Category: হবিগঞ্জ

  • আল্লামা শিব্বীর আহমদ মাহবুর রহ. “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন

    আল্লামা শিব্বীর আহমদ মাহবুর রহ. “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন

    শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্হ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন।

    বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. –অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী হাকিমুন নফস শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্হ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের উদ্যোগে আজ সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    হবিগন্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে ও মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মুফতি শাহ জুলকারনাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বড় হুজুর, শাইখুল হাদীস মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, শাইখুল হাদীস লুৎফুর রহমান সাদী, শায়খ আবদুল মন্নান দত্তগ্রামী, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাসউদুল হাসান, জামিয়া দারুল কোরআনের শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির, দারুল আরকাম বি-বাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, এড. সারওয়ার আলম, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা শাহ খলিল আহমদ, হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান. মশিউর রহমান শামীম, জেলা যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাবের আল হুদা, মুফতি ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আবদুল মতিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহ জুন্নুরাইন, হাফেজ মুজাম্মিল আহমদ, মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন- এ যুগের ক্ষণজন্মা মহান মনিষী আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম তরবিয়ত (শিক্ষাসচিব) বিভাগের প্রধান ছিলেন।

    আলেম সমাজের মধ্যে এরকম প্রাজ্ঞ সম্পন্ন ব্যাক্তিত্বদের জন্ম শতাব্দীতে একজনই জন্মায়। তিনি শুধু ইলমী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেননি বরং তার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিশেষ গুনে গুনানিত্ব ছিলেন। তিনি বাংলাদেশে প্রথম তৈল, মবিল, পেট্টোল বিহীন মটরযান আবিস্কার করেন। এ যুগের একজন বৈজ্ঞানিক আলেম হিসেবেও সমাদৃত ছিলেন।

    এছাড়াও তিনি ৯৭ দিনে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেন। তিনি আমলী জিন্দেগীতে আকাবীরদের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে তার সীমাহীন নজির স্হাপন করে গেছেন।

    হাফেজ মুজাম্মিল আহমদের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় পরিশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।

  • মাধবপুরের ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    মাধবপুরের ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলা মনতলা বাজারে বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪টি মামলায় সর্বমোট ১৯৫০০/- জরিমানা করা হয়।

    এ সময় প্রিয় ফুড বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীদ্রব্য প্রস্তুত করায় ১৫০০০/-, মেসার্স কাসেম ট্রেডার্সকে অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখায় ৩০০০/-, রশিদ ভ্যারাইটিজ স্টোরকে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৫০০/- এবং সংকর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০০০/- জরিমানা করা হয়।

    এ সময় মোবাইল কোর্টের সংবাদ পেয়ে অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বানিয়াচংয়ে জটিল রোগীদের সহায়তায় সরকারি চেক বিতরণ

    বানিয়াচংয়ে জটিল রোগীদের সহায়তায় সরকারি চেক বিতরণ

    সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বানিয়াচংয়ে কিডনী,ক্যান্সার,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগী,ষ্টোক প্যারালাইসিস,থ্যালাসেমিয়া সহ ৬টি জটিল রোগের রোগীদের সহায়তায় সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    ১০ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসের ডিডি হাবিবুর রহমান,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ইউপি চেয়ারম্যান শামসুল হক,রেখাছ মিয়া,আনোয়ার হোসেন প্রমূখ।

    সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।
    উপজেলার ৪১ জন রোগীর মাঝে ২০ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে।

  • বানিয়াচংয়ে বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্টিত হয়েছে

    বানিয়াচংয়ে বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা অনুষ্টিত হয়েছে

    আকিকুর রহমান রুমনঃ হবিগন্জ বানিয়াচংয়ে বাল্য বিবাহ যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।

    বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাইকা‘র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
    বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।

    ১০ ও ১১মার্চ দুইদিন ব্যাপী অনুষ্টিত কর্মশালায় কলেজ শিক্ষক,সরকারী কর্মকর্তা,পুলিশ প্রশাসনের লোক, সাংবাদিক, কাজী,ইমাম ও বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন পেশার লোকজন কর্মশালায় অংশগ্রহন করেন।
    কর্মশালায় বাল্যবিয়ের ঘটনায় মাতৃমৃত্যু, নারী নির্যাতন সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পায় বলে তথ্য উপস্থাপন করা হয়েছে।

    মহামারি করোনাকালীন সময়ে উদ্ধেগজনক হারে বাল্য বিয়ে সংঘটিত হওয়ার কথাও জানানো হয়।
    কর্মশালায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ও তুলে ধরেন আলোচকগন।

    এ সময় উপস্থিত ছিলেন জনাব আলী কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ,সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল হোসেন,ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী প্রমূখ।

  • মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

    মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জ মাধবপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা’র সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (১০ মার্চ) বেলা ৪টায় উপজেলা. সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবে সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অলিদ মিয়া, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, কাওছার আহমেদ, আবুল হোসেন সবুজ, রাজীব দেব রায় রাজু, একরামুল হাসান লেবু, বিকাশ বির, বিল্লাল হোসেন খান সহ মাধবপুর উপজেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

  • নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

    নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক শিক্ষা সফর ও মিলন মেলা সম্পুর্ণ হয়েছে।

    প্রধান অতিথি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি মোঃফজলুর রহমানের হাত থেকে পুরুষ্কার গ্রহণ করেছেন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন সহ অনান্যরা।

    হবিগঞ্জ সদর উপজেলার আর্দশ রিচি গ্রামের সু-প্রতিষ্ঠিত নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের প্রতি বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানের সকল শির্ক্ষাথী,অবিভাবক, ম্যানেজিং কমিটি, শুভানুধ্যায়ীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর ও মিলন মেলা সম্পুর্ণ হয়েছে।  মৌলভীবাজার জেলায় মাধব কুন্ঠে সারাদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা আনন্দ মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের

    মধ্যে দিনটি অতিবাহিত করে বিদ্যালয়টি মো:রইছ আলী(মেম্বার) এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠিতা অধ্যক্ষ মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, রিচি সমাজ কল্যাণ ও ক্রীয়া সংস্থার সাবেক সভাপতি, মোঃ গোলাম রাব্বানী, হবিগঞ্জ জ্ঞানদ্বীপ আধুনিক কেজি স্কুলের মামুন আল ছালেহ্৷  অন্যান্যরা মধ্যে  ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাম মেহের, বিদ্যালয়ের সহঃশিক্ষিকা- লিমা, নাজু, রাশিদা, মাজেদা, লিপি, শিক্ষক অন্তর, শারমিন, জুমেল, নূরুল, জাইমা,বাউল শামসু শাহ্ সহ প্রমুখ।

  • বানিয়াচংয়ে মৌসুমের প্রথম ঝড় আর শিলাবৃষ্টিতে রবি শস্য ও বোরো ধানের ক্ষয়ক্ষতি

    বানিয়াচংয়ে মৌসুমের প্রথম ঝড় আর শিলাবৃষ্টিতে রবি শস্য ও বোরো ধানের ক্ষয়ক্ষতি

    হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে মৌসুমের প্রথম ঝড় আর শিলাবৃষ্টিতে রবিশস্য ও বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

    সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত থেমে থেমে ঝড় আর শিলাবৃষ্টি বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওরগুলোতে বয়ে যায়।

    ঝড়ে ঘর-বাড়ির ক্ষয়ক্ষতি না হলেও বিভিন্ন গাছপালার ডালপালা ভেঙ্গে ফেলে।

    বানিয়াচংয়ে মৌসুমের প্রথম ঝড় আর শিলাবৃষ্টিতে রবি শস্য ও বোরো ধানের ক্ষয়ক্ষতি

    এ সময় ঝড়ের সাথে শিলাবৃষ্টি শুরু হওয়ায় রবিশষ্য ও বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
    দানিয়ালপুর হাওরের কৃষক মোফাজ্জল হোসেন জানান, বর্তমানে রবিশষ্যর মাঠে মাঠে মিষ্টি লাউ, তরমুজ, শষা, টমেটো, বেগুন, গম, সরিষা সহ অনেক ধরনের পাকা আধা-পাকা ফসল রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারনে এ সমস্ত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

    ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের ইউপি সদস্য আকবর হোসেন রাজু জানান, লোহাজুড়ির হাওড়ে বোরো ফসলের জমিতে বড় বড় শিলা পড়ার কারনে ধানের কচি গাছগুলো পিষ্ট হয়ে গেছে।
    এ ব্যাপারে বানিয়াচং কৃষি বিভাগের তথ্যে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নের মাঝে ১, ২, ৫, ৬, ৭ ও ৮ নম্বর সহ মোট ৬টি ইউনিয়নের কৃষকগন ক্ষতিগ্রস্থ হয়েছেন।

    এর মাঝে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ৬ নম্বর কাগাপাশা ও ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নে। ক্ষতিগ্রস্থ জমির পরিমান ২.৫৫ হেক্টর রবিশষ্য ও ১১১ হেক্টর বোরো ধানের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এব্যাপারে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক জানান, ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও আংশিক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কৃষি বিভাগের লোকজন মাঠ পর্যায়ে কাজ করছেন।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, আমি খোজ খবর নিয়েছি। ব্যাপক কোন ক্ষয়ক্ষতি হয় নাই। আংশিক ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা এলে তা পৌছে দেওয়া হবে।