Category: হবিগঞ্জ

  • মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আবুল হোসেন সবুজ ও মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মাধবপুর থানার নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৪ টার দিকে নবাগত ওসির মোঃ আব্দুর রাজ্জাক এর আমন্ত্রনে থানা হলরুমে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মোঃ ফজলে রাব্বি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার সুখেন্দু দেবনাথ, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শংকর পাল, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অলিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক সানাউল হক শামীম, আবুল হোসেন সবুজ, মাই টিভির প্রতিনিধি রাজীব দেব রায় রাজু, জামাল মোঃ আবু নাসের, একরামুল আহমেদ লেবু সহ প্রমূখ।

    পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের কার্যক্রম পুলিশ সাংবাদিকের মধ্যে সংবাদ বিষয়ে মতবিনিময় হয়। সভার শুরুতেই মাধবপুর থানা ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “পুলিশ সাংবাদিক উভই উভয়ের সাথে সমন্বয় রয়েছে এবং সমন্বয় থাকা দরকার। মূলত সাংবাদিক তৃণমূলের সংবাদ সংগ্রহে যথেষ্ঠ কুটকৌশলী ও পরিশ্রম করে থাকে। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে পুলিশ অনেক তথ্য পেয়ে থাকে। যার ফলে পুলিশি কার্যক্রম অনেকটা সহজ হয়।”

    নবাগত ওসি মোঃ আব্দুর রাজ্জাক আরো বলেন, “আমি মাধবপুর থানায় নতুন যোগদান করেছি। মাধবপুর সার্বিক বিষয়ে আপনারা অবগত। মাধবপুর আইন শৃংখলা সুন্দর রাখতে ও মাদক নিমূলে আপনাদের সহায়তা কামনা করছি।

    মাধবপুর থানা তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “মাধবপুর থানা পুলিশ সব সময় আইনশৃংখলা সুন্দর রাখতে ও মাদক নিধনে সার্বক্ষনিক সজাগ রয়েছে। আগামী দিনে আইন শৃংখলা তথা মাদক নিমূলে নবাগত ওসি ও থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।”

    মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বক্তব্য কালে মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান বলেন, “সাংবাদিক পুলিশ উভয় উভয়ের কার্যক্ষেত্রে সহায়ক। সাংবাদিকের অনুসন্ধানী রিপোটের মাধ্যমে পুলিশি কার্যক্রম অনেকটা সহায়ক হয়। তাই পুলিশ সাংবাদিক মিলেমিশে মাধবপুর সার্বিক পরিস্থিতি সুন্দর হউক এমন প্রত্যাশা কামনা করি।

    উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “পুলিশ আইন বাস্তবায়ন কারী প্রশাসনিক দপ্তর। সাংবাদিক পুলিশের গুরুত্বপুর্ণ সহায়ক মাধ্যম। পুলিশ সাংবাদিক একই কাজ করে। পুলিশ আইন প্রয়োগ করে, সাংবাদিক দূর্নীতির নকসা চিত্র তুলে ধরে। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে।”

    প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ আরো বলেন, “সাংবাদিকের হাতে কোন অস্ত্র নেই। ৩ থেকে ৫ টাকা দামের কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় বিনা বেতনে মানুষের সেবায় কাজ করে থাকে।”

    তাই তিনি নবাগত ওসির সাথে একাত্বতা ঘোষনা করে মাধবপুরকে সকল দূর্নীতি, সন্ত্রাস, মাদক নিমূলে সকল সহায়তার অশ্বাস প্রদান করেন।

  • নবাগত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয়ের সাথে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নবাগত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয়ের সাথে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ৮ই মার্চ ২০২১ ইং সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক, হবিগঞ্জ জনাব ইশরাত জাহান মহোদয়ের সাথে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মিন্টু চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বীর মুক্তিযোদ্ধা শ্রী গৌর প্রসাদ রায়, ডেপুটি ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুজ্জাহের সহ জেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।

  • আজমিরীগঞ্জে গরুর হাটে বানিয়াচংয়ের ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা!

    আজমিরীগঞ্জে গরুর হাটে বানিয়াচংয়ের ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা!

    আজমিরীগঞ্জে গরুর হাটে বানিয়াচংয়ের ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা।। ব্যাবসায়ীদের হাট বর্জনের ডাক

    আকিকুর রহমান রুমন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ গরুর বাজারে বানিয়াচংয়ের গরু ব্যাবসায়ীদের উপর সন্ত্রাসী হামলায় ১৫জন আহত হয়েছেন।টাকা ও মোবাইল লুটপাটের ঘটনায় বানিয়াচংয়ের ব্যাবসায়ী সমিতি গরুর হাট বর্জনের ডাক দিয়েছেন।
    ঘটনাটি ঘটেছে ৭মার্চ রবিবার গরুর হাটবার সাড়ে ১২টায় গরুর হাটে।

    আহত ব্যাবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের সন্ত্রাসী হালিম মিয়ার নেতৃত্বে ১৫/২০জনের একদল সন্ত্রাসী গরু বাধাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে অতর্কিতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীগন বানিয়াচংয়ের ব্যাবসায়ীদেরকে চিহ্নিত করে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

    পরবর্তীতে আজমিরীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আহত ব্যাবসায়ীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করেন।

    আহতরা হলেন গিয়াস উদ্দিন(৫০) আঙ্গুর মিয়া(৪৮) আরশাদ মিয়া (৫০) দুদু মিয়া (৪০) ইমান আলী (৪০) মুলতান মিয়া (৪৫) দুদু মিয়া (৩৫) সুজন মিয়া (৩৫) শহীদুল মিয়া (৫০) নূরুজ্জামান (৪৫)

    সন্ত্রাসীদের হামলার ঘটনায় আহত ব্যাবসায়ীগন আজমিরীগঞ্জ গরুর ইজারাদার ও আজমিরীগঞ্জ উপজেলায় বিচার না পেয়ে বানিয়াচং গরু ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ সোমবার সভা ডেকে গরুর হাট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

    বানিয়াচং গরু ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া জানান, আমাদের বানিয়াচংয়ের গরু ব্যাবসায়ী ও গরুর ক্রেতাদের নিরাপত্তা নাই আজমিরীগঞ্জ গরুর হাটে। আমাদের লোকজনকে মারপিট করে আহত করেছে এমনকি নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করেছে আমরা এর কোন সঠিক বিচার পাইনি।

    এই বিষয়টি আমাদের অভিবাভক সদরের ৪ ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অবগত করেছি। তাদের পরামর্শেই হাট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০মার্চ বুধবার ৪টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

    এদিকে এবিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলের মধ্যে জানাজানি হয়ে পড়লে,সবাই এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের জোরদাবী করেন। অন্যথায় ঐ ব্যাবসায়ীগনকে হাট ফিরিয়ে না নেওয়া হলে সরকারও লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবেন বলেও মনে করেন সচেতন মহল।

  • সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান

    সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান

    সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান

    ” সততা ও নৈতিকতার মধ্য দিয়েই আমি কাজ করতে চাই ”

    বিশেষ প্রতিনিধিঃ

    আজ ৮ই মার্চ ২০২১ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন৷

    উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন তওহীদ আহমদ সজল, উপপরিচালক, স্থানীয় সরকার, মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজেন ব্যানার্জী, পবন চৌধুরী, জেলা তথ্য অফিসারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ।

    মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুূদ আলী ফরহাদ,সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক,মোঃ শাবান মিয়া,হারুনুর রশিদ চৌধুরী, এড.রুহুল হাসান শরীফ,মোঃ ইসমাঈল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এড.শাহ ফকরুজ্জামান,প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন,সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত,নিউজনাউ২৪ এর জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরী,আশরাফুল ইসলাম কহিনুর,জাকারিয়া চৌধুরী, প্রমূখ৷

    সভায় নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- জেলা প্রশাসন যেমন কেন্দ্রীয় সরকারের অংশ,তেমনি সাংবাদিকরাও জেলা প্রশাসনের একটি অংশ৷ আপনাদের সহযোগিতা নিয়েই আমি হবিগঞ্জে কাজ করতে চাই৷

    তিনি বলেন,নীতি-নৈতিকতা ও সততার দিক থেকে আমি অটল৷ আমার কোনো চাওয়া পাওয়া নেই৷ কোনো ম্যান্ডেট নিয়েও আমি আসিনি৷ আমি সততা ও নৈতিকতার মধ্য দিয়েই কাজ করতে চাই৷

    হবিগঞ্জ শহরকে একটি নান্দনিক শহরে রুপান্তরিত করতে তিনি পুরাতন খোয়াই নদীটির ২০০ কোটি টাকার বরাদ্দের প্রকল্পটি দেখবেন বলেও আশ্বাস দেন৷
    সামনে বর্ষা মৌসুমে খোয়াই নদীর বাঁধ ও জলাবদ্ধতা নিরসনে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান৷

    এ সময় হবিগঞ্জে কর্মরত সাংবাদিবৃন্দ নতুন জেলা প্রশাসকের কাছে হবিগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন তার মধ্যে পুরাতন স্বাস্থ্যখাতে অনিয়ম, খোয়াই নদীর উচ্ছেদ অভিযান, জলাবদ্ধতা, সুতাং নদীর বর্জ্য, বাঁধ সংস্কার, অবৈধ বালু উত্তোলনে অনিয়মসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে নতুন জেলা জেলা প্রশাসক ইসরাত জাহান পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

    নতুন জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন , বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের সামনে তুলে ধরতে হবে।

  • আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    আন্তর্জাতিক নারী দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এবারে আন্তর্জাতিক নারী দিবসে প্রতিপাদ্য নির্ধারিত হয় ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব।

    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, জনাব মাহবুবুল আলম, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জনাব মোঃ আব্দুল বাছির, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, ডা. মোঃ মুখলিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, জনাব মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার প্রমুখ।

  • জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

    জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

    আজ ৮ই মার্চ ২০২১, জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। উক্ত প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তারেক মোহাম্মদ জাকারিয়া।

    এসময় আরও উপস্থিত ছিলেন জনাব তওহীদ আহমদ সজল, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মিন্টু চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।

  • মাধবপুরের কৃষক হত্যা মামলায় ফাইনাল রিপোর্ট প্রদান

    মাধবপুরের কৃষক হত্যা মামলায় ফাইনাল রিপোর্ট প্রদান

    মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক বাহাদুর হত্যা মামলায় ফাইনাল রিপোর্ট প্রদান করা হয়েছে। তবে এ প্রতিবেদনকে মিথ্যা ও আসামি পক্ষের দ্বারা বর্শীভর্তী হয়ে তাকে না জানিয়ে মনগড়া মতে তৈরি করা হয়েছে বলছেন বাদি আইনজীবি সহকারি জামাল হোসেন। এ বিষয়ে তিনি পিবিআই এর তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা যায়, রাজাপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র আইনজীবী সহকারি জামালের ছোট ভাই বাহাদুরকে একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়া তার ভাই মিলন মিয়া, বাছির মিয়া, হেফজু মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, দুলা মিয়া ও আব্দুর রউফসহ ৮ জন হত্যা করে।

    এ ঘটনায় জামাল মিয়া বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা করেন। যার নং-জিআর ৭২/২০। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইরগণ্যে রুজু করার জন্য মাধবপুর থানায় প্রেরণ করেন।

    পরবর্তীতে মামলাটি পিবিআইতে তদন্তের জন্য যায়। তদন্তকারী আমিনুল হক দীর্ঘ ১ বছর পার হলেও পিবিআইর তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতার না করে আদালতে আসামিগণের পক্ষে প্রতিবেদন দেন বলে বাদি অভিযোগ করেন।

    জামালের আইনজীবি জানান এরকম একটি হত্যা মামলায় যদি ফাইনাল দেয়া হয় তাহলে মানুষ ন্যায় বিচার কোথায় পাবে? তিনি এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিবেন বলে জানান।

    এদিকে আমিনুল ইসলাম জানান, আইনজীবি সহকারী ও উক্ত মামলার বাদি জামাল মামলাটি তার কাছে যাবার পর থেকেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন। ময়নাতদন্ত রিপোর্ট ও স্বাক্ষি প্রমাণ শেষে বিজ্ঞ আদালতে রিপোর্ট দাখিল করা হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।