Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ নবীগঞ্জ সড়কে দূর্ঘটনায় মোটসাইকেল চালক নিহত

    হবিগঞ্জ নবীগঞ্জ সড়কে দূর্ঘটনায় মোটসাইকেল চালক নিহত

    হবিগঞ্জ – নবীগঞ্জ সড়কের বালিকাল ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে মোটসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

    তবে স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের কারণে এ দূর্ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

    জানা যায়, গতকাল ওই সময় নবীগঞ্জগামী একটি মোটর সাইকেল হবিগঞ্জ শহর থেকে ছেড়ে যায় এবং উল্লেখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিকট ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক (৩৫) নিহত হয়। আহত হয় আরেকজন।

    হবিগঞ্জ নবীগঞ্জ সড়কে দূর্ঘটনায় মোটসাইকেল চালক নিহত

    এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করে।

  • ধর্মীয় ব্যক্তিবর্গদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    ধর্মীয় ব্যক্তিবর্গদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    জেলার খতীব, ইমাম ও ধর্মীয় ব্যক্তিবর্গদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করলেন ক জেলা প্রশাসক ইসরাত জাহান৷

    আজ ১৩ই মার্চ ইসলামিক ফাউন্ডেশন এর সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাত জাহান৷

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
    জেলা প্রশাসক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধিসমূহ দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধিকরণে ইমামদের বিশেষ ভূমিকা পালনে উদ্বুদ্ধ করেন।

  • বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্টিত

    বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্টিত

    দিলোয়ার হোসাইনঃ বানিয়াচং প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। ১৩ মার্চ শনিবার বানিয়াচং উপজেলার পর্যটন স্পট খ্যাত প্রাকৃতিকভাবে গড়ে উঠা দেশের দ্বিতীয বৃহত্তম জলাবন লক্ষীবাওরে বনভোজন অনুষ্টিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্টানের আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান ।

    বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন, এডঃ রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়দ, হবিগঞ্জ নিউজের সম্পাদক শরীফ চৌধুরী, সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা বিএনপি‘র আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক এনামূল বাহার খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, এডঃ মুর্শেদুজ্জামান লুকু, সাংবাদিক রাশেদ আহমদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, এরশাদ আলী, সর্দার জাকির রেজা, সাংবাদিক ফয়ছল চৌধুরী, পাভেল খান চৌধুরী, ব্যাবসায়ী সেলিম আহমদ, চাকুরীজীবী ক্লাবের সভাপতি মহিউদ্দিন আগা খান, উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান প্রমূখ।

    এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী,আক্কাছ আলী খান,মোতাব্বির হোসেন,মোশারফ হোসাইন সহ বানিয়াচং প্রেসক্লাবের অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক।

    আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল সাংবাদিককে আপ্যায়ন করা হয়।
    এছাড়াও র‌্যাফেল ড্র ফুটবল খেলা সহ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

  • হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন।

    জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহানের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও মর্ডাণ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ এনামুল হক।

    মহজাবিন এন্টারপ্রাইজের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছে মডার্ণ গ্রুপ। টুর্নামেন্ট হবিগঞ্জ জেলার ২২টি, সিলেটের দুইটি এবং মৌলভীবাজার ও ঢাকার একটি করে মোট ২৬ দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে হবিগঞ্জের জালালাবাদ ক্রিকেট ক্লাব ও মোহনপুর নর্থ ব্রাদার্স।

    হবিগঞ্জে বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শঙ্খ শুভ্র রায়, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও মাহজাবিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালেব মমরাজ, মঈন মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ, জসিম উদ্দিন সুজন, মোঃ সাইদুর রহমান প্রমুখ।

  • ২ মে শুরু হচ্ছে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা কার্যক্রম

    ২ মে শুরু হচ্ছে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা কার্যক্রম

    দেশে বিদেশে থাকা হবিগঞ্জের বরেণ্য ব্যাক্তিবর্গ আগ্রহ ব্যক্ত করেছেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার। কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পৈত্রিক বাসভবনটি ফাউন্ডেশনের চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করার জন্য ওয়াকফ করতে আগ্রহ দেখিয়েছেন ডা. সিএম দেলোয়ার রানা ও তার পরিবার। আবার হবিগঞ্জ আধুনিক হাসপাতালের পুরাতন ভবনটি চিকিৎসা কার্যক্রমের জন্য ব্যবহারের অনুমতি দিতেও আগ্রহী জেলা স্বাস্থ্য বিভাগ।

    এর বাহিরে জেলা শহরে যারা হার্টের চিকিৎসা করেন এবং দেশের বিভিন্ন স্থানে থাকা হবিগঞ্জের যে সকল সন্তান হার্ট স্পেশালিস্ট তারাও রোস্টার করে এখানে এসে চিকিৎসা দিতে আগ্রহ ব্যক্ত করেছেন। এসকল ইতিবাচক বিষয়কে সামনে রেখে আগামী ২ মে হবিগঞ্জে আউটডোর চিকিৎসা সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটি।

    গতকাল দুপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ডা. কামরুল হাসান তরফদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব রোটারীয়ান সফিকুল বারী আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

    সভায় উপস্থিত হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাার জাহাঙ্গীর ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট তাহমিনা খান, জিয়াউল হাসান তরফদার মাহিন ও মহিব উদ্দিন সোহেল।

    ন্যাশনাল হাট ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ডা. কামরুল হাসান তরফদার বলেন, আমার ভাই ড. মঞ্জুরুল হাসান তরফদার মাত্র ১০ মিনিটের বুকের ব্যাথায় কোথাও চিকিৎসা না পেয়েই মৃত্যু বরণ করে। আমার বাবাও বিনা চিকিৎসায় বুকের ব্যাথা নিয়ে মারা যান। হবিগঞ্জে বুকে ব্যাথা নিয়ে কোন চিকিৎসা পাওয়ারই সুযোগ নেই। তাই আমরা চাই অত্যাধুনিক সি সি ইউ সম্বলিত একটি কার্ডিয়াক হাসপাতাল হবিগঞ্জে প্রতিষ্ঠা করতে। সেখানে যদি ৬ সিটের একটি সি সি ইউর ব্যবস্থা থাকবে।

    তিনি আরও বলেন, আমি ডা. আলাউদ্দিন ও ডা. প্রাণ গোপালের সাথে থেকে কাজ করেছি। তারা ১শ বছরের স্বপ্ন দেখতেন। আমিও আকাশ ছোয়া স্বপ্ন দেখি। প্রাথমিকভাবে আমরা দুটি এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করব। এর একটি থাকবে হবিগঞ্জে এবং আরেকটি থাকবে ঢাকায়।

    ডা. কামরুল হাসান তরফদার আরও বলেন, শুধু এ্যাম্বুলেন্সই নয়। আমার স্বপ্ন একদিন আমাদের হেলিকপ্টারও থাকবে। আমাদের পূর্ণাঙ্গ হাসপাতাল হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ও হার্ট ফাউন্ডেশনে যাতে আমাদের হবিগঞ্জের রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেয়া হয় তারও ব্যবস্থা করব।

    সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর ভূইয়ার হাতে আজীবন সম্মননার সনদ তুলে দেন সভাপতি ডা. কামরুল হাসান তরফদার।

  • বি-বাড়িয়া সড়ক দুর্ঘটনায় মাধবপুরের পত্রিকা এজেন্ট সুশংকর নিহত

    বি-বাড়িয়া সড়ক দুর্ঘটনায় মাধবপুরের পত্রিকা এজেন্ট সুশংকর নিহত

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুশংকর দেবনাথ (২৮) বি বাড়িয়ার ঘাটুরা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

    শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে তিনি মারা যান। মাধবপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও মাধবপুর পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের ছোট ছেলে সুশংকর তার এক বন্ধুকে নিয়ে চট্রগ্রামের চন্দনায় তীর্থস্থানে যান। সেখানে প্রার্থনা শেষে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেন।

    সেখান থেকে মোটরসাইকেলযোগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মাধবপুর ফেরার পথে ঘাটুরা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন।

    নিহতের ভাই শংকর জানান, প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুশংকর বাবা অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকার ব্যবসা দেখা শোনা করতেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

    ৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

    হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

    আজ ১২ই মার্চ ২০২১, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রতীক মণ্ডল, আরডিসি সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।

    ভূমি সেবার মানোন্নয়নে সকলকে সচেষ্ট থাকা এবং সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান সম্মানিত জেলা প্রশাসক।

    ৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

    অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩ জনকে বই উপহার দেন জেলা প্রশাসক।