Category: হবিগঞ্জ

  • আলমপুর শিল্প এলাকায় নির্মানাধীন গুদামে চুরি

    আলমপুর শিল্প এলাকায় নির্মানাধীন গুদামে চুরি

    হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর শিল্প এলাকায় মাছুম ট্রেডার্সের নির্মানাধীন গুদামের সরঞ্জামাদি নিয়ে গেছে চোরের দল।

    চোরেরা ওই স্থান থেকে প্রায় লক্ষাধিক থাকার রড, সিমেন্ট, টিনসহ সরঞ্জামাদি দিয়ে গেছে।

    জানা যায়, ওই ট্রেডার্সের স্বত্তাধিকারী ফয়সল আহমেদ একটি গুদাম নির্মাণ করার জন্য কাজ শুরু করেছেন। কাজের উল্লেখিত মালামাল গুদামের পাশে রাখেন৷

    গত মঙ্গলবার গভীররাতে কে বা কারা এসব মালামাল নিয়ে গেছে বলে জানা যায়। এ ঘটনার পর থেকে চোর আতংক বিরাজ করছে।

  • শহরে মোটর সাইকেল তল্লাশি শুরু

    শহরে মোটর সাইকেল তল্লাশি শুরু

    হবিগঞ্জ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটর সাইকেল তল্লাশী শুরু হয়েছে। শুধু তাই নয় যেগুলো সাইলেন্সার গুলো হেলিকপ্টার বানিয়ে শহরের বিভিন্ন স্থানে দ্রুতগতিতে চালিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধেও অভিযানও শুরু হয়েছে।

    বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সদর থানার একদল পুলিশ চেক পোষ্ট বসিয়ে অভিযান শুরু করেছে। এ সময় ২০টি মোটর সাইকেল আটক করা হয়।

    পুলিশ জানায়, এ অভিযান নির্বাচনের আগ পর্যন্ত চলবে। এক শ্রেণির যুবকরা মোটর সাইকেলের সাইলেন্সার খুলে বেপরোয়া গতিতে চালায়। যে কারণে দুর্ঘটনাসহ জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটছে।

  • লাখাইয়ের ভাদিকারায় সংঘর্ষে আহত ১০

    লাখাইয়ের ভাদিকারায় সংঘর্ষে আহত ১০

    লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

    গতকাল বুধবার দুপুরে ওই গ্রামের এমরান মিয়ার সাথে প্রতিবেশী আজগর মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।

    এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    গুরুতর আহত অবস্থায় এমরান মিয়া, আজাহার মিয়া, রোজিনা, পারভীন, জাহানারা ও আজগর আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • লাখাইয়ে এক সন্তানের জননীকে খুনের অভিযোগ

    লাখাইয়ে এক সন্তানের জননীকে খুনের অভিযোগ

    লাখাইয়ে স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। বুধবার সকালে লাখাই থানা পুলিশ নিহত অঞ্জনা রাণী সূত্রধর (২৮) এর রক্তমাখা লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    জানা যায়, উপজেলার মুড়াকড়ি গ্রামের মৃত হরিচরন বণিকের পুত্র নিতেশ বনিক ৩ বছর আগে বিয়ে করে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের শ্রী হরি সূত্রধরের কন্যা অঞ্জনা রাণী সূত্রধরকে। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। যার নাম নিতেন্দ্র বণিক (১)।

    সম্প্রতি তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। প্রায়ই তার স্বামী কারনে অকারনে তাকে নির্যাতন করতো৷ বিষয়গুলো ফোনে তার ভাই সুজিত সূত্রধরকে জানাতো।

    গত মঙ্গলবার রাতে অঞ্জনাকে স্বামী ও তার পরিবারের লোকজন নির্যাতন করে৷ বিষয়টি সে ফোনে তার ভাইকে জানায়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গভীর রাতে খবর পাওয়া যায় অঞ্জনা মারা গেছে।

    লাখাই থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে। এসআই আব্দুল মন্নান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে ভ পরিবারের অন্যান্য লোক আত্মগোপন করে তবে সকালেই পুলিশ অভিযান চালিয়ে নিতেশ বণিককে আটক করেছে।

    লাখাই থানার ওসি (তদন্ত) জানান, কেউ এখনো মামলা করেনি। আটক স্বামী নিতেশকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও নিশ্চিত হওয়া যাবে। মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

  • মাধবপুরে মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    মাধবপুরে মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাধবপুরের নবাগত ইউএনও ফাতেমা-তুজ জোহরা।

    সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন আহমেদ ” বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ

    মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং আধাঐর ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান
    মোঃ ফারুক পাঠান । আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।

    সভায় একুশে ফেব্রুয়ারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

  • হবিগঞ্জের ২ বেকারিকে জরিমানা

    হবিগঞ্জের ২ বেকারিকে জরিমানা

    রাহিম আহমেদ :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা এর নেতৃত্বে সদর উপজেলার এলাকায় কামড়াপুর ও বহুলা এলাকায় বিস্কুট বেকারিতে অভিযান পরিচালিত হয়।

    অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও অনুমোদন বিহীন রং ব্যবহার এর কারনে কামড়াপুর এলাকার বিসমিল্লাহ বেকারি কে ৩৫০০০ টাকা ও বহুলা এলাকার সততা বেকরিকে ২০০০০ টাকা জরিমানা করা হয়। এই দুই টি প্রতিষ্ঠানকে মোট ৫৫০০০/- টাকা জরিমানা করা হয়।

    অভিযানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক জনাব দেওয়ান মিয়া ও হবিগঞ্জ জেলা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।

    প্রতিষ্ঠান দুটিকে ১৫ দিন সময় দেয়া হয়েছে সংশোধনের জন্য অন্যথয় তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।

    দেবানন্দ সিনহা বলেন, “জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।”

  • নিলাদ্রী শেখর টিটুর মায়ের মৃত্যুতে এমপি আবু জাহির এর শোক

    নিলাদ্রী শেখর টিটুর মায়ের মৃত্যুতে এমপি আবু জাহির এর শোক

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু’র মাতা দিপ্তী রাণী পুরকায়স্থ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি দিপ্তী রাণী পুরকায়স্থ’র আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।