Category: হবিগঞ্জ

  • মাধবপুরে পল্লী বিদ্যুতের সুইচিং স্টেশন চুরি, আটক ২

    মাধবপুরে পল্লী বিদ্যুতের সুইচিং স্টেশন চুরি, আটক ২

    এস এম রাকিবঃ হবিগঞ্জের পল্লী বিদ্যুত সমিতির টিএস ট্রান্সফরমার্স লিমিটেডের অধীনস্থ ৩৩ কেভি সুইচিং ষ্টেশন থেকে আড়াই লাখ টাকা মূল্যের ৩০০ মিটার তামার ক্যাবল চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধায় দুই দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

    আটকৃতরা হল ব্রাহ্মণবাড়ি জেলার নাছিরনগর উপজেলার চাপরতলা গ্রামের নূর হোসেনের ছেলে জাকির হোসেন(২২) ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কায়সারনগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রবিউল (২৫)।

    পুলিশ ও হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া জোনাল কার্যালয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর রাতে সংঘবদ্ধ একদল দূর্বৃত্ত মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর এলাকায় অবস্থিত ৩৩ কেভির সুইচিং ষ্টেশন থেকে ক্যাবল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সমিতির প্রকল্প প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    প্রকল্প প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন, “দূর্বৃত্তরা আরো কয়েকদিন ষ্টেশন থেকে তার চুরি করে নিয়ে গেছে। আজ আমাদের নিরাপত্তাকর্মীরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায়।”

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, “আজ সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।”

  • মনোনয়ন প্রত্যাহার তনুর, নির্বাচনে অটল মিজান

    মনোনয়ন প্রত্যাহার তনুর, নির্বাচনে অটল মিজান

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করা মোঃ ইসলাম তরফদার তনু। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান নির্বাচন করার সিদ্ধান্তে অটুট রয়েছেন।

    বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে মোঃ ইসলাম তরফদার তনু নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

    জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “মেয়র পদে মোঃ ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শামছুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।’

    মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে মোঃ ইসলাম তরফদার তনু বলেন, “আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছি। ব্যক্তির চেয়ে দল বড়। দলের প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।” ইসলাম তরফদার তনু জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

    তনুর মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে এখন বিএনপি থেকে মেয়র পদে নির্বাচনে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সেলিম।

    তবে আওয়ামী লীগ প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের বিদ্রোহী হয়ে মাঠে রয়েছেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান।

    হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইসলাম তরফদার তনু মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে ৬ জন প্রার্থী নির্বাচন করবেন।

    তারা হলেন- আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী এনামুল হক সেলিম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল হুদা, গাজী মো. পারবেজ, মো. বশিরুল আলম কাউছার।

    শুক্রবার (১১ ফেব্রুয়ারী) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • শহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    শহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকায় মুন্না মিয়া (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র।

    বৃহস্পতিবার বিকালে ঘরের দরজা বন্ধ করে পরিবারের অগচরে তীরের সাথে গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।

    নিহত মুন্নার বাড়ি মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। বর্তমানে তিনি শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা।

    খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

  • শায়েস্তাগঞ্জে বালু ব্যবসায়ীকে জরিমানা

    শায়েস্তাগঞ্জে বালু ব্যবসায়ীকে জরিমানা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেনজাপাড়া এলাকায় খোয়াই নদীর চর থেকে গর্ত করে বালু মাটি উত্তোলন করার অপরাধে বাবুল মিয়া (৫৫) এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    এসময় নদীতে থাকা দুইটি ড্রেজার মেশিন পাইপসহ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ক) ধারা এ জরিমানা আদায় করেন।

    জরিমানাপ্রাপ্ত ব্যক্তি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত আঃ নুরের পুত্র।

  • বালু ব‍্যবসায়ীদর হাতে জিম্মি চুনারুঘাট পুর্বাঞ্চলের লক্ষাধীক মানুষ

    বালু ব‍্যবসায়ীদর হাতে জিম্মি চুনারুঘাট পুর্বাঞ্চলের লক্ষাধীক মানুষ

    এককালের চুনের ঘাট এখন বালুর ঘাট। উপজেলাজুড়ে হাটে, ঘাটে, মাঠে এখন বালু আর বালু।
    পূর্বাঞ্চল থেকে উপজেলা সদরের প্রবেশমুখে বসে বালুর মেলা।

    ট্রাক্টরগুলো এখানে এসে আনলোড করছে আর ট্রাক করছে লোড। এ লোড আনলোডের গ‍্যারাকলে পড়ছে লক্ষাধীক মানুষ। উপকৃত হচ্ছে গুটি কয়েকজন।

    সকালে এখানে লেগে থাকে যানজট, নির্ধারীত সময়ে উপস্থিত হওয়া যাচ্ছে না অফিস আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। ভেঙ্গে যাচ্ছে রাস্তা,দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

    উড়ছে ধূলিবালী, রোগ বিমারে কাবু অসহায় মানুষ। দেখার কেউ নেই। পথচারীদের দাবী, ব‍্যস্ততম সড়কে নয়, অন‍্য কোথাও সরিয়ে নেয়া হোক এ বালুরঘাট।

  • হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে আনতে সেলিমকে বিজয়ী করুন – মিজবাহ উদ্দিন সিরাজ

    হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে আনতে সেলিমকে বিজয়ী করুন – মিজবাহ উদ্দিন সিরাজ

    বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ প্রধান অতিথি’র বক্তব্যে মিজবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানচিত্র উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ। ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল, বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ অপ্রতিরুদ্ধ। হবিগঞ্জ জেলাও এর ব্যতিক্রম না। এখানে অভাবনীয় সকল উন্নয়ন হয়েছে। তবে আওয়ামী লীগের মেয়র না থাকায় জেলা শহরের পৌরবাসী অনেকটা বঞ্চিত। এটি অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ত্যাগী ও নিবেদিত নেতা আতাউর রহমান সেলিমের প্রয়োজন। হবিগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে তাঁকে বিজয়ী করুন।

    গতকাল রাতে মোহনপুর এলাকাবাসীর উদ্যোগে আতাউর রহমান সেলিমের সমর্থনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করে হবিগঞ্জবাসী আবারও প্রমাণ করবে এটা দ্বিতীয় গোপালগঞ্জ।

    মোহনপুরের সর্দার শের আলীর সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যানর মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও শঙ্খ শুভ্র রায়।

    সভায় বক্তব্য রেখেছেন এলাকার মুরুব্বী টেনু মিয়া সর্দার, এমজি মাওলানা সর্দার, মঈনুল ইসলাম সর্দার, তাজুল ইসলাম সর্দার, অ্যাডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আশরাফ আলী, ইউনুছ মিয়া, জাফর আলী, তৈয়ব আলী, মরম আলী লেদু, সৈয়দ আলী, আব্দুল মতিন, শ্রমিক নেতা আব্দুল আউয়াল প্রমুখ।

    সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, আমি দীর্ঘদিন জাতির পিতার আদর্শে ও জননেত্রী শেখ হাসিনা’র একজন কর্মী হিসেবে গণমানুষের রাজনীতি করে যাচ্ছি। মানুষের কল্যাণের উদ্দেশ্যেই আমার রাজনীতি। এ রাজনীতির জন্য অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছি, মিথ্যা মামলায় জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি অসংখ্যবার। ভবিষ্যতেও হবিগঞ্জ পৌরবাসীর স্বার্থে বিপদে পড়তে হলেও পিছপা হবো না।

    তিনি দলমত নির্বিশেষে একটিবারের জন্য নৌকায় ভোট প্রার্থনা করেছেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে আতাউর রহমান সেলিমকে সমর্থন জানান।

  • চার নম্বর ওয়ার্ডে আতাউর রহমান সেলিমের সমর্থনে সচেতন নাগরিক সমাজের সভা

    চার নম্বর ওয়ার্ডে আতাউর রহমান সেলিমের সমর্থনে সচেতন নাগরিক সমাজের সভা

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে চার নম্বর ওয়ার্ডে নাগরিক সমাজের উদ্যোগে নির্বাচনী সভা হয়েছে। গতকাল বুধবার রাতে চৌধুরী বাজার মরহুম ডাঃ সামছুল হোসেন উমদা মিয়ার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোঃ সামছু মিয়া, নাতিরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি আবু সায়েদ বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল খালেক টেনু, বিশিষ্ট মুরুব্বী নিতেন্দ্র সূত্রধর, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়া, মোঃ ছাদ চৌধুরী, মনফর মিয়া, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন আনার, মঈন উদ্দিন চৌধুরী সুমন, রুহুল আমীন, আব্দুল আহাদ সেলিম, শফিকুল ইসলাম বাবুল, রহমত মিয়া, হামিদুর রহমান জুনু, নিবারণ বর্মন, কাশেম মিয়া, আইয়ুব আলী প্রমুখ।

    সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম সকলের ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।