Category: হবিগঞ্জ

  • মিরপুরে বালুখেকুদের হাতে ৫ সাংবাদিককে আটকে রাখার অভিযোগ

    মিরপুরে বালুখেকুদের হাতে ৫ সাংবাদিককে আটকে রাখার অভিযোগ

    বাহুবলের মিরপুরে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার ছবি তোলার সময় ৫ সাংবাদিককে আটক করে রাখে মাটিখেকোরা। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে৷

    খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    দিনভর চরম আলোচনার পর সন্ধ্যার দিকে বিষয়টি সমাধান হলে সাংবাদিকদের সম্মানজনকভাবে বিদায় দেয়া হয়।

    এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহ করছে। বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও কিছুদিন যেতে না যেতেই আবারও তারা স্থানীয় প্রভাব খাটিয়ে মাটি উত্তোলন করছে।

    ট্রাক্টরযোগে এসব মাটি নেয়ায় ওই এলাকার রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে। পরিবেশ বিনষ্ট হচ্ছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।

    অবরুদ্ধ সাংবাদিকরা জানায়, গতকাল রবিবার কুমিল্লা থেকে সিলেট যাবার জন্য সংবাদ ৭১ এর ক্রাইম রিপোর্টার সানজনা আক্তার, দৈনিক শ্রমিকের ক্রাইম রিপোর্টার রবিউল আলম, দৈনিক বাংলার খবরের প্রতিবেদক আকবর হোসেন, সংবাদ ২৪ ঘন্টার স্পেশাল করসপনডেন্ট মনিকা আক্তার, ফটো সাংবাদিক উর্মি আক্তার রওয়ানা দেন৷

    পথে তারা চন্দ্রছড়ি এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটতে দেখে তারা এ দৃশ্য ক্যামেরা বন্দি করেন।

    এ সময় একদল মাটিখেকু তাদেরকে আটক করেন। তখন তারা সাংবাদিক পরিচয় দিলেও তাদের বিশ্বাস না হওয়ায় অশোভন আচরণ করেন।

    এ সময় তারা পরিচয় পত্র দেখালেও তারা কর্ণপাত না করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে উভয়পক্ষকে থানায় নিয়ে যায়।

    পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় সন্ধ্যায় বিষয়টি সমাধান হয়।

    এ বিষয়ে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, সাংবাদিকরা ছবি তোলায় বাকবিতন্ডা হয়। পরে পুলিশকে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সমাধান হওয়ায় তাদেরকে সম্মানজনকভাবে বিদায় দেয়া হয়।

  • কমলগঞ্জ থেকে নিখোজ হওয়ার ১৫ দিনেও উদ্ধার হয়নি বানিয়াচংয়ের মহিলা ।। মুক্তিপণ দাবি

    কমলগঞ্জ থেকে নিখোজ হওয়ার ১৫ দিনেও উদ্ধার হয়নি বানিয়াচংয়ের মহিলা ।। মুক্তিপণ দাবি

    বানিয়াচংয়ের এক নারীকে কমলগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে  অপহরণকারী চক্রটি ওই নারীর পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করে আসছে। এ ঘটনায় ওই নারীকে নিয়ে তার পরিবার শংকিত হয়ে পড়েছেন।

    জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের সাগরদিঘী দক্ষিণ পাড় গ্রামের মৃত রহিম উল্লার কন্যা সিতারা বেগম (৫০) কে বিয়ে দেয়া হয় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের ইমানী মিয়ার নিকট।

    গত ২ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে কমলগঞ্জে আসার জন্য বের হন ওই মহিলা৷ এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য স্থানে পরিবারের লোকজন খেঁাজ করে কোনো সন্ধান না পেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার স্বামী৷

    এদিকে বেশ কিছুদিন পর সিতারা বেগমের স্বামীর কাছে ফোন আসে সিতারাকে পেতে হলে টাকা দিতে হবে এবং টাকা নিয়ে ঢাকায় যেতে বলে অজ্ঞাত লোক। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

    কললিষ্টের সূত্র ধরে দেখা যায় ওই নারীর মোবাইল ফোন ঢাকার উত্তরায় রয়েছে। তবে ইমানী মিয়ার অভিযোগ ১৫ দিন পার হয়ে গেলেও তার স্ত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

    শিগগিরই যদি উদ্ধার না করায় তবে তিনি বিপদের আশংকা করছেন। কমলগঞ্জ থানার ওসি বলেন, ওই নারীকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।

  • নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

    নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

    নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় নুরুল ইসলামের ছেলে লিটন (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    গতকাল রবিবার উত্তর কসবা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় অবৈধ বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এবং নুরুল ইসলামের ছেলে লিটন (৩৫) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃত বালু বিধি মোতাবেক নিলাম এর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এহন অভিযান অব্যাহত থাকবে।

  • মাধবপুরে গাঁজাসহ আটক ১

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ শফিক মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

    রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে অভিযানকালে তাকে আটক করা হয়।

    শফিক মিয়া ব্রাক্ষণবাড়ীয়ার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

    র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওবাইদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ী শফিক মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, শফিক মিয়াকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উপলক্ষে নবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উপলক্ষে নবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    মোহাম্মদ শওকত আলীঃ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

    নবীগঞ্জ নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম।

    এচাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাফিফুর রহমান মিলন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার প্রমূখ।

  • চুনারুঘাটে বিশাল ব্যবধানে নৌকার প্রার্থী বিজয়ী

    চুনারুঘাটে বিশাল ব্যবধানে নৌকার প্রার্থী বিজয়ী

    হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল।

    আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন শামছু পেয়েছেন ৩ হাজার ৪৪৫ ভোট। ফলে ৩ হাজার ৩৮৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল।

    রোববার সন্ধ্যা ৭ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

    গত নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন শামছুর কাছে ১৪ ভোটে হেরেছিলেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল আলম রুবেল। এবার বিএনপির সেই প্রার্থীকেই বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন তিনি।

    এই জয়ের মাধ্যমে হবিগঞ্জের ৪টি পৌরসভার মধ্যে প্রথম জয়ের দেখা পেলো আওয়ামী লীগ। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে আওয়ামী লীগকে।

    এর আগে, আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। বেলা আড়াইটার দিকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় বহিরাগত একদল দুর্বৃত্ত৷
    ফলে ৩ টা থেকে ওই কেন্দ্রটি ভোটারহীন হয়ে পড়ে৷ এছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটগ্রহণ।

    এচাড়া কাউন্সিল পদে ওয়ার্ড ভিত্তিক বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে শামীম লস্কর, ২নং ওয়ার্ডে আব্দুল হান্নান,
    ৩নং ওয়ার্ডে মারুফ চৌধুরী, ৪নং ওয়ার্ডে অসীম কুমার দেব, ৫নং ওয়ার্ডে আরজু মিয়া, ৬নং ওয়ার্ডে মর্তুজ সর্দার, ৭নং ওয়ার্ডে জালাল মিয়া, ৮নং ওয়ার্ডে আব্দুল হামিদ, ৯নং ওয়ার্ডে ফরিদ তালুকদার।

    আর মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে পাবনা আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ফেরদৌস বকুল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সাহেনা আক্তার বিজয় লাভ করেন।

  • চুনারুঘাটে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ভোটার শূন্য হয়ে গেছে কেন্দ্র

    চুনারুঘাটে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ভোটার শূন্য হয়ে গেছে কেন্দ্র

    হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে হামলা চালিয়ে দখলে নেয়ার চেষ্টা করেছে একদল দূরত্ব৷ যদিও প্রশাসনের কঠোরতায় সফল হতে পারেনি দূর্বৃত্বরা। তবে এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে ভোটাররা কেন্দ্র থেকে চলে গেছেন৷

    রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, সকাল থেকে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। বেলা ৩ টার দিকে হঠাৎ ৫০/৬০ জন যুবক কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় আতঙ্কে ভোটাররা দিকবিধিক ছুটতে থাকেন। পরে র‌্যাব-পুলিশ দূর্বৃত্বদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

    বর্তমানে ওই কেন্দ্রে থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলার ঘটনায় ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যে কারণে ভোটার শুণ্য হয়ে পড়েছে কেন্দ্রটি।

    বিএনপির দাবি, ওই কেন্দ্রটি বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন সামছুর বাড়ির। যে কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে।

    এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডি অফিসার মো. মাসুদ রানা বলেন, ‘হঠাৎ করে একদল বহিরাগত দূর্বৃত্ব এসে হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা বাহীনি পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ চলছে।