Category: হবিগঞ্জ

  • মাধবপুরে মাদ্রাসা ও এতিমদের মাঝে কোরআন বিতরণ

    মাধবপুরে মাদ্রাসা ও এতিমদের মাঝে কোরআন বিতরণ

    মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা ১০নং ছাতিয়াইন ইউনিয়ন অবস্থিত একটি সামাজিক নব-জোয়ার তরুণ সংগঠন। এটি শিক্ষিত বেকারদের ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ।

    মাধবপুর উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের ৫নং ওয়ার্ড শিমুলঘর গ্রামের ৫৫ বিশিষ্ট সদস্য গঠনে শিক্ষিত বেকার তরুণ-যুবক প্রবাসী এই সংগঠন গড়ে তুলেছেন।

    এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের রাস্তা সংস্কার, মেরামত, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনা মূল্যে পড়ানো, কম্বল বিতরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।

    নব-জোয়ার তরুণ সংগঠন এর পক্ষ থেকে শিমূলঘর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় ১৭০ ফিট কার্পেট ও এতিমদের মাঝে ৮ জিল পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (০৫ ফেব্রয়ারি) সংঘঠনের সদস্য মোঃ কায়সার খাঁনের মায়ের সুস্থতা কামনায় দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা এবং এলাকার সম্মানিত ব্যাক্তিদের উপস্থিতিতে এসব উপহার মাদ্রাসার ইমাম সাহেবের হাতে এসব হস্তান্তর করা হয় ।

    সংঘঠনের সাধারণ সম্পাদক মোঃ নূর আফছার চৌধুরীর সঞ্চালনায় মোঃ শহীদ ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল হোসেন মনু।

    সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল হোসেন মনু বলেন, “এই কাজ অতি প্রসংশনীয় ও সম্মানের কাজ। যারা এই উদ্যোগ নিয়েছে তোমাদের পাশে আমি আছি এবং সব সময় থাকবো। এমন কাজ যেন সবসময়ই চলমান থাকে সেজন্য এই সংগঠনের প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো।”

    এসময় উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা যুবলীগ নেতা মোঃ আবু ছালেক, মোঃ বায়জিদ মিয়া, মাহমুদ খা সোহাগ, শেখ ফরহাদ, ইয়াসিন খাঁন সবুজ, মোঃ জাকির মিয়া, উপস্থিত ছিলেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুকলেছুর রহমান সহ উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় জনপ্রতিনিধিগন।

    এবং ভিডিও কনফারেন্সেনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন অত্র সংঘঠনের যুগ্ম সাধারন সম্পাদক প্রবাসী মোঃ কিবরিয়া রনি ।

    উল্লেখ্য নব-জোয়ার তরুণ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আজকের কার্যক্রমই এই সংগঠনের ৯ম সফল কোন কার্যক্রম। তাই সংগঠনের সকল সদস্যদের মুখে ছিলো আলাদা স্বপ্ন এবং আনন্দ। ৯ম বারের মতো সফল ভাবে কাজটি শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান সংঘঠনের সকল সদস্য বৃন্দ ।

  • মাধবপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

    মাধবপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

    হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সুরজ্জিত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাজিবাজার গ্যাসফিন্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত সুরজ্জিত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাস দাসের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, পিকাআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় অপর একটি ট্রাক পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

  • নব নির্বাচিত মেয়র সেলিমের সাথে আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

    নব নির্বাচিত মেয়র সেলিমের সাথে আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবারা তাঁরা আইনজীবী সমিতির সভাপতি’র কার্যালয়ের সামনে এ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌরসভার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করবেন বলেও জানিয়েছেন।

    শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক সামছুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সদস্য মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, ফজলে আলী, হুমায়ুন কবীর সৈকত, সুলতান মাহমুদসহ জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ক্যাপশন নিউজ

    রোটারিয়ান অ্যাডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।

    ক্যাপশন নিউজ

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় যুবলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • মাদক সম্রাট সৈয়দ আলী কারাগার

    মাদক সম্রাট সৈয়দ আলী কারাগার

    হবিগঞ্জ থেকে র‌্যাবের হাতে আটক মাদক সম্রাট সৈয়দ আলী (৪৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে সদর থানা পুলিশ তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবে বলে জানা গেছে।

    সে শহরতলীর বহুলা বাগান বাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র। গত মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করে।

    এ সময় তার কাছ থেকে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার টাকা উদ্ধার করে।

    এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গত বুধবার বিকেলে সদর থানায় সোপর্দ করে।

    তবে পুলিশ জানিয়েছে প্রতিবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হয়ে কৌশলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এ বার তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হচ্ছে।

    http://www.habiganjnews24.com/%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

  • হবিগঞ্জে কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে মৃত্যু

    হবিগঞ্জে কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে মৃত্যু

    হবিগঞ্জে নুর মিয়া (৫০) নামের এক ব্যক্তি কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মৃত নুর মিয়া সদর উপজেলার বামকান্দি গ্রামের বিবাই মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া শেষে পান খেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ দরজার সামনে মাথা ঘুরে পড়ে যান।

    পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি কাঁচা সুপারি দিয়ে পান খাওয়ায় গলায় বান লেগে তিনি মারা যান।

    কিন্তু ডাক্তার বলছেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”

  • নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    মুহাম্মদ শওকত আলীঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে লন্ডন প্রবাসী মায়াজ উল্লার ভাড়াটিয়ার বাসায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ বাসা ভস্মিভূতসহ আসবাবপত্র, স্বর্নালংকার, নগদ টাকা, হাঁস, মোরগ পুড়ে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা।

    এলাকাবাসী সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার রান্ধুবাপুর গ্রামের কৃতিশ বৈদ্যর পুত্র শ্রীকান্ত বৈদ্য (৩৪) বিগত প্রায় ১০/১২ বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী মায়াজ উল্লার বান্দের বাজারস্থ্য বাসায় ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। পেশায় তিনি সেলুন ব্যবসায়ী। বান্দের বাজারেই তার ব্যবসা প্রতিষ্টান। অগ্নিকান্ডের সময় তার স্ত্রী সন্তান বাসায় ছিলনা। সেও ছিল দোকানে।

    বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাত টার সময় বান্দের বাজারের লোকজন ওই বাসায় আগুন দেখতে পান। সাথে সাথে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্ত যত সময় যায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। অবশেষে এলাকাসীর প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    কিন্ত ঘরসহ কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে ছুটে আসেন। তারাও আগুন নিভানোর কাজে অংশ নেন।

    ক্ষতিগ্রস্ত শ্রীকান্ত বৈদ্য জানান, তার বিদেশ যাওয়ার তীল তীল করে জমানো তিন লক্ষ টাকা, স্বর্নালংকারসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই রইলোনা। তিনি নিঃস্ব হয়ে গেলেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

    ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আগুনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

    নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক সক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

  • পইল গ্রামে সুদের টাকার জন্য আত্নহত্যা

    পইল গ্রামে সুদের টাকার জন্য আত্নহত্যা

    হবিগঞ্জ সদর উপজেলার লামা পইলে সুদের টাকার জ্বালায় স্ত্রী আত্মহত্যার একমাসের মাথায় দিপন দাস নামের এক স্বামী বিষপানে আত্মহত্যা করেছে।

    এ ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    আজ ৪ই মার্চ  বৃহস্পতিবার সকাল ৯টায় ওই গ্রামের রমা কান্ত দাশের পুত্র দিপন দাশ (২৫) বিষপান করে বাড়িতে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তার পরিবার সূত্রে জানা যায়, ১ই ফেব্রুয়ারী তার স্ত্রী রিমা দাস সুদের টাকার যন্ত্রনায় বিষপান করে।

    পরে তার স্বামী দিপন দাস সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

    দিপনের পিতা রমা কান্ত দাস জানান, মামুন নামের এক ব্যক্তির নিকট থেকে তার ছেলে কিছু টাকা সুদে নেয়। প্রতিমাসে সুদ দিতে দিতে সে হাপিয়ে উঠে। এক পর্যায়ে টাকা দেয়া বন্ধ হয়ে যায়। এতে মামুন প্রায়ই তাদের বাড়িতে গিয়ে চাপ দিতে থাকে। সেই যন্ত্রনা সহ্য করতে না পেরে তার পুত্রবধূ রিমা দাস বিষপান করে মারা যায়। আজ তার ছেলেও বিষপানে মারা যায়।

    এদিকে ওই সুদখোর যদি তাকে চাপ দেয় তবে তিনিও একই পথ বেঁছে নেবেন বলে জানিয়েছেন।

    কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসান লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।

    তিনি জানান, ধারণা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করেছে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এলাকাবাসী জানিয়েছে তাদের দেনা ছিল এবং দেনার দায়ে দিপন কিছুদিন গা ঢাকা দেয়।

    অপর একটি সূত্র জানায়, রিমা দাস মারা যাবার ঘটনায় তার পরিবার থেকে দিপন গংদের উপর মামলা করা হয়। এ মামলায় সে পলাতক ছিল।