Category: হবিগঞ্জ

  • শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক শ্রমিক

    শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছে এক শ্রমিক

    হবিগঞ্জ জেলা পরিষদের ভবনের গেইটের কাজ করতে ৩৩ কেভি লাইনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন জুয়েল শেখ নামের এক শ্রমিক।

    গুরুতর আহত অবস্থায় তাকে গতকাল মঙ্গলবার দুপুরে দমকল বাহিনী উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

    গতকাল ওই সময় জুয়েল শেখ অন্যান্য শ্রমিকের সাথে জেলা পরিষদ ভবনের গেইটে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন।

    তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হামিদপুর গ্রামের মওলা বক্সের পুত্র।

  • সাতছড়িতে এবার অস্ত্রের সন্ধানে নেমেছে বিজিবি

    সাতছড়িতে এবার অস্ত্রের সন্ধানে নেমেছে বিজিবি

    হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

    মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

    আজ রাত সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযানে কি পরিমান অস্ত্র উদ্ধার হয়েছে, সে সম্পর্কে বিজিবির পক্ষ থেকে এখনই কিছু জানানো হয়নি। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে বিজিবির এক কর্মকর্তা যুগান্তরকে জানান।

    ২০১৪ সালের ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান করে র‌্যাব। সবশেষ ২০১৯ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়।

  • বা‌নিয়াচংয়ের জ‌মিয়ত নেতা ফরিদ উল্লাহ ই‌ন্তেকালে কেন্দ্রীয় জমিয়তের শোক

    বা‌নিয়াচংয়ের জ‌মিয়ত নেতা ফরিদ উল্লাহ ই‌ন্তেকালে কেন্দ্রীয় জমিয়তের শোক

    ‌দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জ-বানিয়াচং এর আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলার সহসভাপতি, ফেদায়ে মাদানী, আলহাজ্ব ফরিদ উল্লাহ (রাহিমাহুল্লাহু তাআলা) অদ্য মঙ্গলবার ২ মার্চ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মরহুমের ইনতেকালে কেন্দ্রীয় জমিয়ত নেতৃৃবৃৃন্দ গভীর শোক প্রকাশ করেছে।

    আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন। সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    জমিয়ত নেতৃবৃন্দ রব্বে করীমের দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করেন যেন, আল্লাহ ফরিদউল্লাহ ভাইর সমস্ত গোনাহ ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।

  • হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

    হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

    একের পর এক প্রশংসা মূলক কাজ করে বেশ আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
    এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৫ তলা বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেইন এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

    মঙ্গলবার (২ মার্চ) এই ভবনের কাজের উদ্বোধন ঘোষণা ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারা।

    এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ উদ্দীন চৌধুরী, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপপরিচালক স্থানীয় সরকার) তওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাবিবুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা প্রমুখ।

  • চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০০০০ টাকা জরিমানা

    চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০০০০ টাকা জরিমানা

    আজ  মঙ্গলবার (২মার্চ) চুনারুঘাট উপজেলার ০২নং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোঃ কামাল মিয়া (২৭) নামে এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

    চুনারুঘাটভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

    সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিলটন চন্দ্র পাল জানান, এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • মাধবপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

    মাধবপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

    হামিদুর রহমান: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের জয়নগর সীমান্ত শূন্য রেখা থেকে মঙ্গলবার দুপুরে সিরাজ আলী (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জয়নগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ।

    নিহতের ভাই শাহেদ আলীর অভিযোগ, স্ত্রীর পরকীয়া জের ধরে সিরাজ আলীকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই গ্রামের বাবুল মিয়া নামে একজনকে আটক করে।

    নিহতের ভাই শাহেদ আলীর বলেন, সোমবার সন্ধ্যায় সিরাজ আলীকে তাদের প্রতিবেশী বাবুল মিয়া ঘর থেকে ডেকে বের করে নেয়। মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশ ১৯৯১/৩৫এস পিলারের জয়নগর শূন্য রেখায় সিরাজ আলীর মরদেহ একটি গাছে ঝুলে থাকতে দেখে বিএসএফ ও স্থানীয় কৃষকরা।

    পরে পুলিশ, বিজিবি ও বিএসএফ এর সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

    মাধবপুর থানার কাসিমনগর ফাঁড়ির এস আই দেবাশীষ তালুকদার জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

  • হবিগঞ্জে জাতীয় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    হবিগঞ্জে জাতীয় দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    হবিগঞ্জে জাতীয় দৈনিক সময়ের আলোর দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করেন জেলা প্রতিনিধি কামরুল হাসান।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।

    ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, আজ থেকে দুই বছর আগে সময়ের আলো জন্ম হয়েছিল। এই দুই বছরে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে বলে আমি বিশ্বাস করি, যার প্রমাণ দুই বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণ বয়ে আনুক সময়ের আলো, এই প্রত্যাশায় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সেক্রেটারী তোফাজ্জল সোহেল ও কবি অপু চৌধুরী,হবিগঞ্জ নিউজের সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক ফয়সল চৌধুরী, আজহারুল ইসলাম মুরাদ, মোঃ সহিবুর রহমান, জুয়েল চৌধুরী, রুবেল তালুকদার, সাইফুল ইসলাম তারেক, এইচ এম হেলিম, এম শাহ আলম, আসিকুল ইসলামসহ আরো অনেকেই।