Category: হবিগঞ্জ

  • নৌকার পক্ষে ৬ষ্ঠ দিনের মত ভোট প্রার্থনা আইনজীবীদের

    নৌকার পক্ষে ৬ষ্ঠ দিনের মত ভোট প্রার্থনা আইনজীবীদের

    শাহ ফখরুজ্জামানঃ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারনায় ৬ষ্ঠ দিনের মত নোকার প্রচারনায় মাঠে নেমে প্রচারানা চালিয়েছেন শতাধিক আইনজীবী। কোর্টের ড্রেস পরেই ঘরে ঘরে গিয়ে তারা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

    আদালতে কাজ করে ক্লান্ত থাকার পরও জনগনের কাছে গিয়ে তারা উন্নয়নের স্বার্থে নৌকাতে ভোট দেয়ার আহবান জানালে ভোটাররা তাদেরকে স্বাদরে গ্রহণ করেন।

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আইনজীবীরা গতকাল বিকেল তিনটায় আদালত প্রাঙ্গণ থেকেই শুরু করেন প্রচারনা। পরে তিনটি টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছুটে যান।

    এডভোকেট আফিল উদ্দিন, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু ও এডভোকেট সালেহ আহমেদ তিনটি টিমের নেতৃত্ব দেন।

    আইনজীবীদের এই প্রচারনা অব্যাহত থাকবে বলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

  • মাধবপুরে শুভ উদ্বোধন করা হয়েছে রওশনারা একাডেমি স্কুল

    মাধবপুরে শুভ উদ্বোধন করা হয়েছে রওশনারা একাডেমি স্কুল

    মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজারের পচ্চিম পাশে শুভ উদ্বোধন করা হয়েছে মিসেস রওশনারা একাডেমী স্কুল ।

    সোমবার বেলা ১১ টায় অত্র একাডেমি প্রাঙ্গনে নোয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাফি আহমেদ শফিক মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ , মোঃ ফজলু মিয়া ।

    জমি দাতা পরিবারের সদস্য মোঃ শামসুদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ বাহার ,

    শাহপুর নতুন বাজার-নিউ মর্ডান সমাজ কল্যান ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ জাবেদ মোঃ আব্দুল কাদির , ও একাডেমী পরিচালনা সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও দাতা সদস্য মিসেস রওশানা বেগম সহ একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

    শাহপুর মিসেস রওশনারা বেগম একাডেমী স্কুল উদ্বোধন কালে অত্র ইউ/পি পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বেসরকারি প্রতিষ্ঠান সহ ঝড়ে পড়া রোধকল্পে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা সম্বলিত মাতৃভাষায় পাঠ্য পাঠ্যপুস্তক বিতরণ করছে। এতেই বোঝা যায় এ সরকার শিক্ষা বান্ধব সরকার

    তিনি আরো বলেন, এই রওশনারা একাডেমী স্কুলে ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে। এর ফলে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে।

    তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক ও আমার ইউনিয়ন বাসীসহ দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান

    এসময় উপস্থিত ছিলেন- মোঃ শামীম মিয়া , মোঃ হৃদয় মিয়া , সাংবাদিক মোঃ মোয়াস্বির হোসেনসহ প্রমুখ । বিশেষ অতিথির বক্তব্যে কালে অত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোহাম্মদ বাহার বলেন – আমি মনে করি এলাকার জন্য মঙ্গল হয়েছে ছোট্ট ছোট্ট শিশুরা এখানে শিক্ষা অর্জন করতে পারবে মাদক থেকে দুরে থাকতে পারবে কারণ শিশুরা জান্নাতের ফুল। শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের স্বপ্ন তাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমি অনুরোধ করবো রওশনারা একাডেমির শিক্ষক শিক্ষিকা ও কর্তিপক্ষ্যের কাছে আপনারা শিশুদের মেধা বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুরক্ষা ও নিরাপত্তাবিধান করবেন ।

    তিনি আরও বলেন আমি বিশ্বাস করি শাহপুর গ্রাম সহ আসেপাশের ৮/১০ গ্রামের ছাত্রছাত্রীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠান ।

  • মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাঠক সমাবেশ

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাঠক সমাবেশ

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর সাধারণ পাঠাগারে পাঠক সমাবেশ আয়োজন করা হয়। উক্ত পাঠক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাঠক সমাবেশ

    জেলা প্রশাসক শিশু কিশোরদের বই পড়ায় উৎসাহ প্রদান করেন এবং তাদের বইমুখী করার উদ্যোগ গ্রহণ করতে অভিভাবকদের অনুরোধ করেন।

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাঠক সমাবেশ

    এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র জনাব শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আইনজীবীগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

  • আজমিরীগঞ্জ চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর

    আজমিরীগঞ্জ চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর

    আজমিরীগঞ্জ পৌরসভার চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তার অধিকাংশ স্হানে ঢালাই ভেঙ্গে খানা-খন্দকে পরিণত হয়েছে।

    ওই রাস্তায় বিভিন্ন যানবাহন সহ পথচারীদের চলাচলের ক্ষেত্রে নানা ধরণের ভূগান্তির শিকার হচ্ছে। তাই ওই রাস্তাটি অচিরেই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

    জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার মাছবাজার সংলগ্ন মাল্টিপারপাস শেড সহ অন্যান্য কাজের অংশ হিসেবে বেশ কয়েক বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়ার আজাদ এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান প্রায় কোটি টাকা ব্যয়ে চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তাটি নির্মাণ করেন।

    নির্মাণের পর দীর্ঘদিন যাবৎ ওই রাস্তায় বিভিন্ন যানবাহন সহ পথচারীরা নির্ভিঘ্নে চলাচল করে আসছিল। এদিকে গত বর্ষা মৌসুমে টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুশিয়ারার কালনী, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়৷

    এতে করে নদীর পানি উপচে বিভিন্ন ব্রীজ, কার্লভার্ট ও নালা দিয়ে পার্শ্ববর্তী হাওরে প্রবেশ করে। একই সময় নীচু এলাকার রাস্তা সহ ভূমি অকাল বানের পানিতে তলিয়ে যায়।

    এরই ধারাবাহিকতায় চরবাজার থেকে নৌ-টার্মিনালগামী রাস্তাটিও তলিয়ে যায় অকাল বানের পানিতে। ওই রাস্তার উপর বেশ কিছুদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াকালীন সময়ে পানি ভেঙ্গে যাত্রীবাহী ও মালবাহী রিক্সা, টমটম, ট্রাক, ট্রলি ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন এবং পথচারী চলাচল করেছে। যার কারণে বিশেষ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় ঢালাই ভেঙ্গে দেবে গিয়ে খানা-খন্দকে পরিণত হয়। কোন কোন স্হানে ঢালাই ভেঙ্গে নীচের মাটি বের হয়ে গেছে।

    পৌরসভাধীন জনগুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোকজন পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে কিশোরগঞ্জের ইটনা, মিটামইন ও সুনামগঞ্জের শাল্লা সহ নানা এলাকায় যাতায়াত করে থাকে।

    আগামী বর্ষা মৌসুমের আগে ওই রাস্তাটি সংস্কার করা না হলে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ঢালাই দেবে যাওয়া রাস্তায় একটি স্হায়ী জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংখা রয়েছে।এতে করে ওই রাস্তায় চলাচলকারী শত শত পথচারীকে চরম ভূগান্তি পোহাতে হবে জানিয়েছে চরবাজারের ব্যবসায়ীরা।

  • বানিয়াচংয়ে ছান্দ মহল্লা থেকে বহিষ্কার হলেন যুবলীগ নেতা

    বানিয়াচংয়ে ছান্দ মহল্লা থেকে বহিষ্কার হলেন যুবলীগ নেতা

    আকিকুর রহমান রুমনঃ বানিয়াচংয়ে ছান্দ প্রথার কোপানলে পড়েছেন যুবলীগ নেতা অলফুজুর রহমান খান। বিদ্যালয়ের সীমানা সংক্রান্ত বিরোধের কারনে ছান্দ মহল্লার নেতৃবৃন্দরা তাকে বহিষ্কার করেছেন৷

    এ ব্যাপারে ভূক্তভোগী অলফুজুর রহমান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বহিষ্কার ও প্রাণ নাশের হুমকির অভিযোগে ২১ ফেব্রুয়ারী একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

    বহিষ্কার ঘটনাটি ঘটেছে ২০ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা গ্রামে।

    বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, বানিয়াচং উপজেলার তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিতে নতুন বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলমান আছে।

    বিদ্যালয়ের জমির পাশেই অভিযোগকারী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি অলফুজ খানের পারিবারিক জমি রয়েছে। বিল্ডিং নির্মাণকরাকালে অলফুজুরের জমিতে বিদ্যালয়ের নতুন ভবনের একাংশের কলাম স্থাপন করায় তিনি ঠিকাদারকে কাজ করতে বাধা প্রদান করেন।

    পরবর্তীতে এ বিষয়ে ছান্দের (সাতটি মহল্লা মিলে গঠিত হয় ছান্দ) পঞ্চায়েত ডাকা হয়।
    ছান্দ মহল্লার নেতৃবৃন্দরা একতরফাভাবে অলফুজুর রহমান খানের উপর দোষ চাপিয়ে দিয়ে তাকে মহল্লার সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিস্কার ঘোষনা করেছেন।

    এছাড়াও তাকে হাট-বাজারে ও রাস্তাঘাটে নিষিদ্ধ ঘোষনা করার পাশাপাশি মহল্লার ফান্ডের টাকা থেকেও বঞ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সে যেমন কারো সংগে কথা বলতে পারবেনা, তেমনি সেও যাতে কারো সাথে কথা না বলে সে জন্য জরিমানার বিধান রাখা হয়েছে।

    এ ব্যাপারে ভূক্তভোগী অলফুজুর রহমান খান জানান, আমি নিরীহ একজন মানুষ। আমার দাদার দান করা জমিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের পাশের জমিটিও আমাদের পরিবারের। নতুন করে বিল্ডিং তৈরি করার সময় ঠিকাদার ইচ্ছাকৃতভাবে আমার জমিতে কলাম স্থাপন করায় আমি প্রতিবাদ করেছি। অথচ মহল্লা ও ছান্দবাসী অযথা আমাকে সমাজচূত্য করা সহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।

    এ ব্যপারে ছান্দ সর্দার এনামূল হোসেন খান বাহারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেন নাই।

    ২১ শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় তিনি মোবাইল রিসিভ করে সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে আর মোবাইল রিসিভ করেন নাই।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অভিযোগটি পেয়েছি। এখনো তদন্ত করা হয়নি৷ বিষয়টি খতিয়ে দেখে সত্য মিথ্যা যাচাই বাছাই করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • দিনভর কর্মসূচির মাধ্যমে বৃন্দাবন সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

    দিনভর কর্মসূচির মাধ্যমে বৃন্দাবন সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

    রাত ১২:০১ মিনিটে বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ মিনারে শিক্ষক কর্মকর্তাদের নিয়ে অধ্যক্ষ মহোদয়ের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে ১২:১০ মিনিটে নিমতলা জেলা কালেক্টরেট প্রাংগনে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    সূর্যোদয়ের সাথে সাথে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অর্ধনমিত রাখা হয়। বেলা ০১:৩০ মিনিটে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    বেলা ০২:৩০ মিনিটে কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    উক্ত সভায় ‘স্বাধীনতার ৫০ বছরে সর্বস্তরে বাংলা প্রচলনের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মিলি আক্তার তমা। ভাষা আন্দোলনের ৭০ তম দিবস উদযাপনের মুহূর্তে এসে বাংলাদেশে বাংলা ভাষার অবস্থান আলোচনা করেন প্রাবন্ধিক।

    সাংবিধানিকভাবে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হলেও সরকারি প্রতিষ্ঠান ছাড়া বেসরকারি পর্যায়ে বাংলা ভাষার ব্যবহার অত্যন্ত হতাশাজনক। এছাড়া বাংলায় উচ্চশিক্ষার পাঠ্যপুস্তকের অপ্রতুলতার উল্লেখ করে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক লেখার তাগিদ দেন।

    চিকিৎসা ও আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করার বিষয়ে পরামর্শ তুলে ধরা হয়। এছাড়াও সরকারি-বেসরকার ও ব্যক্তিপর্যায়ে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে ৬ টি সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন লেখক।

    কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপনার জন্য প্রভাষক জনাব মিলি আক্তার তমা- কে ধন্যবাদ জানিয়ে বলেন, মাতৃভাষা হলো মায়ের ভাষা। আমাদের বাংলা সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণে যত্নশীল হতে হবে। বিকৃতি বন্ধে সচেতন থাকতে হবে।

    সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোঃ ইলিয়াস বখত চৌধুরী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দা রকিবুন্নাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবু আহমদ আহসান কবির, সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জল আলী, ড. সুভাষ চন্দ্র দেব, জনাব মাহবুবা খানম চৌধুরী, জনাব হিমাংশু শেখর সুত্রধর এবং প্রভাষক জনাব প্রিয়াঙ্কা বিশ্বাস, জনাব মোসলেম উদ্দীন, জনাব রিপন চন্দ্র ধর প্রমুখ।

  • অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি মানবসেবার শ্রদ্ধা

    অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি মানবসেবার শ্রদ্ধা

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অমর একুশের প্রথম প্রহরে নবনির্মিত হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেছেন।

    এসময় উপস্থিত ছিলেন- মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি রায়, দপ্তর সম্পাদক মিনহাদ আহমেদ চৌধুরী, লিগ্যাল এইড প্যানেলের সদস্য সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, এডভোকেট প্রতিম গোপ, নির্বাহী সদস্য এডভোকেট সুশীতল চন্দ্র দেব প্রমূখ।