Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে নসিমন গাড়ির চাপায় নিহতের ঘটনায় বাড়ী ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট

    নবীগঞ্জে নসিমন গাড়ির চাপায় নিহতের ঘটনায় বাড়ী ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট

    মুহাম্মদ শওকত আলীঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নসিমনের চাপায় নিহতের ঘটনাকে কেন্দ্র করে বাড়ী ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক নসিমন গাড়ি আটক হলেও চালক পালিয়ে গেছে।

    এলাকাবাসী সুত্রে গেছ- গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানা পয়েন্টে বেপরোয়া নসিমন (বটবটির) গাড়ির চাপায় নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৫০) গুরুত্বর আহত হন।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    এদিকে ঐ দুর্ঘটনাকে কেন্দ্র করে নসিমন গাড়ির পক্ষে স্থানীয় রাজাবাদ গ্রামের কিছু লোকজন নসিমন গাড়ির পক্ষলম্বন করলে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়।

    এর জের ধরে বিকেলে একদল লোক হরিপুর গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে ফরহাদ মিয়ার বাড়ী ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর আবার রাজাবাদ গ্রামের আখলিছ মিয়ার বাড়িতেও হামলা চালায় ওই লোকেরা।

    এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের ওসি মোঃ আজিজুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ফরহাদ মিয়ার স্ত্রী তাকমিনা বেগম বলেন, হঠাৎ করে আমার পুরুষশুন্য বাড়ীতে রাজাবাদ গ্রামের দুলু মিয়া তার ছেলে রিপন, রুবেল, রিয়নসহ তাদের আত্মীয় স্বজনের নেতৃত্বে একদল লোক বাড়ী ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় আমাদের উপরও অতর্কিত হামলা চালায়।

    হামলায় আমার দুই সন্তান গুরুত্ব আহত হয় এবং বাসায় থাকা ব্যবসায়ী কাজের জন্য ৩০লক্ষ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

    এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নসিমন গাড়িকে আটক করা হযেছে। চালক পালিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • নবীগঞ্জ থানার সামনে গাড়ির চাপায় ১ জনের মৃত্যু।। আটক ২ জন।।

    নবীগঞ্জ থানার সামনে গাড়ির চাপায় ১ জনের মৃত্যু।। আটক ২ জন।।

    হবিগঞ্জের নবীগঞ্জ থানার সামনে নসিমন গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছে।তবে এ ঘটনায় ঘাতক নসিমন গাড়ি ও চালকসহ দুই জনকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নন্দী পাড়া মহল্লার নসিমন চালক খেলু মিয়ার পুত্র মামুন(২০) ও সাথে থাকা একই পাড়ার লিমন (২৮)।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ থানা পয়েন্টে বেপরোয়া একটি নসিমন (বটবটির)গাড়ি চাপা দেয় নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া(৫০)কে।

    তিনি তখন সিটকে পড়ে গুরুত্বর আহত হন।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    এবিষয়টি নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান নিশ্চিত করেছেন।

  • মাধবপুরের নবাগত ইউ. এন. ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

    মাধবপুরের নবাগত ইউ. এন. ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

    মাধবপুরের নবাগত ইউ এন ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

    মাধবপুর প্রতিনিধিঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

    মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এসিল্যান্ড মহিউদ্দীন আহম্মেদ এর পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, কৃষি কর্মকর্তা আল মামুন, চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, বাবুল হোসেন খান, মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, আপন মিয়া, সফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দীন আহম্মেদ, সেক্রেটারি মোঃ সাব্বির হাসান, বীর মুক্তিযোদ্ধা সুকমল রায়, ব্যবসায়ী মনোজ পাল, দুলাল মোদক, শিক্ষক ফয়ছল চৌধুরী, মোঃ হাউশ মিয়া প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগন, মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনিযুক্ত ইউ এন ও জনাবা ফাতেমা-তুজ জোহরা বলেন, একটি সমৃদ্ধ মাধবপুর বিনির্মানে আমি উপস্থিত সবার সহযোগিতা কামনা করি ।

    জানা গেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা ৩৩তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা । ২০১৪ সালে মনোহরদীর জেলা প্রশাসক কার্যালয়ে এসিল্যান্ড হিসাবে তিনি যোগদান করেছিলেন । পরবর্তীতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় তিনি ই-নামজারীতে বিশেষ ভূমিকা রাখেন এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে মনোনীত হন।

    ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় কার্যালয় হতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি পদায়ন হয়ে বদলি হন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। উনার স্বামীও বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা বলে জানা গেছে।

  • হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ শ্রমিক লীগ সিবিএ ইউনিট

    হবিগঞ্জ পৌর নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ শ্রমিক লীগ সিবিএ ইউনিট

    হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা, পৌর ও সদর উপজেলা শ্রমিক লীগ সিবিএন ইউনিটের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

    জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, মহিবুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, তাজুল ইসলাম, লুৎফুর রহমান, বাদল কৃষ্ণ বণিক, রহমত মিয়া, ফজলু মিয়া, আবু তাহের, আব্দুর রউফ তালুকদার, আইয়ুব আলী, খলিলুর রহমান, আব্দুল হক, শাহ মোঃ শাবাজ মিয়া প্রমুখ।

    সভায় শ্রমিক লীগ নেতৃবৃন্দ আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • পৌরসভার বদিউজ্জামান খান সড়ক ও বাণিজ্যিক এলাকায় আতাউর রহমান সেলিমকে সমর্থন

    পৌরসভার বদিউজ্জামান খান সড়ক ও বাণিজ্যিক এলাকায় আতাউর রহমান সেলিমকে সমর্থন

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে বদিউজ্জামান খান সড়ক ও বাণিজ্যিক এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজ নির্বাচনী সভার আয়োজন করেছে।

    সোমবার সন্ধ্যায় সভায় সভাপতিত্ব করেন রোটারিয়ান এমএ রাজ্জাক ও পরিচালনায় ছিলেন এমরান আহমেদ।

    এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারমান মোতাচ্ছিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরীফ উল্লাহ, মোঃ সজিব আলী, ডাঃ অসিত রঞ্জন দাস, ডাঃ অসীম কুমার দাস অনু, মোজাহিদ হোসেন চৌধুরী, পিন্টু মোদক, ফজলুর রহমান, অ্যাডভোকেট প্রবাল মোদক, মর্তুজ আলী, শংকর দাশ গুপ্ত, জাবেদ আলী, স্বদীপ কুমার বণিক, জাহির উদ্দিন, এনামুল হক, শিশির বনিক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদ ও স্বপন লাল বনিক দুই এলাকার মুরুব্বীয়ান এবং যুব সমাজ।

    সভায় উপস্থিত হয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম সকলের ভোট দেয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী দুই হাত তুলে সমর্থন জানান এবং তাকে নির্বাচিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান

    হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান

    হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে একদিনের বেতনের চেক প্রদান করা হয়েছে৷

    আজ ১৫ই ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ সংক্রান্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়ার কাছে জেলা প্রশাসনের সকল কর্মকর্তার ১ দিনের বেতনের চেক প্রদান করেন।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্হিত ছিলেন৷

    উল্লেখ্য হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ এর জন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ১ দিনের বেতন দেওয়ার জন্য ইতঃপূর্বে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন৷

  • নবীগঞ্জে গৃহহীনদের মাঝে গৃহ প্রদানের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্টিত

    নবীগঞ্জে গৃহহীনদের মাঝে গৃহ প্রদানের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্টিত

    মুহাম্মদ শওকত আলীঃ নবীগঞ্জে সরকারীভাবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহনির্মান করে বরাদ্দের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা ১৫ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়।

    উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মেডিকেল অফিসার ডাঃ আফজাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, প্রকল্প বাসবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, আশরাফ হোসেন, মোঃ আসাদ উল্লাহ, সুমন কিশোর চৌধুরী প্রমূখ।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নবীগঞ্জ উপজেলায় ৩৯০টি আবেদনের মধ্যে যাচাই বাচাই করে বরাদ্দকৃত মোট ১১০টি ঘরের মধ্যে প্রথমধাপে ৬০ ও ২য় ধাপে ৫০টি গৃহ সরকারী ব্যয়ে নির্মানের অনুমতি পাওয়া গেছে বলে অবহিত করেন।

    নবীগঞ্জ উপজেলার মান্দরকান্দি, বৈঠাকাল, পানিউমদা রোকনপুর, ইনাতগঞ্জ, আউশকান্দির উলুকান্দি, কুর্শিসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্রাথম ধাপের ৬০টি ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে।

    প্রতিটি ঘর নির্মানে ১ লক্ষ ৭১ হাজার টাকা ও পরিবহর খরচ ৪ হাজার টাকাসহ বাকী ঘরগুলোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেন জানান তিনি। গৃহহীনদের মাঝে গৃহ পেতে কোন ধরনের টাকা লাগে না ইউনিয়ন পর্যায়ে যদি কেউ কারো কাছে টাকা দাবী করে তাহলে তার নামসহ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।