Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

    বানিয়াচংয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
    সভায় বানিয়াচং উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
    আজ ৩১জানুয়ারী রবিবার বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্টিত হয়েছে।
    সভায় রাস্তার উপরে যত্রতত্র টমটম ও সিএনজি স্ট্যান্ড বসিয়ে জনদূর্ভোগ যাত্রী হয়রানী বন্ধে সভায় দৃষ্টি আকর্ষন করা হয়।
    মুক্তিযোদ্ধা চত্বর হকার মুক্ত করা হকার পুর্নবাসন  ঐতিহ্যবাহী গড়ের খাল পুনরুদ্ধারে কার্যক্রম পরিচালনার জন্য দৃষ্টি আকর্ষন করা হয়।
    এছাড়াও জুয়া,মাদক, চুরি-ডাকাতি বন্ধে নিয়মিত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি সভা থেকে আহবান জানানো হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা বেগম, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ফায়ার ষ্টেশন ইনচার্জ সৈয়দ শেখ, বানিয়াচং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জব আলী, ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্যী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামসুল হক, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন, মৌঃ হাবিবুর রহমান, রেখাছ মিয়া, লুৎফুর রহমান, এরশাদ আলী, রাহেলা খাতুন(ভাঃ), শাহ শওকত আরেফীন সেলিম, জয়কুমার দাশ প্রমূখ।
  • মাধবপুরে উপজেলা বিএনপির কমিটি গঠন

    মাধবপুরে উপজেলা বিএনপির কমিটি গঠন

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুুয়ারি) দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাধবপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

    উপজেলা বিএনপির আহব্বায়ক পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।

    প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি.কে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবি এড. আমিনুল ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ।

    সম্মেলনে ১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল কেসভাপতি, হাজী অলিউল্লাহ কে সিনিয়র সহ-সভাপতি, হামিদুর রহমান হামদু কে সাধারন সম্পাদক, চৌধুরী ফজলে ইমাম সুমন কে যুগ্ন সম্পাদক ও মাহবুবুর রহমান সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে দু দলের কান্ডারী ২ সেলিম

    হবিগঞ্জ পৌর নির্বাচনে দু দলের কান্ডারী ২ সেলিম

    আসন্ন ২৮ই ফেব্রুয়ারিতে হবিগঞ্জ পৌর নির্বাচন। এই নির্বাচন কে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে হবিগঞ্জ পৌরবাসীর মধ্যে। ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেয়ে গেছেন হবিগঞ্জের দুই সেলিম।

    একজন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব আতাউর রহমান সেলিম যিনি নৌকা পদপ্রার্থী নিয়ে হবিগঞ্জ পৌর নির্বাচন করবেন।

    অপর দিকে বিএনপির মনোনয়ন ধানের শীষ নিয়ে পৌর নির্বাচন করবেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সেলিম।

    দুই দলের মনোনয়ন আজ কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে।

  • পইলে জনতার ভালবাসায়  সিক্ত এমপি আবু জাহির

    পইলে জনতার ভালবাসায় সিক্ত এমপি আবু জাহির

    বদরুল আলমঃ প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে পইল ইউনিয়নে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনায় নানা শ্রেণী পেশার পাঁচ সহশ্রাধিক মানুষের ঢল নেমেছে। সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

     

    ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আজ শনিবার বিকেলে স্থানীয় নতুন বাজার মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে দুপুর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন খন্ড খ- মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে এসে উপস্থিত হন।

     

    বিকেলে এমপি আবু জাহির সংবর্ধনাস্থলে পৌঁছলে শুরুতেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় ইউনিয়ন আওয়ামী লীগ। এরপর প্রায় দেড় ঘন্টাজুড়ে দুই শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান সংসদ সদস্য আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে। পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমার দাবির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন অনেকেই তা অসম্ভব বলে মন্তব্য করেন। কিন্তু আমরা প্রমাণ করেছি বঙ্গবন্ধু কন্যা যা বলেন, তাই করেন। আজকে অভাবনীয় এ দু’টি প্রতিষ্ঠান আপনাদের সামনে দৃশ্যমান।

     

    অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বিগত প্রায় এক যুগে এমপি আবু জাহির এর মাধ্যমে বাস্তবায়িত ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তখন অনুষ্ঠানে উপস্থিত পাঁচ সহশ্রাধিক মানুষ হাত তুলে তাঁকে সমর্থন জানান।

     

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবুর পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

    এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • হবিগঞ্জ জেলায় জিপিএ ৫ পেল ৫৩২ শিক্ষার্থী

    হবিগঞ্জ জেলায় জিপিএ ৫ পেল ৫৩২ শিক্ষার্থী

    মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হয়নি। সকল শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। তবে এইচএসসিতে ফলাফল প্রদানের জন্য আগের দুটি পাবলিক পরীক্ষার (জেএসসি ও এসএসসি) ফলাফল মূল্যায়ন করা হয়েছে।

    আজ শনিবার (৩০ জানুয়ারী) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ শিক্ষার্থী। এর মধ্যে হবিগঞ্জ জেলায় জিপিএ ৫ পেয়েছে ৫৩২ শিক্ষার্থী।

    সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ জানান, “সিলেট শিক্ষা বোর্ডে সিলেট জেলার ২ হাজার ৮২০ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া মৌলভীবাজারের ৬৯৭ জন, হবিগঞ্জের ৫৩২ জন ও সুনামগঞ্জের ১৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।”

    শনিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি।

    পরে পরীক্ষার ফলাফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে একইসাথে।

  • হবিগঞ্জ পৌরসভায় নৌকা পেলেন আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ পৌরসভায় নৌকা পেলেন আতাউর রহমান সেলিম

    আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন হবে। ওই নির্বাচনসহ চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম কে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।

    উল্লেখ, আতাউর রহমান সেলিম বিগত ২০১৫ সালে পৌর নির্বাচনেও নৌকার মনোনয়ন পেয়েছিলেন।

    গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১ পৌরসভা, চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ। এর আগে ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।

    প্রসঙ্গত, পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

    প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে; এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হবে।

  • হবিগঞ্জে এসে পৌছেছে করোনা ভাইরাসের টিকা

    হবিগঞ্জে এসে পৌছেছে করোনা ভাইরাসের টিকা

    অবশেষে হবিগঞ্জে এসে পৌছেছে বহু প্রতিক্ষিত করোনা ভাইরাসের টিকা। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জে নিয়ে আসা হয় এই টিকা। এসময় হবিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তা গ্রহন করেন।

    পরে তা সংরক্ষণের জন্য শহরের পুরাতন হাসপাতালের পাশে অবস্থিত ইপিআই স্টোরে রাখা হয়। সেখানে ৩টি আইএলআর ফ্রিজে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করা হয়েছে।

    হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান উজ্জল জানান, “হবিগঞ্জে ৭ হাজার ২শ ভায়াল করোনা টিকা এসেছে। যা নির্দিষ্ট তাপমাত্রায় ইপিআই স্টোরে রাখা হয়েছে।”

    তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে সারা দেশের ন্যায় এক যোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হতে পারে। প্রথমে ভ্যাকসিন প্রদানকারী, ভলান্ডিয়ার ও ফ্রন্ট লাইনারদের দেয়া হবে। এছাড়াও পরবর্তীতে সুরক্ষা ডটকম ডট বিডি অ্যাপস-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।”

    টিকা গ্রহনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল, জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব পুরকায়স্থ, সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ প্রমুখ।