Category: হবিগঞ্জ

  • বাহুবলে বাসের ধাক্কায় সিএনজি খাদে পড়ে চালক নিহত

    বাহুবলে বাসের ধাক্কায় সিএনজি খাদে পড়ে চালক নিহত

    হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় মামুন পরিবহনের ধাক্কায় সিএনজি খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক যাত্রী ।

    এ ঘটনায় বিক্ষোব্ধ জনতার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কররাও ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। পরে হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে শেরপুরে মামুন পরিবহনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়৷
    আটক মামুন পরিবহন গাড়ির নম্বর ( ঢাকা মেট্রো- ব-১৫-৫৮০৮)৷

    মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ফজলু মিয়া ( ২৫)৷

    নিউজনাউকে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মাঈনুল ইসলাম৷

    তিনি জানান, সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে ধাপিয়ে বেড়াচ্ছে। আজকে ওই সিএনজিটি মহসড়কে হাইওয়ে পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার সময় মহসড়কের বাম দিক থেকে মামুন পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ মামুন পরিবহন এর গাড়িটি বর্তমানে শেরপুর হাইওয়েতে আটক আছে৷

    এদিকে, ঘটনার পর বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে৷ । এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে অনেক্ষণ৷ পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে৷

  • ন্যাশনাল ট্রেনিং টিমের সদস্য হলেন হবিগঞ্জের দুই কৃতি স্কাউটার

    ন্যাশনাল ট্রেনিং টিমের সদস্য হলেন হবিগঞ্জের দুই কৃতি স্কাউটার

    বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল ট্রেনিং টিমের নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের দুইজন কৃতি স্কাউটার। তারা হলেন জনাব মো: হারুন-অর-রশিদ ও জনাব প্রমথ সরকার।

    জনাব মো: হারুন-অর-রশিদ বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনারের সম্মানীয় দায়িত্ব লাভ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনারের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ সালে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্কাউটিংয়ের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও বর্তমানে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা।

    জনাব প্রমথ সরকার বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনারের সম্মানীয় দায়িত্ব লাভ করেছেন। এর আগে তিনি বাংলাদেশ স্কাউটসের একজন সহকারী লিডার ট্রেনার ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউট্স সিলেট অঞ্চলের একজন আঞ্চলিক উপ কমিশনার। তিনি সম্প্রতি সরকারি চাকুরি হতে অবসর নিয়ে বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ সেবা প্রদান করে আসছেন। তিনি হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারের স্থায়ী বাসিন্দা।

    উল্লেখ্য যে, দীর্ঘদিন পর হবিগঞ্জ থেকে দুইজন স্কাউটার ন্যাশনাল ট্রেনিং টিমের সদস্য হওয়ায় জেলা স্কাউটসে বইছে আনন্দের বন্যা। এই দুই কৃতি স্কাউটারকে ইতোমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সর্বনাশী ইয়াবা ব্যবসা জমে উঠেছে

    হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সর্বনাশী ইয়াবা ব্যবসা জমে উঠেছে

    হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সর্বনাশী ইয়াবা ব্যবসা জমে উঠেছে। আনাচে কানাচে হাত বাড়ালেই মিলছে ইয়াবা ট্যাবলেট। আর নেশার টাকা যোগাড়ের জন্য এলাকায় চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।

    মাদক ব্যবসায়ীরা প্রশাসনের নিকট থেকে বাচঁতে শিশু ও নারীদেরকে এসব ব্যবসায় জড়িত করছে।

    অনুসন্ধানে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় এসব মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রি করে যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

    সম্প্রতি কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে আটক করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আইনের ফঁাকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। তাছাড়া বড় বড় মাদক ব্যবসায়ীরা কারাগারে থাকার সুযোগে বর্তমানে এসব ছিচকে মাদক ব্যবসায়ীরা মাথাছড়া দিয়ে উঠেছে।

  • সদর উপজেলার সুলতানশী গ্রামে মামলা করায় গৃহবধূকে পিটিয়ে আহত

    সদর উপজেলার সুলতানশী গ্রামে মামলা করায় গৃহবধূকে পিটিয়ে আহত

    হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে মামলা করায় জহুর চান বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

    আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আতর আলীর স্ত্রী জহুরা খাতুন বাদি হয়ে প্রতিবেশী বেশ কয়েকজনের নামে জানমালের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা করেন। এর পর থেকে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে উঠে।

    গত ২০ ফেব্রুয়ারি দুপুরে উল্লেখিতরা দেশীয় অস্ত্র নিয়ে জহুর চানের বাড়িতে হামলা, ভাংচুর চালায়। বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • দেশ ও জাতির কাছে ৫২ সালের ভাষা শহীদদের আর্তনাদ !

    দেশ ও জাতির কাছে ৫২ সালের ভাষা শহীদদের আর্তনাদ !

    এম এ আজিজঃ একুশে ফেব্রুয়ারিতে আমাদের আত্মত্যাগ ছিল অধিকার আদায়ের জন্য সংগ্রামের উজিজীবনী দিন । একুশে ফেব্রুয়ারির অন্যতম শিক্ষা ছিল অন্যায়ের কাছে মাথা নত না করা । একুশের মানে ছিল কথা বলার স্বাধীনতা । আমাদের আত্মত্যাগ ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমিত ছিল না । এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে ছিল আমাদের স্বাধিকার ও আত্মপরিচয়ের প্রত্যয় ।

    গণতান্ত্রিক অধিকার সহ মার্তৃভাষার মর্যাদার অধিকার আদায় করা ও তা রক্ষা করা । মার্তৃভাষা বাংলাকে রাষ্ট্রের সর্বস্তরে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার প্রেরণা ।

    প্রতিবছর একুশে ফেব্রুয়ারি যেমন আমাদেরকে ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি আমাদেরকে আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করায়। দেশ ও জাতির কাছে একুশের বীর শহীদদের জিজ্ঞাসা স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর সর্বস্তরে বাংলা ভাষা বাস্তবায়ন করে মার্তৃভাষার মর্যাদা রক্ষা করতে রাষ্ট্র কতদূর এগিয়েছে ?

    এই দীর্ঘ সময়ে মার্তৃভাষার বাস্তবায়ন, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা কী করতে পেরেছি?

    সরকারি কাজকর্মে সীমিতভাবে বাংলা চালু থাকলেও ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, গবেষণাসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজি প্রাধান্য পেয়ে আসছে। বাংলায় আইন প্রণীত হলেও উচ্চ আদালতে বাংলা ভাষা এখনো চালু হয়নি । সাধারন মানুষ ও গরীবের জন্য বাংলা শিক্ষার ব্যাবস্হা রেখে বিত্তবানরা ছুটছে দেশ-বিদেশে ইংরেজী শিক্ষার পিছনে ।

    পৃথিবীতে কোন দেশই নিজেদের মার্তৃভাষা পরিহার করে বিদেশী ভাষা গ্রহন করে নাই । শ্রমবাজার দখল করে বৈদেশিক মুদ্রা উপার্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য দ্বিতীয় ভাষায় জ্ঞাণার্জন আমাদেরকে সমৃদ্ধির সোপানে পৌছাতে পারে । এতে কোন সন্দেহ নেই । আমরা এখনো সকলের জন্য সুসম শিক্ষা ব্যাবস্থা প্রনয়ন করতে পারিনি । বাক-স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার নিঃশ্চিত করতে পারিনি । এর দায় কার ?

    অমর একুশের মূল শিক্ষা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই করা ও অন্যায়ের কাছে মাথানত না করার চেতনা৷

    লক্ষ কোটি টাকা ব্যায় করে ফুলে ফুলে আমাদের সমাধীকে আচ্ছাদিত করে দেশ ও জাতি কতটুকু লাভবান হচ্ছে । অধিকার আদায়ে জাতিকে আন্দেলন বিমুখ করার জন্য এর পিছনে কি কোন বানিজ্যিক উদ্দেশ্য ও ষড়যন্ত্র রয়েছে । তা অনুসন্ধান করার সময় এসেছে ।

    যে দেশে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দেশে মাতৃভাষার অবমাননা অত্যন্ত লজ্জাকর । আমরা যদি নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাবি করি, তাহলে সকলের জন্য সুসম শিক্ষা ব্যাবস্থাসহ সরকারি-বেসরকারি দপ্তরসহ সর্বস্তরের বাংলা ভাষা প্রচলনে আমাদের একটি মহাপরিকল্পনা নেওয়া এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে। সেটিই হতে পারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের শ্রেষ্ঠ উপায়।

    লেখকঃ কমিউনিটি লিডার ও সমাজসেবক, লন্ডন । 
  • মাধবপুরে ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মাধবপুরে ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মাধবপুরে  ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃত সফর আলী ( ৩৫) মাধবপুর উপজেলার শ্রীধবপুর গ্রামের আশ্রব আলীর পুত্র৷

    পু্লিশ জানায়,গত ২১ ফেব্রুয়ারি রাত প্রায় ১২ টায় কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার এর নেতৃত্বে পুলিশ দক্ষিণ বেজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করে৷

  • আজমিরীগঞ্জ থানার নতুন ও বিদায়ী ওসিকে  সংবর্ধনা

    আজমিরীগঞ্জ থানার নতুন ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

    কামাল আহমেদ সৌরভঃ আজমিরীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলামের যোগদান উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে৷

    ২২ ফেব্রুয়ারি সন্ধায় নতুন অফিসার ইনচার্জ ও বিদায়ী অফিসার ইনচার্জ এর বিদায় উপলক্ষে এক বিশাল সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শেখ সেলিম অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল হবিগঞ্জ।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান খান উপজেলা নির্বাহি অফিসার আজমিরীগঞ্জ, সীমা রাণী সরকার মহিলা ভাইস চেয়ারম্যান আজমিরীগঞ্জ, ডাঃ লোকমান মিয়া, আঃ কদ্দুস সেন,খালেদ হোসেন চৌধুরী সহ আরো অনেকেই।

    উক্ত অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দেন মোঃ মোশাররফ হোসাইন তরফদার তিনি সকলে সু-স্বস্থ ও দীর্ঘই কামনা করেন।