Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন করা হয়েছে।

    কোভি১৯ এর কারনে সিমীত পরিসরে রাষ্ট্রীয়ভাবে স্থানীয় উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠনও বিভিন্ন প্রতিষ্টান দিবস টি পালন করেছে।

    ২১ তারিখের প্রথম প্রহরে স্থানীয় বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা এনামূল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা অমৃত লাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমূখ।

    এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স, সাবরেজিষ্ট্রার অফিস, বাংলাদেশ জাতীয় পার্টি, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, মোটর চালক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, বিডি ক্লিন সহ বিভিন্ন সামাজক ও রাজনৈতিক সংগঠন।

    ২১ ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জ্বল, মুফতী আতাউর রহমান, প্রিন্সিপাল স্বপন দাশ, এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।

    উক্ত অনুষ্টানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

  • হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

    হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

    আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নিমতলায় হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জের সর্বস্তরের মানুষ।

     

    এই প্রথম কালেক্টরেট প্রাঙ্গণে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। রাত ১১ টার পর থেকে কালেক্টরেট প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শ্রদ্ধা জানানো জন্য এসে ভিড় জমান। শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

     

    হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

    তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে শ্রদ্ধা নিবেদন করার আহ্বান জানান। রাত ১২ টা ১ মিনিটে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

    এরপর শ্রদ্বাঞ্জলী অর্পন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান৷ এর পর পর্যায়ক্রমে
    পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

    একুশের প্রথম প্রহরে হবিগঞ্জ প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পন করা হয়।

  • আপিলে বৈধতা ফিরে পেলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল হাসিম

    আপিলে বৈধতা ফিরে পেলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আবুল হাসিম

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ফিরে পেতে দায়ের করা আপিলে মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবুল হাসিম।গত বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি খোশরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ হুসাইন তালুকদার সুপ্রিম কোর্টের বেে শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধতা ঘোষণা করেন।

    এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ১৮ ফেব্রুয়ারী তার মনোনয়ন বৈধতা দেন। গতকাল শনিবার উপজেলা নির্বাচন কমিশন থেকে টিউব লাইট মার্কা প্রতিক প্রদান করা হয়েছে।

    এদিকে কাউন্সিলর আবুল হাসিমের মনোনয়ন বৈধতা পাওয়ায় এলাকার ভোটাদের মাঝে আনন্দ বিরাজ করছে।

  • হবিগঞ্জে নৌকায় ভোট চাইলেন নিমচন্দ্র ভৌমিক ও বিডি মিত্র

    হবিগঞ্জে নৌকায় ভোট চাইলেন নিমচন্দ্র ভৌমিক ও বিডি মিত্র

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে শহরবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক ও সাবেক সচিব বিডি মিত্র।

    গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা দুইজন শনি মন্দির, গার্নিং পার্ক এবং ঘোষপাড়া এলাকায় আতাউর রহমান সেলিমের সমর্থনে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ড. নিমচন্দ্র ভৌমিক ও বিশেষ অতিথি ছিলেন বিডি মিত্র। বৈঠকে উপস্থিত এলাকাবাসীর প্রতি নৌকায় ভোট দেয়ার আহবান জানান জানিয়েছেন তাঁরা। সকল উঠান বৈঠকে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।

    পৃথক সভায় নিমচন্দ্র ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন। আতাউর রহমান সেলিম আওয়ামী লীগেরই একজন প্রতিনিধি হিসেবে নির্বাচনে এসেছেন। উন্নয়ন ও অসাম্প্রদায়িক চেতনা অব্যাহত রাখতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করুণ।

    পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গার্নিংপাক এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অজিত কুমার পাল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরীফ উল্লাহ, সজীব আলী, জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, জাকির হোসেন চৌধুরী অসীম, ইসমাইল হোসেন, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট গনি মিয়া প্রমুখ।

    শনি মন্দিরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীলিপ কুমার আচার্য্য। উপস্থিত ছিলেন জগদীশ চন্দ্র মোদক, অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, প্রফেসর ইসু ভূষন দাশ, স্বপন লাল বনিক, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, পার্থ প্রথিম দাশ, অ্যাডভোকেট প্রবাল মোদক, অ্যাডভোকেট তুষার মোদক প্রমুখ।

    ঘোষপাড়া এলাকায় গোপাল গোপের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট দেবাঞ্জন ভটাচার্য্য, সজল বরন দেব প্রমুখ।

  • নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

    নবীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

    মুহাম্মদ শওকত আলীঃ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ।

    শনিবার দুপুরে নবীগঞ্জ থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ ডালিম আহমদ, বিদায়ী ওসি মোঃ আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য মোঃ সরওয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, এম.এ মুহিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, ছাদিকুল ইসলাম, রাকিল হোসেন, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, নাবিদ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, আবু তালেব, মুহিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- নবীগঞ্জ থানার এস আই সমীরণ চন্দ্র দাশ।

    মতবিনিময় সভায় বক্তব্যে বক্তারা- নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মোঃ আজিজুর রহমানের দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন কর্মকাÐের ভূয়সী প্রশাংসা করেন এবং নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মুল, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে বর্তমান ওসি মোঃ ডালিম আহমদ বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

    নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ ডালিম আহমদ তাঁর বক্তব্যে বলেন- নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জুয়া, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জিরো ট্রলারেন্স নীতি বজায় থাকবে। পাশাপাশি তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

  • বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে ওসি‘সহ আহত অর্ধ-শতাধিক

    বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে ওসি‘সহ আহত অর্ধ-শতাধিক

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আদর্শ বাজারের সেক্রেটারি হাফিজুর রহমানকে কিছু ব্যাবসায়ীরা না মানার জের ধরে প্রথমে বাজারের মধ্যে হাফিজুর রহমানের লোকজন ও রমজান আলীর লোকজনের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান বাজার কমিটির সাবেক সহ সভাপতি আনুয়ার মিয়া।

    পরবর্তীতে দু‘পক্ষের লোকজনের বাড়ি বাজারের পাশ্ববর্তী হওয়ায় তাদের লোকজন মহল্লার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    উভয় পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন সহ অর্ধ শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
    উভয় পক্ষের অন্যান্য আহতরা হলেন হাফিজুর রহমান(৫০), রমজান আলী (৪৫), মহিবুর রহমান (৪২), হাবিবুর রহমান (৪০), সেলিম মিয়া (৩৮), রাশীম মিয়া (৩০), মুবারক মিয়া (২৮), তাবারক মিয়া (২৬), জহিরুল মিয়া (৩৫), খলিলুর রহমান (২৮), অলিউর রহমান হৃদয় (২৬), ফানুর মিয়া (৩৫), আব্দুগনী মিয়া (৬০), আলাউদ্দিন মিয়া (৫৮), জিল্লুর মিয়া (২৪), মোতালিম (২৮), শাহালম (৩০) ও মুবিন মিয়া (১৩) আহত হওয়ার খবর পাওয়া যায়।

    গ্রেফতার এড়াতে আহতরা বিভিন্ন প্রাইভেটে চিকিৎসা নিচ্ছেন বলেও জানাযায়।

    এদিকে গুরতর আহত রমজান আলীর গোস্টির আরজান আলীর পুত্র মুবিন মিয়াকে সিলেট নিয়ে যাওয়া হয়েছে।

    ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলা সদেরর ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মাতাপুর মহল্লায়।

    ২০ফেব্রুয়ারী শনিবার রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ হয়।

    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানাযায়, মাতাপুর গ্রামের বিরোধপূর্ন এই দু’টি গোষ্টির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একারনে আরও এই সংঘর্ষটি ভয়াবহ আকার ধারন করেছে।

    সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এমরান হোসেনের নেতৃত্বে একদল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এ সময় দাঙ্গাকারীদের ইটপাটকেলের আঘাতে ওসি মোঃ এমরান হোসেনও আহত হন।

    আহত ওসি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ওসি তদন্ত প্রজিত কুমার দাশ নিশ্চিত করেছেন।

    এছাড়াও সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ আরও জানান, সংঘর্ষের ঘটনায় অপরাধীদেরকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। তবে আটক হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আটকের বিষয়টি এড়িয়ে যান।

    কিন্তু এদিকে রাত ২ টা ২৯ মিনিটে আরজান আলী’শা তার স্রী রাফিয়া বেগম ও প্রতিপক্ষের এসএম হাফিজুর রহমানের স্রীকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথাটি নিশ্চিত করেন।

  • মাধবপুরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ইউপি যুবলীগ

    মাধবপুরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ইউপি যুবলীগ

    ২১ শের প্রথম পহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের পুস্পস্তবক অর্পণ করেছে । শনিবার দিবাগত রাতে ভাষা শহীদদের স্মরণ করে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজারের পূর্ব দিকে অবস্থিত আইভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন

    নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাওছার আহম্মেদ সুজন ও যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ বাহার সহ আওয়ামী লীগ সহ সহযোগী অংঘ সংঘঠনের সকল নেতাকর্মীরা ।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান মোঃ বিল্লাল চকদার , নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সদস্য মোঃ হাউশ মিয়া, সৈয়দ মোঃ জাবেদ , মোঃ হৃদয় মিয়া সহ প্রমুখ

    এসময় যুবলীগের সভাপতি মোঃ কাউসার আহম্মেদ সুজন সাংবাদিকদের বলেন, ভাষার জন্য যাদের ছিলো নিবেদিত প্রাণ, যাদের তাজা রক্তের বিনিময়ে আর্জিত হয়েছিলো বাংলা ভাষা তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।