Category: হবিগঞ্জ

  • আগামীকাল বানিয়াচংয়ে আস‌ছেন আল্লামা মামুনুল হক

    আগামীকাল বানিয়াচংয়ে আস‌ছেন আল্লামা মামুনুল হক

    দি‌লোয়ার হোসাইনঃ আগামীকাল মঙ্গলবার বানিয়াচংয়ে খতমে নবুয়্যাত সম্মেলনে যোগ দি‌তে বা‌নিয়াচ‌ঙ্গে আস‌ছেন হেফাজতে ইসলামের বাংলা‌দে‌শের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।

    মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং সরকারি এল আর উচ্চ বিদ্যালয় মাঠে খতমে নবুয়্যাত সম্মেলন অনুষ্ঠিত হবে। আল্লামা মামুনুল হক এর খত‌মে নবুয়‌্যা‌তের সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি আজ সন্ধ্য‌ায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বানিয়াচং খত‌মে নবুয়্যাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা শায়েখ মুখলিসুর রহমান।

    উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বয়ান পেশ কর‌বেন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, শাইখুল হাদিস মাওলানা তাফহীমুল হকসহ দেশের বিশিষ্ট আলেমরা।

    সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ই‌তিমধ্যে
    সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে ।

  • মাধবপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

    মাধবপুরে বিষপানে যুবকের আত্মহত্যা

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জের মাধবপুরে সোমবার সকালে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোঃ সোহেল মিয়া (২১)।

    সে উপজেলার আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মোঃ কেরামত আলী ছেলে।

    তিনি কৃষি কাজ করতেন। কি কারনে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। পরিবারের দাবি, সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলো।

    মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    তিনি আরো জানান, যেহেতু মামলা হয়েছে সুতরাং তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

  • হবিগঞ্জে পালিত হল দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী

    হবিগঞ্জে পালিত হল দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী

    দেশ এখন এগিয়ে চলছে দুর্বার গতিতে। এই উন্নয়ন-অগ্রগতিতে গণমাধ্যমের রয়েছে অপরীসিম ভূমিকা। এ ভূমিকায় এগিয়ে বাংলাদেশ প্রতিদিন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা এখন জনপ্রিয়তার শীর্ষে। হবিগঞ্জ জেলার সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরে  ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে পত্রিকাটি। এই ধারা অব্যাহত থাকবে বলে হবিগঞ্জবাসী বিশ্বাস করে।

    বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিদয়াদ।

    এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ।

    অনুষ্ঠানের পপরিচালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।

    এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী ও ইসমাইল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোঃ ইব্রাহিম, সামছুদ্দিন মোঃ রেজা, সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, দৈনিক খোয়াই’র বার্তা ও ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি নূরুল হক কবির, স্বদেশ বার্তার বার্তা সম্পাদক মুজিবুর রহমান, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাভেল খান চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদীন রাসেল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তানভীর চৌধুরী, সাংবাদিক নায়েব হোসাইন, রোটারিয়ান আশীষ কুমার কুড়ি, সাংবাদিক দিদার এলাহী সাজু প্রমুখ।

    এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

    বক্তারা বিগত দিনে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে হবিগঞ্জ জেলায় উন্নয়ন অগ্রগতিতে বাংলাদেশ প্রতিদিন ব্যাপক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    সভাপতির বক্তব্যে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ বলেছেন, স্বাধীনতার রজত  জয়ন্তীতে একযুগ হল বাংলাদেশ প্রতিদিনের। দেশজুড়ে এ পত্রিকা স্বাধীনতার পক্ষে নির্যাতিত-নীপিড়ীত মানুষের কথা বলে। হবিগঞ্জে এর ব্যতিক্রম নয়। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

     

  • হবিগঞ্জ শহরে ফুসকা হাউজের শ্রমিক হত্যা মামলার রহস্য উন্মোচনের পথে

    হবিগঞ্জ শহরে ফুসকা হাউজের শ্রমিক হত্যা মামলার রহস্য উন্মোচনের পথে

    হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী থেকে ফুসকা হাউজের শ্রমিক হত্যা মামলার রহস্য উন্মোচন করতে শুরু করেছে পুলিশ। এদিকে অভিযুক্তদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

    তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ না জানালেও তাদের বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে প্রেমের কারণে নিজাম উদ্দিন (২৪) কে হত্যা করে লাশ গুম করে চেষ্টা করা হচ্ছিল। এর আগেই মানুষ দেখে ফেলায় লাশটি ওই এলাকার বাগান বাড়ির একটি বাসার উঠানে রেখে পালিয়ে যায় তারা।

    নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরিণখলা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন বেশ কিছুদিন ধরে নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। সে কলেজ কোয়ার্টার এলাকার ঢাকা ফুসকা হাউজে মেসেঞ্জার হিসেবে কাজ করছিল। নিউ মুসলিম কোয়ার্টার এলাকার জে কে স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে৷

    বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পিতা ও ভাই বিষয়টি মেনে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করে। তখন বিষয়টি আঁচ করতে পারে ওই ছাত্রীর পিতা ও ভাই।

    ১২ মার্চ নিজামের আঘাতপ্রাপ্ত লাশ পাওয়া যায়। তবে এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই ওই ছাত্রী ও তার পিতা মাতাকে বাসায় পাওয়া যাচ্ছেনা৷ ফলে সন্দেহের তীর তাদের দিকেই যাচ্ছে।

    পুলিশ জানিয়েছে, রহস্য প্রায় উন্মোচন হয়ে গেছে এবং অভিযুক্তদের ধরলেই সবকিছু বেরিয়ে আসবে।

  • মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০০০০ টাকা জরিমানা

    মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০০০০ টাকা জরিমানা

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বড়জ্বালা বাজার সংলগ্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ নামক একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়।

    মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০০০০ টাকা জরিমানা

    আজ রাত ৯.০০ টায় মোবাইল কোর্টটি পরিচালনা করেন মাধবপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন।

    মোবাইল কোর্টটি পরিচালনায় সহায়তা করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ি।

  • হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ (১৪ মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক তাওহীদ আহমদ সজল, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ।

    সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার বিভিন্ন উপকমিটির সদস্যদের নাম পড়ে শোনান এবং প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন আমলে গ্রহণ করেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রেরিত খসড়া জাতীয় কর্মসূচি এবং সে অনুসারে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি পড়ে শোনান এবং উপস্থিত বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দের মূল্যবান মতামত গ্রহণ করেন।

  • জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহানের সাথে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (১৪ মার্চ) দুপুর ২.৩০ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপপরিচালক, জেলা সিভিল সার্জন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা নির্বাচন অফিসার, জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    পরিচয়পর্বের পরে সূচনা বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান জেলার বিভিন্ন সমস্যা, করোনা পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়াদি সম্মন্ধে মুক্ত আলোচনার আহ্বান জানান তিনি।

    আলোচনায় অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সিভিল সার্জনসহ প্রমুখ।