Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে ২৭০ জন ভাতাভোগীর কার্ড বিতরণ করেছেন আবু জাহির এমপি

    শায়েস্তাগঞ্জে ২৭০ জন ভাতাভোগীর কার্ড বিতরণ করেছেন আবু জাহির এমপি

    শায়েস্তাগঞ্জে ২৭০ জন ভাতাভোগীর কার্ড বিতরণ করেছেন আবু জাহির এমপি

    বদরুল আলম (শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)

    শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে নতুন ২৭০ জন স্বামী, নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে সরকারি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন।

    এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুর ইসলাম প্রধান, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া ও নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, বর্তমান সরকার অস্বচ্ছল এবং অসহায় মানুষদের সুবিধা নিশ্চিতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদের মুখের খাবার নিশ্চিত না করে নিজে খাবার গ্রহণ করেন না। আর সেজন্যই সারাদেশে অসহায় মানুষদেরকে বছরব্যাপি ভাতা প্রদান করা হচ্ছে।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৭০ জন নতুন ভাতাভোগীর মাঝে নূরপুরের ৭৭ এবং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বাসিন্দা ১৯৩ জন। তারা সকলেই হাসিমুখে ভাতার কার্ড হাতে নিয়ে বাড়ি ফিরেছেন। প্রথম দফায় তারা একদিনে গত ১৫ মাসের ভাতা পাবেন বলে জানা গেছে।

  • জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ এবং অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে গতকাল সোমবার হবিগঞ্জ শহরের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম কিবরিয়া, সদর থানার এসআই সাহিদ মিয়া, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেকসহ অন্যান্যরা।

    পরিদর্শক কিবরিয়া বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

  • নবীগঞ্জের এক ছিনতাইকারীসহ গ্রেফতার ৪

    নবীগঞ্জের এক ছিনতাইকারীসহ গ্রেফতার ৪

    সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে নবীগঞ্জের এক ছিনতাইকারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, সোমবার বেলা আড়াইটায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ বাবুল মিয়ার বাসার সামনে একটি ছিনতাইকারী দল যাত্রীদের সিএনজি চালিত অটোরিকশায় তুলে ভয়ভীতি দেখিয়ে ও জোরপ‚র্বক তাদের কাছ থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ ম‚ল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে।

    আটককৃতরা হচ্ছে- নবীগঞ্জ থানার চাঁনপুর এলাকার মো. মোদ্দত আলীর ছেলে মো. রাজু আহমদ ওরফে অকিল (২৪), সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া চৌধুরীর পাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মো. শহীদ ন‚র (৩২), দোয়ারাবাজার থানার হরিপদনগর এলাকার মো. ইরফান আলীর ছেলে মো. সুয়েল মিয়া ওরফে সোহেল (২৭) ও ছাতক থানার জাউয়াবাজার বড়খাপন এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মো. সুমন আহমদ (২৮)।

    অভিযানকালে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১২-৬৬৪৪), ৩টি চাকু ও ৫টি মোবাইল সেট ফোন উদ্ধার করে পুলিশ। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • হবিগঞ্জ নিউজের সম্পাদক হলেন সাংবাদিক শরিফ চৌধুরী

    হবিগঞ্জের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ (HabiganjNews24.com) এর সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তুখোড় সাংবাদিক শরিফ চৌধুরী৷ আজ ৮ ফেব্রুয়ারী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন৷

    সাংবাদিক শরিফ চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য৷ ইতিপূর্বে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের ৩ বার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন৷ তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন৷

    পেশাগতভাবে তিনি বর্তমানে নিউজনাউ টুয়েন্টিফোর এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি হিসেবে কাজ করছেন৷

    ইতিপূর্বে তিনি দৈনিক হবিগঞ্জ সমাচারের যুগ্ম সম্পাদক, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন৷

    তিনি ২০০১ সালে দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন৷

  • করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন – আবু জাহির

    করোনাকালের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন – আবু জাহির

    বদরুল আলমঃ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, করোনাভাইরাস সংক্রমনের সময় অনলাইনে পাঠদান চলমান ছিল। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়া অনেক পিছিয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দিনে শিক্ষকদের আন্তরিকতা প্রয়োজন।

    গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। মতবিনিময়ে সদর উপজেলার ৪৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চার শতাধিক শিক্ষক অংশ নেন।

    সংসদ সদস্য আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির শিক্ষা কার্যক্রমও জোরদার করা হয়েছে। কারণ তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হলে তরুণ সমাজকে বেকার থাকতে হবে না। সরকারের উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে হবিগহ্জের সকল শিক্ষককে দায়িত্ব পালন করতে হবে। এ সময় সর্বোচ্চ মেধা ও শ্রম খাটিয়ে হবিগঞ্জের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষা দেয়ার জন্য উপস্থিতদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন।

    পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। পরে তথ্য-প্রযুক্তিতে দক্ষ কয়েকজন শিক্ষকের হাতে সম্মাননান স্মারক তুলে দিয়েছেন এমপি আবু জাহির।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে শ্রমিক লীগের সভা

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে শ্রমিক লীগের সভা

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা শ্রমিক লীগ।

    রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী এতে সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী।

    প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত শ্রমিক লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল মতিন, হাবিবুর রহমান টেনু, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল মন্নাফ, সহ প্রচার সম্পাদক মাজেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ, দর কষাকষি সম্পাদক মোঃ আব্দুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও শ্রমিক নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, জেলা শ্রমিক লীগের সহ দর কষাকষি সম্পাদক রহমত উল্লাহ লিটন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সদস্য প্রণয় সাহা, অধীর চক্রবর্তী, আবু তাহের তুহিন, জিলু মিয়া প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বানিয়াচং উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহমুদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া ও আজমল মিয়া, হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ সভাপতি ফজলু মিয়া, সহ সভাপতি রথীন্দ্র দেব ও নাসির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।

  • সবার আগে টিকা নিয়ে জেলাবাসীকে উদ্বুদ্ধ করলেন এমপি আবু জাহির

    সবার আগে টিকা নিয়ে জেলাবাসীকে উদ্বুদ্ধ করলেন এমপি আবু জাহির

    সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির সবার আগে নিজের শরীরে টিকা নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

    আজ  রবিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের নতুন ভবনে এমপি আবু জাহিররে শরীরে টিকা প্রয়োগ করে স্বাস্থ্য বিভাগ।

    এর আগে তিনি টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। এমপি আবু জাহির তাঁর বক্তব্যে বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন সুস্থ। আপতত আমার শরীরে টিকা না নিলেও হত। তারপরও জেলাবাসীকে উদ্বুদ্ধ করার জন্য সবার আগে টিকা নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ভাল মান-সম্মত টিকার ব্যবস্থা করেছেন। এখানে ভয়ের কিছু নেই। সকলেই করোনার ভ্যাকসিন গ্রহণ করুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিম প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল।

    প্রসঙ্গত, গত বছরের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়। সংক্রমনের এ দীর্ঘ দশ মাস ধরে এমপি আবু জাহির সাধারণ মানুষের পাশে থেকেছেন। গ্রাম থেকে শহর পর্যন্ত সরকারি ও সামর্থ অনুযায়ী ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করেছেন। করোনার ভয়াবহ সংক্রমনের সময়ও তিনি ঘরে থাকেননি। সকাল-সন্ধ্যা ছুটেছেন মানুষকে সচেতন করতে। এসব কাজ করতে গিয়ে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

    আজ হবিগঞ্জে মোট ৩৪২ জন কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। তন্মধ্যে আজমিরীগঞ্জ ২৫ জন, বাহুবল ৩৯ জন, বানিয়াচং ৮ জন,চুনারুঘাট ৪০ জন,সদর ১০২ জন,লাখাই ৪০ জন, মাধবপুর ৪০ জন ও নবীগঞ্জে ৪৮ জন টিকা নিয়েছেন।

    এ ধাপে হবিগঞ্জ জেলার ৩৬ হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা পাবেন। টিকা প্রয়োগের জন্য সাতটি উপজেলায় দুইটি করে দল গঠন করা হয়েছে। প্রতি দলে ৪ জন নার্স ও ৮ জন করে স্বেচ্ছাসেবক। তবে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ৮টি টিম গঠন করা হয়েছে। এছাড়া আরও দুইটি দল কাজ করছে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে।