Category: হবিগঞ্জ

  • বঙ্গবন্ধু দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন – বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

    বঙ্গবন্ধু দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন – বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

    মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধনী অনুষ্টানে জনাব ফাতেমা তুজ জোহরা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মাধবপুর চুনারুঘাট -৪ আসনের সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।

    প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।

    শনিবার (৬ মার্চ) সকাল ১১ ঘটিকার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি আরও বলেন “বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত হতো না। যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সে শত বছর না, সে সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবো।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, মাধবপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সুকুমাল রায় , খায়রুল হোসাইন মনু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান আকাশ আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম জহির সহ প্রমুখ ।

    সভাপতির মাধবপুর ইউএনও জনাব ফাতেমা তুজ জোহরা হবিগঞ্জ নিউজ মাধবপুর সংবাদ দাতাকে বলেন, ম্যারাথনে অংশ নিয়ে আমি সহ সবাই খুব মজা পেয়েছেন। সঙ্গে সাংসদ ছিলেন। শুরুর দিন খুব আনন্দঘন ছিল আশা করি অনুষ্ঠান যতদিন চলমান থাকবে প্রত্যেক দিন সুন্দর ভাবে অনুষ্ঠান উদযাপন হবে এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি ।

  • আজ দায়িত্ব গ্রহণ করবেন নতুন ডিসি ইশরাত জাহান

    আজ দায়িত্ব গ্রহণ করবেন নতুন ডিসি ইশরাত জাহান

    নতুন জেলা প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জে আসছেন। জেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    শুক্রবার তিনি হবিগঞ্জ আসলেও আজ শনিবার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহনের কথা রয়েছে।

    এর পুর্বে ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি যশোর সদরের বাসিন্দা।

  • শহরে দেখা দিয়েছে তীব্র পানির সংকট

    শহরে দেখা দিয়েছে তীব্র পানির সংকট

    শহরের বিভিন্ন এলাকায় ফাল্গুন মাসের মাঝামাঝি সময়েই পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের অধিকাংশ এলাকাতেই মোটর ও টিউবওয়েলের পানি উঠছে না। অনেকেই পুকুর কিংবা পার্শ্ববর্তী কোনো ডিপ টিউবওয়েল থেকে পানি এনে ব্যবহার করছেন। এতে করে শহরবাসী ভোগান্তিতে পড়েছেন।

    এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সরবরাহকৃত পানির গতিবেগ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টাও বালতি, ড্রাম দিয়ে রেখেও পানি পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই অভিযোগ করেছেন পৌরসভার সাপ্লাইয়ের লাইনে ময়লা জমাসহ অবৈধ মোটর লাইন সংযোগ থাকায় এরকম হচ্ছে।

    শায়েস্তানগর এলাকার বাসিন্দা শাওন খান জানান, মোটর দিয়ে পানি না উঠায় গতকাল গোসল করতে তার সমস্যা হয়। তার বাড়ির একমাত্র টিউবওয়েলটিও নষ্ট হয়ে গিয়েছিল। পরে টিউবওয়েল ঠিক করার পরও পানি ঠিকমতো পাওয়া যায়নি।

    তবে অনেকেই মনে করছেন চৈত্র ও ফাল্গুন মাসে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট দেখা দেয়। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামি দুই দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই এ সংকট কেটে যাবে।

    শহরবাসীর দাবি বর্তমান পৌর মেয়র এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদি অবৈধ মোটরগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হতো তবে সমস্যা কিছুটা কম হতো। আগামী রমজান মাসেও যদি এমন হয় তবে শহরবাসীর ভোগান্তি আরও বেড়ে যাবে।

  • দুবাই থেকে দেশে আসার সময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

    দুবাই থেকে দেশে আসার সময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

    দুবাই থেকে দেশে আসার সময় আন্তঃজেলা চোর চক্রের সদস্য তাহমিনা আক্তার (২৫) কে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ।

    এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। সে সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা।

    ডিবি পুলিশের এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানি বিমানবন্দরে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালায়।

    এ সময় তাহমিনা দুবাই থেকে এসে ওসমানি বিমানবন্দরে বের হওয়ার সাথে সাথেই তাকে আটক করা হয়। তখন তার লাগেজ থেকে স্বর্ণালংকার, বিদেশী পণ্য জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

  • মাধবপুরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে যুবকের মৃত্যু

    মাধবপুরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে যুবকের মৃত্যু

    মাধবপুর উপজেলার খাটুরা পূর্ববিরোধের জের ধরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে মোহাম্মদ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৫মার্চ) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এর আগে ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী সাথে তার খালাতো ভাই বাহার উদ্দিনের সাথে পূর্ববিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

    এতে বাহার উদ্দিনের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে আরেকবার ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার এসআই উৎসব কর্মকার ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।

    নিহত মোহাম্মদ আলী উপজেলার নোয়াপাড়া (খাটুরা) গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে। নিহতের ছেলে সামছুল আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাবাকে কুড়াল দিয়ে বাহার উদ্দিন কুপিয়ে আহত করে। পরে থানায় গিয়ে আহতের বিষয়টি ধামাচাপা দিতে চাইলে পুলিশ তাকে ২২ ফেব্রুয়ারি আটক করে এবং আঘাতে ব্যবহৃত কুড়ালটি জব্দ করে।

    মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে। আটক ব্যক্তি কারাগারে আছে।

  • সকলের দোয়া ও সহযোগিতায় পবিত্র দায়িত্ব পালন করতে চাই – মেয়র সেলিম

    সকলের দোয়া ও সহযোগিতায় পবিত্র দায়িত্ব পালন করতে চাই – মেয়র সেলিম

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে পৌরসভার প্রায় সবক’টি পৌরসভায় মিলদা ও দোয়া মাহফিল হয়েছে। আতাউর রহমান সেলিম চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় মহান আল্লাহ রাব্বুল আল আমিনের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন।

    এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় পৌরবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন মানুষের কাজের জন্য। আপনাদের কাজ করাই আমার দায়িত্ব ও কর্তব্য। সকলের দোয়া ও সহযোগিতা সাথে নিয়ে পবিত্র দায়িত্ব পালন করতে চাই।

    একইদিন পবিত্র জুম্মার পর নব নির্বাচিত এই মেয়রের উদ্যোগে শহরের প্রায় প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়া করা হয়। পরে উপস্থিত মুসল্লীয়ানের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

    এদিকে, হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন মন্দিরে নির্বাচিত মেয়রের পক্ষ থেকে প্রার্থনার আয়োজন করা হয়।

    Ataour-Rahman-Selim

    সাংবেক সংসদ সদস্য অ্যাডভোকে চৌধুী আব্দুল হাই ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। তাঁদের বাসভবনে উপস্থিত হয়ে মেয়র এ শুভেচ্ছা জানান।

  • বিদায় নিলেন মানবিক ও একজন দক্ষ জেলা প্রশাসক

    বিদায় নিলেন মানবিক ও একজন দক্ষ জেলা প্রশাসক

    শীতার্ত মানুষের কম্বল বিতরণ, করোনায় কর্মহীন নিন্ম আয় হতদরিদ্রের খাদ্য সামগ্রী নিজ গাড়ীতে নিয়ে বেড়িয়েছেন। শীতার্ত কিংবা ক্ষুধার্ত মানুষের যেখানে খবর পেয়েছেন সেখানে ছুটে গেছেন। নিজ হাতে তুলে দিয়েছেন খাদ্য সামাগ্রী, গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণ কম্বল। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে নিজেও হয়েছেন আক্রান্ত। অদম্য পরিশ্রমী, প্রচার বিমুখ, শিক্ষানুরাগী, সৎ সাহসী ও দক্ষ একজন জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ কামরুল হাসান।

    হবিগঞ্জে যোগদানের পর তিনি উপলব্দি করেন শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে এ জনপদ। জেলা শহরে মাত্র দুটি সরকারী বিদ্যালয়ের উপর সকলের চাপ। এ দুটি স্কুলে প্রতি বছর ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তির জন্য হাজার হাজার তদবির আসে। মন্ত্রী, উচ্চ পদস্থ আমলা, গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তি কেউ বাদ যান না। এসব তদবির রক্ষা করা সম্ভব হয় না। এতে হিমশিম খেতে হয়। অনেকের বিরাগ ভাজন হতে হয়। এসব চিন্তা করে বিকল্প পথ খুঁজেন জেলা প্রশাসক।

    তিনি বিয়াম ল্যাবরেটরী স্কুলটি হাই স্কুলে উন্নত করার উদ্যোগ গ্রহন করেন। কোন সরকারী বরাদ্দ নেই অথচ আত্মবিশ্বাস ও মনোবলকে পুঁজি করে নেমে পড়েন। বিভিন্ন দানশীল ব্যক্তির সাহায্য ও কাবিখা প্রকল্পের সামান্য টাকা দিয়ে প্রথমে বিয়াম স্কুলের সীমানা দেয়াল নির্মান করেন। এর পর ৫ তলা ভবনের নির্মান কাজ শুরু করেন। এ কাজের পালিং শেষে বেইজ নির্মান কাজ চলছে। এ কাজের জন্য মনে অনেক কষ্ট নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক।

    কোন এক প্রবাসী বিয়াম স্কুলের জন্য আর্থিক সাহায্য করতে চেয়েছিলেন। তাকে নিরুৎসাহী করেছেন স্থানীয় বিশেষ মহল। জেলা প্রশাসকের উদ্দোগে গত দু বছরে বিয়াম স্কুলের অনেক উন্নয়ন হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ক্লাস রুম, অনলাইন রেকর্ডিং ক্লাসরুম, বাংলা ভার্সন চালু হয়েছে এ স্কুলে।

    এদিকে হবিগঞ্জে প্রথম কিন্ডার গার্টেন দি রোজেস স্কুলটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছিল। এর হাত থেকে রক্ষার জন্য তিনি স্কুলটি কে হাই স্কুলে উন্নিত করে জেলা কালেক্টরেট স্কুল নামকরণ করেন। ঐ স্কুলে ৪টি শ্রেণী কক্ষের সেমি পাকা একটি ভবন নির্মান কাজ চলছে। স্কুলটিতে বর্তমানে প্রান ফিরে পেয়েছে।

    হবিগঞ্জে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মানের দাবি দীর্ঘ দিনের। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী জেলা প্রসাশক ভাষার মাসে কালেক্টরেট ভবন এলাকায় শহীদ মিনার নির্মান করে ২১ ফেব্রুয়ারী শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এর জন্য এল আর ফান্ড ও কর্মকর্তাদের একদিনের বেতন ঢেলে দেন।

    ১৯৫৪ সালে প্রতিষ্টিত পৌর সাধারণ পাঠাগারটি দীর্ঘদিন যাবৎ অরক্ষিত অবস্থায় পড়েছিল। জেলা প্রশাসকের চেষ্টায় এটি সংস্কার ও মেরামত করে পাঠক সেবার উপযোগী করা হয়েছে।

    এদিকে কোর্ট মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইসহ সম্প্রসারণ কাজ করা হয়েছে। তাঁর প্রচেষ্টায় জেলা কলেক্টরেট ভবন, সার্কিট হাউস ও জেলা প্রশাসকের বাস ভবনে নান্দনিক গেইট নির্মান করা হয়েছে। কোন সরকারী বরাদ্দ ছাড়া শুধু ব্যক্তি উদ্দোগে প্রায় দু কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহন করে জেলা প্রশাসক যে নজির সৃষ্টি করে গেছেন তাঁর জন্য তিনি জেলা বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

    কেন্দীয় শহীদ মিনারে যতদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, বিয়াম কিংবা রোজেস স্কুলে যতদিন ছাত্রছাত্রীর কোলাহল থাকবে ততদিন হৃদয়ের মনি কোটায় থাকবেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামরুল হাসান। তাঁকে কুমিল্লায় জেলা প্রাশাসক হিসেবে বদলী করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে তিনি শেষ কর্মদিবস ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন। কর্মকর্তা, কর্মচারী, গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হয়েছেন। বিদায়ী জেলা প্রশাসকের অসমাপ্ত কাজ পরবর্তী জেলা প্রশাসক এসে সমাপ্ত করবেন এটাই সকলের প্রত্যাশা।