Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের প্রবীণ শিক্ষক অরবিন্দ দাসের শয্যাপাশে এমপি আবু জাহির

    হবিগঞ্জের প্রবীণ শিক্ষক অরবিন্দ দাসের শয্যাপাশে এমপি আবু জাহির

    শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরবিন্দ দাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ শনিবার রাতে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালে তিনি প্রবীণ এই শিক্ষককে দেখতে যান। এ সময় এমপি আবু জাহির এর সাথে হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সংসদ সদস্য প্রবীণ শিক্ষক অরবিন্দ দাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।

  • আবারও আওয়ামী লীগ থেকে বহিস্কার মেয়র মিজানুর রহমান মিজান

    আবারও আওয়ামী লীগ থেকে বহিস্কার মেয়র মিজানুর রহমান মিজান

    সাধারণ ক্ষমার পর আবারও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানকে দ্বিতীয় বারের মতো দল থেকে বহিস্কার করা হয়েছে।

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়। শনিবার বেলা ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা আওয়ামী লীগ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে দলীয় মনোনয়ন দেয়। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে বিদ্রোহী হওয়ার অপরাধে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিস্কার করা হলো।

    মেয়র মিজানুর রহমান মিজান

    একই সাথে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী মিজানুর রহমানের সাথে সম্পৃক্ত থেকে নির্বাচনে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়।

    এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেয়ায় মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিস্কার করা হয়। পরে সাধারণ ক্ষমার আওতায় এনে তার পূণরায় সাংগঠনিক পদ ফিরিয়ে দেয়া হয়। ২০১৯ সালের উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

    দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারে মিজানুর রহমান মিজান বিভিন্ন সময় প্রচারণাকালে বলেন, দল থেকে দেশ বড়। তাই জনগণের চাহিদার মূল্যায়ন করতে তিনি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করতে হচ্ছে।

  • চুনারুঘাট প্রবাসী গ্রুপের একপক্ষকে অপরপক্ষের পাল্টাপাল্টি বহিস্কার!

    চুনারুঘাট প্রবাসী গ্রুপের একপক্ষকে অপরপক্ষের পাল্টাপাল্টি বহিস্কার!

    টাকা আত্মসাতের অভিযোগে চুনারুঘাট প্রবাসী গ্রুপের একপক্ষক অপরপক্ষকে পাল্টাপাল্টি বহিস্কার করেছে৷

    চুনারুঘাট প্রবাসী গ্রুপ প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই সাধারন মানুষের নজর খাড়া কিছু ভাল কাজ করে আসছিল। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকেই শুরু হয় নিজ স্বার্থ হাসিল এবং ক্যালেঙ্কারি।

    গতকয়েক দিন পূর্বে চুনারুঘাট প্রবাসী গ্রুপের সধারন সম্পাদক নুরুল কালাম আযাদ দরবেশ কাতার থেকে ছুটিতে দেশে আসেন। এবং সকলের মতামতানুযায়ী শীতবস্ত্র বিতরন এবং আরো অন্যান্য ইভেন্টের প্রবাসী সদস্যদের থেকে টাকা কালেকশন করেন।

    একদিকে সংগঠনের সভাপতি মীর নিজাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নুরুল কালাম আযাদ দরবেশ নিম্ন মানের কম্বল ক্রয় করে সংগঠনকে বেশী টাকার হিসাব দেখায়। অনুষ্ঠানে সবাইকে দাওয়াত না দিয়ে নিজের স্বার্থ হাসিল করে।

    এমনকি নুরুল কালাম আযাদ দরবেশের নামে ১,২৮,৭৬২ টাকা চুনারুঘাট প্রবাসী গ্রুপের ফান্ড থেকে আত্মসাদের অভিযোগ করেছেন মীর নিজাম।

    অপরদিকে সাধারণ সম্পাদক নুরুল কালাম আযাদ দরবেশ অপর আরেকটি প্রেসবিজ্ঞপ্তিতে জানান চুনারুঘাট প্রবাসী গ্রুপের সভাপতি মীর নিজাম উদ্দিন হৃদয় সংগঠনের ফান্ডের হিসাবসহ যাবতীয় নতিপত্র নিজের কাছে গোপন রাখে। তার চাচা মীর মকসুদ আলীর নেতৃত্বে চুনারুঘাট প্রবাসী গ্রুপকে বানচাল করে।

    মীর নিজাম উদ্দিন হৃদয়ের কারণে পরপর দুই ধাপে সংগঠন থেকে প্রথম সারির কয়েকজন প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও সাধারন সদস্য সেচ্ছায় অব্যাহতি নেন।

    বর্তমান চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন এবং চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ নামে দুইটি সেচ্চাসেবী সংগঠনের সকল প্রতিষ্ঠাতাগণই ছিলেন চুনারুঘাট প্রবাসী গ্রুপের মূল প্রতিষ্ঠাতা।

    এখন মীর নিজাম উদ্দীন হৃদয় চুনারুঘাট প্রবাসী গ্রুপকে “গ্রুপ” নাম বাদ দিয়ে ফাউন্ডেশন নাম দিয়েছে এবং কমিটিও দিয়েছে প্রত্যেকটি ইউনিয়নে।

    কিছুদিন আগে নতুন কমিটি হলেও কমিটির সদস্যদের কার্যক্রম হস্তক্ষেপ করে মীর নিজাম। নতুন অর্থ সম্পাদক মোঃ ফরিদ জমাদারকে ফান্ডের হিসাব বুঝিয়ে দেয়নি মীর নিজাম। প্রবাসী গ্রুপ থেকে ফাউন্ডেশন নাম দিয়ে মীর নিজাম তার একক আধিপত্য বিস্তার লাভ করতে চায়।

    আর এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের কারনেই এক গ্রুপ অপর গ্রুপকে বহিস্কার করে চলেছে৷

  • আতাউর রহমান সেলিমকে নাতিরপুরে উঠান বৈঠকে সমর্থন; একজোট ঘোষপাড়াবাসী

    আতাউর রহমান সেলিমকে নাতিরপুরে উঠান বৈঠকে সমর্থন; একজোট ঘোষপাড়াবাসী

    আতাউর রহমান সেলিমকে নাতিরপুরে উঠান বৈঠকে সমর্থন; একজোট ঘোষপাড়াবাসী

    হবিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অঙ্গীকার করেছেন তিন শতাধিক মানুষ। গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী মেয়র প্রার্থী সেলিমের সমর্থনে এক সভা আয়োজন করে। উক্ত সভায় এলাকাবাসী বক্তৃতার এক পর্যায়ে সকলে এক সাথে হাত তুলে নৌকার প্রতি সমর্থন ও এ প্রতীকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    স্থানীয় শ্রীশ্রী গোপিনাথ জিউর আখড়া প্রাঙ্গণে এ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী গোপাল গোপ ও পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট নারদ গোপন। বক্তব্য রেখেছেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনোয়ার আলী, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শঙ্খ শুভ্র রায় ও জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান।

    বক্তারা মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের রাজনৈতিক জীবনের ত্যাগ-তীতিক্ষার কথা তুলে ধরেন। তারা বলেন, সেলিম দীর্ঘদিন গণমানুষের জন্য কাজ করেছেন। আওয়ামী লীগের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন। অনেক অপপ্রচার হয়েছে তার বিরুদ্ধে। এখনও ষড়যন্ত্র চলছে। সেলিম হবিগঞ্জ শহরে বড় হয়েছেন। এ শহরের মানুষের চোখের সামনেই তাঁর বেড়ে উঠা। সুতারাং যত অপপ্রচারই হোক; আতাউর রহমান সেলিম নির্বাচিত হলে পৌরসভার সামাজিক সম্প্রীতি অটটু থাকার পাশাপাশি ব্যাপক উন্নয়ন সম্ভব।

    সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রঞ্জিত দত্ত, মাধব গোপ, সুধীর গোপ, বিষ্ণু গোপ, স্বপন তরফদার, মনধীর গোপ, প্রদীপ গোপ, অঞ্জু গোপ, অজিত ভদ্র, নির্মল গোপ, অ্যাডভোকেট সুজিত গোপ সুবল, বিপুল রায়, ডাঃ পিন্টু আচার্য্য, অ্যাডভোকেট ঝন্টু ধর, স্বজল দেব, মন্তু দাশ, ভজন গোপ ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিজন দাস। উপস্থিত ছিলেন জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মহিবুর রহমান মাহী, শেখ সেবুল আহমেদ, মনির হোসেন সুমন প্রমুখ।

    এদিকে, গতকাল রাতে নাতিরপুর এলাকাবাসী আতাউর রহমান সেলিমের সমর্থনে উঠান বৈঠক করেছেন। হাসান মিয়ার সভাপতিত্বে ও সিরাজ মিয়ার পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, শঙ্খ শুভ্র রায়, বোরহান উদ্দিন চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, হাছান আলী, মনু মিয়া, খিরু মিয়া, লাল মিয়া, ছোট সিরাজ, মালু মিয়া, উসমান খাজা, উজ্জ্বল, মামুন মিয়া, সাইফুল ইসলাম মুন্না।

  • নবীগঞ্জে সৈয়দ মসলন্দ আলী কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

    নবীগঞ্জে সৈয়দ মসলন্দ আলী কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

    সৈয়দ মসলন্দ আলী নবীগঞ্জ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ২ শতাধিক অসহায়-হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সৈয়দ মসলন্দ আলী নবীগঞ্জ কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা নাছিমা’র সার্বিক সহযোগীতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জাকারিয়া অপুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সঞ্জয় ভট্টাচার্য টিপলু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সার্কেল শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক সাইফুল খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সৈয়দ জাহির আলী, শাহজাহানসহ আরও অনেকেই।

    প্রধান অতিথির বক্তৃতায় নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন- সৈয়দ মসলন্দ আলী সাহেব আমাদের মুরুব্বি ছিলেন- তিনি গুণিজন ছিলেন, নবীগঞ্জের বিভিন্ন কর্মকান্ডে তার অনেক অবদান রয়েছেন, তিনি আমাদের মাঝে অমর হয়ে বেঁচে থাকবেন।

    তিনি আরও বলেন- সৈয়দ মসলন্দ আলী সাহেবের নামে তার পরিবারের সদস্যবৃন্দ যে কল্যাণ ট্রাস্ট করেছেন সেটা পর্যায়ক্রমে মানবসেবার মধ্য দিয়ে আরও অনেকদূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

    পরে মরহুম সৈয়দ মসলন্দ আলীর রূহের মাহফেরাত কামনায় মোনাজাত করা হয়।

  • হবিগঞ্জ নিউজ কার্যালয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুর রহমান সিতু

    হবিগঞ্জ নিউজ কার্যালয়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুর রহমান সিতু

    হবিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ( habiganjnews24) এর কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন

    হবিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুর রহমান সিতু

    আজ ১২ ফেব্রুয়ারি রাতে তিনি হবিগঞ্জ নিউজের কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী৷

    এসময় তিনি হবিগঞ্জ নিউজের কর্মরত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন৷

    এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক সিজিল আহমেদ, ব্যবস্হাপনা সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রিফাত, সৈয়দ আশরাফ, রোকন উদ্দিন প্রমূখ৷

    তিনি হবিগঞ্জ নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন৷

  • হবিগঞ্জ নিউজ কার্যালয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ নিউজ কার্যালয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ( habiganjnews24) এর কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন

    হবিগঞ্জ পৌরসভার আওয়ামীলীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম

    আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তিনি হবিগঞ্জ নিউজের কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী৷

    এসময় তিনি হবিগঞ্জ নিউজের কর্মরত সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন৷

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
    জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, ছুগেরা ম্যানশনের স্বত্তাধীকারী হুমায়ুন কবির, হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক সিজিল আহমেদ, ব্যবস্হাপনা সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী রিফাত৷

    তিনি হবিগঞ্জ নিউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন৷