদ্যোগে জেলাব্যাপি কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিক ভাবে আরো দু’দিন বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশনের সিও জনাব নাসির হোসাইন তানভীর।

    প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কো-অর্ডিনেটর জনাব নাসির হোসাইন তানভীর। এবং দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন’র আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মিনহাজুল ইসলাম যায়েদ শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

    জেলা মনিটর সাংবাদিক হোসাইন আহমেদ মির্জা’র সঞ্চালনায় প্রধান অতিথি জনাব মোঃ মিনহাজুল ইসলাম যায়েদ-নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ উপজেলা।

    উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন জনাব সাইফুল ইসলাম মহালদার-বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ, মোশাহিদ তালুকদার-বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ, সাইফুর রহমান সৈয়দ মিয়া, সাংবাদিক সুরুজ আলী-জেলা প্রতিনিধি এশিয়ান টিভি, সাংবাদিক জমির আলী,সাংবাদিক মুহিন সিপন সহ দরিদ্র্য চ্যারিটি ফাউন্ডেশন টিম হবিগঞ্জের অন্যান্য সদস্যবৃন্দ।

    এরপরে চুনারুঘাট উপজেলা এবং হবিগঞ্জ সদরে হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে কম্বল বিতরণের মধ্যদিয়ে প্রথমদিনের কার্যক্রমের সমাপ্তি করা হয়।

    এছাড়া ২য় দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১১টায় লাখাই উপজেলায় শাহ্ বায়েজীদ (রহ:) ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে। এবং বেলা ২টায় বানিয়াচং উপজেলায়, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসায় কম্বল বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্তি করা হয়।

  • নবীগঞ্জে রাস্তায় রক্তাক্ত লাশ উদ্ধার

    নবীগঞ্জে রাস্তায় রক্তাক্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আঞ্চলিক মুল সড়কে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

    মরদেহটি ব্যাক্তি নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের (বড় বাড়ির) মরহুম আবুল কালাম আজাদের বড় পুত্র মোঃ আলমগীর মিয়া (৪০) লাশ হিসাবে শনাক্ত করেন তার পরিবার।

    গত বুধবার ভোর রাতে মধ্য রাতে নবীগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইন্সেপেক্টর সামছুদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে।

    পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তে জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে।

    ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে আসেন।

    এইদিকে মোঃ আলমগীর মিয়ার মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম।

    নিহতের পরিবারের দাবী তাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে। এবং এটাকে রোড এক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেওয়ার জন্য পরিকল্পানা করা হয়।

    নিহত মোঃ আলমগীর মিয়ার ভাই রুনেল জানান, তার ভাই বেগমপুর গ্রামে একটি বাড়িতে প্রতি দিন যাওয়া আশা করতেন। ওই দিন রাতে তিনি ওই বাড়িতে যান। রুনেল বলেন যেভাবে রাস্তায় আমাদের ভাইয়ের লাশকে ফেলে রাখা হয়েছে এবং শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে এটা পরিকল্পিত হত্যাকান্ড। যদি সড়ক দূর্ঘটনা হত তাহলে শুধু মাথায় আঘাত নয় সম্পূর্ণ শরীরে একাধিক স্পট থাকত। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

    ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ মোঃ সামছুউদ্দিন জানান, রাতে কোন অজ্ঞাতনামা গাড়ী থাকে চাপাদিলেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার শরীরের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে। আমরা ধারানা করছি একটি সড়ক দূর্ঘটনা তবে নিহত পরিবার যদি মামলা দায়ের করে সেটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার আমরা ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বুঝতে পারবো এটা পরিকল্পিত হত্যা নাকি সড়ক দূর্ঘটনা।

  • লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মী নিহত

    লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মী নিহত

    হবিগঞ্জের লাখাইয়ে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় এসএম কেরামত আলী (৪০) নামে এক ব্রাক কর্মী নিহত হন।

    আজ সোমবার (১৮ জানুয়ারী) সকাল ৮টায় মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হবিগঞ্জের পৈল রোড শায়েস্তানগরের অফিসে যাওয়ার পথে উপজেলার মনতৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ হালিয়াঘাটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টায় ব্রাকের কর্মী এসএম কেরামত আলী অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হলে পথিমধ্যে মনতৈল নামক স্থানে দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিয়ে চলে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ময়নাতদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়ী পাঠানো হবে বলে জানান ব্রাক লাখাই বুল্লা বাজার শাখার কর্মকর্তা।

  • বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের কমিটি গঠন

    বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের কমিটি গঠন

    দি‌লোয়ার হোসাইন : বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী হবিগঞ্জের বানিয়াচং উপজেলাবাসীর হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বন্ধন সুদৃঢ় করা ও দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে “বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ” নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফ হোসেন খান সুমনকে সভাপতি, কুয়েত প্রবাসী এনামুল হোসেন খানকে নির্বাহী সভাপতি ও স্পেন প্রবাসী সাংবাদিক সাইফুল আমীনকে সাধারণ সম্পাদক করে গতকাল সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র প্রবাসী আলী আজগর খান হামিদের সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী মিজানুর রহমান রুমনের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফ হুসেন খান সুমনকে সভাপতি, কুয়েত প্রবাসী এ এইচ খান এনামকে নির্বাহী সভাপতি এবং স্পেন প্রবাসী সময় টেলিভিশনের স্পেন প্রতিনিধি সাইফুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।

    কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সোহেল (যুক্তরাজ্য), সহ-সভাপতি যথাক্রমে আশিক আলম (ইতালি), এম এইচ খান রাজু (ফ্রান্স),
    সকিনা খাতুন সখি (যুক্তরাজ্য), তারেশ গোপ (বাহরাইন), মিজানুর রহমান চৌধুরী রুমন (কুয়েত), আনোয়ার হোসেন (কুয়েত), মিজানুর রহমান মিজান (কাতার), উবাইদুর রহমান বকুল (কাতার), মুজাহিদুল ইসলাম সুজন (যুক্তরাজ্য), মিজানুর রহমান স্বপন (স্পেন), ফেরদৌস চৌধুরী (যুক্তরাজ্য), শেখ মোস্তাক আহমদ (সৌদি আরব), সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান দুলাল চৌধুরী (কুয়েত), যুগ্ম সম্পাদক যথাক্রমে আবুল কালাম (ইংল্যান্ড), সাগর মল্লিক (কাতার), সুহেল চৌধুরী (কাতার), মিজানুর আলম মিজান (ফ্রান্স), সাংগাঠনিক সম্পাদক যথাক্রমে সালাউদ্দিন ফয়সল (বাহরাইন), শেখ হিমেল আহমেদ (সৌদি আরব), খালেদ আহমেদ (ইতালি), শামীম আহমদ (দুবাই), সাখাওয়াত হোসেন লিটন (গ্রীস), প্রচার সম্পাদক মহসীন রহমান তালুকদার (কাতার), সহ-প্রচার সম্পাদক রুবেল মিয়া (কুয়েত),
    দপ্তর সম্পাদক হাসানুল হক চুন্নু (বাহরাইন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মিয়া (গ্রীস),
    সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিলাল হোসেন (সৌদি আরব), মহিলা বিষয়ক সম্পাদিকা নিগাদ জাহান চৌধুরী (যুক্তরাজ্য), ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন জনি (যুক্তরাজ্য),
    সহ-ক্রীড়া সম্পাদক শোয়েব আহমেদ (ইতালি), সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দীন আহমেদ (যুক্তরাষ্ট্র),
    সহ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম (আমেরিকা), প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন (জর্ডান), সহ-প্রকাশনা সম্পাদক আলতাব হোসেন এবং সম্মানীত সদস্য আলী আজগর খান হামিদ (যুক্তরাষ্ট্র)।

    সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বিদেশে প্রধান উপদেষ্টা আলি আকবর খান (যুক্তরাষ্ট্র), উপদেষ্টা মন্ডলীরা যথাক্রমে ব্যারিস্টার এনামুল হক (যুক্তরাজ্য), মোতাব্বির হোসেন (গ্রীস), হেলাল উদ্দীন (যুক্তরাজ্য), নুরুজজামান খান হানু (যুক্তরাজ্য), শামীম আহমেদ চৌধুরী (ইতালি), অলি আহাদ (যুক্তরাজ্য), আলী আহমদ (ওমান), এন টিভি’র যুক্তরাজ্য প্রতিনিধি দিলোয়ার হোসেন শিবলী (যুক্তরাজ্য), কামাল চৌধুরী (ফ্রান্স), উপদেষ্টা বাংলাদেশে যথাক্রমে আবুল কাশেম চৌধুরী (উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং), শেখ বশির আহমেদ (সাবেক উপজেলা চেয়ারম্যান, বানিয়াচং), সাইদুল হাসান শামীম (এআইজি, বাংলাদেশ পুলিশ), নুরুল আমিন পিপিএম,(ডিপুটি কমিশনার অব পুলিশ, মতিঝিল ডিভিশন), রেজাউল মুহিত খান (রোটারিয়ান), আহমেদ জুলকারনাইন (সমাজ সেবক), মিজানুর রহমান খান (সাবেক ইউপি চেয়ারম্যান)।

    এছাড়া সংগঠনের পৃষ্টপোষক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে জমির হোসেন (যুক্তরাজ্য), সাজ্জাদ খান টিপু (যুক্তরাজ্য), শেখ তাজ উদ্দীন (যুক্তরাষ্ট্র), আব্দুল ওয়াহেদ (যুক্তরাষ্ট্র), রেজওয়ান হোসেন খান মামুন (যুক্তরাষ্ট্র), আব্দুস সালাম (যুক্তরাজ্য), মিজান মিয়া জসিম (যুক্তরাষ্ট্র), নুরু উদ্দীন (যুক্তরাজ্য),
    মুস্তাকিম মিয়া (সৌদি আরব) ও
    আব্বাস উদ্দীন (স্পেন)।

  • মাধবপুরে পোল্ট্রি খামার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

    মাধবপুরে পোল্ট্রি খামার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের হযরত শাহজালাল আলিম মাদ্রাসার সামনে কৃষি জমিতে পরিবেশ ও বায়ূ দূষনকারী পোল্ট্রি খামার নির্মাণের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

    আজ ১২ই জানুয়ারি মঙ্গলবার সকালে কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, কৃষক সহ এলাকার শত শত লোক অংশগ্রহন করেন। অত্র অধ্যক্ষ আনিসুর রহমান আদিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হযরত মওলানা সৈয়দ আবুবক্কর ছিদ্দিক, শিক্ষক জহিরুল ইসলাম, মুফতি শাহ আলম,নূর মোহাম্মদ আল কাদরি, শিক্ষক লুৎফর রহমান, আব্দুল আওয়াল প্রমুখ।

    বক্তারা বলেন, কমলপুর গ্রামের ভিতরে কৃষকদের কাছ থেকে ঘাস চাষের কথা বলে জমি ইজারা নিয়ে ইজারা শর্ত ভঙ্গ করে গ্রামের ভিতর ঘন বসতি এলাকায় বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি খামারের ঘর নির্মানে উদ্যোগ নেয় কোয়ালিটি ফিট নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসার খবুই নিকটে বিশাল এলাকা জুড়ে পোল্ট্রি মোরগের খামার নির্মাণ করা হলে খামারের দূষিত বর্জে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকায় সংক্রমন রোগ ব্যাধি বেড়ে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়বে, ইতপূর্বে পরিবেশের ছাড়পত্র ছাড়া কমলপুর গোপিনাথপুর ও কালিকাপুরে যে ৪টি মেগা পোল্ট্রি ও লেয়ার খামার করেছে এর দূগন্ধে ও মাছির উপদ্রবে অতিষ্ট এলাকার লোকজন নষ্ট হচ্ছে কৃষি জমিন।

    এ ছাড়াও পাশাপাশি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্থ ও স্বাস্থ্য হানি ঘটবে। তারা বলেন পরিবেশ দপ্তরের অনুমতি না নিয়ে কৃষি জমিতে পোল্ট্রি খামার করা হলে কৃষি উৎপাদন কমে যাবে।

    খামার নির্মাণ বন্ধ চেয়ে আদালত ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভোক্তভোগিরা অনেক আবেদন করেছে। কিন্তু তাদের নির্দেশ অমান্য করে মাটি খননের বড় যন্ত্র দিয়ে কৃষি জমি খনন করে কাজ জোরপূর্বক অব্যাহত রেখেছে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ  ইকবাল হোসেন জানান, পোল্ট্রি খামার নির্মাণ নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছে বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে অচিরেই বিষয়টি মিমাংসা করা হবে।

    কোয়ালিটি ফিডের দায়িত্বে থাকা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে পোল্ট্রি খামার নির্মাণ হচ্ছে, আদালতের নিষেধ থাকলে তা আমরা মেনে চলব।

  • বৃন্দাবন কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    বৃন্দাবন কলেজে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে বৃন্দাবন সরকারি কলেজে এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।

    “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: প্রাসঙ্গিক ভাবনা” শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী।

    সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ মোসলেম উদ্দিন।

    জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রাবন্ধিক উল্লেখ করেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির আপনজন।

    নয়মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে কারাগারে বন্দি থেকে যুদ্ধে নেতৃত্ব দেন জাতির জনক মুজিব। ভারত সরকার প্রধানের চাপে পাকিস্তান সরকার কর্তৃক কারাগারে বন্দি বঙ্গবন্ধুকে হত্যার নীলনকশা প্রতিহত হয়।

    বৈশ্বিক চাপে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। অতঃপর লন্ডন হয়ে মিত্রপক্ষ ভারত সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করে এই মহান দিনে বঙ্গবন্ধু ফিরে আসেন স্বদেশ মাতৃকায় এক সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা।

    একই সাথে তিনি প্রবন্ধে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন।

    অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় তুলে ধরে সহকর্মীদের নিজ নিজ দায়িত্বপালনে আন্তরিক হবার আহ্বান জানান।

    সভায় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক, অধ্যাপক পান্না বসু, সম্মানিত বিভাগীয় প্রধানগণ জনাব আলপনা কর্মকার, সৈয়দা রকিবুন্নাহার, মোর্শেদা বর চৌধুরী, আবু আহমেদ আহসান কবির, জিয়া আরেফিন আজাদ।

    ড. আজহার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল আলী, আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, ড. সুভাষ চন্দ্র দেব, মো. আবদুল্লাহ, মোঃ খলিলুর রহমান, হিমাংশু শেখর সূত্রধর, আবু সিদ্দিক, প্রভাষক প্রদীপ কুমার রায়, রিপন চন্দ্র ধর, মিলি আক্তার তমা প্রমুখ।

  • মাধবপুরে চোরাই গরুসহ একজন আটক

    মাধবপুরে চোরাই গরুসহ একজন আটক

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার আনন্দপুর গ্রাম থেকে এক গরু চোরকে গ্রেফতার করা হয়।

    আজ ১০ই জানুয়ারি রবিবার  ১০টি চোরাই গরু সহ অমর দেব (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গোপন সূত্রে খবর পেয়ে কাশিম নগর ফাঁড়ি পুলিশ ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ রোববার ভোর রাতে আনন্দপুর গ্রামে অমর দেব এর বাড়িতে অভিযান চালিয়ে ১০টি চোরাই গরু সহ তাকে আটক করে।

    এ সময় তিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।