Category: হবিগঞ্জ

  • বা‌নিয়াচংয়ে অসামা‌জিক কার্যকলাপ ব‌ন্ধের দাবী‌তে তৌ‌হি‌দি জনতার অবস্থান কর্মসূ‌চি পালন

    বা‌নিয়াচংয়ে অসামা‌জিক কার্যকলাপ ব‌ন্ধের দাবী‌তে তৌ‌হি‌দি জনতার অবস্থান কর্মসূ‌চি পালন

    দি‌লোয়ার হোসাইন: বানিয়াচং উপজেলা ৬নং ইউনিয়নের কাগাপাশা বাজারে অবস্থিত দারা শাহর মাজারে ওরসের নামে বেহায়াপনা বন্ধের দাবিতে বা‌নিয়াচং‌য়ের সর্বস্ত‌রে উলামায়ে কেরাম ও তৌহিদ জনতা কাগাপাশা বাজারস্থ হাইস্কু‌লে অবস্থান নি‌য়ে‌ছেন।

    শ‌নিবার ২০ ফেব্রুয়ারী বাদ আসর হই‌তে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত অবস্থ‌ান কর্মসূ‌চি পালন কর‌ছেন। আল্লামা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বে অবস্থান কর্মসূ‌চি‌তে উপস্থিততে আ‌ছেন মাওলানা শায়খ মুখলিছুর রহমান, আলহাজ ফরিদ উল্লাহ, মাওলানা আব্দুল ওয়াদুদ, ডা.মাওলানা বশির আহমদ, মাওলানা আব্দাল হোসেন খান, ক্বারী কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মাওলানা শফিকুর রহমান, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা বশির উদ্দিন আহমদ, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা মুফতী মোফাজ্জল হুসাইন, মাওলানা আবুল আহমদ, মাওলানা জহিরুল আলম আনসারী, মাওলানা মাকসুদ আহমদ, মাওলানা রাশেদুল ইসলাম জমিরী, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা সালমান আহমদ, মাওলানা জাবেদ আহমদ,মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ বশির আহমদ, হাফেজ বদরুল আলম, মাওলানা তাফাজ্জুল হক, হাফেজ এনামুল হক, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল করিম, মাওলানা তামিম আহমদ প্রমূখ।

    অবস্থান কর্মসূ‌চি‌তে আসা আলেম উলামা‌য়ে কেরামরা জানান, উর‌সের না‌মে বেহায়াপনা বন্ধে প্রশাস‌নের কা‌ছে জোর দাবী জানান ।

    তারা আরো জানান, বেহায়াপনা বন্ধ না হওয়া পর্যন্ত না সেখা‌নে তারা সারা রাত অবস্থান কর‌বেন।

  • বানিয়াচং বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    বানিয়াচং বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

    আকিকুর রহমান রুমনঃ বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বড়বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

    নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন ও পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আঙ্গুর মিয়া।

    ১৯ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৭৭ জন। মোট কাস্টিং ভোটের পরিমান ৭৭৪ টি।

    নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিক নিয়ে ৪৬১ ভোট পেয়ে মোঃ জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মতিউর রহমান খেজুর গাছ প্রতিকে ২৯৫ ভোট পেয়েছেন।

    সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিক নিয়ে ২৬৩ ভোট পেয়ে মোঃ আঙ্গুর মিয়া নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আলী আকবর মিয়া মোরগ প্রতিক নিয়ে ২১৪ ভোট পেয়েছেন।

    এছাড়া নির্বাচনে দু‘জন সহ-সভাপতি, একজন যুগ্মসাধারন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন দপ্তর ও ক্রীড়া সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, এবং তিনজন সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন।

    ব্যাবসায়ীদের উক্ত নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেছেন।

    নির্বাচনে সার্বিক তত্তাবধানে ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মোঃ আলাউদ্দিন, খলিলুর রহমান, ডাঃ আবু তাহের, কামরুল ইসলাম সজলু।

  • বাহুবলে এক শিশুর ধাক্কায় আরেক শিশু নিহত

    বাহুবলে এক শিশুর ধাক্কায় আরেক শিশু নিহত

    মোহাম্মদ শাহ্ আলমঃ হবিগঞ্জের বাহুবলে এক শিশুর ধাক্কায় ইয়ামিন হোসেন নামে (১৮) মাসের অপর এক শিশু নিহত হয়েছে।

    আজ শুক্রবার সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কচুয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে।

    সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল এ সময় আরেক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পায়৷

    পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দুলন দেব।

  • আজ থেকে নৌকার প্রচারণায় নামবে জেলা যুবলীগ

    আজ থেকে নৌকার প্রচারণায় নামবে জেলা যুবলীগ

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নিতে ঐক্যবদ্ধ জেলা যুবলীগের নয় উপজেলা ও ছয়টি পৌর কমিটি।
    গতকাল বুধবার বিকেলে রেড ক্রিসেন্ট কার্যালয়ে সকল ইউনিটের নেতৃবৃন্দ এক সমন্বয় সভায় মিলিত হন। এতে সকল ইউনিট একযুগে কাজ করে নৌকার জয় নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    আগামীকাল থেকে হবিগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে তারা প্রচরণায় নামবেন। কর্মসূচিতে থাকবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরা ও এ উন্নয়ন অব্যাহতের জন্য হবিগঞ্জ পৌর নির্বাচনে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের জন্য নৌকায় ভোট প্রার্থনা।

    সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গফফার মিলাদ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মাধবপুর পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন বকুল প্রমুখ।

    সভায় জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ সবকটি উপজেলা, পৌর যুবলীগের সভাপতি-সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আতাউর রহমান সেলিমের সমর্থনে রাজনগর এলাকায় উঠান বৈঠক

    আতাউর রহমান সেলিমের সমর্থনে রাজনগর এলাকায় উঠান বৈঠক

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে সাত নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকায় গতকাল বুধবার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উঠান বৈঠক হয়।

    বৈঠকে উপস্থিত এলাকাবাসী আতাউর রহমান সেলিমকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেন, আতাউর রহমান সেলিম নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভাকে পাল্টে দেবেন। এজন্যই তাকে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে একবার সুযোগ দেয়া উচিত।

    সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলের পরিচালনায় উঠান বৈঠকে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল মনসুর, রাজনগর পঞ্চায়েত কমিটির সর্দার গোলাম মোস্তফা রফিক, আব্দুর রহমান, নাসির উদ্দিন, মোস্তাক গাজী, অ্যাডভোকেট লতিফুর রহমান অনু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি গউছ উদ্দিন চৌধুরী, গোলাম সরওয়ার বাচ্চু, শাহবাজ চৌধুরী, মানু মিয়া প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাজী নাজমুল হোসেন।

    সভায় এলাকার মুরুব্বীয়ান এবং যুবসমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত হয়ে আতাউর রহমান সেলিম একটি বারের জন্য সকলের ভোট দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।

  • উমেদনগরে আতাউর রহমান সেলিমের গণসংযোগ

    উমেদনগরে আতাউর রহমান সেলিমের গণসংযোগ

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নৌকায় ভোট চেয়ে উমেদনগর এলাকায় গণসংযোগ করেছেন।

    গতকাল বুধবার সকালে তিনি তাঁর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের দোয়া, আশির্বাদ ও ভোট প্রার্থনা করেন।

    একইদিন বিকেলে তিনি হবিগঞ্জ লন টেনিস মাঠে নৌকার সমর্থনে হবিগঞ্জ ক্রীড়া পরিবার আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

    সভায় হবিগঞ্জের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ স্বতস্ফুর্তভাবে আতাউর রহমান সেলিমের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • হবিগঞ্জ পৌরসভার নৌকার প্রচারনায় মাঠে শতাধিক আইনজীবী

    হবিগঞ্জ পৌরসভার নৌকার প্রচারনায় মাঠে শতাধিক আইনজীবী

    আদালতে ইওর ওনার বলে বিচারকে কাছে জামিন প্রার্থনা অথবা কোন আবেদন এর শুনানী করারই আইনজীবীদের পেশা। সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত প্রাঙ্গনে ব্যস্থতার শেষ নেই একজন আইনজীবীর। কিন্তু আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়নের প্রত্যাশায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরা এখন শুধু জামিনের প্রার্থনাই করছেন না। তারা বাড়ী বাড়ী গিয়ে নৌকার ভোটও প্রার্থনা করছেন।

    গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র শহরে শতাধিক আইনজীবী হাতে লিফলেট নিয়ে নৌকার ভোট প্রার্থনা করেন। আইনজীবীদের এই ভোট প্রার্থনার দৃশ্য নির্বাচনী প্রচারনায় এনেছে নতুন আমেজ। ভোটাররাও সচেতন এই পেশাজীবীর আহবানে ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।

    গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিক প্রচারনা অভিযানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।
    এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল।

    প্রচারনা কর্মসূচির উদ্বোধনকালে এডভোকেট আলমগীর চৌধুরী হবিগঞ্জ পৌর এলাকার উন্নয়নের স্বার্থে সকল পেশাজীবী সংগঠনকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

    পরে শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে এডভোকেট আফিল উদ্দিন এর নেতৃত্বে একটি টিম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদুর নেতৃত্বে একটি টিম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে এডভোকেট সালেহ আহমেদ এর নেতৃত্বে একটি টিম লিফলেট নিয়ে ঘরে ঘরে প্রচারনা অভিযান শুরু করে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারনা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।