Category: হবিগঞ্জ

  • মাধবপুরে অস্ত্রের মুখে জিম্মি করে নারী ধর্ষণ

    মাধবপুরে অস্ত্রের মুখে জিম্মি করে নারী ধর্ষণ

    মাধবপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে মাতব্বররা মরিয়া হয়ে উঠে।

    সমাধান না হওয়ায় অবশেষে ওই নারী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন-৩ আদালতে ধর্ষণের মামলা দায়ের করেছেন। বিচারক মামলা আমলে নিয়ে বাদিকে ডাক্তারী পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। গতকাল রবিবার দুপুরে ওই নারী এ মামলা করেন।

    মামলার বিবরণে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া জীবিকার তাগিদে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে তার স্ত্রী (৩০) এর প্রতি কুনজর পড়ে একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র লম্পট বাশার মিয়ার।

    গত ৫ মার্চ রাত ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাশার ওই নারীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। এক পর্যায়ে কাউকে না বলতে হুমকি দেয়।

    ৬ মার্চ বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সমাধানের চেষ্টা করেন। কিন্তু না হলে ওই নারী মামলা করেন।

  • চুনারুঘাটে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট

    চুনারুঘাটে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট

    চুনারুঘাটে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে মমতা বেগম (৬০) নামের এক নারী বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন।

    গতকাল রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বাটপারা গ্রামের জজ মিয়ার স্ত্রী।

    ওই সময় মমতা বেগম বাড়িতে তাদের একটি মোবাইল ফোন চার্জ দিতে যান। এ সময় অসাবধনতাবশত তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

  • নব নির্বাচিত মেয়র সেলিমকে পিটিআই এলাকাবাসীর সংবর্ধনা

    নব নির্বাচিত মেয়র সেলিমকে পিটিআই এলাকাবাসীর সংবর্ধনা

    হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ শহরের পিটিআই এলাকাবাসী সংবর্ধনা দিয়েছেন। গতকাল সোমবার রাত আটটায় আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেয়র সেলিম।

    পিটিআই রোড এলাকার মুরুব্বী সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আকবর আলী, ফজলুর রহমান লেবু, আব্দুল মোছাব্বির বকুল, জাবেদ আলী, অশোক কুমার রায়, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, সাইদুর রহমান, আব্দুল মতিন আনছারী, হাবিবুর রহমান খান, সৈয়দ আফজাল আলী দুদু, তানেশ দাশ, দুলাল রায় প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতেই ফুলের নৌকা ও ফুলের মালা উপহার দিয়ে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে বরণ করা হয়। পরে প্রধান অতিথির বক্তৃতায় সংবর্ধিত ব্যক্তিত্ব সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পৌরসভা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবনে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

    বানিয়াচংয়ের লক্ষীবাওর জলাবনে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ইং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জলাবনে (সোয়াম ফরেস্ট) অনুষ্টিত হয়েছে।

    মুজিব বর্ষ ও ৭ ই মার্চ উপলক্ষ্যে রবিবার বিকাল ৩টায় স্থানীয় মরা কালনী নদীর তীর হইতে লক্ষীবাওর জলাবনের (সোয়াম ফরেস্ট) ভিতরে ৫ কিলোমিটার দীর্ঘ ম্যারথন অনুষ্টিত হয়।

    ম্যারাথন উদ্ধোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজিমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

    বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে ও বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্টিত ম্যারাথনে স্থানীয় প্রশাসনের লোকজন,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় তরুন-যুবক, রানার গ্রুপ, নারীগন সহ সহশ্রাধিক অংশগ্রহনকারী ম্যারাথনে অংশ গ্রহন করেছেন।

    বাংলাদেশের অন্যতম দ্বিতীয় জলাবন লক্ষীবাওর। প্রচার প্রচারনার অভাবে লোকচক্ষুর আড়ালে থাকায় স্থানীয়দের আহবানে ওই স্থানে ম্যারথনের স্থান নির্বাচন করা হয়েছে।

    নারী-পুরুষ দুটি ভাগে অংশগ্রহনকারীদের মধ্য থেকে মোট ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ করতে স্থানীয় ঐতিহ্যবাহী লক্ষীবাওরে ম্যারাথন অনুষ্টানের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণভাবে প্রকৃতির মাঝে আমাদের এই আয়োজন নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে থাকবে।

    এ ব্যাপারে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন নিশ্চই ঐতিহাসিক ঘটনা। আমরা আজ সকলেই এই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী হয়ে রইলাম।উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই নদী,সবুজ ধানক্ষেত আর প্রাকৃতিকভাবে হাওরের মাঝে গড়ে উঠা জলাবনে এই সুন্দর আয়োজন করায়।

  • টাকা দেবে সরকার এমন গুজবে হবিগঞ্জে হুমড়ি খেয়ে রেজিস্ট্রেশন করছে শিক্ষার্থীরা

    টাকা দেবে সরকার এমন গুজবে হবিগঞ্জে হুমড়ি খেয়ে রেজিস্ট্রেশন করছে শিক্ষার্থীরা

    শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা দেবে সরকার- এমন খবর ছড়িয়ে পড়ায় সারাদেশের বিভিন্ন জেলার ন্যায় হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে রেজিস্ট্রেশন করছেন শিক্ষার্থীরা। কলেজ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে দুই টাকার ফটোকপি ফরম ১০০ টাকা বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

    তবে সরকার কর্তৃক সব শিক্ষার্থীদের নির্ধারিত কোনো অঙ্কের টাকা দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষার্থীরা যাতে প্রতারিত না হন, সে ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

    ১০ হাজার টাকা পাওয়ার ভিত্তিহীন খবর অনুযায়ী রোববার (৭ মার্চ) আবেদনের শেষ দিন ছিল। হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, বৃন্দাবনসহ বিভিন্ন কলেজে ফরম পূরণে ব্যস্ত থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের।

    এ বিষয়ে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজমুল হোসেন বলেন, ছাত্রীরা বুঝতে চাচ্ছেনা। তাই তাদের প্রত্যয়ন পত্র দিতে হচ্ছে। তিনি বলেন এ বিষয়ে গুজবে কান দিলে চলবে না। যদি অনুদান আসে তবে নিয়ম অনুযায়ী সবাই পাবে। তবে সকলকে সাবধান থাকার পরামর্শ দেন।

    হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রহুউল্লাহ বলেন, এমন নিদের্শনা সরাসরি তাদের মাধ্যমে আসেনি। কলেজের মাধ্যমে এসেছে। তবে স্পষ্ট নয়। গুজবে কান না দেয়ার আহবান তার।

    হবিগঞ্জ জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শিক্ষার্থীরা এসে প্রত্যয়নপত্র নিয়ে যাচ্ছে, আমরা দিচ্ছি। তবে, মন্ত্রণালয় থেকে আমাদের স্পষ্ট কোনো নিদের্শনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।
    এদিকে এমন গুজবে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    রোববার (৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীদের অনুদান দিচ্ছে সরকার। এ জন্য অনলাইনে আবেদনও নেওয়া হচ্ছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীদের অনুদান দেওয়া হবে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।
    এই বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

    এ দিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা ২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে। আজকে (৭ মার্চ) আবেদনের শেষ দিন। তবে কর্তৃপক্ষ আবেদনের সময় বাড়ানোর বিষয়ে চিন্তা করছে।

    কিন্তু অনুদানের এই ঘোষণা ইতোমধ্যে দেশজুড়ে গুজব ছড়িয়ে পড়েছে। ১০ হাজার টাকা করে প্রত্যেক শিক্ষার্থীকে অনুদান দেওয়ার গুজব ছড়িয়ে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

    জানা গেছে, বিভিন্ন প্রতারকচক্র অনলাইনে আবেদনের জন্য গুগল ডকে ফর্ম ফিলাপ করতে বলছে। সেখানে ব্যক্তিগত তথ্যসহ বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের নম্বর ও পিনসহ গোপন তথ্য চাচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণা।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান বিষয়ে কাউকে ফোন দেওয়া হয়নি এবং জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোনো তথ্যও চাওয়া হয়নি।

    এ বিষয়ে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের গত ১৮ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে টাকার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ ছাড়া সংশোধীত নীতিমালা অনুযায়ী সবাই আবেদনের যোগ্যও না।

  • ৭ই মার্চ উপলক্ষে হবিগঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    ৭ই মার্চ উপলক্ষে হবিগঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান

    এসময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম, জনাব নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জেলার দপ্তর প্রধানগণ, দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত রাজনীতিবিদবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, গুণীজন প্রমুখ।

    আলোচনা সভা শেষে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব পালন শুরু

  • লাখাইয়ে ৭ই মার্চ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযোদ্ধা সমাবেশ

    লাখাইয়ে ৭ই মার্চ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযোদ্ধা সমাবেশ

    লাখাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

    লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার (ওসি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ আবদুল কাদের, লাখাই উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ ইয়াছিন আরাফাত রানা, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

    এছাড়া বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, বামৈ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্দার মো. ওমর ফারুক, করাব ইউনিয়ন আওয়ামীমীলের সভাপতি আব্দুল কদ্দুস, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

    পূর্বান্হে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের, উপজেলা পরিষদ, থানা প্রশাসনের পক্ষে পুষ্প স্তবক অর্পন করা হয়।