Category: হবিগঞ্জ

  • গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেফতার

    কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ গ্রাম ও পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গত বুধবার (৩ মার্চ) দুপুরে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব ষ্টেশনে থামলে ওরা সস্ত্রীক ট্রেন থেকে নেমে প্লাটফর্ম দিয়ে যাবার সময় তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামের খোকন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন নলগড়িয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে সাদ্দাম।

    আটককৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

    ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদাউস আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১নং প্লাটফরম থেকে উল্লেখিতদের আটক করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে রেলত্তয়ে থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে।

  • আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুর্শেদ আলম এর আইনের অপব্যবহার

    আজমিরীগঞ্জ শিবপাশা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মুর্শেদ আলম এর আইনের অপব্যবহার

    কামাল আহমেদ সৌরভঃ শিবপাশা থেকে আজমিরীগঞ্জ যাওয়ার পথে পুলিশের হেনস্তার শিকার হন একজন ডাক্তার। জরুরি রোগী দেখার জন্য যাওয়ার সময় এমন হেনস্তার শিকার হন ডাঃ মোঃ তোফাজ্জল হোসাইন।

    গতকাল রাতে রোগী দেখার জন্য যাওয়ার রাস্তায় একটা বিষয় নিয়ে শিবপাশার পুলিশ ফাড়িঁ ইনচার্জ মুর্শেদ আলমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইনচার্জ ডাঃ তোফাজ্জুল হোসাইন ও তার ড্রাইবার মোঃ মুহিতের উপর প্রশাসনিক অপব্যবহার করে।

    এ ঘটনা শোনার পর শিবপাশার শত শত মানুষ একত্রিত হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে সাবেক চেয়ারম্যান তফসির মিয়া জনগনের পক্ষে সর্বোচ্চ ভুমিকা রাখেন।

    এই ঘটনার খবর পেয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, ডিবির ওসি মোঃ আলামিন, আজমিরিগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম, বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত সরকার, আজমিরিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ হানিফ আহমেদ, আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শরিফ চৌধুরী ঘটনার পর শিবপাশায় গিয়ে বিক্ষুব্ধ জনগন ও সিএনজি শ্রমিকদেরকে শান্ত করেন৷ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷

    পরে সবাই কে উদ্দেশ্য করে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান জনাব তফসির মিয়া, বর্তমান চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, ডাঃ তোফাজ্জুল হোসাইন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

    সর্বশেষ বক্তব্য রাখেন বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম। তিনি শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ আলমকে দূষি সাব্যস্ত করেন। এবং এর উপযুক্ত বিচার করবেন বলে আশ্বাস দেন। পরে উপস্তিত প্রশাসনের সকল লোক ডাঃ তোফাজ্জুল হোসেনে বাড়িতে যান।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন বানিয়াচংয়ের সোয়াম ফরেস্ট লক্ষীবাওরে অনুষ্টিত হবে

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন বানিয়াচংয়ের সোয়াম ফরেস্ট লক্ষীবাওরে অনুষ্টিত হবে

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন বানিয়াচংয়ের সোয়াম ফরেস্ট লক্ষীবাওরে অনুষ্টিত হবে

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন ঢাকা ম্যারাথন-২০২১ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী সোয়াম ফরেস্ট (জলাবন) লক্ষীবাওরে অনুষ্টিত হবে।

    বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত¡াবধানে সারা বাংলাদেশে অনুষ্টিত ম্যারাথনের স্থানীয় আয়োজক বানিয়াচং উপজেলা প্রশাসন।

    বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে এই ম্যারাথনে প্রশাসনের লোক, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ সহ সহ একাধিক অংশগ্রহনকারী নিয়ে ম্যারাথন অনুষ্টিত হবে।

    অংশগ্রহনকারীদের মধ্য থেকে নারী-পুরুষ দুই ভাগে তিনজন করে ৬জন কে পুরস্কার প্রদান করা হবে।

    বানিয়াচং উপজেলার হাওরের মধ্য দিয়ে প্রবাহিত শাখা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত বিখ্যাত জলাবনটি সারাদেশের মানুষের নিকট এখনও অজানা রয়েছে।

    স্থানীয় অংশগ্রহনকারীদের মতামতের ভিত্তিতে জলাবনটিকে সারাদেশের মানুষের নিকট পরিচিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জলাবনের ভিতরে ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

    ৫ কিলোমিটার দীর্ঘ জলাবনের শুরু থেকে শেষ পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন অনুষ্টিত হবে।

    এ উপলক্ষ্যে ৩মার্চ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
    বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, কৃষি অফিসার এনামূল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, পল্লীবিদ্যুৎ ম্যানেজার মামুন মোল্লা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মাদ্রসা সুপার মোবািশ্বির আহমদ, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সেক্রেটারী আঙ্গুর মিয়া, শিক্ষক আবু তাহের, সাধনা সূত্রধর, জবা রানী পাল প্রমূখ।

  • শায়েস্তাগঞ্জে জালিয়াতির মাধ্যমে মহিলার কাছে জায়গা বিক্রি

    শায়েস্তাগঞ্জে জালিয়াতির মাধ্যমে মহিলার কাছে জায়গা বিক্রি

    শায়েস্তাগঞ্জে জাল-জালিয়াতির মাধ্যমে এক মহিলার কাছে জায়গা বিক্রি করেছে একটি প্রতারক চক্র। শুধু তাই নয় ওই মহিলাকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় নিরুপায় হয়ে ওই চক্রের বিরুদ্ধে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছে মহিলা।

    বিচারক মামলা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দিতে আগামী ২৯ এপ্রিলের ভেতরে হবিগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দেন। যার মামলা নং-সিআর ৩৬/২১।

    মামলায় আসামিরা হলেন, একই এলাকার ও দাউদনগর বাজারের নুর ম্যানসনের স্বত্তাধিকারী মৃত হাজি আব্দুন নুরের পুত্র জুনায়েদ আহমেদ (৩৫), আব্দুল জলিল (৫৪) সহ আরও ৪ জন।

    জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত রেজাউল কবিরের কন্যা নিছপা আক্তারের কাছে কিছু জায়গা উল্লেখিত প্রতারক চক্ররা ভূয়া মাঠ পরচা, নামজারী সৃষ্টি করে ১৪৫৫/১৫ নম্বর জাল দলিলের মাধ্যমে বাদির কাছে বিক্রি করে টাকা নিয়ে যায় ওই প্রতারক চক্রটি।

    ঘটনাটি জানাজানি এলাকায় আলোচনা সমালোচনা চলে। এরকম তারা আরও প্রতারণার মাধ্যমে বিভিন্ন স্থানে জায়গা বিক্রি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

  • আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

    আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

    হবিগঞ্জে মরহুম আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ শেষ হয়েছে। গত মঙ্গলবার আধুনিক স্টেডিয়ামে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ২২ দিনব্যাপি এ আয়োজনের সমাপ্ত হল।

    পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু। এ সময় আব্দুল মোতালিব মমরাজ, বিভৎসু চক্রবর্তী বিভু, মকসুদুর রহমান উজ্জলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    গত ১০ ফেব্রুয়ারি মরহুম আমিনুর রশিদ এমরান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। পঞ্চাশ ওভারের খেলায় তিনটি গ্রুপে দশটি দল অংশ নিয়েছে। প্রতিটি গ্রুপেই একটি করে চ্যাম্পিয়ন এবং একটি করে দল রানার্সআপ হয়।

    সমাপনী দিনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ বদরুল আলমসহ অতিথিবৃন্দ। এ সময় অন্যান্য খেলোয়াড়দের হাতেও পুরস্কার তুলে দিয়েছেন তাঁরা।

    টুর্নামেন্টের আয়োজন করেছে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমী ও সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা।

  • ৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপনে বানিয়াচংয়ে প্রস্তুতি সভা

    ৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপনে বানিয়াচংয়ে প্রস্তুতি সভা

    দি‌লোয়ার হোসাইনঃ ৭ মার্চ জাতীয় দিবস ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপনের জন্য বানিয়াচংয়ে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

    ৩ মার্চ বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীল মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, কৃষি অফিসার এনামূল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা, পল্লীবিদ্যুৎ ম্যানেজার মামুন মোল্লা, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক জীবন আহমেদ লিটন, ফরহাদ হোসেন সুমন, এডঃ আসাদুজ্জামান তুহিন, মাদ্রাসা সুপার মোবাশ্শির আহমদ, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সেক্রেটারী আঙ্গুর মিয়া, শিক্ষক আবু তাহের, সাধনা সূত্রধর, জবা রানী পাল প্রমূখ।

    দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যভাবে উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন ও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

  • আগামী ১২ ও ১৩ মার্চ ফান্দাউকের সভা

    আগামী ১২ ও ১৩ মার্চ ফান্দাউকের সভা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক খেলার মাঠ প্রাঙ্গনে আগামী ১২ ও ১৩ মার্চ (২৭ ও ২৮ ফাল্গুন) শুক্রবার ও শনিবার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী (রহঃ) ও আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম (রহঃ) দ্বয়ের ইছালে ছওয়াব উপলক্ষে ০২ দিন ব্যাপী বাৎসরিক ফান্দাউকের (মাহফিল) সভা অনুষ্ঠিত হবে।

    এদিকে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারের ফাল্গুন মাসের শেষ শুক্রবার ও শনিবার বাৎসরিক ফান্দাউক (মাহফিল) সভায় সারা দেশের বিভিন্ন জেলা হতে লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দর অংশগ্রহণ করে থাকে সমাবেশ অংশগ্রহণ করে থাকেন।

    কিন্তু তরফ রাজ্যের ভিতরে ফান্দাউক (মাহফিল) সভা লোক সমাগম অতিরিক্ত। উক্ত ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ইছালে ছওয়াব সভায় তা’লীম- তার বিয়াত প্রদান করবেন ফান্দাউক দরবার শরীফের গদ্দীনশীন পীর মুফতী সৈয়দ ছালেহ আহমেদ মামুন আল হোসাইন।

    এবার মহামারী করোনা পরিস্থিতির কারণে মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি মেনে চলতে হবে আশেকান ভক্তবৃন্দ।

    এদিকে ফান্দাউক প্রবীন মুরুব্বীদের সূত্রে জানা যায়, সিলেট এবং তরফ রাজ্য বিজয়ী হযরত সৈয়দ নাছিরউদ্দিন সিপাহ সালার (রঃ) ১৩০৩ খ্রিঃ সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় লাভ করেন ১৩০৪ খ্রিঃ ।

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসন কর্তা নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহ সালার (রঃ) এর অধঃস্তন বংশধর হযরত সৈয়দ আফতাব উদ্দিন (রঃ) নকশেবন্দী মোজাদ্দেদী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী নাসিরপুর সাহেব বাড়ি হতে একই উপজেলার ফান্দাউকে স্বপরিবার নিয়ে বসতি স্থাপন করেন।

    প্রাচীন ইতিহাসে তথ্য পাওয়া যায়, হযরত সৈয়দ আফতাব উদ্দিন (রঃ) সহ পরিবারের সকলের সমাধি হয়েছে ফান্দাউক মাজার শরীফ। তাদের মাজারে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে শত শত আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসেন।

    হযরত সৈয়দ আফতাব উদ্দিনের (রঃ) তিন পুত্র। তার হলেন হযরত সৈয়দ আঃ বাতিন (রঃ), হযরত আলহাজ্ব সৈয়দ আঃ সাত্তার (রঃ), হযরত সৈয়দ নূর উদ্দিন (রঃ)।